আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)

১৫ ই মে, ২০০৮ রাত ৩:১০

শেয়ারঃ
0 0 0

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )


যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে । কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম


ছিন্নমুকুল
সত্যেন্দ্রনাথ দত্ত

সবচেয়ে যে ছোট পিড়ি খানি
সেখানি আর কেউ রাখেনা পেতে,
ছোটথালায় হয় নাকো ভাতবাড়া
জল ভরে না ছোট্ট গেলাসেতে ।
বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট
খাবার বেলা কেউ ডাকে না তাকে ।
সবচেয়ে যে শেষে এসেছিল,
তারই খাওয়া ঘুচেছে সব আগে ।


সবচেয়ে যে অল্পে ছিল খুশি,
খুশি ছিল ঘেষাঘেষির ঘরে,
সেই গেছে হায়, হাওয়ার সঙ্গে মিশে,
দিয়ে গেছে জায়গা খালি করে ।
ছেড়ে গেছে পুতুল, পুঁতির মালা,
ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ।
ভয়ভরা সে ছিল যে সব চেয়ে
সেই খুলেছে আঁধার ঘরের চাবি ।


হারিয়ে গেছে, হারিয়ে গেছে ওরে !
হারিয়ে গেছে 'বোল' বলা সেই বাঁশি
দুধে ধোওয়া কচি সে মুখখানি
আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে
ভেসে গেছে শিউলী ফুলের রাশি ,
ঢুকেছে হায় শশ্মান ঘরের মাঝে
ঘর ছেড়ে হায় হৃদয় শশ্মানবাসী ।


সবচেয়ে যে ছোট কাপড়গুলি
সেইগুলি কেউ দেয় না মেলে ছাদে,
যে শয্যাটি সবার চেয়ে ছোট,
আজকে সেটি শূন্য পড়ে কাঁদে ।
সবচেয়ে যে শেষে এসেছিল
সেই গিয়েছে সবার আগে সরে ।
ছোট্ট যে জন ছিল রে সবচেয়ে,
সেই দিয়েছে সকল শূন্য করে ।




( মনটা একটু খারাপ আছে আজ ! মন খারাপ করা এই কবিতাটাই দিতে ইচ্ছে হলো তাই । )

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মে, ২০০৮ রাত ৩:২৩
আজহার ফরহাদ বলেছেন: আহা! শিপন ছেলেবেলায় এই কবিতা পড়ে খুব কেঁদেছিলাম। এখনো মনে পড়ে।

কবিতাটি শৈশবের নিঃশ্বাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে।

আপনাকে অনেক ধন্যবাদ।
১৫ ই মে, ২০০৮ ভোর ৪:২৬

লেখক বলেছেন: স্মৃতি তাড়িতই করলাম তাহলে । ধন্যবাদ আপনাকেও ।

২. ১৫ ই মে, ২০০৮ রাত ৩:২৪
মহাকাল বলেছেন:
এমন রাইতে মনটা খারাপ না করাইলেই পারতেন
১৫ ই মে, ২০০৮ ভোর ৪:২৮

লেখক বলেছেন: দুঃখিতরে ভাই! নিজের মন খারাপ ভাব সবার মাঝে ছড়িয়ে দেবার অপচেষ্টা আর কি ! :)

৩. ১৫ ই মে, ২০০৮ রাত ৩:৩৪
একরামুল হক শামীম বলেছেন: মন খারাপ কেন ভাইজান? কি হইলো আবার?
১৫ ই মে, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন: কিসসু হয়নি । মাঝে-মাঝে কোন কারণ ছাড়াই মন খারাপ হয়না, ওইরকম ।

৪. ১৫ ই মে, ২০০৮ রাত ৩:৫৮
শফিউল আলম ইমন বলেছেন: কবিতাটির জন্য ধন্যবাদ।
ভাইয়ার মন খারাপ কেন???
চিয়ার আপ।
ভালো থাকুন।
১৫ ই মে, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: তেমন কিছু না । এম্নি ।
ভাল থাকুন আপনিও ।

আর হ্যাঁ, এই সিরিজে আপনার অপঠিত কোন কবিতা
পাওয়া গেলে তাৎক্ষণিক আওয়াজ দিয়েন । :)

৫. ১৫ ই মে, ২০০৮ ভোর ৪:১১
হৃদছায়া বলেছেন: অনেকদিন বাদে আবারো পড়ছি
যখন স্কুলে পড়েছিলাম তখন কেন জানি খারাপ লাগেনি। হ্যত তখন ছোট ছিলাম বলে ছোটদের প্রতি মায়া ছিলনা।
আজ পড়ে খুব খারাপ লাগছে।
১৫ ই মে, ২০০৮ ভোর ৫:০৪

লেখক বলেছেন: মন খারাপ করিয়ে দেবার জন্য দুঃখিত ।

১৫ ই মে, ২০০৮ ভোর ৬:০৭

লেখক বলেছেন: ধন্যবাদের জন্য ধন্যবাদ, প্রিয় রাশু !

