আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
১৪ ই মে, ২০০৮ ভোর ৫:০৩
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
তোমার চোখ এতো লাল কেন
নির্মলেন্দু গুণ
আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?'
(ভীষণ ভালো লাগা চমৎকার এই কবিতার পোস্টটি বিখ্যাত হ্যারি সেলডন ওরফে প্রিয় নারু'র জন্য উৎসর্গ করা হলো । কষ্টে আছি আইজুদ্দিনের মত' কষ্টে আছে নারুদ্দিন ! বেচারার এমন একজন মানুষ দরকার, যে জিজ্ঞেস করবে, -'তোমার চোখ এতো লাল কেন ?'![]()
![]()
![]()
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা.. ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ ভোর ৫:৪২
হ্যারি সেলডন বলেছেন:
আহা, সবাই কবিতাগুলো কত এনজয় করতেছে আর আমি হাহাকার করতেছি।
লেখক বলেছেন: এইটা তোমার নামে উৎসর্গ করছি ।
এই কবিতাটাও বুঝো নাই ?
রুবেল শাহ বলেছেন:
ওহ ----------- কত দিন পড়লাম, নির্মলেন্দু গুনের আরেকটা কবিতা আমার ভিষন ভাল লাগে তুলনামূলক হাত--------------- +
লেখক বলেছেন:
নির্মেলেন্দু গুণের কবিতা ক্রমান্বয়ে আরো আসবে ।
তুলণামূলক হাত কবিতাটা আমার কাছে নাই ।
পাইলে দিমুনে তোমার নামে ।
মোসতাকিম রাহী বলেছেন:
চমৎকার কবিতাটি শেয়ার করার জন্যে ধন্যবাদ। লিংকগুলোর জন্যেও। গুণ জেঠুর পদবিটা ঠিক করুন, বদ্দা। নইলে কবি মাইন্ড খাবেন।
লেখক বলেছেন: ঠিক করা হয়েছে । ধন্যবাদ রাহী বদ্দা ![]()
হ্যারি সেলডন বলেছেন:
আইরে, এটা সেই বিখ্যাত কবিতা। আমার খুব প্রিয় কবিতা। আরাশি বদ্দা, আমি কবিতা বুঝিনা বলে বেশিরভাগই পড়িনা!! এটাও না পড়ে কমেন্ট মারছিলাম। সরি!!! প্রিয়তে হান্দাইলাম।
লেখক বলেছেন: না পইড়া কমেন্ট মারাটা দোষের মইধ্যে পড়ে
সে দোষে তোমার শাস্তি.. না থাক স্যরি কইছো ![]()
হ্যারি সেলডন বলেছেন:
ইস, অসাধারণ কবিতা।
লেখক বলেছেন: হুঁমম
লেখক বলেছেন: আমার শীতল পাটি বৈঠকের সেই পোস্টে আপনার একটা মন্তব্যের জবাব একটু কড়া হইয়া গেসিল । সেইজন্য রাইগা আছেন কি না জিগাইছিলাম । ।![]()
হ্যারি সেলডন বলেছেন:
বেচারার এমন একজন মানুষ দরকার, যে জিজ্ঞেস করবে, -'তোমার চোখ এতো লাল কেন ?'আহা, সেদিন কি আসবে??
লেখক বলেছেন: দোয়া কইরা দিলাম...যাও ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
চমৎকার কবিতা।
লেখক বলেছেন: ভালো লাগা কবির কাছে পার্সেল কইরা দেয়া হইলো । ধন্যবাদ ।
লেখক বলেছেন: কামের কাম করছেন , নির্মলেন্দু গুণ, আমি কি করলাম ![]()
থ্যাঙ্কু প্রিয় নাদু ।
লেখক বলেছেন: খিক খিক খিক ![]()
হ্যারি সেলডন বলেছেন:
নিলা, আরে চোখ লাল না শুধু অন্তরও কান্নাকাটি করতে করতে লাল। কিন্তু তাহারা সেটা বুঝবনা!
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন: বেচারা ![]()
হ্যারি সেলডন বলেছেন:
আহারে বেচারা!!
শফিউল আলম ইমন বলেছেন:
চমৎকার।ভালো লাগল।
আপনার শেয়ার করা সব কবিতাই যদিও আমার আছে তারপরও আবার পড়তে ভালো লাগছে। বাংলাদেশে আমার অনেক কবিতার বই ছিল। এখানেও কবিতার বই দিয়ে শেলফ ভরে ফেলছি। মাঝে মাঝে টুকিটাকি দু চারলাইন নিজে লিখি। এই কারণে আমার বন্ধুরা আমাকে কুবি বলে ডাকে। মনের দুঃখু কই রাখি
চলতে থাকুক।
ধন্যবাদ।
ভালো থাকুন।
লেখক বলেছেন: দুস্ক ! ইমন ভাইয়ের না পড়া একটা কবিতাও এ-পর্যন্ত দিতে পারলাম না !
