আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
০৭ ই মে, ২০০৮ ভোর ৫:৫২
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
কেউ কথা রাখেনি
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি
ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিলো
শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে
তারপর কত চন্দ্রভুক অমবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বোষ্টুমি আর এলো না
পঁচিশ বছর প্রতীক্ষায় আছি ।
মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো
সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে !
নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ?
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি !
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও...
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না !
বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !
ভালবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ নীলপদ্ম
তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ
এখনো সে যে কোন নারী !
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনা !
[সুনিলের এই কবিতাটা আমার কেমন লাগে, তা প্রকাশ করতে গিয়ে আমার সবসময় মনে হয়, অসাধারণ-এর মতো আরো কিছু অসাধারণ শব্দ চাই...!]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৮ রাত ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: বিহংগদা, মনে আছে । খুঁজে পেলে কালই... ![]()
লেখক বলেছেন: ভ্রাত ! আপনের জিনিস পাওয়া গেছে । এই এলো বলে... ![]()
বিবর্ণ বলেছেন:
বুনাস পোষ্ট, ধন্যবাদ শিপন'দা।
লেখক বলেছেন: ধন্যবাদের জন্য ধন্যবাদ বিবর্ণ ![]()
লেখক বলেছেন: ঢুঁ দিয়েন, কবিতা আসছে আরো ![]()
রাশেদ বলেছেন:
থ্যাঙ্কু।
লেখক বলেছেন: ওয়েলকু রাশু ![]()
নিলা বলেছেন:
এই কবিতা এতই পছন্দের যে দাড়ি কমাসহ প্রতিটা লাইন মুখস্ত হয়ে গেছে আমার
লেখক বলেছেন: প্রথম যেদিন পড়ছিলাম, সেদিনই মুখস্ত করছি ![]()
লেখক বলেছেন: হে হে হে ! সামনে থাকলেতো খুবই ভালো । এরকম কবিতার সংগ্রহ হাতের কাছে থাকলে মন ভালো থাকে ![]()
দোলাহাসান বলেছেন:
খুব ভাল লাগলো।প্রিয়তে
লেখক বলেছেন:
ধন্যবাদ । প্রিয়তে প্রিয় করে রাখুন সুনীলের এই অনন্য সাধারণ কবিতা ।
লেখক বলেছেন: শুরু হোক তবে... ![]()
অসাধারন শব্দটিও কম হয়ে যায় কবিতাটির জন্য
লেখক বলেছেন: হুমম....তাই বলতে চাইছি সামী ! অসাধারণ শব্দটিও কম হয়ে যায় । 'অসাধারণ'-এর মতো আরো কিছু 'অসাধারণ' শব্দ যদি পাওয়া যেতো !
লেখক বলেছেন:
ঝুমী পরী
থ্যঙ্কস ।
বিষাক্ত মানুষ বলেছেন:
এটাতো শিমুলের গলায় প্রায় প্রতিদিনই শুনি । +++++
লেখক বলেছেন: এই কবিতা প্রতিদিন শোনার মতোও ![]()
লেখক বলেছেন: ওরে বিমা ! মেনি মেনি থ্যাঙ্কস ভ্রাত আবৃত্তির লিঙ্কটার জন্য ।
লেখক বলেছেন: হুমমম.... ![]()
প্রলয় হাসান বলেছেন:
অবিশ্বাস্য হলেও সত্যি যে, এই কবিতটা আমি ক্লাস এইটে থাকতেই পুরোটা মুখস্ত করেছিলাম। আমার সবচে প্রিয় কবিতা। তাই, আমি আমার জীবনের সবচে স্মরনীয় ঘটনা নিয়ে পোস্ট দেবার জন্য এই কবিতাটি বেছে নিয়েছিলাম।নাদের আলি, আমি আর কত বড় হবো ? আমার মাথা এই ঘরের ছাদ
ফুঁরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে ?" ----এই লাইন দুটো আর শেষের প্যারাটা ছাড়া এইটা কোন কবিতাই হত না বলে আমার বিশ্বাস।+++
লেখক বলেছেন: আমার কিন্তু মনে হয়, নীচের লাইনগুলো ছাড়া এ-কবিতা অসম্পূর্ণ থেকে যেতো --
একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো
লাঠি-লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা
ভিখারীর মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব
অবিরল রঙ্গের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পড়া ফর্সা রমণীরা কতরকম আমোদে হেসেছে
আমার দিকে তারা ফিরেও চায়নি !
বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও...
বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই
সেই রয়্যাল গুলি, সেই লাঠি-লজেন্স, সেই রাস উৎসব
আমায় কেউ ফিরিয়ে দেবে না !
লেখক বলেছেন: এই কবিতা প্রিয় না হয়েই যায় না !
লেখক বলেছেন: থ্যাঙ্কু
থ্যাঙ্কু
থ্যাঙ্কু
এবং থ্যাঙ্কু
সুনীলের এই অসাধারণ কবিতাকে সম্মানীত করার জন্য ।
বোঘদাদি হেকিম বলেছেন:
শিপন সাহেবএকটা কথা কই আফন মনে কইরা।
এ কবিতা গুলান ভালা আর আপনার কষ্ট করে টাইপ করাও ভালা। তয় আমি বরং শিপন মিয়ার মৌলিক লেখা পড়ুম, বিখ্যাত লেখকের ছাপা কবিতা পড়নের চেয়ে। আপনে যদি মনে কষ্ট না নেন তাইলে মৌলিক লেখা ফেরত আসনের আহবান জানাই
আফন মনে কইলাম কিছু মনে নিয়েন না।
লেখক বলেছেন: বস, প্রথমেই ধন্যবাদ আপনের সুন্দর মতাতের লাইগা । আপনে আপন ভাইবা বলছেন , অন্যায্য কিছু বলেন নাই, বরং এই সিরিজ সম্পর্কে দুইডা কথা কওনের সুযোগ আমারে কইরা দিসেন, এতে কইরা আমি আনন্দিত । কিছু মনে করার প্রশ্ন বহুত দূর ।
এই সিরিজটা শুরু হইছে খুবই সৎ উদ্দেশ্য নিয়া । মূলত দুইটা সুবিধার জন্য এই সিরিজের আইডিয়া আমার মাথায় আসে ।
১) নিজের প্রিয়কবিতাগুলারে (অন্তত যেগুলা খুঁইজা-পাইতা পাওয়া যায়) এক জায়গায় জড়ো করা । কবিতার একটা হৃষ্টপুষ্ট সংগ্রহ হিসেবে যেইটারে আমি হাতের কাছে পাইতে পারি ।
২) এমন কিছু কবিতা আছে, যেগুলা সবারই পড়া দরকার । অনেকের হাতেই হয়তো কোনদিন পড়ে নাই, পড়াও হয় নাই, এইরকম কেউ যদি এইখান থেইকা দুই-একটা অপঠিত কবিতা পায়, আর সেগুলা তার কোন কাজে আসে , সেইটা নিশ্চয়ই খুব একটা খারাপ কাজ হইবো না ?
সিরিজটা বন্ধ হইয়া যায়তে পারতো আরো আগে । প্রায় প্রতিদিনই আমি একটা কইরা কবিতা দিতেছি, এবং অবাক করা ব্যাপার অনেকেই সেইটা লুইপা নিছেন, নতুন নতুন কবিতা দিতে তারা উৎসাহ যোগায়তেছেন । তাদের আগ্রহের কারণেই সিরিজটা চলতেছে । নাইলে অন্যের লেখা দিয়া, পোস্ট দেয়ার ব্যাপারটা আমি বিবেচণা করছি, বেশ ক'বার ভাবছি এইটা নিয়া, শেষ পর্যন্ত আমার নিজের কাছেও বিষয়টা ভালো ঠেকে নাই । তারপরও, অনেকেই যেহেতু এটা চায়তেছেন আর উদ্দেশ্যটাও যেহেতু সৎ তাই, এইটারে চালায়া নিতেছি ।
এইটা চলতে থাকবে, তাই বইলা নিজের মস্তিকপ্রসূত কিছু লেখা বন্ধ থাকবে, ব্যাপারটা তেমনও না । আসলে মৌলিক লেখার জন্য যেরকম প্রতিভা দরকার, সেরকম কিসু আমার কই, বস ?
