সহব্লগার সুমি (মা দিবসে )'মা তোমাদের জন্য অনেক অনেক ভালবাসা' শিরোনামে একটি পোষ্ট দিয়েছেন ! পৃথিবীর সকল মায়েদের প্রতি জানানো তার ভালবাসার শব্দগুলো পড়ে ভাললাগায় পূর্ণ হয়েছে হৃদয়। সেই সাথে কতোগুলো প্রশ্ন ভিড় জমিয়েছে মাথায় !
যে সব অভাগাদের মা নেই,অকালেই মাকে হারিয়েছেন যারা, এই পৃথিবীর আলো-বাতাস, ফুল-প্রজাপতি, আর ঝর্ণার অপার সৌন্দর্য সন্তানকে উপহার দিতে গিয়ে,পৃথিবীর সোঁদা মাটিতে সন্তানকে জনম দিতে গিয়েই সুদূর নক্ষত্রের দেশে হারিয়ে গেছেন যে সকল মা, তাদের অভাগা সন্তানগুলো কি আজ কেবল ডুকরে কাঁদবে ? মায়ের কবরে পুষ্পার্ঘ দিয়েই কি কেবল তারা ভালবাসা জানাবে আজ ? মায়ের জন্য তাদের হৃদয়ে যে বিশাল শূণ্যতা,হাহাকার, তাকি পূরণ হবে এতটুকু ?
নাকি,গভীর রাতে নীরব কান্নায় আকাশের কোন একটি তারার পানে চেয়ে চিত্কার করে প্রশ্ন ছুঁড়বে কেবল,- ' মা ! আমাকে এমন অসহায় আর একা করে দিয়ে,বড় অসময়ে কেন তুমি চলে গেলে ? কেন ? কেন ?
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০০৭ রাত ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


