আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
২১ শে মে, ২০০৮ ভোর ৪:২৯
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
নিষিদ্ধ সম্পাদকীয়
হেলাল হাফিজ
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
মিছিলের সব হাত
কন্ঠ
পা এক নয় ।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার ।
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার
শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে
কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয় ।
যদি কেউ ভালোবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।
কবির স্বকিয়তার জন্য কবি প্রিয় হয়ে উঠেছেন ! সহজ ভঙ্গির স্বকীয় প্রকাশের জন্য কবিকে স্যালুট ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা ... ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০০৮ ভোর ৪:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভ্রাত ! এইটা কি বলেন ! আপনার সংগ্রহে নিশ্চয় আরো অনেক ভালো কবিতা আছে
সেগুলো দিন ।
আর লেখকের বানান রীতিকেই প্রাধান্য দেয়া হচ্ছে । তারপরও, আপনি ধরলেনই যখন, ঠিক করে দিলাম । ধন্যবাদ ।
লেখক বলেছেন: আস্তাগফিরুল্লাহ ! 'প্রেম' শব্দটারে সা ইন সইতে পারতেছেনা কিল্লাই ! এইরম হইয়া গেল ক্যমনে ![]()
বিষাক্ত মানুষ বলেছেন:
চির যৌবনের কবিতা । +++++
লেখক বলেছেন: হুমমমম
বিলাল বলেছেন:
চির যৌবনের কবিতা । +++++কোনো কোনো পট্রেম/(প্রেম হবে) আছে প্রেমিককে খুনী হতে হয়
অনেক অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ, ওইটা টাইপ বিভ্রাট । ঠিক করা হয়েছে ।
লেখক বলেছেন:
কার কথা ? বিশেষ কেউ ?
মোসতাকিম রাহী বলেছেন:
শিপন বদ্দা, হেলাল হাফিজের 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থটা আমার কাছে আছে। সেখানেতো প্রেমকে পট্রেম লেখা হয় নি। আর প্রগাঢ়'' বানানটাও 'র' দিয়ে লেখা হয় নি। তাই বললাম। আপনার অসাধারণ এই প্রজেক্টটিকে নির্ভুল করার উদ্দেশেই ভুল ধরা।
মাইন্ড খাবেন না।
লেখক বলেছেন:
ভাইজান, মিষ্টেক হইছে ! থ্যাঙ্কু আপনারে । ঠিক করছি ।
টাইপ করতে গিয়া ক্যামনে কি হয়...![]()
লেখক বলেছেন: মাইন্ড খামু ক্যান বস ! আপনা লোগের লগে আবার মাইন্ড কিয়ের । কৃতজ্ঞ ।
শফিউল আলম ইমন বলেছেন:
শিপন ভাই হেলাল হাফিজের কবিতা আগে পড়িনি। ভালো লাগল।শেয়ার করার জন্য ধন্যবাদ দিবো না, এখন বলব আরো চাই আরো চাই....
আচ্ছা, 'যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার' এ ধরণের লেখা কি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন?
আগে কোথাও পড়েছি মনে করতে পারছি না।
লেখক বলেছেন:
হেলাল হাফিজের অনেকগুলো কবিতা খুব ভালো লাগে । ধীরে ধীরে আরো আসবে ।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন ।"এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার"-- এই লাইনটি থেকেই বোধহয় কবি এই কবিতার আইডিয়া পেয়েছেন । কবিতার শুরুতে অন্তত তাই মনে হয় ।
লেখক বলেছেন:
খুব মিছিলবাজ নাকি ? রাজনীতি প্রিয় ?
রাশেদ বলেছেন:
আবারো থ্যাঙ্কস শিপ্নদা।
রাশেদ বলেছেন:
সরি, শিপন্দা হবে।
লেখক বলেছেন: ইটস ওকে , রাশু !
হনলুলু বলেছেন:
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় ।
......... পড়লে রক্তের মধ্য টান লাগে ......
