আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
০৮ ই মে, ২০০৮ ভোর ৫:৪০
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
অন্ধকার
গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠলাম আবার ;
তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া
গুটিয়ে নিয়েছে যেন
কীর্তিনাশার দিকে ।
ধানসিড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম--পউষের রাতে--
কোনদিন আর জাগবো না জেনে
কোনদিন জাগবো না আমি --কোনোদিন জাগবো না আর--
হে নীল কস্তুরী আভার চাঁদ,
তুমি দিনের আলো নও, উদম্য নও, স্বপ্ন নও,
হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে,
রয়েছে যে অগাধ ঘুম,
সে-আস্বাদ নষ্ট করবার মতো শেলতীব্রতা তোমার নেই,
তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও--
জানো না কি চাঁদ,
নীল কস্তুরী আভার চাঁদ,
জানো না কি নিশীথ,
আমি অনেক দিন--অনেক অনেক দিন
অন্ধকারের সারাৎসারে অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে
হঠাৎ ভোরের আলোর মুর্খ উচ্ছাসে নিজেকে পৃথিবীর জীব ব'লে
বুঝতে পেরেছি আবার,
ভয় পেয়েছি,
পেয়েছি অসীম দুনির্বার বেদনা;
দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে উঠে
মানুষিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য
আমাকে নির্দেশ দিয়েছে ;
আমার সমস্ত হৃদয় ঘৃণায়--বেদনায়--আক্রোশে ভরে গিয়েছে ;
সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কুটি কুটি শুয়োরের আর্তনাদে
উৎসব শুরু করেছে ।
হায়, উৎসব !
হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে
আবার ঘুমোতে চেয়েছি আমি, অন্ধকারের স্তনের ভিতর যোনির ভিতর অনন্ত মৃত্যুর
মতো মিশে থাকতে চেয়েছি ।
কোনোদিন মানুষ ছিলাম না আমি ।
হে নর, হে নারী ,
তোমাদের পৃথিবীকে চিনিনি কোনোদিন ;
আমি অন্য কোন নক্ষত্রের জীব নই ।
যেখানে স্পন্দন, সংঘর্ষ, গীত, যেখানে উদ্যম, চিন্তা, কাজ,
সেখানেই সূর্য , পৃথিবী, বৃহস্প্রতি, কালপুরুষ, অনন্ত আকাশগ্রন্থি,
শত শত শুকরীর প্রসব বেদনার আড়ম্বর ;
এইসব ভয়াবহ আরতী !
গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত ;
আমাকে জাগাতে চাও কেন ?
অরব অন্ধকারের ঘুম থেকে নদীর চ্ছল চ্ছল শব্দে জেগে উঠবো না আর ;
তাকিয়ে দেখবো না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে
অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে
কীর্তিনাশার দিকে ।
ধানসিড়ি নদীর কিনারে আমি শুয়ে থাকবো--ধীরে--পউষের রাতে
কোনোদিন জাগাবো না জেনে--
কোনদিন জাগবো না আমি--কোনদিন আর ।
[প্রিয় সব্যসাচী ব্লগার বিহংগদার সম্মানার্থে ]
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৮ ভোর ৬:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিষাক্ত মানুষ বলেছেন:
প্লাস ছাড়া কোন কথা নাই
লেখক বলেছেন: ধন্যবাদ, বিমা ।
লেখক বলেছেন: থ্যাঙ্কস আশরাফ...
