আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)

০৫ ই মে, ২০০৮ সকাল ৭:২৭

শেয়ারঃ
0 4 0

যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো হঠাৎ । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।

কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম :)

পূর্ণেন্দু পত্রী'র কবিতাগুলো ভালো লাগে । কবির কবিতা বলার ভঙ্গিটার জন্যই এই ভালো লাগা । সেই ভালো লাগা কবিতা থেকে একটি--

কথোপকথন --৪


- যে কোন একটা ফুলের নাম বল
- দুঃখ ।
- যে কোন একটা নদীর নাম বল
- বেদনা ।
- যে কোন একটা গাছের নাম বল
- দীর্ঘশ্বাস ।
- যে কোন একটা নক্ষত্রের নাম বল
- অশ্রু ।
- এবার আমি তোমার ভবিষ্যত বলে দিতে পারি ।
- বলো ।
- খুব সুখী হবে জীবনে ।
শ্বেত পাথরে পা ।
সোনার পালঙ্কে গা ।
এগুতে সাতমহল
পিছোতে সাতমহল ।
ঝর্ণার জলে স্নান
ফোয়ারার জলে কুলকুচি ।
তুমি বলবে, সাজবো ।
বাগানে মালিণীরা গাঁথবে মালা
ঘরে দাসিরা বাটবে চন্দন ।
তুমি বলবে, ঘুমবো ।
অমনি গাছে গাছে পাখোয়াজ তানপুরা,
অমনি জোৎস্নার ভিতরে এক লক্ষ নর্তকী ।
সুখের নাগর দোলায় এইভাবে অনেকদিন ।
তারপর
বুকের ডান পাঁজরে গর্ত খুঁড়ে খুঁড়ে
রক্তের রাঙ্গা মাটির পথে সুড়ঙ্গ কেটে কেটে
একটা সাপ
পায়ে বালুচরীর নকশা
নদীর বুকে ঝুঁকে-পড়া লাল গোধূলি তার চোখ
বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি,
দাঁতে মুক্তোর দানার মত বিষ,
পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে
যেন বটের শিকড়
মাটিকে ভেদ করে যার আলিঙ্গন ।
ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ
ধীরে ধীরে তোমার সমস্ত গয়নায় শ্যাওলা
ধীরে ধীরে তোমার মখমল বিছানা
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা ।
- সেই সাপটা বুঝি তুমি ?
- না ।
- তবে ?
- স্মৃতি ।
বাসর ঘরে ঢুকার সময় যাকে ফেলে এসেছিলে
পোড়া ধুপের পাশে ।









 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৩৪
ইরতেজা বলেছেন: দারুন কবিতা। শিপন ভাই আবৃত্তির কোন লিঙ্ক খুজে পান কিনা দেখুন। শুনতে ইচ্ছা করছে।
প্লাস
০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৪২

লেখক বলেছেন: আবৃত্তি ! খাইছে ! এইটার আবৃত্তি বোধহয় পাওয়া যাইবো না !

ধন্যাবদ ।

২. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৩৫
রাশেদ বলেছেন: সুন্দর তো! থ্যাঙ্কু আপ্নারে।
০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৪৩

লেখক বলেছেন: হুমমম...অয়েল কাম :)

৩. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৪১
চিটি (হামিদা রহমান) বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
আবৃত্তির কোন লিঙ্ক খুজে পান কিনা দেখুন............।
খুব ভালো লাগে
০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৪৫

লেখক বলেছেন: খুঁজে দেখবো । ধন্যবাদ আপনাকে ।

৪. ০৫ ই মে, ২০০৮ সকাল ৭:৫৫
ৈকলাশ বলেছেন: কথোপকথন-৪ ভাল লাগছে। ধন্যবাদ
________________________________

পূর্ণেন্দু পত্রীর আরেকটা কবিতা দিলাম -

স্মৃতি বড় উচ্ছৃঙ্খল

পুরনো পকেট থেকে উঠে এল কবেকার শুকনো গোলাপ |
কবেকার ? কার দেওয়া ? কোন্ মাসে ? বসন্তে না শীতে ?
গোলাপের মৃতদেহে তার পাঠযোগ্য স্মৃতিচিহ্ন নেই |

স্মৃতি কি আমারও আছে ? স্মৃতি কি গুছিয়ে রাখা আছে
বইয়ের তাকের মত, লং প্লেইং রেকর্ড-ক্যাসেটে
যে-রকম সুসংবদ্ধ নথীভুক্ত থাকে গান, আলাপচারীতা ?