লেখক বলেছেন: একদম ঠিক কথা ...রক্ত টগবগে কবিতা ।
হনলুলু বলেছেন:
মধ্য = মধ্যে
আশরাফ মাহমুদ বলেছেন:
ভালো উদ্যোগ আপনার, ধন্যবাদ। +
লেখক বলেছেন: ধন্যবাদ, আশরাফ ।
লেখক বলেছেন:
ঠিক এইরম----
![]()
হেঃ হেঃ হেঃ
লেখক বলেছেন:
![]()
ভাইজান, আপনের উদাস ভাবের কি অবস্থা ? আন্টিরে কন একটা ব্যবস্থা... ![]()
চন্দন বলেছেন:
চলুক +
লেখক বলেছেন: ধন্যবাদ ।
(এই পুচকি ! তোর আঙ্গুলী প্রদর্শনীতো বিপদজনক মনে হইতেছে
)
ফ্যাতাড়ুর বোম্বাচাক বলেছেন:
ফ্যাতাড়ুর বোম্বাচাক তোমার পোস্ট ঢু মাইরা গেচে।ভুলেবালে ভরা কিসু না দিয়া এইগুলা দিস দেইখা দেলখোশ হয়া গেলাম।
তয় কবিতা দিবা পুরুষের লাহান। মাজুল কবিতা সাঁটাইবা না। কবিতা মেয়েমানুষ না গইলা পড়বো। এহনতো মেয়েমানুষও খাড়া হয়া যায়, কবিতা কি দোষ করল?
এই কবিতাটা ভালা। হাফিজ মিয়া খুব ভালা ফ্যাতাড়ু আচিল। আম্গো লগে ভাতের মাড় গিলতো। অখন হারায়া গেসে।
- ফাঁৎ ফাঁৎ সাঁই সাঁই।
লেখক বলেছেন: ভাইজান ! আপ্নের নিক দেখলেই ডরপাই ! তার উর্পে যেইভাবে ঝাড়ি-ঝুরি মার্লেন ডরাইছি , সত্যি ! তয়, দিলখোশ হইছে বালা কিছু কতা কইছেন দেইখা ! বিশেষ কইরা--"এহনতো মেয়েমানুষও খাড়া হয়া যায়, কবিতা কি দোষ করলো ?" এই কতাডা জব্বর হইছে !
ভুলবালে ভরা কিছু কখন কোনটা দিছিলাম , বললে ভাইজান শোধরায়া নিতাম ।
আর, কানে -মুখে ফিসফিস একখান কতা..জনাবের পরিচয় ? ![]()
একরামুল হক শামীম বলেছেন:
এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়
লেখক বলেছেন:
জ্বি জনাব, আপনি কি প্রস্তুত ? ![]()
বিহংগ বলেছেন:
চমতকার। প্রিয়তে রইলো।আগুনপরীর পর আশা করেছিলাম হয়তো কোনো মায়া পরীর দেখা পাবো। পরীর জন্ম হবে কবে?
লেখক বলেছেন: হা হা হা ! বিহংগদা ! মায়াপরীর জন্ম হবে । এখনও কিন্তু আগুন পরী নিয়াই আছি ।
আগুন পরীরে আরেকটু পরিপক্ক করা হইতেছে ।
নতুন কিছু লেখা সময়ের ব্যাপার মাত্র । তবে এই সময়টা দীর্ঘ-ই হবে মনে হইতেছে ।
লেখালেখিতে সময় দিতে পারতেছিনা একদম ।
ধন্যবাদ, ভ্রাত ।
লেখক বলেছেন: সঙ্গে থাকুন, আরো দারুণ আসিবে ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কবিতার সাথে আবৃত্তির লিংকটা দিলে আরো চমৎকার হতো।আপনার সিরিজ শেষ হলে প্রিয়তে রাখবো।
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন:
আবৃত্তির লিঙ্কগুলো দিলে আসলেই খুব ভালো কাজ হতো ।
আলসেমী লাগে ![]()
কোলাহল বলেছেন:
আপনার ভান্ডার দেখছি বেশ সমৃদ্ধ। চালিয়ে যান বড়ভাই।
লেখক বলেছেন: হুমম...চালিয়ে যাবার চেষ্টা করছি বড়ভাই
ধন্যবাদ ।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই ।
মানচুমাহারা বলেছেন:
হেলাল হাফিজের কবিতা আমার খুবই ভালো লাগে।
লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইডু ! হেলাল হাফিজের আরো কবিতা আসার ছিল । সংগ্রহে বৈচিত্র আনার জন্য সেটি আর করা যায় নি । পরবর্তীতে সিরিজ যখন আবার শুরু করবো, হেলাল হাফিজের আরো কিছু চমৎকার কবিতাকে অবশ্যই স্থান দেবো ।
হেমায়েতপুরী বলেছেন:
কবিকে স্যালুট
লেখক বলেছেন: জ্বি !
আইসিস বলেছেন:
চমৎকার ।
লেখক বলেছেন: হেলাল হাফিজের এই কবিতা সব তরুণদের দেয়ালে টানিয়ে রাখা উচিত, আমার এরকম মনে হয় ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















প্রগাঢ়, প্রেম (পট্রেম) বানান দুটো ঠিক করুন।
আপনার নিরলস পরিশ্রমের জন্যে অসংখ্য ধন্যবাদ।
চলুক....