আমার প্রিয় পোস্ট

বেদনার্ত নই, দ্রোহ নিয়ে বেঁচে থাকা..

অভিনয় (-নীলাভ আমিন)

৩১ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:২২

শেয়ারঃ
0 0 0

প্রত্যাখান করে কে কবে কষ্ট পেয়েছে?
রূঢ়তায় ঠেলে দিয়ে কে কবে কেঁদেছে?


ক'বছর হয়ে গেল- আর দেখা হয় না আমাদের।
যেদিন বললাম- ভিন্ন হোক দু'টি পথ;
মেনে নিয়েছিলে প্রশ্ন না করে
সমস্ত দায়ভার নিজের করে বিদায় নিলে-
সেদিন বুঝিনি আমার দুর্বিনীত ঊন্নাসিকতা-কে
তুমি বিনয় দেখিয়েছিলে সযতনে।
এত ভালোবেসেছিলে কেন এই আমায়?
কেন ঐ চোখে কোনো ঘৃণা দেখিনি?
তোমায় যে শখ শেষে ছুঁড়ে ফেলেছি-
এক সৌখিন প্রতারকের মতো!

তবু কেন বলো বুকের ভেতরে
তোলপাড় হয় নিজের আড়ালে?
আজো চিন-চিন করে মনের গহীনে...
স্মৃতির পিদিম টিটকারী মারে?
আমি শুধু মাথা হেঁট করে রাখি;
প্রবোধ দিয়ে যাই নিজেরে-
এই তো বেশ আছি!

অবশ্য ভালোবেসেছি আবারো,
হৃদয়ে যখন যৌবনের আস্ফালন
প্রেম তো অবধারিত..
'সুস্মিতা' এল অনিবার্যভাবে-
আমার উন্মাতাল দ্বিতীয় প্রেমে-
আবারো সুখ-স্বপ্ন, উদ্ধত কল্পনায় দিন-রাত অবগাহন,
আর হাত ধরে বলা "শুধুই তোমায় ভালোবাসি";
তখনি আচমকা উঁকি দিয়ে যাও পাঁজরের নিচে..
ঠিক কোথায় বলতে পারি না-
অলিন্দ কিংবা নিলয়- কোনো একখানে,
কোনো কথা হয় না তোমার সাথে-
শুধু খণ্ড খণ্ড স্মৃতির ঝলকানি মানসপটে
আর অজান্তেই প্রেয়সীর আলিঙ্গন থেকে জড়সড় হয়ে সরে বসি;
"বলো, ভালোবাসো?" - সুস্মিতার চোখের চাহনির সামনে
আমি ক্রমশঃই ক্ষুদ্র হতে থাকি নিজের মাঝে
অপরাধীর মতো চোরা চোখে চেয়ে বলি
"পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি তোমায়";
বিশ্বাস করো,
ভালোবাসা শব্দটা তখন বড়-ই ঠুনকো লাগে আমার
তবে সুস্মিতা বেশ আশ্বস্ত হয়, খানিকটা এগিয়ে দেয় নিজেকে..
আমিও কিছুটা সাহসী হই যেন অকস্মাৎ
ছুঁয়ে দেখি তার গ্রীবা... তারপর ঠোঁট...
তোমার গালের সেই টোল-টা কে
আনমনে খুঁজতে থাকি সুস্মিতার গালে-
আচমকা সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলাই-
এ কি করছি আমি!
এ যে দ্বিতীয় প্রতারণা!

অতীত-তাড়িত আমি আবারো
আপ্লুত হতে চাই সুস্মিতার ভালোবাসায়,
কিন্তু গলার কোথায় যেন দলা পাকায় অপরাধবোধ
অশ্রু-শূন্য এই আমার হৃদয়ে রক্তক্ষরণ-
সুস্মিতা দেখে না, দেখো না তুমিও...
নিজেকে লুকিয়ে স্বাভাবিক হই বরাবরের মতো
প্রতি মুহূর্তেই... সুকৌশলে...
এ এক নিদারুন অভিনয়-
বেঁচে থাকার... ভালোবাসার... ভুলে থাকার...


প্রত্যাখান করে কে কবে কষ্ট পেয়েছে?
রূঢ়তায় ঠেলে দিয়ে কে কবে কেঁদেছে?