আমার স্মৃতিরা বড় উচ্ছৃঙ্খল, দমকা হাওয়া যেন
লুকোচুরি, ভাঙাভাঙি, ওলোটপালটে মহাখুশি
দুঃখেরও দুপুরে গায়, গাইতে পারে, আনন্দ-ভৈরবী |

আকাঙ্খার ডানাগুলি মিশে গেছে আকাশের অভ্রে ও আবীরে
আগুনের দিনগুলি মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে
প্রিয়তম মুখগুলি মিশে গেছে সমুদ্রের ভিতরের নীলে |

স্মৃতি বড় উচ্ছৃঙ্খল, দুহাজার বছরেও সব মনে রাখে
ব্যাধের মতন জানে অরণ্যের আদ্যোপান্ত মূর্তি ও মর্মর |
অথচ কাল বা পরশু কে ডেকে গোলাপ দিল কিছুতে বলবে না |
০৫ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: এই কবিতাটাও দারুণ ! পড়া ছিল না । ধন্যবাদ কৈলাশ ।

প্রিয় কবির আরো কবিতা আসবে ভবিষ্যতে ।

৫. ০৫ ই মে, ২০০৮ সকাল ৮:১৩
'স্বপ্নবাজ' বলেছেন: ভালো লাগর মত কবিতা । যোগ(+)
০৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ ।

৬. ০৫ ই মে, ২০০৮ সকাল ৮:৪০
শফিউল আলম ইমন বলেছেন: এই কবিতাটি আমি আগে শেয়ার করেছি:)
অনেক প্রিয় কবির প্রিয় কবিতা।
ভালো থাকুন।
পরেরটার অপেক্ষায়।
০৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: তাই নাকি ! হায় হায় ! এটা জানলেতো দিতাম না !

৭. ০৫ ই মে, ২০০৮ সকাল ৮:৪৬
নাদান বলেছেন: দারুন একটা উদ্যগতো !! আমার কবিতাটা দারুন লেগেছে। প্লিজ থামবেন না।
০৫ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন:
দারুন লাগছে জাইনা আমারও ভাল্লাগতেছে নাদান । না, থামবো না ! মাঝে- মাঝে দেবো । ধন্যবাদ ।

৮. ০৫ ই মে, ২০০৮ সকাল ১১:৩৯
রাগ ইমন বলেছেন: স্মৃতিকাতর করে দিলেন।
০৫ ই মে, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন:
যেমন ?

৯. ০৫ ই মে, ২০০৮ বিকাল ৩:২১
একরামুল হক শামীম বলেছেন: আমিও প্রিয় কবিতার একটা সিরিজ শুরু করেছিলাম। :)
০৫ ই মে, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: কই সেইটা ! খালি চোখে দেখা যায় না ক্যান ?

১০. ০৫ ই মে, ২০০৮ বিকাল ৩:৪৫
েজবীন বলেছেন: দারুন!! ... দারুন লাগলো কবিতাটা...

কৈলাশ দেয়াটাও সুন্দর...
:)
০৫ ই মে, ২০০৮ রাত ১১:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন । আরো আসবে.... :)

১১. ০৫ ই মে, ২০০৮ রাত ১১:৩২
কালপুরুষ বলেছেন: চমৎকার দুটো কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
পুর্ণেন্দু পত্রী'র চলচিত্রও কবিতার মতোই।
০৫ ই মে, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন:

ধন্যবাদ আপনাকেও কালপুরুষদা ।

১২. ০৬ ই মে, ২০০৮ রাত ১:০১
ফারহান দাউদ বলেছেন: এই বইটা পল্টনের ফুটপাথ থেকে ১৫ টাকা দিয়ে কিনেছিলাম,সেরা ইনভেস্টমেন্টগুলির ১টা:)
০৬ ই মে, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন: হুমমম...দারুণ জিনিস !

