আমার প্রিয় পোস্ট

কবিতা আমি লিখিনি কখনো, তবু মাঝে মাঝে মনের কথা বা ব্যথা গুলো লিখে রাখতে ইচ্ছা করে।তাই আর কি।

আজ আমার মন ভালো নেই (পুনঃপ্রকাশ)

১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮

শেয়ার করুন:                   Facebook

আজ আমার মন ভালো নেই
আর একটি বারের জন্য তোমাকে দেখার আকুলতায়
আমার চোখে জল
চৈত্রের দাবদাহকেও যেন তার শীতল করার অভিলাষ!
আষাঢ়ের ঘন বর্ষণের সাথে তার সেকী তুমুল প্রতিযোগীতা!

মনে পড়ে?
তোমায় নিয়ে ফড়িঙ্গের মত নেচে বেড়িয়েছি
শিশির ভেজা দূর্বায়-
হাত বাড়িয়ে ছুঁয়ে দেখেছি শত শত ঘাসফুল;
তুমি বলেছিলে-“একদিন আমিও ঘাসফুল হব!
তখন আমায় এমনি করে ছুঁয়ে যেও”!
আজ হাত বাড়ালেই তোমাকে চাই
ধরা দেয় ঘাসফুল
তার মাঝে তোমাকে খুঁজি
তবে তার অস্তিত্বে তুমি নেই-
ব্যর্থতার নিঃশ্বাসে বাতাস ভারী করে তুলি

মনে আছে তোমার?
বলেছিলে-“এত্তটুকু ছোট্টটি হয়ে যাও না কেন?
তবে বুক পকেটেই থাকতে পেতে!-একদম বুকের কাছাকাছি!”
আজ নিজেকে বড় অপুর্ণ মনে হয়,
আলাদীনের চেরাগ খুঁজে বেড়াই!
তারপর নিজের ব্যর্থতায় নিজেই হাসি!
তারপর নিজেই কাঁদি-
তারপর ব্যকুল হয়ে আবার খুঁজি!
তারপর আবার------
-এক অসহ্য চক্রে আবর্তিত হতে হতে ক্লান্ত, শ্রান্ত হই
তবুও খুঁজি!

মনে পড়ে?
শেষ বিকেলের মিষ্টি বাতাস একদিন আমার চুল এলোমেলো করে দিলো?
তুমি বলেছিলে-“আমি ঝড়ো হাওয়া হয়ে একদিন তোমাকে উড়িয়ে নেব-
এই মৃদু হাওয়াকে আর চুরি করবে না তোমার চুলের গন্ধ!”
আজ বারবার বারান্দায় দাঁড়াই
বাতাসে তোমার হাতছানীর সন্ধান পেতে চাই

-হঠাৎ করে কানের কাছেই
যেন তোমার নিঃশ্বাসের শব্দ!!
চকিতে দেখি-
চারিদিকে শুধু শূণ্যতার কোলাহল।

মনে আছে?
তৃষ্ণার্তের মত আমার হাত ধরতে?
আমিও।
চোখ বুঁজে শুষে নিতাম স্পর্শের অমৃত।
আজ মরুভূমিতে আমি পথ হারা মুসাফির যেন!
আজো তপ্ত বুকে সেই তৃষ্ণা!
তবু এক বিন্দু জল হয়ে তুমি ধরা দাও না।

আজ আমার মন ভালো নেই
আমার বর্তমান-তোমার সাথে কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় ।





(আমার লেখা প্রিয় কবিতা এটি, তবে ব্লগে নতুন ছিলাম বলে প্রথম পাতায় আসেনি। তাই আবার পোস্ট করলাম)

 

 

  • ৬৮ টি মন্তব্য
  • ৫৪৪ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০৬
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: কবিতাটা খুব সুন্দর।৫
২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৪
comment by: গুড ফর নাথিং বলেছেন: আপু, কবিতা বিষয়ক কোন বিশেষ জ্ঞান নেই বলে কোন মন্তব্য করা থেকে বিরত থাকলাম । তবে আপনার কবিতাটা ভালো কবিদের চোখ এড়িয়ে যাবে না । ধন্যবাদ আপনাকে ।
৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮
comment by: মুকুল বলেছেন: কি হল নীলাঞ্জনা? মন খুব খারাপ?
.........................................................
আগেও ৫ দিয়েছি! এখন তো কম দেবার প্রশ্নই আসেনা!!!
৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫১
comment by: নীলাঞ্জনা বলেছেন: @মুকুলঃ কি আর বলবো বলুন!
মন এই ভালো হয় তো এই খারাপ!
নতুন কিছুও মাথায় আসছে না।তাই আপাততঃ পুরোনোটাই পুনঃ পোস্ট করলাম।
আপনার খবর কি?
৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৬
comment by: মুকুল বলেছেন: নীলাঞ্জনা, যথার্থই বলেছেন। আমারও একই অবস্থা!

কিছুতেই কিছু ব্যাপার ভোলা যায়না
.........................................................
দেখি, আমিও পুরোনো একটা কবিতা পোস্ট করবো এখন
৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০২
comment by: নীলাঞ্জনা বলেছেন: ভালই তো!!
৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৫
comment by: ফয়সল বলেছেন: হায়! হায়! একি করলেন! ঘাসফুল, ফড়িঙ, দুর্বাঘাস, এসব তো আমার কবিতার এলিমেন্টস! আপনিও লিখছেন!.... (তারপরও মুক্ত-হৃদয়ে ৫ দিলাম)
৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৭
comment by: নীলাঞ্জনা বলেছেন: মুক্ত হৃদয়ের জন্য কৃ্তজ্ঞতা @ফয়সল
৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৭
comment by: মৈথুনানন্দ বলেছেন: তোকে আবার দেখতে পেয়ে ভালো লাগল।
১০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৩৭
comment by: নীলাঞ্জনা বলেছেন: মৈথুনানন্দদা@ আমার আঙ্গিনায় আপনাকে আবার দেখতে পেয়ে আমারো ভালো লাগছে!
১১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৫
comment by: অতিমানব বলেছেন: অনেক বেশী অসাধারণ। ৫ যথেষ্ট না।
৫*
১২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:০৪
comment by: নীলাঞ্জনা বলেছেন: আপনাকে কৃতজ্ঞতা জানাবার মত "যথেষ্ট" ভাষাও আমার জানা নেই @অতিমানব।
অজস্র ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
comment by: কালপুরুষ বলেছেন: ওমা! সেকি!! আমার মন্তব্য কোথায়? এতো ভাল কবিতা আর আমার মন্তব্য নেই সেকি হয়? ৫ দিয়ে গেলাম।
১৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৬
comment by: নীলাঞ্জনা বলেছেন: হা হা হা হা @কালপুরুষদা!
তবে আপনিও কি আমার মতো নিশাচর হয়ে গেলেন? নাকি সেহরী খেতে উঠেও ব্লগে আসার লোভটা সামলাতে পারেননি!!??
৫ এর জন্য ধন্যবাদ।
১৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৩৯
comment by: কালপুরুষ বলেছেন: ঠিক তাই। সেহেরী খেলাম। একটু ব্লগালাম। এবার ঘুমাতে যাব।
১৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:০২
comment by: কালপুরুষ বলেছেন: রাশি ফল জানতে হলে আসল জন্মতারিখ জানাতে হবে। সার্টিফিকেটের তারিখ ভুয়া, ওতে কাজ হবে না।
১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৩
comment by: নীলাঞ্জনা বলেছেন: কালপুরুষদা আমার
আসল জন্মতারিখঃ ২৪শে মে।
রাশিঃ মিথুন।
জন্মসংখ্যাঃ ৮(তারিখ ও সাল সহ)।
১৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২০
comment by: মোসতাকিম রাহী বলেছেন: অভিমানী মেয়েটাকে আবার দেখতে পেয়ে ভালো লাগছে! ফিরে আসার জন্যে ধন্যবাদ!
১৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৩৪
comment by: নীলাঞ্জনা বলেছেন: @মোস্তাকিম রাহীঃ আপনারা যে মমতায় আমাকে আর্দ্র করেছেন তাকে অবজ্ঞা করার সাহস বা ধৃষ্টতা দেখিয়ে থাকলে ক্ষমা করবেন। আপনাদের ভালোবাসাকে সম্বল করেই আবার ফিরে এলাম।
২০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৩৫
comment by: আনীলা বলেছেন: চমৎকার,নীলাঞ্জনা, িনয়মিত িলখুন।
২১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৭:২৬
comment by: দূর্বা বলেছেন: ''তোমায় নিয়ে ফড়িঙ্গের মত নেচে বেড়িয়েছি
শিশির ভেজা দূর্বায়-''
হুমমমমমমম
২২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:২৮
comment by: কালপুরুষ বলেছেন: নীলা,
রাশি মিথুন ঠিক আছে। আমার হিসেবে জন্ম সংখ্যা ৬। অধিপতি গ্রহ বুধ। বুধের জাতিকা হিসেবে মেধা, জ্ঞান, বিদ্যা ও ব্যবসায়ের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ইঙ্গিতবহ। তবে ঘন ঘন প্রেমে পড়ার সমূহ সম্ভাবনা সময় সময় বিপাকে ফেলতে পারে। এই দিকে সতর্ক থাকতে হবে।
২৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:৩৮
comment by: প্রচেত্য বলেছেন: না পাওয়ার মাঝেই যে শুধু অপূর্ণতা তা কিন্তু নয়
২৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৪৯
comment by: দেবদারু বলেছেন: ৫ তো বটেই... প্রথম যখন লিখেছিলেন তখন পড়েছিলাম, ভালো লেগেছিল, ৫-ও দিয়েছিলাম...... অনেকদিন পর আজ আবার পড়লাম... মনে হচ্ছে গতবারের চাইতে আজ আরো বেশি ভালো লাগলো যেন। (মানুষের মনটা বেশ অদ্ভুত, তাই না?) আরেকটা অদ্ভুত ব্যাপার, ১০-১২ দিন আগে একটা খসড়া লেখা লিখেছিলাম... আজ আপনার লেখাটা পড়ে দেখছি, আমার লেখাটার এ্যাঙ্গেল অনেকটা আপনার মতোই, তবে বহিঃপ্রকাশটা কিছুটা ভিন্নরকম........ মনে হচ্ছে, আপনার প্রথম লেখাটার প্রভাব অবচেতনভাবেই মনে রয়ে গিয়েছিল। যাহোক, ঈদের পর লেখাটা ব্লগে দেয়ার ইচ্ছে আছে ইনশাল্লাহ....... দোয়া করবেন।
২৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৪
comment by: মুকুল বলেছেন: আজ দুপুরে একটা ঘটনা ঘটেছিলো। অনলাইনেই ছিলাম। মনে পড়লো কবিতাটার কথা। পড়তেই চোখে জল এসে গেলো। দুপুর থেকেই বিষন্নতা বয়ে বেড়াচ্ছি।