দেখা যাক, পারিলেও পারিতে পারি ভবিষ্যতে ![]()
আপনেরে কুবি ডাকা ঠিকই আছে ! কবিতাতো খারাপ লেখেন না ।
গুল্লি কালেকশন হইছে দেখি
লেখক বলেছেন: আর কিসু গুল্লি টাইপ কবিতা যোগ করার খায়েশ রাখি !
জ্বিনের বাদশা ভাই, আপনারতো অনেক ক্ষমতা, আশির্বাদ করেন ![]()
দ্বিধা বলেছেন:
ফাটাস্টিক...এমুন কোবতে কেম্নে যে লেখে...
লেখক বলেছেন: কেম্নে লেখে ! সেইটাইতো প্রশ্ন ![]()
লেখক বলেছেন: থ্যঙ্কু ! থ্যাঙ্কু ! ![]()
রাশেদ বলেছেন:
ভালোই হইতাছে।
লেখক বলেছেন: বৈচিত্রময় আরো কিছু কবিতা যোগ করণের খায়েশ রাখি ।
লেখক বলেছেন: প্রিয়তে প্রিয় স্থান দেবার জন্য কৃতজ্ঞতা , জনাবা । ধন্যবাদ ।
লেখক বলেছেন: প্রিয়তে প্রিয় কইরা রাখার লাগি ধন্যবাদ ।
হনলুলু বলেছেন:
জটিলস্য জটিল ......... নির্মলেন্দু গুনের হুলিয়া কবিতাটা পড়ছেন শিপনদা ???
ঐটাও আমার অসম্ভব ভালো লাগে ............
লেখক বলেছেন: ধন্যবাদ, হনলুলু ।
হ্যাঁ, ওটাও আসতে পারে যে কোনদিন ।
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন ?
লেখক বলেছেন:
"তোমার চোখ এতো লাল কেন"-মুকুল ভাই ? ![]()
আহারে বেচারা ![]()
লেখক বলেছেন:
ভাইজান , মন্তব্য দিসিলামতো ![]()
আহমেদ ফারুক বলেছেন:
ধন্যবাদ, সুন্দর কবিতার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও !
মাশাল্লাহ ! পোজ ভালো দিছেন !
হনলুলু বলেছেন:
বারবার এই কবিতা পড়ি ........
লেখক বলেছেন: বারবার এই কবিতা পড়া হৃদয়ের জন্য ভালো
! বারবার এই কবিতা পড়া কিসের এবং কেমন লক্ষণ সেই বিষয়ক আলোচনায় না গিয়েও আমরা বলতে পারি,-
প্রিয় হনলুলু; আপনাকে আপনাকে মিস করি । আপনার দুর্দান্ত কবিতাগুলো মিস করি । আপনার লেখা শতফুল হয়ে ফুটুক আর তার সৌরভ আমাদের ছুঁয়ে যাক এই শুভ কামনা করি ।
ভাইডু, দেখা দিয়েন মাঝে সাঝে, প্লীজ ।
আইসিস বলেছেন:
অসাধারন সৃষ্টি ।
লেখক বলেছেন: জ্বি ! এইটা পড়লে মন কেমন কেমন করে ![]()
ডাস্টবিন বলেছেন:
কবি হইতে চাই।গুনের মত......
আরিফআফতাব বলেছেন:
কবি হইতে চাই।গুনের মত......বারবার এই কবিতা পড়ি ........
লেখক বলেছেন: গুণের মতো কবি হইতে হইলে গুণের মতো গুণী হোন আগে ![]()
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন:
এই সিরিজটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, দীর্ঘতমও হবে, ভবিষ্যতে ।
কবিতাপ্রেমী হলে, এই সিরিজের ৫৪তম কবিতাটি প্রিয়তে যোগ করে নিতে পারেন, এতে করে অনেক সুন্দর কবিতাগুলো আপনার সংগ্রহে রাখা হবে ।
ধন্যবাদ ।
লেখক বলেছেন: অসাধারণ কবিতা । পোস্ট অসাধারণ না ।
কারণ, এটা এক ধরণের কাট পেস্ট পোস্ট ।
ধন্যবাদ ।
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন:
অনেক দিন পর পড়লাম,প্রিয়তে।
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
মেহেদি২৪ বলেছেন:
ভালো হইছে দারুন প্লাস দেয়া যায়
লেখক বলেছেন: জ্বি, এই ভালো কাজটি করেছেন, কবি নির্মলেন্দু গুণ !
কিন্তু , আপনি অদ্যবদি ব্রাজিলের জার্সি পরিধান করিয়া আছেন ! কি হেতু ? ![]()
লেখক বলেছেন:
বেশ !
চঞ্চল মৌনতা বলেছেন:
চমৎকার কবিতাটি শেয়ার করার জন্যে ধন্যবাদ। লিংকগুলোর জন্যেও।




