লেখক বলেছেন: আরে বিহংগদা ! এতো কৃতজ্ঞতার কিসু নাই ! আমি যদি এরকম লিখতে পারতাম তাহলে কৃতজ্ঞ হলে ঠিক ছিল । আফসোস আমি পারি না, জীবনানন্দ পারে ![]()
লেখক বলেছেন: দুঃখিত, বিহংগদা । খেয়াল করিনি ।
নিলা বলেছেন:
এই কবিতা আগে পড়ি নি.....শেয়ার করার জন্য অনেকগুলো ধন্যবাদ
লেখক বলেছেন: সঙ্গে থাকুন প্রতিদিন
পায়লেও পায়তে পারেন, না পরা আরও কবিতা ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জীবনানন্দ ভক্ত পাঠকদের জন্য একটা মজার প্রশ্ন --
"জীবনান্দের কবিতায় একটা শব্দ বারবার এসেছে, বলুনতো,- সবচে' বেশী ব্যবহৃত সেই শব্দটি কি ?"
বিষাক্ত মানুষ বলেছেন:
ধানসিড়ি ?
লেখক বলেছেন: হয়নি ! আরো চেষ্টা চালানো যাইতে পারে ![]()
লেখক বলেছেন: প্রিয় কবিতা প্রিয়তে থাকাই ভালো ![]()
অন্যমনস্ক শরৎ বলেছেন:
আজ সারাদিন কবিতা......
লেখক বলেছেন: হুমমম....কবি গুরুর জন্মবার্ষিকীতে...
লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও চিটি ।
ভাল থাকুন দিবানিশী ।
নিলা বলেছেন:
ধানসিরি নদীর তীরে.....এই শব্দগুলো উনি তো প্রায়ই ব্যবহার করেন.....তাই না?! নাকি ভুল!
লেখক বলেছেন: প্রায়ই ব্যবহার করতেন ধানসিড়ি ! কিন্তু সবচে' বেশী ব্যবহার করেছেন অন্য একটা শব্দ। ট্রাই এগেইন...![]()
""শ্রাবণী"" বলেছেন:
অন্ধকার ? এই শব্দ উনি অনেক ব্যবহার করেছেন।
লেখক বলেছেন: আপনি কি নিশ্চিত যে, এ-শব্দটাই ওনার সবচে' বেশী ব্যবহৃত ?
লেখক বলেছেন: অতঃপর আপনি জয়যুক্ত হয়েছেন , আপনি জয়যুক্ত হয়েছেন, আপনি জয়যুক্ত হয়েছেন ! আপনার জন্য--কোন পুরস্কার নাই ![]()
সাদা মন বলেছেন:
+ এবং প্রিয় পোষ্টে।শিপন ভাই,জীবনানন্দের 'সোনালি ডানার সঙ্খচিল' কবিতা টি কি আপনার সংগ্রহে আছে?
থাকলে কি পাওয়া যাবে?
পেলে উপকৃত হ্তাম।
লেখক বলেছেন: হায় চিল ! সোনালী ডানার চিল...
কবিতাটি আছে । আপনার জন্য কাল পোস্ট দিবো, কেমন ?
আজ ব্যস্ত আছি ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
জীবনানন্দ.............অসম্ভব প্রিয় কবি।আপনাকে শুভেচ্ছা প্রিয় কবিতা শেয়ার করবার জন্য।
লেখক বলেছেন: পড়বার জন্য আপনাকেও ধন্যবাদ ।
হনলুলু বলেছেন:
শব্দটা ঘাস, নক্ষত্র অথবা পেচাঁ ............... জীবনানন্দ তার অধিকাংশ কবিতাতেই এই উপমা গুলো ব্যবহার করেছেন ।
এছাড়া অন্ধকার , তবু ..... প্রভৃতি শব্দেরও বহুল ব্যবহার দেখা যায় .........
পরিশেষে গুরুর কবিতায় বিনীতভাবে প্লাস ...........
লেখক বলেছেন:
যে কোন একটি শব্দ বলুন, নির্দিষ্ট করে । কনফিডেন্টলী বলুন ![]()
না বলা কথা বলেছেন:
জীবনবাবুর এই সুন্দর কবিতাটিতো আগে পড়ি নাই, মিস করলাম কেমনে?তোমারে ব্যাপক ধন্যবাদ,
এই কবিতার মধ্যে কি সবচেয়ে বেশী ব্যবহৃত শব্দটি আছে নাকি,
তাইলে মনে হয় "অন্ধকার" ই হইবার পারে।
লেখক বলেছেন: সঙ্গে থাকুন, না পড়া আরো কবিতা পায়তে পারেন । ![]()
মনে হয় টাইপ কথায় চলবে না ! নিশ্চিত করে বলুন,-- কোন সেই শব্দ ?