 

সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩১ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৯
নাদান বলেছেন: ভাল কবিতা কিন্তু নীলাভ কয়টা? আর একটা পাইলাম? ওটাও কি আপনি?

http://www.somewhereinblog.net/blog/nilavblog

২. ৩১ শে জুলাই, ২০০৭ রাত ১০:৩৯
রাহী বলেছেন: বিশাল কবিতা. . . কিন্তু পড়তে বাঁধেনি কোথাও. . এরকম আরো সুন্দর কবিতা আশা করছি. . .
৩. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ১:৫৬
শাইরি বলেছেন: চমৎকার!
মানুষ মাত্রই অভিনেতা। সুতরাং নিজেকে সফল অভিনেতা ভেবে কষ্ট পাবেন না দয়া করে।
আর হঠাৎ 'সুস্মিতা'-কে প্রকাশ্যে আনলেন কি মনে করে?
৫. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ২:১৮
নীলাভ বলেছেন: নাদান ভাই, আমার log in name "neelaav" ... সম্প্রতি জয়েন করলাম সাইটে। আমি জানতাম না "nilav" নামে আরেকজন আছে। যা হোক অন্য নামে registration করতে চাইছি না আর। confusion এড়াতে লেখার শেষে এখন থেকে "নীলাভ আমিন" লেখা থাকবে। তবে log in name অপরিবর্তিত রেখে "নীলাভ" নাম পরিবর্তন করার কোনো উপায় জানা থাকলে জানাবেন। ভালো থাকবেন।
৬. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ২:২৭
নীলাভ বলেছেন: ভাই শাইরি, আমার জীবনে "সুস্মিতা" নামের কোনো কারো অস্তিত্ব নেই। তবে আপনার
লেখায় একটা উৎকণ্ঠা টের পাচ্ছি। ভয় পাবেন না, সবাই-কে জানিয়ে দিচ্ছি, আমার কবিতার "সুস্মিতা" এবং শাইরি-র জীবনের "সুস্মিতা"- এক নয়। রাগ করলেন না তো? মজা করলাম!! হিঃ..হিঃ..
৭. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ২:৩২
নীলাভ বলেছেন: ধ্রূপদী, একটি শব্দেই অনেক অনুপ্রাণিত করলেন। আচ্ছা, কোন বানান-টি সঠিক? ধ্রূপদী নাকি ধ্রুপদী?
৮. ০১ লা আগস্ট, ২০০৭ রাত ৩:১২
ধ্রূপদী বলেছেন: আমার ধারনা ধ্রুপদী । :) আমি এভাবেই লিখি।
আরেকটি শব্দ আছে দ্রোপদী (যিনি মহা ভারতের কোনো চরিত্র)
আরো কবিতা চাই।
৯. ০১ লা আগস্ট, ২০০৭ বিকাল ৩:৪৫
নীলাভ বলেছেন: ধ্রূপদী, আপনি তো বেশ দুশ্চিন্তায় ফেলে দিলেন! ভয় হচ্ছে, যদি প্রত্যাশা মেটাতে না পারি! যা হোক, কবিতা পাবেন।
১০. ২২ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
কালপুরুষ বলেছেন: অপূর্ব ! আমি অভিভূত আপনার লেখা পড়ে। আপনার এক কবিতা পড়ে আমি নিজেই এক কবিতা লেখার চেষ্টা করেছিলাম। সার্থক হইনি। তবে প্রেরণা যুগিয়েছে লেখার। আমার সেই কবিতার লিংকটা দিলাম।
Click This Link
১১. ২২ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
নীলাঞ্জনা বলেছেন: কী আশ্চর্য!!
মারাত্মক কষ্ট ছড়িয়ে দিয়েছেন, কান্না পাচ্ছে, তবু এত ভালো লেগেছে যে এই নিয়ে ৫ বার পড়লাম।
অসম্ভব জাদুময় একটা চুম্বকীয় শক্তি আছে আপনার লেখায়। পুরোটা না পড়ে কখনোই ওঠা যায় না।
একই সাথে খুবই ভালো এবং খুবই কষ্ট দেয়ার ক্ষমতা সবার নেই। আপনি পারলেন।
আর কি বলবো...!!!
১২. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:২৬
নীলাভ বলেছেন: @নীলান্জনা, মনে হচ্ছে আপনার প্রতিক্রিয়া পাওয়ার জন্যই এখন থেকে কবিতা লিখতে হবে। এভাবে লেখার ভূয়সী প্রশংসা করলে গ'লে যাবো যে!!
১৪. ২২ শে আগস্ট, ২০০৭ রাত ১০:৫৩
নীলাভ বলেছেন: কালপুরুষ, আপনার লেখাটি পড়লাম... অসম্ভব সুন্দর হয়েছে। তবে, দুঃখ হচ্ছে আপনার লেখাটির অনুপ্রেরণা হতে না পারায়... আপনি যার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন, সে হলো nilav আর আমি হলাম neelaav, যাহোক, এ জটিলতার জন্যই, এই নিক বাদ দিয়ে "দেবদারু" নামে লিখছি। (অবশ্য গত মাসে যখন আমি এই ব্লগে সদস্য হই, তখন জানতাম না, নীলাভ নামে আর কেউ আছে। )
ভালো থাকবেন।
১৫. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৩০
নীলাঞ্জনা বলেছেন: আমার মত ছায়ামানবের প্রশংসায় যদি অসাধারন কিছু সৃষ্টির জন্ম হয় তাহলে আমার গর্বের ভাগীদার হয় কার সাধ্য!!
তখন-"মরি যদি সেও ভাল
সে মরণ স্বর্গ সমান"-হিঃ হিঃ হিঃ হিঃ

