আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

রাজাকার বা মুক্তিযুদ্ধা বানাবার মেশিনের সত্তাধিকারী কেউ নই

০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৪

শেয়ারঃ
0 0 0



ব্যক্তির আচরণ, ব্যক্তির প্রকাশ ব্যক্তিকে চিনতে এবং জানতে সাহায্য করে । ভার্চুয়াল এ-জগতে কে মুক্তিযুদ্ধা বা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, কে রাজাকার বা রাজাকারের পা চাটা সেটা আমরা জানতে পারি তাদের আচরণ থেকে । আমরা কেউ-ই রাজাকার বা মুক্তিযুদ্ধা বানাবার মেশিন আবিস্কার করিনি । কেউ একজন সেটার সত্তাধিকারীও নই । সুতরাং যে কারো গায়ে রাজাকার লেবেল সেঁটে দেবার অধিকার প্রাপ্তও নই আমরা । দেশের বিরুদ্ধে সুস্পষ্টভাবে অবস্থানকারী-ই আমাদের চোখে রাজাকার ।

উদাহরণ হিসেবে বলা যায়, সদম্ভে যদি কেউ নিজেকে রাজাকার হিসেবে ঘোষণা দিয়ে মাঠে নামে, তাহলে সে স্বঘোষীত রাজাকারের রাজাকারীতা বিষয়ে সন্দেহ প্রকাশের অবকাশ থাকেনা । তাকে সমর্থন করে যাওয়া, তার একই সুরে গান গেয়ে যাওয়াদের আমরা সমমনা বা একই মতাদর্শী হিসেবে চিনে নিতে পারি সহজেই।

বিপরীতে দেশ বিরোধী, মহান স্বাধীনতা এবং মুক্তযুদ্ধ বিরোধী মনোভাবাপন্ন, মুক্তিযুদ্ধের মহান শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরী করা, কিংবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘঠিত যুদ্ধাপরাধকে ছল- ছুতোয় অস্বীকার করার প্রবণতাকারীদের বিরুদ্ধে সোচ্চার কন্ঠে প্রতিবাদকারীদের আমরা বলতে পারি সজাতির সপক্ষ শক্তি ।


ব্লগের ভার্চুয়াল যুদ্ধে দল আসলে এ-দুটোই । মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ শক্তি । এ-দুটোকে কেন্দ্র করে গড়ে উঠেছে আরো উপদল । উপদলগুলো সবসময় যে তাদের দায়িত্বে বা ইচ্ছায় সৎ থাকছে সেটা বলা যাবে না । ব্যক্তিগত অপছন্দকে অনেক সময় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে । কোন কারণে কাউকে অপছন্দ হলে,কারো সাথে দ্বিমত হলে, তাকে একটা ব্যড নেম দিয়ে হ্যাং করার এই যে চর্চা, এটাকে খারাপ না বলে উপায় নেই । এটা একটা রাজনীতি, অপরাজনীতি । আমার মতের সাথে অমিল তো, তুমি হয়ে গেলে রাজাকার ! এ জাতীয় মানসিকতা শেষতক রাজাকারদেরই সুবিধাপ্রাপ্ত করে । অতি ব্যবহারে 'রাজাকার' -এর মত ঘৃণ্য শব্দটি জীর্ণ হচ্ছে । মান হারাচ্ছে । সাধারণ অনেক ব্লগার যারা স্বাধীনতার বিপক্ষ শক্তি রাজাকারদের মনে-প্রাণে ঘৃণা করে, রাজাকার শব্দের এই অতি ব্যবহারে তারাও বীতশ্রদ্ধ, ত্যাক্ত হচ্ছে। মুক্তমনা বন্ধুদের সবিনয়ে অনুরোধ করবো,- দেশ বিরোধীদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকি, একটুও সুবিদাপ্রাপ্ত যেন তারা না হয়, এক ইঞ্চি জায়গাও যেন তাদের ছেড়ে না দেই । ব্যক্তিগত অপছন্দের বলি কাউকে না বানাই ।


ব্লগের পরিবেশকে সুন্দর করার সবচে' বড় দায়িত্বটা কর্তৃপক্ষের ঘাঁড়েই বর্তায় । কর্তৃপক্ষ সে দায়িত্বে ব্যর্থই বলা চলে । দেশবিরোধীদের প্রমোট করে, ব্লগের সুস্থ পরিবেশ আসা করাটা আসলে বোকামীর নামান্তর । যে ব্লগে একজন এসে যুদ্ধাপরাধ বলে কিছু এ দেশে সংঘঠিত হয়েছে কিনা প্রশ্ন তুলবে, নিজেকে রাজাকার হিসেবে ঘোষণা দিবে, সে ব্লগে দেশমাতৃকার কাছে নিজেকে ঋণি মনে করা দেশ মায়ের কোন সন্তান চুপ মেরে বসে থাকবে এমনটা ভাবাই যায় না ।