১৩. ০৬ ই মে, ২০০৮ রাত ১:৪৪
ফারহান দাউদ বলেছেন: এরে ভাই,শুভ জন্মদিন। কেকটা পার্শেল কইরা দিয়েন:)
০৬ ই মে, ২০০৮ রাত ৩:২৬

লেখক বলেছেন:

০৬ ই মে, ২০০৮ রাত ৩:৩০

লেখক বলেছেন:
ভ্রাত ! শুভেচ্ছার লাগি ধন্যবাদ । আপাতত নীচে দেয়া সাইফূরের কেকটা খাইতে খুব উপাদেয় হইবো বইলা মনে হইতেছে :) খানা পাওনা থাকলেন..


ই লন ভার্চুয়ালী কোক ! লগে নাস্তাও আছে :)

০৬ ই মে, ২০০৮ রাত ৩:০৭

লেখক বলেছেন: সুপ্রিয় সাইফুর ! কেকটা খুবই পছন্দ হইছে । লোভনীয় ! এখনই খাইয়া ফেলতে ইচ্ছা করতেছে । আমার নামটা সুদ্ধা :)

অনেক কৃতজ্ঞরে ভাই , সময় ব্যায় করে এই সুন্দর কেকটা উপহার দেবার জন্য । ধন্যবাদ দিলে তোমাকে শুধু ছোট-ই করা হয় । তবু , আন্তরিক ধন্যবাদ । অনেক ভালো থেকো সবসময় ।

০৬ ই মে, ২০০৮ রাত ৩:১৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু , প্রিয় চিকনা :)

১৬. ০৬ ই মে, ২০০৮ রাত ৩:৩১
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
কবিতা ভাল লাগেনা। তবুও মনের বিরুদ্ধে প্লাস দিয়াছি
০৬ ই মে, ২০০৮ রাত ৩:৩৮

লেখক বলেছেন: ও বুলবুল ! ভালা আছনি ? মনের বিরুদ্ধে প্লাস দেওনের দরকার আছিলো কি ? :)

১৭. ০৬ ই মে, ২০০৮ রাত ৩:৪৫
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
আইজ নাকি জনম দিন? ৩ ঘন্টা জনম দিনের স্যুট নিয়া ঘুরা ঘুরি করি আসেন
০৬ ই মে, ২০০৮ ভোর ৪:০৮

লেখক বলেছেন: খিক খিক খিক ! এইটা কি বলো ! বড়ই শরমের কতা :D

১৮. ০৬ ই মে, ২০০৮ ভোর ৪:১৪
কন্টক বলেছেন:
শিপন সাহেব ,, খহুবই ভালো লেগেছে, এরকম কবিতা পড়ার জন্যে আমরা এখনো অধীর আগ্রহে থাকি
০৬ ই মে, ২০০৮ ভোর ৪:১৬

লেখক বলেছেন: ক্যামনে কি ..... :D

০৬ ই মে, ২০০৮ ভোর ৪:৫৯

লেখক বলেছেন: থ্যঙ্কু দিলাম :)

২০. ০৬ ই মে, ২০০৮ ভোর ৪:৩৩
বিহংগ বলেছেন: প্রিয় কবির প্রিয় কবিতা শেয়ার করার জন্য প্রিয় ব্লগারকে প্রিয়তোষি শুভেচ্ছা।
সাথে,জন্মদিনের শুভকামনা।
দীর্ঘজীবী হোন।
০৬ ই মে, ২০০৮ ভোর ৫:০০

লেখক বলেছেন:
প্রিয় বিহংগদা, শুভেচ্ছা প্রাণ ভরে নিলাম ।
কোথায় থাকেন আপনি, বলেনতো ?
এতো কম লেখেন কেন ?