লেখক বলেছেন: হয় নাই । আবার চেষ্টা করেন ![]()
লেখক বলেছেন: আবার জিংস ! ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু প্রিয় সাইফুর ! জীবনবাবুর কাছে প্লাস পাঠায়া দেয়া হইলো ![]()
লেখক বলেছেন: মাঝে আরো দু'একজন কবি ঢুকে পড়বে বৈচিত্রের খাতিরে ।
তারপর... গেট সেট গো..![]()
হ্যারি সেলডন বলেছেন:
আরাশি বদ্দা, আমি তো কবিতা বুঝিনা ভাই।
লেখক বলেছেন: হা হা হা ! বুঝার দরকার নাই ! খালি পড়লেই হবে
আহমেদ শারফুদ্দীন বলেছেন:
লেখক বলেছেন: আহারে ! শারফু পোলাডার কি যে বিমার হইলো
বোচারার মুখে কথা নাই ! ভাষাহীন ![]()
লেখক বলেছেন: হৃদয়ছোঁয়া মন্তব্যের জন্য বিনীত ধন্যবাদ, কবি !
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জীবনবাবুর বহুল ব্যবহৃত শব্দটি-- "অন্ধকার"
কারো বিশ্বাস না হইলে গুইনা দেখেন
শফিউল আলম ইমন বলেছেন:
জীবনানন্দ আমার অনেক অনেক প্রিয়। আমি অবাক না হয়ে পারি না একটা মানুষ প্রকৃতি নিয়ে এতো কবিতা লিখতে পারেন। শেয়ার করার জন্য অতপর আবারো ধন্যবাদ।
হ্যারি বলেছেন: আমি তো কবিতা বুঝি না।
শিপন ভাই বলেছেন: বুঝতে হবে না খালি পড়লেই হবে....খিক খিক। খাঁটি কথা বলেছেন।
লেখক বলেছেন: "ভালো লাগা প্রিয় কবিতারা"--এই সিরিজে শেষ পর্যন্ত হয়তো জীবনবাবুর কবিতা-ই বেশী ওঠে আসবে । কারণ তার এতো বেশী কবিতা ভালো লাগে ! কোনটা রেখে কোনটা দেই ![]()
ধন্যবাদ ইমন ।
""শ্রাবণী"" বলেছেন:
আজ দেখি আমার জয়ের দিন। যদিও দেরী করে দেখলাম।
লেখক বলেছেন: আরে শ্রাবু ! আরো কোথাও জয় পাওয়া হইছে নাকি ?
পুরস্কার যে কোন একদিন দেয়া হবে ![]()
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই ।
সাঈফ শেরিফ বলেছেন:
পড়ে আবার মাথা খারাপ হয়ে গেল........রোজা আছি.........ঔষধ খেতে পারবনা এখন। প্রিয় পোস্টে........
লেখক বলেছেন:
কেন রে ভাই ! মাথা খারাপ হলো কেন ?
এই রোজা-রমজানের মাসে মস্তিস্ক খারাপ হইলেতো খুবই সমস্যা ![]()
ফয়সল নোই বলেছেন:
+
লেখক বলেছেন: বস, আপনে এদ্দিন পর কোত্থেইকা ।
আপনের কবিতা পড়তাম চাই..শিগগির !
আইসিস বলেছেন:
++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ ।
আরিফআফতাব বলেছেন:
কৃতগ্গতা খাইলাম.........
লেখক বলেছেন: 'কৃতজ্ঞতারে' আপনি আসলে খেয়ে দিছেন ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