কর্তৃপক্ষকে বলি, সকল অশ্লীলতা, অশালীনতা, অশোভন আচরণ বন্ধের একটাই চাবিকাঠি আপনাদের হাতে আছে, রাজাকার মনোভাবাপন্নদের এই ব্লগে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা । আচরণে রাজাকারীতা প্রকাশ পায়,এমন কাউকে তাৎক্ষণিক ব্যান করা ।


সবাই ভাল থাকুন-সুস্থ থাকুন (দেশবিরোধীরা ছাড়া) । শুভ ব্লগিং ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ এবং রাজাকার র্ মুক্তিযুদ্ধ  ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:১৮
হাসিব বলেছেন:

ব্যক্তিগত অপছন্দের বলি কি কেউ হৈছে ? হৈলে নাম করেন । আপনার কথা সঠিক হলে প্রতিবাদ করবো ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩১

লেখক বলেছেন: হাসিব, নো পলিটিক্স প্লীজ । আপনে আমার চায়তে কম জানেন বইলা মনে হয়না ।

২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:২১
অলৌকিক হাসান বলেছেন:

আসলেই ব্যক্তিগত অপছন্দের বলি কেউ কি হইছে? ধরেন আপনেরে আমি অপছন্দ করি। ব্লগে আপনেরে পাইয়া আপনার বিরুদ্ধে দু'কলম খোঁচা দিলাম। গালাগালি করলাম। সেটা কিন্তু আপনার আমার মধ্যে। আপনি কিন্তু তখন বলতে পারেন না আমি দলবেঁধে আপনাকে আক্রমণ করছি।

ব্লগে কেউ কেউ কাউকে কাউকে ব্যক্তিগত অপছন্দের কারণে খোঁচায়। কিন্তু সেটা অবশ্যই দল বেঁধে না।

যদি এরকম কিছু মিস করে থাকি তাহলে ধরিয়ে দিন। প্রতিবাদ অবশ্যই করব।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৫

লেখক বলেছেন: অলৌকিক, আমি ব্যক্তির কথাই বলছি । আমাকে আপনার অপছন্দ তো আপনি আমাকে বলে দিলেন, রাজাকার-এটা কি ঠিক ?
রাজাকার শব্দটি কি এতে করে অতি ব্যবহারে জীর্ণ হয়না ।

৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩০
অভিযাত্রী বলেছেন: "ব্লগের ভার্চুয়াল যুদ্ধে" সুনদর বলেছেন।

দেশের শান্তি-শৃংখলা ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে উন্নয়নশীল আমাদের এ দেশকে আবারো দাতাগোষ্ঠীর কাছে হাত পাততে বাধ্য করার ঘৃণ্য ষড়যন্তের বাস্তবায়নে ছত্রিশ বছরের মীমাংসিত একটি ইস্যূ নিয়ে যারা যুদ্ধ যুদ্ধ করছে তারা এ যুদ্ধের রাজাকার।

আর যারা দেশের শান্তি-শৃংখলা ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে চায় তারাই এ যুদ্ধে মুক্তি যোদ্ধা।

অতএব নব্য রাজাকার নিপাত যাক!
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৮

লেখক বলেছেন: ছত্রিশ বছরের মিমাংসিত ইস্যুটি কি ? যুদ্ধাপরাধ-যুদ্ধাপরাধী ?

কিভাবে মিমাংসীত, কে মিমাংসা করেছে, জনাব ?

নব্য রাজাকার আপনি কোন খোয়ার থেকে এসেছেন ?

৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৩৭
অলৌকিক হাসান বলেছেন: শিপন @ আপনাকে কেউ রাজাকার বলেছে?
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: না ।

৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪২
মিরাজ বলেছেন: শিপন আপনার পোষ্টের সাথে সহমত ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই ।

০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: শুকরিয়া নরু বদ্দা !

০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৫

লেখক বলেছেন: বদ্দা,নিমন্ত্রণ রইলো, নিমন্ত্রণ-
প্রিয় চট্টগ্রাম-গ্রুপে আমন্ত্রণ

০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২৪

লেখক বলেছেন: কেইস হইলো বস,ইচ্ছেমতন যে কাউরে রাজাকার বানানের কামডা বাদ দেওন, এবং আদি ও আসল রাজাকার চিনতে ভুল না করন ।

যেমন, এ-মুহূর্তে ব্লগাইতাসে একজন রাজাকার-'অভিযাত্রী' !

৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩০
মোসতফা মনির সৌরভ বলেছেন: পোস্টের সাথে একমত। তবে এই বিষয় নিয়ে এখন কথা বললে আবার রাজাকারদের সুবিধা হবে। সুতরাং...
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ মোসতফা মনির সৌরভ ।


নব্য রাজাকার অভিযাত্রীটাতো আপনার মন্তব্য ছাড়লো, আপনে ভাগ্যবান ।

৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩২
অলৌকিক হাসান বলেছেন:

তাইলে আমারে এবার কন, আপ্নেরে কেউ 'রাজাকার' কয় না কেন?
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৩

লেখক বলেছেন: ভাইরে, আমিতো ভার্চুয়াল রাজাকারগো বিরুদ্ধে সোচ্চার । সবাই হয়তো সেইভাবে প্রতিবাদ করেনা । সোচ্চার প্রতিবাদ না করলেই যে কেউ একজন রাজাকার সমর্থক,সেই বিবেচনা কি ঠিক ?