[আজ আমার মন ভালো নেই
আর একটি বারের জন্য তোমাকে দেখার আকুলতায়
আমার চোখে জল]
২৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৮
comment by: নীলাঞ্জনা বলেছেন: মুকুলঃ কি হল ভাই?

আমার কবিতার মত অপরিপক্ক লেখা পড়ে যদি চোখে জল আসে তাহলে বুঝবো আপনার মনটা একটু বেশিই খারাপ ছিলো।
পৃথিবীর শুদ্ধতম সে জলের জন্য অনেক অনেক দোয়া জানাচ্ছি।
তাড়াতাড়ি মন ভাল করে ফেলুন, কেমন?
২৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০০
comment by: নীলাঞ্জনা বলেছেন: কালপুরুষদাঃ আমার জন্মসংখ্যা ৬ নয়!আমি নিউমারলজি অনুযায়ী হিসেব করেই বের করেছি ৮!
যাই হোক-"ঘন ঘন প্রেমে পড়ার সমূহ সম্ভাবনা সময় সময় বিপাকে ফেলতে পারে।"-কথাটা মনে হয় ঠিকই বলেছেন। সেই পিচ্চিকালে রিচার্ড ডিন এন্ডারসন কে দিয়ে শুরু।বায়না ধরেছিলাম তাকে ছাড়া কাউকে বিয়ে করবোনা।জীবনের প্রথম প্রেমে ব্যর্থ হয়ে বাবার সাথে কি ফাইটিংটাই না করেছিলাম!তারপর আবার রিচার্ড গিয়ার,মেল গিবসন,পিয়ার্স ব্রুসনান...! কি যে করি? পরিবারের সবাই অতিষ্ট হয়ে যাচ্ছে!!
২৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০১
comment by: মুকুল বলেছেন: গত কয়েক মাস ধরেই চেষ্টা করছি
২৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৩
comment by: নীলাঞ্জনা বলেছেন: @আনীলাঃ অসংখ্য ধন্যবাদ আপনাকে।চেষ্টা চালিয়ে যাব।


@দূর্বাঃ অনেক ধন্যবাদ।
৩০. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৬
comment by: নীলাঞ্জনা বলেছেন: @প্রচেত্যঃ হয়তো ঠিকই বলেছেন।
৩১. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৮
comment by: নীলাঞ্জনা বলেছেন: @দেবদারুঃ অনেক দোয়া করছি।
৩২. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৯
comment by: দেবদারু বলেছেন: ধন্যবাদ @ নীলাঞ্জনা, তবে আজ ব্লগে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছুটা আন্দাজ করতে পারলাম যে কেন আপনি অভিমান করেছিলেন.... বিষয়টা যেহেতু পুরো জানার সুযোগ নেই, তাই শুধু এটুকু-ই বলবো-
আপনি মার্জিত, স্বকীয় থাকুন আপনার প্রকাশভঙ্গীতে, লেখায়, ব্ক্তব্যে...... ঈর্ষাকাতরদের চরিত্র পাঠকদের কাছে পরিস্কার হয়ে যাবে তার শব্দচয়ন, দুর্বিনীত বহিঃপ্রকাশ দ্বারাই... উপেক্ষা করেই অগ্রসর হোন... আপনার অনেক শুভাকাঙ্খী আছেন ব্লগে... আমার আর কিছু না বললেও চলে। ভালো থাকুন প্রতিটি প্রহর....
৩৩. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৩
comment by: আইরিন সুলতানা বলেছেন: মন খারাপ করে থাকলে যদি আপনি এরকম সুন্দর কিছু উপহার দিতে পারেন, তবে থাকুন না মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবেই মনখারাপ করে ... :-)

আর হ্যা, রিচার্ড ডীন এন্ডারসন (সেই ম্যাকগাইভার) এর প্রেমে তো আমিও পড়েছিলাম!!!!! অবশ্য ওদিকে মাইকেল জে ফক্স -ও ছিল ; সেই যে ফ্যামিলি টাইজ কিনবা সেই ব্যাক টু দা ফিউচার !!!
৩৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১০
comment by: নীলাঞ্জনা বলেছেন: @আইরিন সুলতানাঃ সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
তবে আপনার মন যেন সবসময় ভালো থাকে সেই শুভকামনা জানাচ্ছি।ভালো থাকবেন।
৩৫. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১১
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: মন খারাপ হইছিলো কি জন্য জানি না, তয় এই কবিতা খান পরার পর মনটা হালকা হইয়া গেলো! আসলেই যখন মৃদু বাতাস আমার চুল ছুয়ে যায় , মনে পড়ে মুখটা ঢেকে যেত তার চুলের ভাজে, যখন হাটে যেতাম নির্জন পথে মনে হত সে এভাবে হেটে গিয়েছিলো ঐ দূর পাহাড়ে। যখন কোনো সুন্দর গান শুনি, মনে হয় সে হাসছে খুব কাছে থেকে।

সে আর কেউ না আমার জানের জান প্রথম আমেরিকান আইডল "কেলি ক্লার্কসন"!
৩৬. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:২৫
comment by: নীলাঞ্জনা বলেছেন: @উদাসী স্বপ্নঃ ভালো লাগল আপনার কথা পড়ে।
৩৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৭
comment by: মানুষ বলেছেন: মনে পড়ে?
মনে পড়ে না আজ, ভুলে গেছি কবে ...
৩৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৪৮
comment by: নীলাঞ্জনা বলেছেন: @মানুষঃ this is obviously not fare at all!!!.
......
মনে বড় দুঃখ পাইলাম।
৩৯. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫৯
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন: টাচি!
৪০. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪৩
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: নীলাঞ্জনা নাম নিয়ে গান গেয়েছে শেখ ইশতিয়াক, আর নচিকেতা তো অবশ্যই।।

নতুন লেখা ব্লগাচ্ছেন না কেনো?
৪১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪০
comment by: নীলাঞ্জনা বলেছেন: @মৃন্ময় আহমেদঃ আমি লেখক হবার প্রাণপণ চেষ্টা চালিয়েও এখনো পর্যন্ত আপনাদের ধারে কাছে পৌঁছুতে পারছিনা। মানে, অনেক চেষ্টা করেও লেখার জন্য কিছু মাথায় আসছে না। তবে জোর চেষ্টা চালাচ্ছি।কিছু একটা নিশ্চয়ই লিখবো। দোয়া করবেন। অনেক ধন্যবাদ।
৪২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪২
comment by: নীলাঞ্জনা বলেছেন: @সারওয়ারচৌধুরীঃ অনেক ধন্যবাদ
৪৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪২
comment by: কালপুরুষ বলেছেন: নীলাঞ্জনা নিয়ে তরুন বন্দোপাধ্যায়ের একটা গান আছে।
৪৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
comment by: ত্রিলোরা খান বলেছেন: অনেক ভালো লাগলো ।
৪৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৫৪
comment by: নীলাঞ্জনা বলেছেন: নীলাঞ্জনা এমনই, তাকে নিয়ে গান-কবিতা তো হবেই! এ আর নতুন কি!!!

তবে "নীলাঞ্জনা"র চাকচিক্যময় আচ্ছাদনের ভেতরের জন একেবারেই সাদামাটা বলে, তাকে নিয়ে কখনোই কোন গান লেখা হয়না!তাই নীলাঞ্জনার আভরণকে সঙ্গী করেই পথচলা।
৪৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০০
comment by: নীলাঞ্জনা বলেছেন: @ত্রিলোরা খানঃ
অনেক অনেক ধন্যবাদ।
৪৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০২
comment by: রাশেদ বলেছেন: আমার ব্লগে কমেন্ট করেছিলেন ভালো কিছু লেখতে পারেন না! এই তার নমুনা!!
৪৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৬
comment by: কালপুরুষ বলেছেন: নামে নীলাঞ্জনা,
গুনে মানে সাধারন;
সবাই ভালবেসে,
চায় যে তার মন।
৪৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:০৮
comment by: ত্রিলোরা খান বলেছেন: কালপুরুষ ভাই সাধারণ না অসাধারণ ।
৫০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১১
comment by: কালপুরুষ বলেছেন: ওহ্ ও। ভুল হয়ে গ্যাছে।
৫১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১১
comment by: নীলাঞ্জনা বলেছেন: @কালপুরুষদাঃ গুণে মানে সাধারণের মন সবাই ভালবেসে চাইবে তা কি কখনো হয়েছে?
তবে কিছু কিছু স্বচ্ছহৃদয়ের মানুষ অবশ্যই আছে।



কালপুরুষদাঃ আপনি কি জন্মগতভাবেই স্বভাবকবি পদবী নিয়েই এসেছিলেন নাকি? কি করে লেখেন এত অল্পে এত সুন্দর করে?
৫২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৪
comment by: নীলাঞ্জনা বলেছেন: @রাশেদ ভাই,কি বললেন ঠিক বুঝতে পারলাম নাতো? বকা দিলেন নাকি??
৫৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:১৯
comment by: রাশেদ বলেছেন:
৫৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৩
comment by: কালপুরুষ বলেছেন: জন্মের পর যখন চোখ খুলে দেখি,
দেয়ালে লটকে আছে কার যেন ছবি;
বড় হয়ে বলি মাকে, মানুষটা কে গো মা?
মা হেসে বলে তখন, মহাগুরু কবি- নাম যে তার রবি;
লেখাপড়া কর, তুইও তেমন হবি- মনে সেই ছবি।

৫৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৪
comment by: নীলাঞ্জনা বলেছেন:
৫৬. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২
comment by: আনীলা বলেছেন: মনে আছে?
তৃষ্ণার্তের মত আমার হাত ধরতে?
আমিও।
চোখ বুজে শুষে নিতাম স্পর্শের অমৃত।
....
আমার বর্তমান-তোমার সাথে কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় ।
...
ঈর্ষা হ েচ্ছ আপনােক, আমিও যদি এমন লিখতে পারতাম!
চমৎকার ক িবতার জন্য ৫।
৫৭. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৬
comment by: নীলাঞ্জনা বলেছেন: আনীলা, আপনার মন্তব্যের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনি এর চেয়ে অনেক অ-নে-ক ভালো লিখবেন আশা করছি। অনেক শুভকামনা।
৫৮. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:১২
comment by: "বাংলাভাষী" বলেছেন: চমৎকার,নীলাঞ্জনা। চোখ বুজে ৫।
৫৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
comment by: নীলাঞ্জনা বলেছেন: @"বাংলাভাষী"- অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৬০. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:১৫
comment by: শবনম বলেছেন: নীলা আপু, অসাধারণ!!! প্রিয় করে রাখলাম।৫
৬১. ১১ ই অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯
comment by: অনুভুতি বলেছেন: তুমি বলেছিলে-“একদিন আমিও ঘাসফুল হব!
তখন আমায় এমনি করে ছুঁয়ে যেও”!
আজ হাত বাড়ালেই তোমাকে চাই
ধরা দেয় ঘাসফুল
তার মাঝে তোমাকে খুঁজি
তবে তার অস্তিত্বে তুমি নেই-
ব্যর্থতার নিঃশ্বাসে বাতাস ভারী করে তুলি
...........
মনে আছে?
তৃষ্ণার্তের মত আমার হাত ধরতে?
আমিও।
চোখ বুজে শুষে নিতাম স্পর্শের অমৃত।
....
আমার বর্তমান-তোমার সাথে কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় ।
..........
অসাধারণ!!! নীলাঞ্জনা......।
চোখ মেলে তাকালেই কি দেখা যায়?
হাত বাড়ালেই কি ছোয়া যায়?
চাইলেই কি পাওয়া যায়?
স্পর্শ তো শুধু অনুভবে...
৬২. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৩৩
comment by: নীলাঞ্জনা বলেছেন: অকুন্ঠ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে @ অনুভুতি।
খুব ভালো থাকবেন ।অনেক শুভকামনা রইলো।
৬৩. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৭
comment by: চতুরভূজ বলেছেন: ৫৫৫
ভিষন সুন্দর লিখেছেন এবং প্রীয়তে যোগ করতে দ্বীধা করলামনা। এত ভাল লিখেন আপনি আমি জানতামনা নীলাঞ্জনা!! দারুন লেগেছে।
৫৫
৬৪. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫১
comment by: মানবী বলেছেন: চমৎকার! মন ভালো না থাকায় এতো সুন্দর লেখা সম্ভব হলেতো ভালোই। :)

ধন্যবাদ নীলান্জনা। ৫
৬৫. ১২ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
comment by: সর্বদাবেলায়েত বলেছেন: অদ্ভুত। জিনিসটা প্রিয় পোস্টে রেখে দিলে মন খারাপ দূর করতে সহায়ক হবে। ৫।
৬৬. ১৩ ই অক্টোবর, ২০০৭ ভোর ৬:০২
comment by: নীলাঞ্জনা বলেছেন: @চতুরভূজ,@মানবী ,@সর্বদাবেলায়েত: অসংখ্য ধন্যবাদ আপনাদের,নিজেকে অত্যন্ত সম্মানিত মনে হচ্ছে। এভাবেই সাথে থেকে প্রেরণা যোগাবেন আশা করছি। অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের জন্য।
ঈদ মোবারক।
৬৭. ১৩ ই অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৭
comment by: লাল দরজা বলেছেন: যে দুঃখ নিয়ে এমন কবিতা লেখা যায়
তেমন দুঃখে আমি, ভেসে যেতে চাই বিনা দ্বিধায় ।

"আমার বর্তমান-তোমার সাথে কাটানো অতীতের সৌভাগ্যে
হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয় ।'

*১০০ তে ২০০
৬৮. ১৩ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৮
comment by: নীলাঞ্জনা বলেছেন: @লাল দরজাঃ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন চমৎকার মন্তব্যের জন্য। খুব ভালো থাকবেন আশা করছি।

 



 


নীলাঞ্জনা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৯৭০২