২১. ০৬ ই মে, ২০০৮ ভোর ৫:৩৪
বিহংগ বলেছেন: আগুন পরীর পর আর কারো সাথে আমাদের দেখা হবে নাকি?
সামনে একটা ভয়াভহ জব ইন্টারভিউ।
একটু দোয়া করবেন।
০৬ ই মে, ২০০৮ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: দেখাতো হতে পারতো বিহংগদা !
কিন্তু সময়ের অভাবে কিছুই নামানো যাচ্ছে না ।
তাছাড়া আগুন পরীকে নতুন করে লিখছি । আরেকটু ভালো করার চেষ্টা আর কি !

আপনার ইন্টারভিউ ভালো হবে বলেই বিশ্বাস । শুভ কামনা রইলো ?

০৬ ই মে, ২০০৮ দুপুর ১:২৮

লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । ধন্যবাদ ।

২৩. ০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৪৮
ফয়সল নোই বলেছেন: কথোপকথন পড়ে ছোট বেলায় ভেবেছিলাম বড় হয়ে কীভাবে প্রেম করবো।:)এখনো প্রেম করা ভুলে গেলে পড়ি:)প্রায়ই!
অনেকের প্রিয় দেখে ভালো লাগছে।
আপনাকে ধন্যবাদ:)
০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: হা হা হা ! বড়ই মজাক পাইলাম :) :) :)

২৪. ০৮ ই মে, ২০০৮ ভোর ৫:১১
বিষাক্ত মানুষ বলেছেন: ওরে .... দারুন !!!!!!!!!!!!! চলুক চলুক চলুক ......
"আমি হয়তো মানুষ নই" ... রিকুষ রাখলাম
০৮ ই মে, ২০০৮ ভোর ৬:১২

লেখক বলেছেন: চলবে, বিমা ! রিকুষ রাখার চেষ্টা করা হবে :)

২৫. ০৮ ই মে, ২০০৮ ভোর ৫:২১
আজহার ফরহাদ বলেছেন: আপনার উদ্যোগটিও প্রশংসনীয়। আমার কাছে অবশ্য পুরো পাঁচ খন্ডের কথপোকথনই ভাল লাগে। তরপরও কিছু কিছু মনে লেগে থাকে জ্বলন্ত জোনাকীর মত।

আরো পোস্ট করুন। যা কিছু ভাল লাগে, নাড়া দেয়, জাগিয়ে তোলে, ভাবতে শেখায় তেমন।

আমাদের সমাজ এখন বড়ই কবিতাবিমুখ- কবিতার ঘ্রাণে বড় রুচি নেই তার।
০৮ ই মে, ২০০৮ ভোর ৬:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ফরহাদ ভাই ।

হুমম...কথোপকথন সিরিজের প্রায় সব কবিতায় ভালো লাগে । কিন্তু যে কবিতাগুলো সবচে' বেশী ভালো লাগে সেগুলো দেবার চেষ্টা করবো পর্যায়ক্রমে ।

২৬. ০৮ ই মে, ২০০৮ ভোর ৫:৩৮
নিলা বলেছেন: অসাধারন চমৎকার একটা কবিতা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
০৮ ই মে, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, নিলা ।

১৭ ই মে, ২০০৮ রাত ২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ, প্রতু আপনাকেও ।

২৩ শে মে, ২০০৮ রাত ৩:৩৮

লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু !

তা, ভাইজান কি ফিল্ম করবেন নি ? :)

২৯. ২৮ শে মে, ২০০৮ বিকাল ৩:৩১
স্বাপ্নিক বলেছেন: প্রিয় কবিতাগুলোর একটি। ধন্যবাদ।
২৮ শে মে, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন:

আপনাকেও ধন্যবাদ ভালো লাগা জানিয়ে যাবার জন্য, স্বাপ্নিক ।

আপনার নিকটাতো দারুণ ! দেখলেই স্বপ্নবাজ হতে ইচ্ছে করে ।

৩০. ২২ শে জুন, ২০০৮ রাত ২:৩৬
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই ।

মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং শহীদদের পরিবারেরর জন্য প্রাণের গভীরতম শ্রদ্ধা ।

শেয়ার করার জন্য ধন্যবাদ
২২ শে জুন, ২০০৮ ভোর ৫:৩২

লেখক বলেছেন:

ধন্যবাদ আপনাকেও ।

৩১. ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:০৪
কোপা সামছু বলেছেন: কবিতাটা পড়ে মনে হল প্রেয়সীর কালো দুটি চোখ,
যে দুটি চোখে তাকিয়ে আমি অনেক গভীরে হারিয়ে যাই।
২২ শে জুলাই, ২০০৮ ভোর ৬:০৬

লেখক বলেছেন:
জ্বি ! প্রেয়সীতো আপনেরে ভালো মতনই পাইছে দেখা যায়তেছে :)

৩২. ০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০০
মিঠি বলেছেন: কিছু আবৃত্তি পাবেন Click This Link

আর
Click This Link
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন:

চমৎকার আবৃত্তি ! অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা মিঠি !

৩৩. ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১:০৩
অবনীল্‌ বলেছেন: পুর্ণেন্দু পত্রী আমার অসম্ভব একজন প্রিয় কবি। তাঁর শুধু কবিতা নয়, প্রচ্ছদ, ছবি সবকিছুর মধ্যেই কবিতার স্বাদ পাওয়া যায়।
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: প্রিয় কবির প্রতি ভালো লাগা জানিয়ে যাবার জন্য আপনাতে ধন্যবাদ জানাই ।
সুস্থ, সুন্দর থাকুন ।

২৫ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪০

লেখক বলেছেন: স্বাগতম এই ব্লগে ।

৩৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:০৩
আইসিস বলেছেন: একবার এক টা নাটকে এই কবিতা টা ইউজ করা হইছিলো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে । জটিল লাগছে ।
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৩

লেখক বলেছেন: ভাইজান, আপনার ধৈর্য দেইখা মুগ্ধ হইলাম, ঈমানে কই । এই সিরিজের প্রায় প্রতিটি কবিতায় কবর খুইড়া বাইর কইরা আপনি মন্তব্য দিছেন !

আমিও তাই প্রতিমন্তব্যে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই ।

২৫ শে মার্চ, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: একই কবিতার লিঙ্ক তিনবার তিন জায়গায় ।

ভাইজানের শরীর ভালোতো ? :)

৩৭. ২২ শে জুন, ২০১০ দুপুর ২:৩৭
ফাল্গুনীনীরা বলেছেন: অনকিদন পের অবােরা পূের্নন্দু----েফেল অাসা সময়---অসংখ্য চকম হেয় সামেন হািজর
২২ শে জুন, ২০১০ রাত ১০:৩২

লেখক বলেছেন: নীরা, আপনি বিজয়ে লিখে অভ্যস্থ বুঝা যাচ্ছে । বিজয় থেকে এখানে ইউনিজয়ে লেখাও খুব সহজ । কয়েক মিনিটের সাধনায় রপ্ত করতে পারবেন বলে বিশ্বাস । শুধু লক্ষ্য রাখবেন, ইউনিজয়তে এ-কার , ই-কার, সমেত সব 'কার' ই অক্ষরের পরে টাইপ করতে হবে ।


আপনার ভালো লাগা জানাবার জন্য ধন্যবাদ ।

১৩ ই ডিসেম্বর, ২০১০ রাত ২:৪২

লেখক বলেছেন: আপনিও প্রিয় কবিতার খাতার প্রথম পাতাটি খুললেন ! দারুণ !

৩৯. ২১ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৪
অর্ণব_০০৭ বলেছেন: আমি পুর্ণেন্দু পত্র, আবুল হাসান, তারাপদ রায়, বুদ্ধদেব বসু উনাদের কবিতার বই গুল খুজতেছি । কোথায় পেতে পারি আপনি কি কোন আইডিয়া দিতে পারেন ? ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ০.৯৬৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