আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)

০৬ ই মে, ২০০৮ দুপুর ১:২২

শেয়ারঃ
6 0

যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো হঠাৎ । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে । কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম :)

যদি নির্বাসন দাও
যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
আমি বিষপান করে মরে যাবো ।
বিষন্ন আলোয় এই বাংলাদেশ
নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ
প্রান্তরে দিগন্ত নির্নিমেষ-
এ আমারই সাড়ে তিন হাত ভূম
যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
আমি বিষপান করে মরে যাবো ।
ধানক্ষেতে চাপ চাপ রক্ত
এইখানে ঝরেছিল মানুষের ঘাম
এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম
এখনো নদীর বুকে
মোচার খোলায় ঘুরে
লুঠেরা, ফেরারী ।
শহরে বন্দরে এত অগ্নি-বৃষ্টি
বৃষ্টিতে চিক্কণ তবু এক একটি অপরূপ ভোর,
বাজারে ক্রুরতা, গ্রামে রণহিংসা
বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা
বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা
বুলেট ও বিস্পোরণ
শঠ তঞ্চকের এত ছদ্মবেশ
রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল--
এ আমারই সাড়ে তিন হাত ভূমি
যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
আমি বিষপান করে মরে যাবো ।

কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের ইস্কুলে
নিথর দীঘির পারে বসে আছে বক
আমি কি ভুলেছি সব
স্মৃতি, তুমি এত প্রতারক ?
আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে
শিমুল তুলার ওড়াওড়ি ?
মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে
শিউলি ফুলের মতো বালিকার হাসি
নিইনি কি খেজুর রসের ঘ্রাণ
শুনিনি কি দুপুরে চিলের
তীক্ষ্ণ স্বর ?
বিষন্ন আলোয় এই বাংলাদেশ...
এ আমারই সাড়ে তিন হাত ভূমি
যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
আমি বিষপান করে মরে যাবো... ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই মে, ২০০৮ দুপুর ১:২৭
রাজামশাই বলেছেন: মারহাবা মারহাবা

সুন্দর কবিতা

এই নে তোর পুরস্কার (সুনীলের কবিতার জন্য)
০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: জনাব,সুনীল সাহেবরে এইগুলা পৌঁছায়া দেয়া হইবে ! বিশ্বাস করেন :)

২. ০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৩২
সামী মিয়াদাদ বলেছেন: কেউ কথা রাখেনি টা কেমন লাগে আপনার?

০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: অসাধারণ লাগে ! স্রেফ অসাধারণ । ওইটাও আসতেছে সিরিয়ালে :)

০৬ ই মে, ২০০৮ দুপুর ১:৫০

লেখক বলেছেন: সামী, ওইটা দিবো । প্রিয় কবিতারা-১ টা পইড়া দেখতে পারেন, কেমন লাগে ।
পূর্ণেন্দু পত্রীর কবিতা ।

০৭ ই মে, ২০০৮ ভোর ৪:১১

লেখক বলেছেন: হুমম কি রাশেদ ? কেমন লাগছে ?

৫. ০৭ ই মে, ২০০৮ রাত ২:৪৫
ফারহান দাউদ বলেছেন: এইটা ১টা জম্পেশ কাজ হইতাসে। চালায়া যান।
০৭ ই মে, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: চলিবে...চলিবে...
চলিতেই হইবে :)

০৮ ই মে, ২০০৮ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: অনেক খুঁজলাম, হাতের কাছে পেলাম না কবিতাটা । বিহংগদা আমি এখনো চেষ্টায় আছি ।

৬. ০৭ ই মে, ২০০৮ ভোর ৪:১৯
একরামুল হক শামীম বলেছেন: আমি যে লিখছিলাম সেইটা মনে নাই তোমার?
Click This Link
০৭ ই মে, ২০০৮ ভোর ৪:৩৫

লেখক বলেছেন:

আগে ওইটা চোখে পড়ে নাই, প্রিয় শামু । এখন দেখলাম । তয়, শুরুতে বাংলা হওটায় বাঞ্চনীয় । :)

৭. ০৭ ই মে, ২০০৮ ভোর ৪:২৫
বিহংগ বলেছেন: গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর কলকল শব্দে জেগে ওঠলাম আবার,
থাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরনী থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে"
জীবনান্দদাশের এ কবিতাটি থাকলে পোস্ট করবেন প্লিজ।
অনেক আগে ইমনের পোস্ট করার কথা ছিলো। ভুলে গেছে মনে হয়।
০৭ ই মে, ২০০৮ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: খুঁজে পেতে দেখবো বিহংগদা । পেলে অবশ্যই পোষ্ট করা হবে । ধন্যবাদ ।

৮. ০৭ ই মে, ২০০৮ ভোর ৬:৫১
নিলা বলেছেন: সুন্দর কবিতা। শেয়ার করার জন্য ধন্যবাদ
০৭ ই মে, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নিলা !

০৮ ই মে, ২০০৮ ভোর ৬:১৩

লেখক বলেছেন: বিমারেও +++++++++ :)

১০. ০৮ ই মে, ২০০৮ ভোর ৫:২৩
রুবেল শাহ বলেছেন: সুনীলের কবিতা আসলেই ভাল লাগে -------------+
০৮ ই মে, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন: এমন অনন্য শব্দচয়ন, ভালো না লেগে উপায় নেই ।

১১. ২৪ শে মে, ২০০৮ রাত ২:৩৮
ফারহান দাউদ বলেছেন: সবাই খালি ঔপন্যাসিক সুনীলকে চেনে,কবি সুনীল যে কত বড় কবি,ক'জন জানে?
"বিষন্ন আলোয় এই বাংলাদেশ...
এ আমারই সাড়ে তিন হাত ভূমি
যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
আমি বিষপান করে মরে যাবো... ।"
কি অদ্ভুতভাবেই অন্তরের কথাটা বিষন্নভাবে বলে দিলেন কবি।
শিপন ভাই,অলসভাবে বসে থাকলেই আপনার এই কবিতা সিরিজটায় একটার পর একটা ক্লিক করে যাই(১৬টা তো হয়েছে,আরো আসবে জানি),খুব ভাল ১টা কাজ করছেন,আবারো বললাম।
২৪ শে মে, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: অনুভূতির খুব সুন্দর প্রকাশ দেখিয়েছেন । আমার আর বলার কিছুই নেই ।
আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আরো অনেক ভালো কবিতা আসবে ।

ধন্যবাদ, ফারহান ।

১২. ২২ শে জুন, ২০০৮ রাত ২:৪৩
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই ।
১৩. ২২ শে জুন, ২০০৮ রাত ২:৪৬
ফারহান দাউদ বলেছেন: হুম,সৈয়দ আমিরুজ্জামান বলেছেন: +
২২ শে জুন, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন:

আবার বোলস !

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ কবি আর কবিতাকে সম্মানীত করবার জন্য ।

১৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:২১
আইসিস বলেছেন: খুব ভালো লাগলো । খুব ।
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ কবর খুঁড়ে কবিতা তোলার জন্যে :)

১৬. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২১
আরিফআফতাব বলেছেন: যদি আরো কবিতা না দাও, আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো
আমি বিষপান করে মরে যাবো... ।




৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন:
কঙ্কি, আরিফআফতাব ভাই ?!!!

২৫ শে মার্চ, ২০১০ রাত ৯:২০

লেখক বলেছেন: খাইছে ! একই লিঙ্ক দেখি !

 

মোট সময় লেগেছে ২.৯১৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