১০. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৩৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: আরে কিছু ছাড়ছে, সবগুলা ছাড়ে নাই, কইলাম এক কথা, টান মারে অন্যদিকে।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৫

লেখক বলেছেন: পুরা রাজাকারী লক্ষণ !

১১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪০
মদনবাবু বলেছেন: যেমন, এ-মুহূর্তে ব্লগাইতাসে একজন রাজাকার-'অভিযাত্রী' !

'অভিযাত্রী' রে কি করন। প্রতিদিনইতো এরা পালে পালে আসতেসে ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: কোন সমস্যা বাটনে সবাই 'অভিযাত্রী' নামের সমস্যাটার ব্যাপারে বইলা দেখি আসেন । কি হয় দেখা যাক । আমরাতো এইসব ভার্চুয়াল রাজাকারগো ঠেকানের লাইগা আছিই ।

১২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪১
রাগ ইমন বলেছেন: অভিযাত্রী ওরফে নিওরাজাকার , সাহস থাকে তো আন মডারেটেড মন্তব্যের পোস্ট নিয়ে সামনে আয় । এ তো দেখি আরেক ত্রিভুজ!
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: এই কমেন্টটা বোধহয় স্লিপ কইরা আরাশির ব্লগে আসছে !!!

১৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৪৮
অলৌকিক হাসান বলেছেন:

শিপন @ রাজাকারদের বিরুদ্ধে কেউ সোচ্চার না হইলেই (খুব আশার কথা যে আপনি সোচ্চার) যে তাকে রাজাকার উপাধি দেয়া হয়, আপনার এ পর্যবেক্ষণে ভুল আছে। প্রতিবাদ তো করেই না বরং বিভিন্ন কমেন্ট ও আলাদা পোস্টে রাজাকারদের বিরুদ্ধে যারা সহানুভূতি দেখায় তাদেরই শুধু ধরা হয়, রাজাকার বলা হয়।

শুধু হাসিব না, বিষয়টা আপনিও কম জানেন না।
------------------------------------------------------

অফটপিক @ আমার ঠিক আগের কমেন্টটায় কে যেন কার মধ্যে ত্রিভুজের ছায়া দেখল। আবার মৈত্রিচুক্তি হবে নাকি তার সঙ্গে।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: জনাব, আপনের অফটপিক পইড়া হাসতেই আছি..........!!

১৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫২
মোসতফা মনির সৌরভ বলেছেন: @রাগ ইমন,একমত, অভিযাত্রী আসলেই ত্রিভুজ। কমেন্ট ছাড়ে না। ভয় পাইছে।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১৬

লেখক বলেছেন: ধোনোরাজ পিল্লাই-এর পোষ্টে দন্ডায়মান নিকের এক ব্লগার বলছেন, ঐটা ওয়ামি হইতে পারে !

১৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:৫৫
মদনবাবু বলেছেন: অভিযাত্রী আসলেই ত্রিভুজ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন: ওয়ামিও হইতে পারে ।

১৬. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:১৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: @শিপন, নামে যাই হোক, উহা রাজাকার। সুতরাং... উহার প্রতি একই আচরন করা হইবেক, যাহা ঐ গোত্রের অন্যান্য প্রডাক্টের উপর করা হয়।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: তথাস্তু জনাব । বিধাতা আপনার মঙ্গল করুন !

১৭. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:২৬
রাগ ইমন বলেছেন: অভিযাত্রী ওরফে সম্ভাব্য ত্রিভুজ ওরফে ওয়ামির জন্য উপহার ---

জামাতী পেইড ব্লগারদের ক্ষমতা হলো রাস্তার ভাসমান পতিতাদের মত । রাস্তাঘাটে নিজেদের বিক্রি করে বলে আর ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে চোখে পড়ে বেশি । দৃষ্টি আকর্ষনের জন্য একটু বেশিই চেষ্টা করতে হয় । নাইলে ভিখারীদের সাথে তাদের পার্থক্য করা মুশকিল হয়ে যায় । তা, বহুত চিল্লা পাল্লা করলেও , এরা সংখ্যায় খুবই কম ।


-------------------------------

অলৌকিক , তুমি নিজেও ত্রিভুজে পরিণত হইছো দেখা যায় । এইটাও কি অলৌকিক কোন দুর্ঘটনা ?

আহা রে , বেচারা !
১৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩০
অলৌকিক হাসান বলেছেন:

রাগ @ শিপনের ব্লগ দেইখা কিছু কইলাম না।

পারলে তোমার ব্লগে আমারে আনব্লক কইর। কথাবার্তা ওইখানেই কমু নে। কি কও ? যদি না কর তাইলে আমার নাম নিয়া অন্য কোথাও কিছু কইও না।

বুকে বল থাকলে তোমার ব্লগেই দেখা হইব নে।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪১

লেখক বলেছেন: অলৌকিক ভাই, মাইন্ড খাইয়েন না ! নামের আগে 'রাগ' শব্দের সংযুক্তিই সর্বদা ওনার 'রাগী' হইবার পক্ষে সহায়ক !

১৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৩৯
হাসিব বলেছেন:

অলৌকিকের সাথেও কি কাইজ্জা নাকি ?
২০. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪২
রাগ ইমন বলেছেন: অলৌকিক , আজাইরা ফাল পাইড়ো না । তুমি ব্লগের নতুন ভার্সন আসার পর থেইকাই আমার ব্লগে আন ব্লকড । তোমারে নতুন কইরা ব্লক করি নাই ।

"আমার ঠিক আগের কমেন্টটায় কে যেন কার মধ্যে ত্রিভুজের ছায়া দেখল। আবার মৈত্রিচুক্তি হবে নাকি তার সঙ্গে।" - সৎ সাহস থাকলে এই সব আকার ইঙ্গিত না কইরা নাম ধইরাই কইতা ।

আমার সাহস আছে বইলাই নাম ধইরা কইলাম । তোমার মত পোলাপানরে ডরাই না ।

ফাউলামিটা আমার ব্লগে করলে , জবাবটাও আমার ব্লগেই পাইতা । ত্রিভুজরে রিয়েল লাইফে জায়গা মত ডলা দিয়ে বুঝাই দেওয়া হইসে আউল ফাউল কমেন্ট করার ফল কি হইতে পারে ।

তোমগো মতন শুধু কি বোর্ডে ফাল পাড়ার লোক আমি না ।
২১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৪৭
অলৌকিক হাসান বলেছেন:

হা হা হা। তোমার ব্লগে আমি নতুন ভার্সনের আগে থিকাই ব্যান। মিছা কতা কইও না।

আমি ফাল পাড়ি না। লোকে কয় আমারটা ফালায়। কি যে কয় কিছুই বুঝি না।

আবারও কই, বুকে বল থবকলে আমারে তোমার ব্লগে আনব্লক কইর।
২২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৩
অলৌকিক হাসান বলেছেন:

তাই নাকি? ত্রিভুজরে রিয়েল লাইফে ডলা দিছ?

ওলে বাবা!!!! ভুই পাইছি .........

খ্যাক খ্যাক খ্যাক
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৬

লেখক বলেছেন: আমিও ডরাইছি !

২৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৫
হাসিব বলেছেন:


তাও আবার "জায়গা মত" !
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৭

লেখক বলেছেন: হ ! "জায়গা মত" ! সাবধান কইলাম !

২৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৫:৫৯
অলৌকিক হাসান বলেছেন:

হাসিবের কমেন্টে জাঝা।
২৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০০
হাসিব বলেছেন:

অলৌকিক ব্যান খাইছো কেন ? কিকর্সিলা ?
২৬. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০১
সু-শান্ত বলেছেন: আচ্ছা সবাই ত্রিভুজ ত্রিভুজ করে কেন? আমাকে একটু বলুন তো। আমি তো নতুন এখানে তাই।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১১

লেখক বলেছেন: লোকে বলে উনি-ই নাকি আদি এবং আসল ছাগল এই ব্লগে !

২৭. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০১
কোবরা বলেছেন:

রাগ ইমন @ ত্রিভুজের আসল নাম কি আব্দুর রসিদ?
২৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৩
অলৌকিক হাসান বলেছেন:

আল্লাহই জানে। কয় আমি নাকি নতুন ভার্সনে ব্লক হইছি। আরে নতুন ভার্সনে যে সব বেড়া ভাইঙ্গা গেছে এইডা কে বুঝাইব। ফেসবুক থিকাও ডিলিট মারছে তাও বহুতদিন হয়।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৪

লেখক বলেছেন: নতুন ভার্সনে "আন ব্লকড" হইছেন কইতেছে !

২৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৫
হাসিব বলেছেন:

আমি একবার এনজিউ নিয়া হের লগে বিলা করাতে দিছে ব্লক মাইরা ।
৩০. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৭
কোবরা বলেছেন:
ত্রিভুজ এই ব্লগে প্রথম রাজাকারতন্ত চালু করছে তাই...।
৩১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:০৯
অলৌকিক হাসান বলেছেন:

শিপন @ ডরানোরই কথা। জান তো একটাই। কোন না কোন বডিবিল্ডারের হাতে ডলা খাই.....তাও যদি আবার 'জায়গামতো'...মা-য় বিয়ার লাইগা পাত্রী দেখতাছে।

হাসিব @ কি করবা কও। তোমার আমার কপালে এই লিখা ছিল।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২২

লেখক বলেছেন: ভয় ওইডাই ! ডলা খাইলেন,ঠিকাছে ! মাগার "জায়গা মত" হইলেতো সমস্যা !

৩২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১২
হাসিব বলেছেন:

আরেকবার বিলা কর্সিলাম টাংকি মারা ইস্যুতে । আমার নামে অভিযুগ কৈরা ৫ পাতার পুস্ট দিছিলো । পরে সেইটাও দিছে মুইছা ।
০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২৪

লেখক বলেছেন: বিরাট দুর্বলতা !

৩৩. ০৬ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৬:২০
হাসিব বলেছেন:
অলৌকিক কি খোদাসির কথা কও ?
৩৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২১
সোনার বাংলা বলেছেন: আমারে যে অনেকই রাজাকার কইচে তার মইধ্যে আবাল টিমের
জেনারেল আচে যে এস্কিমো নিকে ব্লগায়।


আর গতকাল বইপাগল ভাইরে হ্যারাস করনের বিষয়ে হোসেইন দা'র
পোষ্ট লিংক দিছি কেন হের লাইগা আইজু দা ওরপে কদুরত আলী

কইচে এই রকম ..........



"কুদরত আলী" বলেছেন: সোনার বাংলা আপনে নিজেই সন্দেহভাজন লিষ্টে আচেন আপনে বইপাগলকে রাজাকার বলা হইসে সে লিন্ক দেন। আয়াত পোষ্ট করলে পাবলিক জানতে চায় মাজেজা কি, বইপাগল সে জবাবটা দেন তকন কেউ কটাক্ষ করলেও রাজাকার তাকে কেউই বলেন নি।



**** সন্দেহ ভাজন লিষ্ট আছি! তার পরে অলৌকিক হাসানেরা তা দেখে
নাই!

তয় এই সব লিষ্টরে আমি হি.... করি। কারন আমি জানি আমি কে।
০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: সোনার বাংলা , পুরাপুরি নিশ্চিত না হইয়া, বা প্রমাণ করতে না পারলে অমুক তমুক নামে ব্লগাইতাসে এ-জাতীয় কথা বলা অনুচিত । আমিও অনেকরেই চিনি, নিশ্চিত কইরাই চিনি কে কার ছায়া, কিন্ত সেটা বলতে গেলে প্রমাণও করতে অইবো ।

৩৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৪
এস্কিমো বলেছেন: সোনার বাংলা

"আমারে যে অনেকই রাজাকার কইচে তার মইধ্যে আবাল টিমের
জেনারেল আচে যে এস্কিমো নিকে ব্লগায়।"


এইটা কই পাইলেন?

৩৬. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৭
সোনার বাংলা বলেছেন: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-০১ ০৯:৩৯:৪৩

সোনার বাংলা অরিজিনাল রাজাকার।
৭১ এর কথা শুনলে ওর গুহ্য দ্বারে ব্যথা উঠে যায়।
৩৭. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩২
এস্কিমো বলেছেন: আমার প্রশ্নের জবাব দেন।

আমারে জেনারেল বানান ক্যান?
৩৮. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৯
ডোরাকাটা বলেছেন: মাথামোটা বলেছেন :
২০০৭-০৯-০১ ০৯:৩৯:৪৩

সোনার বাংলা অরিজিনাল রাজাকার।
৭১ এর কথা শুনলে ওর গুহ্য দ্বারে ব্যথা উঠে যায়
------------------------------------------------------------
খাসা কতা।
৩৯. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৪
সোনার বাংলা বলেছেন:
Click This Link




এস্কিমো দা এই খানে পাইচিলাম আর কি তয় তকন আপনি কুন
পেতিবাদ করেন কেন?
৪০. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪৮
সোনার বাংলা বলেছেন:
ডরাপোন তুমার গোষ্টির কাউরে কি আমি ৭১ রে পো .....
রাজাকার হওনের লাইগা?

৪১. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫১
এস্কিমো বলেছেন: আপনেরে একটা কথা কই। সোজা বাংলায়।
জেনারেল আমার নিক না।

আমার নিক এস্কিমো। আমি গালাগালিতে নাই।

আর আপনার রাজাকারদের পোস্টে মাখামাখি ভাব অনেকের মনে সন্দেহ দেখা দেয়।

মুক্তিযুদ্ধের পক্ষের বেশীর ভাগ পোস্টেই আপনে খালেদা-হাসিনা লইয়া একটা অপ্রয়োজনীয় বিতর্ক করেন। আর রাজাকারের পুস্টে গিয়ে সোজা সহমত। রাজাকারদের দেন ধন্যবাদ।

আজকে রাজাকার কামুরজ্জামানের পুলা মুক্তিযুদ্ধের পক্ষের ব্লগারদের একটা গাইল দিছে। সুযোগ পাইলে একটু দেখেন। গাইলের বিরুদ্ধে সোজা কিছু কথা বলেন। তারপর আপনের সাথে আছি। নাইলে আপনার জন্যে স্যরি।
০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: সহমত এস্কিমো ।

ধন্যবাদ ।

৪২. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৯
সোনার বাংলা বলেছেন: লিংক খানা দেন......... গুইরা আসি......



তয় আমি ব্লগার দেইখা ধন্যবাদ দিই না!

লেখার মসলা ভালা হইলে ধন্যবাদ দিই।

যেমন কেউ আমারে গাইল দিলে তারে আমি ও ......দিই।

তকন সে কোন চেতনার পক্ষে তা আমার দেখার বিষয় না!

বিষয় হইলো গালি তার বদলে গালি।

রক্তের বদলে রক্ত । কোন আপোষ নাই।

এই জন্য কেউ আমারে খারাপ বা অন্য কিছু (রাজাকার বাদে)
ভাবলে ও দুঃখ নাই!

কারন আমি এই রহমই। কিছুই করার নাই।
০৬ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: স্ববিরোধীতা জিনিষটা ভয়ঙ্কর ! সাদারে সাদা আর কালোরে কালো বলতে পারাটা অনেক বড় ব্যাপার ।

মান্নান ভূঁইয়ার মত, এরশাদের মত দূর্নীতিবাজদের এই সরকার ক্যান ধরলো না, যুদ্ধাপরাধীগো বিচার করতে সরকার ক্যান পিছ পা হইতেছে, এই প্রশ্ন যখন আমি তুলছিলাম, তখনও সেইখানে আপনে খালেদা-হাসিনারে টাইনা আনছেন, যেইটা পাঠকদেরকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট ।

আমি খালেদা হাসিনারে পুছিনা । কোন দলমতের অন্ধ সমর্থক নই আমি,সেইটা বুইঝাই আপনের ওইখানে মন্তব্য করা উচিত ছিল।

আগে নিজেরে ভাল কইরা চিনেন ।

৪৪. ০৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
নরাধম বলেছেন: আরাশি, আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। আমি আবেদন করেছি।
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: নরাধম বদ্দার আগমন, শুভেচ্ছা-স্বাগতম !

ওই বুড়া ! ঘুমাও ক্যা ? জায়গা উঠো !

৪৫. ০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৫
নাজিরুল হক বলেছেন: পোষ্টের পুরো লেখার সাথেই সহ মত।


মন্তব্য গুলো পড়তে পড়তে কাহিল হইয়া গেলাম............
০৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৪

লেখক বলেছেন: এক গ্লাস লেবুর শরবত খাও...থুক্কু...এক মগ কাপাচিনো পান করো !

৪৬. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৩
সোনার বাংলা বলেছেন: শিপন ভাই@ প্রমান তো দিলাম যে আমারে কে কে রাজাকার কইচে।
সে বিষয়ে কিছু না বইলা আপনি এরশাদ মন্নান ভূইয়ার কাছে গেছেন।


তয় আমার কতা হইলো এরশাদ একমাত্র সাবেক সরকার প্রধান
যার বিচার হয়েছে এবং কিছু মামলা একনো চলতে আচে.......

মন্নান ভুইয়ার দল বা তার পক্ষে ও আমি নাই, বা এমন কোন প্রমান
দেখান যে আমি তার পক্ষে বলেছি।


তয় আপনার সব চিন্তা ধারার সাথে আমি যে একমত হমু এমন তো .....


যাই হোক আপনি যে বিষয়ে পোষ্ট দি্য়েছিলেন সে বিষয়ে কিছু কন।
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: জনাব,সোনার বাংলা সেই বিষয়েইতো কমেন্টে বল্লাম ! ক্যান আপনেরে রাজাকার বলছে সেইটা বুঝানের চেষ্টা করছি । পথ আসলে দুইটা । এই পথ নাইলে ওই পথ । দুই পথেই কিন্তু আপনে যাইতে পারবেন না । দুই নৌকায় পা রাখাটা সবসময়ই বিপদজনক আপনের নিজের ঘিলুতেই বুঝতে অইবো ।

রাজাকার বিরুধী পোষ্টের চায়তে রাজাকার সমর্থিত পোষ্টে গিয়া যদি বেশী বাহবা মারেন, তাইলেতো মাইনষে রাজাকার কইবোই ।

৪৭. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৫
সোনার বাংলা বলেছেন: শিপন@ দা, আমি আমারে ভালো কইরাই চিনি ।

চৌদ্দষ হাজার বৈরাগির সাথে দেশ গুইরাছি ..........
সকলেরই গান শুনেছি ................

তার সবই নাই মামা আর কানা মামা।
আমার কুনো মামার প্রয়োজন নাই!
যে আমারে চিনাইবে ................

যারা বঙদেশে না থাকিলে

স্বার্থ নামের শব্দাটারে চিনিতাম না!

তারা ও আমারে এই রকম অনেক শ্লোক দিয়েছে.......

সবই শুকনা ...............

তাই আমি জানি আমি কে।

০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৩

লেখক বলেছেন: সেইটাতো বটেই ! নিজেরে নিজে চিনতে পারাটা খুবই জরুরী । কিন্তু কথা ওই একটাই, যে কোন এক দিকই আপনেরে নিতে অয়বো ।

আপনে কাওরে ভালবাসেন, সেইটা আপনে বাসতেই পারেন, তাদের খারাপটাও বলতে অয়বো ।

আপনি জাইনা থাকবেন, প্রথম থেইকাই এই সরকাররে আমি সমর্থন দিয়া আসছি । কিন্তু ওদের যে দোষগুলা চোখে ধরা পড়ছে ,কঠিন ভাষায় সেগুলার সমালোচনা করতে আমার কোন সমস্যা নাই । আমি এখন কইতেই পারি যে, বর্তমান সরকার নিজেদের দায়িত্বে সৎ থাকে নাই ।

কিন্তু আপনে সেইটা বলতে পারেন না, বা বলতে নারাজ । এইটা আপনের দুর্বলতা ।

৪৮. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪০
সোনার বাংলা বলেছেন:
আমি কোন রাজাকারের পক্ষে গীত গাই নাই।

আবার স্বার্থবাদী মুক্তি চেতনার পক্ষে ও নাই।

হাঁ রাজাকারের পক্ষে হইতে পারে তাই বলে তার কোন
ভালো লেখায় মন্তব্য করা যাবে না ঐ রকম মুক্তি মৌলবাদী আমি নই।

আবার এমন ও অনেক ব্লগার আছে যারা মুক্তিবাদী চেতনার অথচ আমারে গালি দি্য়েছে হাসিনার বিরুধীতার জন্য তারপরে ও তার
ব্লগে আমি ভালো মন্তব্য করেছি ৫ বা+ দিয়েছি।


০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০০

লেখক বলেছেন: "হাঁ রাজাকারের পক্ষে হইতে পারে তাই বলে তার কোন
ভালো লেখায় মন্তব্য করা যাবে না ঐ রকম মুক্তি মৌলবাদী আমি নই।"


এই উক্তির পর আপনের লগে আর তর্ক চলে না । কর্মফল ভোগও করতে অয়বো ।

জামাতিরা যে ইসলামরে কিনা লইছে, সেই কথাডা মনে পড়ছে ।
জামাতিরা ইসলামের ভালা ভালা কতা কয়, আসেন আমরা হেগো পদধুলী লই ।

৪৯. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৬
মুনশী বলেছেন:



ভালা পুস্ট দিছেন মিয়া ভাই। পেলাস মারছি।
ইচ্চা কইরা হিংসা কইরা অপমান করনের লাইগাও গালাগালি করে।
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০৩

লেখক বলেছেন: তয়, আপনে ভালো আছেন তো ?

৫০. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫১
সোনার বাংলা বলেছেন:
হাঁ তা হয়তো আমি এমন ভাবে করিনি যে ভাবে আপনি করেছেন।
তবে তাদের কে সময় দিতে হবে.........

আর তারা তো ভুল করতে পারে।
আমি মনে করি যা অতীতের তুলনায় তেমন কিছু না।


এই ছাড়া অন্য কোন দল বা গোষ্টি নেই যারা এদের থেকে ভালো
করতে পারবে >আমি মনে করি।

আর দেশে দুই দফা বন্যা তারপরে সিড়রের মহা প্রলয়ের পরে
যে কোন সরকারের জন্যই এ সময় সামাল দেয়া কঠিন।

অতএব আমাদের সব আলোচনা সমালোচনা যেন কোন ভাবেই
দেশের স্বার্থের বিপক্ষে না যায়।

এইটাই আমার নীতি...........
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:১০

লেখক বলেছেন: সরকার যদি স্বৈরাচারী হয় ,সেইডার সমালোচনাও কি দেশের বিপক্ষে যাইবো ?

অতীতের সাথে তুলনা করা কেন ? অতীততো অধম ছিল, বর্তমান উত্তম রূপ লইয়া আবির্ভূত হইছে । বর্তমানরে যদি অতীতের লগে তুলনা দিতে অয়, তাইলেতো বর্তমানের বিশেষত্ব আর রইলো না । সব রসুনের গোয়া এক জায়গায়-ই হইয়া গেল ।

অন্যসব বাদ দিয়া,শুধু রাংগস ভবনের মৃত শ্রমিকদের ব্যাপারে বলি, যে অমানবিকতায়, বর্বতায় দিনের পর দিন শ্রমিকদের লাশগুলা ঝুলায়া রাখা হইলো, অতীতের মত হইলে সেই সপ্তাহেই গদির সরকার পথে নামতো !

রাজা ভিখারী হইতো ।

৫১. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৩৯
সোনার বাংলা বলেছেন:
অতীত বর্তমান নিয়েই ভবিষত্ত ...........


আর তারা তো শাদ করে আসে নাই!
বলতে পারেন নিমন্ত্রন করে ..........


তয় তাহলে মৌলবাদের ধরন আছে .........

রাজাকার আর রাজাকারের গড ফাদারের পার্থক্য কি?

যদি গড ফাদারের দুঃখে দুঃখ প্রকাশ করতে পারে মুক্তির সেনানীরা তাহলে সাধারন ব্লগারের পোষ্টে মন্তব্য করা ও যাবে না!

স্বার্থের তিন চোখের কাছে রাজাকার মালাকার বলতে কোন কিছুই
নাই! শুধু স্বার্থ ছাড়া..........


তয় এই লিংকে নমুনা দেইখা আসেন ................

Click This Link
০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: এদেরকে প্রায় নিমন্ত্রণ কইরা আনা হইছে বইলা, এরা ফেরেস্তা আর সব পাপী বা এরা যা করে সবই সঠিক এইটা আমি মনে করিনা ।

রাজাকারের গডফাদারের ভক্ত যে, তার ব্লগে গিয়া আপনে বলেন ।

আমি প্রথমেই বলছি, রাজাকার সব দলেই আছে । কোন দলেরই আমি ভক্ত না । তয়,জামাতিগো নেতারা মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে রীতিমতন ঘোষণা মুক্তিদের বিরোধীতা করছে এইটাতো স্বীকার করতে অয়বো ।

৫২. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪১
"কুদরত আলী" বলেছেন: সোনার বাংলা একটা রাজাকার
৫৩. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:৪৬
সোনার বাংলা বলেছেন:
কুদরট@একটা নাবাল বাছুর........
৫৪. ০৭ ই জানুয়ারি, ২০০৮ রাত ৩:৪৩
এস্কিমো বলেছেন:

"কুদরত আলী" বলেছেন: সোনার বাংলা একটা রাজাকার


কিন্তু সোনার বাংলা অস্বীকার করে নাই..:)
৫৫. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:০০
সোনার বাংলা বলেছেন: এস্কিমো@ আমি স্বীকার করেছি কি করিনি তা উপরের মন্তব্যে আচে।
হুদরতি আলীর চোখে দেখলে কি আর আপনার চোখের প্রয়োজন
আচে?
৫৬. ২০ শে জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৭
ষড়যন্ত্রকারীদের জম বলেছেন: রাজাকার নিয়া এত মাথা ঘামাইনা


কারন শাহ আজীজ প্রধানমন্ত্রী আর নিজামী মুজাহিদ মন্ত্রী হয়ে দেশের কোন ক্ষতি হইছে বা করছে বলে জানা নাই।
২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৪

লেখক বলেছেন: এই সকল রাজাকাররা যেই ক্ষতি আর ক্ষত করে গেছে, সেই ক্ষতি পূরণ হয় নাই, ক্ষত এখনো শুকায় নাই । নতুন কইরা আর ক্ষতি করবো কি ।

পরিচিত রাজাকাররা ক্ষমতায় যাওয়াটাইতো জাতি হিসাবে আমাদের এক বিরাট ব্যর্থতা ।

তবে আপনার খারাপ না লাগা বা মাথা না ঘামানোতে আশ্চর্য হই নাই । হইতে পারে, আপনার প্রিয়জনের মধ্যেই কেউ আল-বদরের সাথে জড়িত ছিল ।

৫৭. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১:৪৩
BangladeshCiroJibiHok বলেছেন: লেখককে বলছি, এত অসহিঞ্চু কেন ভাই আপনি।
বিরুদ্ধমতকে ব্যান করার ফ্যাসিবাদি চিন্তা কেন মাথায়। আমারা স্বাধীন হয়েছি গণতন্ত্র ও মুক্তচিন্তার অধিকার অর্জনের লক্ষ্য নিয়ে। কিন্তু স্বাধীনতার পর কি দেখলাম।
১. একদলীয় বাকশাল
২. সংবাদপত্রের স্বাধীনতা হরণ
৩. বিচারবিভাগের স্বাধীনতা জবাই করে হত্যা

এসব কারনে একসময়ের সবচেয়ে জনপ্রিয় নেতাকে নিন্দিত নেতায় পরিণত হতে হলো। তার হত্যাকান্ডের পর তিনি যে চারটি পত্রিকাকে দলীয় পত্রিকা বিবেচনা করে প্রকাশের অনুমতি দিয়েছিলেন তার একটি দৈনিক ইত্তেফাকও তার হত্যাকান্ডকে ইতিবাচক ঘটনা বর্ণনা করে খবর ও প্রথম পৃষ্টায় সম্পাদকীয় প্রকাশ করেছিল। (দেখুন দৈনিক ইত্তেফাক ১৬ আগস্ট ১৯৭৫)।
তাই মনে রাখবেন কাউকে ব্যান করার দাবী সমাজে আপনার গ্রহণযোগ্যতাকে বাড়াবে না, কমাবে। নিজেদের মনে এত সংকীর্ণতা নিয়ে অন্যদের প্রতিক্রিয়াশীল বলেন কিভাবে।
০৪ ঠা এপ্রিল, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: ইউ ছাঘল ! আমি তোমারে চিনতে পারছি । তোমার মত ছাঘল মুখ দিয়া য্যান আমর কোনো পোস্ট খারাপ করতে না পারে, সে ব্যবস্থায়, তোমার মুখে বর্ম পরাইয়া দেয়া হইলো । সেই সাথে এই মর্মে সতর্ক করা হইলো যে, পশ্চাদেশেও নিজ দায়িত্বে লৌহ বর্ম সেঁটিয়া রাখিয়ো !


শালা রাবিশশশশশশশশশশশশশশশশ...................

 

মোট সময় লেগেছে ১.০২৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