somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতির হইয়াছে মতিভ্রম...[ সুমন্ত আসলামের জন্য সহানুভূতি ]

২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[এক]

সুমন্ত আসলাম তার প্রিয় মতি ভাইকে বই উত্সর্গ করেছেন । তবুও একদিন-নামের সেই উপন্যাসের উত্সর্গপত্র সুমন্ত লেখছেন এইভাবে-

"কোন একটা কথা বলার ফাঁকে তিনি একদিন বলেছিলেন, সুমন্ত তোমার দুটি সেরা বই দিওতো আমাকে, আমি একটু পড়ে দেখবো । কথাটা তিনি হেসে হেসে বলেছিলেন । মুগ্ধ হয়ে গেলাম আমি । যদিও তার অনেক কিছুতেই মুগ্ধ হই আমি । বেশ দ্বিধা আর শঙ্কা নিয়ে দুটোর বদলে তাকে আমি বই দিলাম ছয়টি । সেই দিনের পরদিনই । তারপর এই বিষয়ে আর কোন কথা হয়নি আমাদের।

প্রিয় মতি ভাই, প্রিয় মতিউর রহমান, দেশের একজন সেরা সম্পাদক হয়ে আপনি দুটো বই পড়ে দেখতে চেয়েছিলেন । সে বই আপনি পড়ুন অথবা না পড়ুন, আপনি পড়তে চেয়েছেন এই আনন্দে আমি বিমোহিত হয়ে ছিলাম অনেকদিন !

আপনি ভাল থাকুন । যতটুকু ভাল থাকলে আমরাও ভাল থাকি । "
******************
মতি ভাই এখন ভাল আছেন । কিন্তু সুমন্ত কতোটা ভাল আছেন, এ-মুহূর্তে খুব জানতে ইচ্ছে করে ।


[দুই]

ইনকিলাব ওয়ালারা একবার আমাদের জাতীয় সঙ্গীতের প‌্যারোডি ছাপল । হৈ-চৈ পড়ে গেল চারদিকে । মামলা হলো । ইনকিলাব সম্পাদক গ্রেপ্তার হলো । জামিনে মুক্তিও পেল রাতারাতি !

ইনকিলাবের যে ফান ট্যাবলয়েড (অধুনালপ্ত) উপহারে সে প‌্যারোডি ছাপা হয়েছিল, সেই উপহারের বিভাগীয় সম্পাদক (হাসান মোস্তাফিজুর রহমান)-এর কিন্তু চাকরী গেল না । তাকে পদচ্যুত করা হলো না । যদিও মালিকের ধমক খেতে গিয়ে- "বারো হাজার টাকা হলে আপনার মত এরকম সম্পাদক অনেক পাওয়া যায়"-এরকম কথা তাকে শুনতে হয়েছিল ।

প্রথম আলোর আলপিনে বিতর্কিত কার্টুন ছাপল । হৈ চৈ পড়ে গেল । কার্টুনিষ্ট গ্রেফতার হলো । আলপিনের বিভাগীয় সম্পাদক সুমন্ত আসলামের চাকরী গেল ! কিন্তু সম্পাদক মতি ভাইয়ের কিছুই হলোনা ।

যে কার্টুন ছাপানোর দোষে সুমন্ত আসলাম দোষী, একই দোষে সম্পাদক মতিউর রহমান দোষী নয় কেন ?

সুমন্তকে চাকরী থেকে বরখাস্ত করার আগে,সুমন্তের প্রিয় মতি ভাই একই দোষে নিজে পদত্যাগের ঘেষণা দিলেই কি সত্যিকার সততার পরিচয় দিতেন না ?

'প্রথম আলো' নিয়ে যে পত্রিকার আবির্ভাব, সে পত্রিকার সম্পাদক মতিউর রহমান কি ইনকিলাব পত্রিকার সম্পাদকের চেয়েও অথর্ব ?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:২৫
৩৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×