১৭. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৩৯
নীলাঞ্জনা বলেছেন: আরেকবার পড়লাম এবং অনিবার্য ভাবে আরেকবার অবাক হলাম। বাস্তব জীবনে যারা সত্যি সত্যি দেবদারু-যারা শত কষ্টেও মচকায় না, আপনার এই লেখাটা তাদের কান্নার জন্য একটা বাহানা বানিয়ে দেবে।-আমার দৃঢ় বিশ্বাস।
লিখতে থাকুন। শুভকামনা রইলো।
১৮. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৩৯
কালপুরুষ বলেছেন: "ধ্রুপদী" সঠিক বানান। নিশ্চিত করলাম।
১৯. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ১২:৪৮
কালপুরুষ বলেছেন: নীল চোখ যার সেই নীলাঞ্জনা, আর নীল আঁখি যার সেই বুঝি নীলাভ।
নীলে নীলে মিল খুঁজে,
মেনে নিলাম চোখ বুজে;
আমি কালো নীল নই,
নীল চোখ কোথা পাই?
পোড়া চোখ কালো তাই,
নীল চোখের গুন গাই।

২১. ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ২:০৫
নীলাভ বলেছেন: @নীলান্জনা, নিজের সব সৃষ্টি-ই প্রিয় হলেও, এই কবিতাটা আমার অসম্ভব প্রিয়.. নিজের কবিতা বলে কি না জানি না, এ কবিতা পড়লে আমরা মনটা বেশ খারাপ হয়ে যায়... আপনি যেটুকু গভীরতা দিয়ে কবিতাটি ছুঁয়ে গেছেন, আর কেউ মনে হয় না এতটা অনুধাবন করতে পেরেছেন। কবিতা আমি নিজের জন্য লিখলেও কেউ আমার থিম-টা অনুভব করলে ভীষন ভালো লাগে। ১০০ জনকে মুগ্ধ করার দরকার নেই, একজন যদি আমার কবিতায় বিষন্ন হয়... সেটাই আমার বড় পাওয়া। সে একজন-টা আমি হলেও আপত্তি নেই আমার।

@কালপুরুষ ভাই, নীলে-নীলে বিকর্ষণের চাইতে, নীল-কাল আকর্ষণ-টাই তো ভালো। চুম্বকের বৈশিষ্ট্য জানেন তো? সমধর্মী পরস্পর কে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী করে আকর্ষণ!