৭. ১৫ ই মে, ২০০৮ ভোর ৬:১৭
শেখ জলিল বলেছেন: মন খারাপ করা কবিতা। খুব ছোটবেলায় পড়েছিলাম।
১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: পোস্টে ঢুঁ মারার জন্য বিনীত ধন্যবাদ, কবি ।

১৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৩

লেখক বলেছেন: কিসু নারে ভাই ! দেশের জন্যে প্রাণ কাঁদে ! বিদেশ আর ভাল্লাগেনা ! ধুর :(

৯. ১৫ ই মে, ২০০৮ সকাল ৯:১৮
আলী আরাফাত শান্ত বলেছেন: ছোটবেলায় পড়া অসধারন একটা কবিতা।দারুন কালেকশন আপনার।
১৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত সঙ্গে থাকবার জন্য ।

১০. ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:৪৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসাধারণ একটা কাজ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
সংগ্রহে রাখার মত..................।
ভালো লাগলো।
ভালো থাকুন।
১৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন:

অসাধারণ কাজ বলেতো আমাকে লজ্জা দিচ্ছেন ভাই । আসলে এটা প্রিয় কবিতাগুলোকে এক জায়গায় করার একটা প্রয়াস । হাত বাড়ালেই যেন সবগুলো প্রিয়
কবিতা একসাথে পাই সেই সুবিধার্থে । অন্যদেরও যদি খানিকটা কাজে লাগে ।

ধন্যবাদ আপনাকেও । ভাল থাকুন ।

১১. ১৫ ই মে, ২০০৮ দুপুর ১:০৮
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: ক্যাম্নে কি? মন আছে? আরে থাক্লেতো খারাপ হৈবই.. :(

দিমুনি বিশ্ব মন খারাপ দিবস ডাইকা?

ক্যামন আছেন? ... ভাল থাকুন
১৫ ই মে, ২০০৮ রাত ১০:৩৬

লেখক বলেছেন:
প্রিয় প্রতু ! ওইটা হইলো কথা । মন থাকলেতো খারাপ হইবো !
'বিশ্ব মন খারাপ দিবস' জিনিসটা মন্দ হয়না ! একটা দিন, সবাই শুধু মন
খারাপ করবে :)

ভালো থাকার অভিনয়ে ভালো আছিরে ভাই ।
ভাল থাকুন আপনিও, প্রতিদিন, প্রিতক্ষণ ।

১২. ১৫ ই মে, ২০০৮ রাত ১১:২৮
মুকুল বলেছেন: আগে পড়ি নাই মনে হয়! ভালো লাগলো। ধন্যবাদ।
১৫ ই মে, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ, আমাদের কবি ভাই মুকুল :)

১৬ ই মে, ২০০৮ রাত ১২:০৩

লেখক বলেছেন: প্রিয় চিকনা :) আমরার টার্টলের খবর কি ? বালা আছে নি ;)

১৪. ১৬ ই মে, ২০০৮ রাত ১:০৪
""শ্রাবণী"" বলেছেন: এই কবিতাটা আমার অসম্ভব প্রিয়।
মন খারাপ লাগছে----
ধন্যবাদ ভাইয়া এই অসাধারণ সব কবিটাগুলো শেয়ার করার জন্য।
ভাল থাকবেন।
:)
১৬ ই মে, ২০০৮ ভোর ৫:৩৪

লেখক বলেছেন: আপনিও ভাল থাকুন, ধন্যবাদ ।

১৬ ই মে, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: ধন্যবার রাহী ভাই । দেখি কদ্দুর চালানো যায় ।

১৬ ই মে, ২০০৮ ভোর ৫:৪০

লেখক বলেছেন: আর হ্যাঁ, প্রিয় তালিকায় আপনার কবিতাও আছে, আসবে যে কোন দিন :)

১৬. ১৭ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
হনলুলু বলেছেন: এইটা ক্লাস সেভেনের পাঠ্য বইতে ছিল মনে হয় ...........
যতোবার পড়ি খারাপ লাগে .........

থেঙ্কু শিপনদা ..............
১৮ ই মে, ২০০৮ ভোর ৪:৫৬

লেখক বলেছেন: আপনারেও ধন্যবাদ , হনলুলু ।

১৭. ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৪
আইসিস বলেছেন: হুম,ক্লাশ সেভেন এ ই ছিলো মনে হয় ।
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:১৬

লেখক বলেছেন: জানিনা । তবে কবিতাটা মন খারাপ করা, এইটা জানি ।

১৮. ২১ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩৪
গোফরান ডাকু বলেছেন: আজহার ফরহাদ বলেছেন: আহা! শিপন ছেলেবেলায় এই কবিতা পড়ে খুব কেঁদেছিলাম। এখনো মনে পড়ে।
:(( :(( :(( আমিও..।
০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৮:৫৯

লেখক বলেছেন:
কান্না বন কইরা এলা হাসেন ! :)

১৯. ২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০১
ত্রিশোনকু বলেছেন: শিপন,

মাত্র আজ সকালেই কিনাদির পোষ্টে এই কবিতাটিই স্বরণ করেছি আমি।

কি রকম কাকতালীয় ভেবে দেখুন।

ছোট ছোট বাবুগুলোঃ কি নাম দিব।
২০. ২৯ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:০৩
ত্রিশোনকু বলেছেন: শিপন,

ভুল হয়ে গেছে।

অনুগ্রহ করে ঊপরের মন্তব্যটি মুছে দেবেন,

 

মোট সময় লেগেছে ১.০২০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