"আইন হচ্ছে মাকড়শার জালের মত।বড়রা পড়লে ছিঁড়ে বেরিয়ে আসে!ছোটরা যায় আঁটকে !"
মনীষী সালোন-এর এই উক্তিটির সত্যতার প্রমাণ বোধকরি বাংলাদেশীরাই সবচে' বেশী দেখেছে।এখনও দেখছে!বর্তমান নির্দলীয় সরকার বিগ শটদের ধরেছেন।ধরছেন।নির্দলীয় জনগণ খুশীতে বাগবাকুম...বাহবা ! বাহবা ! 'কি সৌন্দর্য দেখা গেল !' সৌন্দর্যের বাকী ছিল আরো..।
বাচাল নেত্রী হিসেবে খ্যাত শেখ হাসিনার নামেও এক সময় মামলা হলো!জনতা নড়েচড়ে বসল!কিন্তু নির্দলীয় সরকার হাসিনাকে না ধরার জন্য নতুন আইন তৈরীর প্রক্রিয়া শুরু করল !
অন্য নেত্রী নিজ পুত্রকে দূর্নীতিতে প্রশ্রয় দিয়েছেন বলে বাতাসে গুজব।ওনাকেও আইনের আওতায় না এনে বিদেশ পাঠিয়ে দেবার সকল প্রস্তুতি সম্পন্ন প্রায় !
আইনের হাত নাকি লম্বা।সে লম্বা হাত এখন পর্যন্ত দু`ভেরী বিগ শট নেত্রীকে ছুঁতে পারছেনা।ছুঁতে না পারার এই দাবাগুটির চালগুলো-ই হচ্ছে বর্তমানে-'আসল সৌন্দর্য !' এই সৌন্দর্য উপভোগ করছেন বাংলাদেশীরা !বলা যায়,বাংলাদেশ এখন 'বিস্তর বিনোদনের মধ্যে আছে !'কি বলেন সবাই ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