@মন ভাল না, পরীক্ষার রেজাল্ট নিয়ে বুঝি টেনশনে? শুভকামনা রইল।
২২. ২৫ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৭:১৬
নীলাঞ্জনা বলেছেন: আপ্নারা পাইসেন কী??????????
২৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:০৩
বকলম বলেছেন: নিজেকে ভাগ্যবান মনে করছি দেরিতে হলেও এই কবিতাটা পড়ার সুযোগ হয়েছে বলে। মনের অনূভুতিকে লেখায় তুলে আনা চাট্টিখানি কথা নয় সেটা যারা না পারার বেদনায় নিত্য ছটফটিয়ে মরে তাঁরাই বোঝে। এমন সাবলীল Confession কবিতাটায় উঠে এসেছে যা খুবই হৃদয়গ্রাহী। আরো কবিতার অপেক্ষায়।
২৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৩
দেবদারু বলেছেন: ধন্যবাদ. বকলম ভাই, আন্তরিকভাবে অনুপ্রাণিত করলেন... "নীলাভ" নামে আর কবিতা লেখা হয় না ("নীলাভ" নামে আরেকজন থাকায় বেশ জটিলতা হয় এবং আমিও বেশ অস্বস্তিবোধ করি)। আমার কবিতা "দেবদারু" নামে পাবেন... চেষ্টা করি নিয়মিত লেখার। ভালো থাকবেন।
২৫. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৬
নীলাঞ্জনা বলেছেন: অসাধারণ এই কবিতাটি আমি প্রায়ই পড়ি। তবে আজকে আবার একটু প্রশংসা করার লোভ সামলাতে পারছিনা...

হিংসায় কোনদিন যে ফেটে যাবো কে জানে!!!

ভাল থাকুন এবং তাড়াতাড়ি ফিরে আসুন।
২৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১০
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, এ কথা মনে হয় আমি আগেও একবার বলেছি... আপনি আমাকে ঋণী করে ফেলছেন! আমার এ কবিতাটি একান্তই আমার- আমি ছাড়া এ কবিতাটি কাউকে এতোটা ছুঁয়ে যাবে... আমার ধারণারও বাইরে! ধন্যবাদ... শুধুই কৃতজ্ঞতা আপনার প্রতি।
২৮. ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪২
দেবদারু বলেছেন: @মুকুল ভাই............. থ্যাংকস...........
২৯. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১:০৪
নীলাঞ্জনা বলেছেন: অনেকদিন পর এই কবিতাটি আবার পড়লাম। স্বীকার করতে কোন দ্বিধা নেই যে আমার প্রিয় পোস্টে রাখা সব লেখার মধ্যেও এই কবিতাটা আমার সবচেয়ে প্রিয়!



অনেক কিছুই বলতে ইচ্ছা করছে কিন্ত বললাম না। থাকুক জমা...


কিছুদিনের মধ্যেই হয়তো আবার পড়তে বসবো এটা, আবার আবেগতাড়িত হব... তখন না হয় কিছু বলা যাবে!!



তবে আপনাকে অনুরোধ করছি আপনি আপনার "দেবদারু" ব্লগে এটা পুনঃপোস্ট করুন।



কোন ভাগ্যবতী "সুস্মিতা" বা "......" বা "......" আসুক আপনার জীবনে ;দোয়া রইলো। ভালো থাকবেন।
৩০. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:২৩
দেবদারু বলেছেন: @নীলাঞ্জনা, আপনার মন্তব্যগুলো হিসেব করে দেখলাম আপনি এ কবিতাটি অন্তত ১০বার পড়েছেন (আরো বেশিও হতে পারে!)... এত বড় সম্মানে যিনি আমাকে গৌরবান্বিত করলেন, তিনি এ কবিতটি নিয়ে একটা ইচ্ছা প্রকাশ করবেন......আর সেটা পূরণ হবে না! এটা কি আদৌ সম্ভব? কৃতজ্ঞচিত্তে আপনার ইচ্ছা পূরণ করা হলো........
৩১. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৩০
দেবদারু বলেছেন: তবে আপনার কাছে একটা অনুরোধ করবো...... যদি অভিনয় কবিতাটি আপনার প্রিয় পোস্টে রাখতেই চান তবে 'দেবদারু'-র টা রাখলেই আমি খুশি হবো......... কেননা, 'নীলাভ' ক্রমশ বিস্মৃত এক নাম......... দেবদারু-ই বেঁচে থাক আপনার প্রিয় কবিতাগুচ্ছে!
৩২. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ২:৪০
নীলাঞ্জনা বলেছেন: অসংখ্য ধন্যবাদ!!!

