67রানের বিশাল বিজয় !বিজয়টা কার বিরুদ্ধে!বর্তমানে বিশ্বের এক নাম্বার টিমের বিরুদ্ধে ! র্যাংকিং-এ এক নাম্বারে থাকা সাউথ আফ্রিকাকে 67রানের এই বিশাল ব্যবধানে হারানোর পর আমার চোখ থাকবে সেইসব সমালোকদের পানে,যারা বাংলাদেশের স্বাভাবিক জয়কে এক্সিডেন্ট নামের একটা শব্দ দিয়ে নিঃশেষ করে দিতে চান !সমালোচকদের মুখ এবার বন্ধ হবে,এ আশা আমরা করতেই পারি !
দিনটা যদি আমাদের হয় !টাইগারসরা যদি,সত্যিই একটু কেয়ারিং হয়ে নিজেদের টাইগার নামের প্রতি একটু শ্রদ্ধাশীল হয়ে মাঠে নামে,তাহলে বিশ্বের এক নাম্বার দলটিও যে বাঘের থাবায় পড়তে পারে,সে দৃশ্য দেখেছে বিশ্ব !যে কোন দলকে হারানোর ক্ষমতা লাল সবুজের রয়েছে ! আপনাদের কি মতামত,বন্ধুরা ?
শাবাশ টাইগারস ! শাবাশ লাল-সবুজ।গুড লাক অল !
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