তারপরও যা ছাই-পাশ লেখি, সেইটার জন্য আপনে আগ্রহ দেখাইছেন বইলা কৃতার্থ হইলাম । ব্যস্ততার কারণে নতুন কিছু লেখা হইতেছেনা । মৌলিক লেখা অবশ্যই পাবেন ভবিষ্যতে ।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
অসাধারণ
লেখক বলেছেন: ধন্যবাদ ।
লেখক বলেছেন:
অসাধারণ সুন্দর এক কবিতা ।
ধন্যবাদ ।
কদম বলেছেন:
না ভুলে যাওয়ার মত একটি কবিতা। আমাদের পরর্বতি প্রজন্মও ভুলতে পারবে না।সেই কবে প্রথম পড়েছিলাম। এখনও প্রতিটা লাইন নতুন ভাবে আবিষ্কার করি।
ধন্যবাদ শেয়ারের জন্য। ++++
লেখক বলেছেন: এক কথায়--অবিস্মরণীয় কবিতা ।
লেখক বলেছেন:
চিকনা জেডার চোখ দেই বাইরই যায়তেছে ![]()
ভাঙ্গন বলেছেন:
আচ্ছা শিপন ভাই ,আপনি উপহারে লিখতেন।রাইট?
লেখক বলেছেন:
জ্বি ভাইজান ! আপনার নামটা জানতে পারি ?
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
দারুণ। আমাদের রুচি পরিবর্তনে কিছুটা হলেও ভূমিকা রাখবে।
লেখক বলেছেন: জ্বি ! ঠিক বলিয়াছেন !
ইয়ে...আপনার পৃষ্ঠদেশে উহা কি হস্তি বহিতেছেন
?
অনন্ত দিগন্ত বলেছেন:
আমার সবচেয়ে প্রিয় কবিতা......... অনেক অনেক ধন্যবাদ আপনাকে সেই সাথে কাঁকন কে এটা খুজে দেয়ার জন্য ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও ।
ইউনুস খান বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ ।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
প্রিয় কবিতার সিরিজে এ পর্যন্ত ৫১টি প্রিয় কবিতা এসেছে ।
৫১তম কবিতায় যেতে পারলে আরো কিছু ভালা লাগা কবিতা হয়তো পেতে পারেন ।
মোহাঃ তাওহীদুল হাসান বলেছেন:
অসম্ভব সুন্দর কবিতা.......... আমার অনেক ভাল লাগার একটি.... ধন্যবাদ...........
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও । স্বাগতম আরাশির ব্লগে ।
আইসিস বলেছেন:
কেউ কথা রাখে না আসলে । ভালো লাগলো । ভালো থাকবেন ।
লেখক বলেছেন: সেটাই ।
কথা না রাখার মাঝেই চলুক 'কথাবাজী'
লেখক বলেছেন: একসময় প্রতিদিন একবার করে এ কবিতা পড়তাম !
তুমুল....অসাধারণ ।
আরিফআফতাব বলেছেন:
সুনিলের এই কবিতাটা আমার কেমন লাগে, তা প্রকাশ করতে গিয়ে আমার সবসময় মনে হয়, অসাধারণ-এর মতো আরো কিছু অসাধারণ শব্দ চাই...!] লেখক বলেছেন: জ্বি ! সেটা সত্যি আমার জন্য ।
আপনারও কি ?
লেখক বলেছেন: দেখলাম ।
সোমহেপি বলেছেন:
কি রকমভাবে বেঁচে আছি কবিটাটি খুঁজছিলাম
লেখক বলেছেন: সুনিলেরই কবিতা , তাই না ?
শাহাদাত তুষার বলেছেন:
সিরাম হইছে ভাই.।।
লেখক বলেছেন:
কি সিরাম হইছে , ভাইডি ?
এই তালিকায় এখন পর্যন্ত পঞ্চাশটিরও বেশী কবিতা যুক্ত হয়েছে । চোখ রাখলে আরো প্রিয় কবিতা পেতে পারেন ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















আমি একটি কবিতার কথা বলেছিলাম ,মনে আছে তো।
মনে হয় কবিতার নাম "অন্ধকার"।