আপনি আমার একটি ইচ্ছা পূরণ করবেন অথচ আমি করবোনা তা কি করে হয়!!!

আপনার ইচ্ছা শিরোধার্য...

আর একবার ধন্যবাদ!
৩৩. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:১০
দেবদারু বলেছেন: অর্ধেক ধন্যবাদ, "নীলাভ" এর "অভিনয়" টা মুছে দিন.......... পুরোটা দেবো...........
৩৪. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:১৬
নীলাঞ্জনা বলেছেন: মুছতে ইচ্ছা করছিল না কারণ সেটাই তো মাস্টার কপি!!! সেটার সাথে আমার অনেক আবেগ আর ভালোবাসা যেমন জড়িয়ে আছে তেমনি আপনারও হয়ত থেকে থাকবে!!!

তবে আপনি insist করছেন বলে মুছে দিচ্ছি।


এখনো ঘুমাতে যাচ্ছেন না কেন?সকালে উঠতে কষ্ট হবে তো!!
৩৫. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:২২
দেবদারু বলেছেন: আপনার উত্তরের প্রতীক্ষায় ছিলাম...... মুছে দিয়েছেন........পুরো ধন্যবাদ আপনাকে........ আমি চাই না আপনার প্রিয় কবিতার শো-কেস আমার একই নামের কবিতায় ভিড়ময় হয়ে উঠুক...... যাহোক, এখন ঘুমাতে যাচ্ছি....... তবে আপনিও বেশি রাত করবেন না কিন্তু......... ঠিক আছে?........ সুপ্রভাত.....
৩৬. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ৩:২৭
নীলাঞ্জনা বলেছেন: মুছতে ইচ্ছা করেই একটু বেশি সময় নিলাম। প্রিয় পোস্ট মুছতে খুব বড় হৃদয় দরকার তো তাই...

ভাল থাকুন ... সর্বক্ষণ...,প্রতিটি প্রহর!!

আপনাকেও সুপ্রভাত... হা হা হা হা
৩৭. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪১
জিহাদ বলেছেন: চুরি করে প্রিয়তে রেখে দিলাম। কিছু মনে করবেন না তো??
৩৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
দেবদারু বলেছেন: কক্ষনোই না!!

ধন্যবাদ..........

ভালো থাকবেন.........
৩৯. ০৮ ই জুন, ২০০৮ রাত ১০:৪০
পাপী বলেছেন: জোস!! প্রেম করি তবুও কেন জানি ওকে ভুলতে পারি না। প্রেম করা আর ভালোবাসার মাঝে কি ফারাক আছে?
৪০. ২৪ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
দেবদারু বলেছেন: @নরকের পাপী, ভাই একটা বোধহয় অভ্যস্ততার চাহিদা, অপরটা অনিবার্য ঘটনা!!
৪২. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৪
পাপী বলেছেন: বার বার পড়ি, তবুও ভালো লাগে প্রত্যেকবারই
৪৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৯
দেবদারু বলেছেন: @নরকের পাপী, ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য...........
৪৪. ০২ রা মে, ২০০৯ রাত ৩:৪৬
নীলাভ বলেছেন: "যদি চোখ পড়েই এ কবিতায়, তবে চিহ্ন থাকুক সে পলকের-
কবিতার অনুভূতি ছেয়ে থাক শব্দে, মন্তব্যে!
ক্ষতি কি একই কথা বলায়?
লেখা হোক একই মুগ্ধতা-
আবেগে...
প্রেরণায়...
বারংবার!"

- এই কবিতার একটি পরিবর্তিত সংস্করণ আমার ব্লগে প্রকাশিত হবে একদিন।
উৎসর্গ করা হবে কোনো অনামিকা-কে........

শুধু সে-ই জানুক, এই কবিতা-টা হবে তার জন্য!

 

মোট সময় লেগেছে ০.৯৮০৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হৃদয়ে ক্ষরণ হয় .. নিজেকে উন্মোচিত করার উন্মাদনায় .. সময়কে সাজানোর আয়োজনে .. কখনো বা ভালোবাসার নীল রংটিকে বর্ণিল করার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই