আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
২২ শে মে, ২০০৮ রাত ৩:০১
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
ফেরীঅলা
হেলাল হাফিজ
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
'মালটি-কালার' কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট
দাড়ির কষ্ট
চোখের বুকের নখের কষ্ট,
একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট
অনাদর ও অবহেলার তুমুল কষ্ট,
ভুল রমণী ভালোবাসার
ভুল নেতাদের জনসভার
হাইড্রোজনে দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট ।
দিনের কষ্ট রাতের কষ্ট
পথের এবং পায়ের কষ্ট
অসাধারণ করুণ চারু কষ্ট ফেরীঅলার কষ্ট
কষ্ট নেবে কষ্ট ।
আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক'জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট ।
১৪.০২.৮১
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৮ রাত ৩:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিহংগ বলেছেন:
গুড জব।
লেখক বলেছেন: থ্যাঙ্ক য়্যু , ব্রো !
বিষাক্ত মানুষ বলেছেন:
প্রিয় কবিতা । +++++
লেখক বলেছেন: হুমম...
হনলুলু বলেছেন:
হাফিজের কবিতাগুলা জটিল ......... খুবই ভালোলাগে ...... ঐটা পড়ছেন শিপনদা ..............
''এক জীবনে কতোটা আর নষ্ট হবে
এক মানবী কতোটাই বা কষ্ট দেবে !! ''
লেখক বলেছেন: জ্বি , পড়ছি । ওইটা আসতে পারে, ভবিষ্যতে । ধন্যবাদ, হনলুলু ।
লেখক বলেছেন: ধন্যবাদ চাঁদ -তারার হাসি ![]()
শফিউল আলম ইমন বলেছেন:
আমার মনে হয়েছিল আমি উনার কবিতা পড়িনি কিন্তু এটা কমন পড়ে গেলোভালো লাগা কবিতা।
কেমন আছেন শিপন ভাই?
লেখক বলেছেন: ভালো আছি , ইমন । আপনি ভালোতো ?:
খুব ব্যস্ত আছি রে ভাই !
লেখক বলেছেন: আবারো পড়ার আহ্বান, রাশু ![]()
""শ্রাবণী"" বলেছেন:
যাক এইবার প্রিয়তে এ্যাড করতে পারসি এই কবিতাটা আমার এত্ত প্রিয়...অনেক ধন্যবাদ কবিতাটার জন্য
লেখক বলেছেন: ধন্যবাদ, শ্রাবু ![]()
লেখক বলেছেন: আবার জিগস ! সুকান্ত আইতেছে শিঘ্রই ।
লেখক বলেছেন: ধন্যবাদ সামী (আপনের প্রোফাইল ফটুকের অর্থ জটিল মনে হয় ! ) ![]()
নিলা বলেছেন:
হেলাল হাফিজের কি মাথা খারাপ!! উনার কষ্ট নিয়ে কষ্টের বোঝা বাড়াবো নাকি!!just kidding
এই কবিতাটা আমার খুব পছন্দের
লেখক বলেছেন:
এইটা বলছেন, মনের কথা ।
আমরা সব্বাই কষ্টের ফেরিওয়ালা ![]()
একরামুল হক শামীম বলেছেন:
এই কবিতাটা দারুন পছন্দের।
লেখক বলেছেন: ধন্যবাদ, শামু ।
পথিক!!!!!!! বলেছেন:
আসুন একটা একটা কোলাকুলি হয়র যাকখুবই ভাল কর্ম শুরু করেছেন...............
খুবই ভাল
সোকেজায়িত করলাম তো তাই ই
লেখক বলেছেন:
বুকে বুক মিলান্তি ![]()
ধন্যবাদ, পথিক কবি ![]()
লেখক বলেছেন: ভ্রাত ! আপনের কোবতেটা পাওয়া যায় নাই ! পায়লেই তাৎক্ষণিক দিমু নে ! ওকে ?
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আইজ এইটা কি হইলো !!!!!লগ অন কর্ছিলাম হেই দুপুরে ! এক ঘন্টা ব্লগে থাইকা, লগ অফ না কইরায় চইলা গেছি ভুলে । রাত্রি এখন মধ্যপ্রহর ! আইসা দেখি এহনও লগ অন আছি ।
এখন প্রশ্ন হইলো , সা ইনে যে , প্রতি দুইঘন্টা পর অটো লগ অফ হয়, সেইটার কি হইলো ?!
এতো সময় অনলাইনে, আর কারো কোন লেখা পড়লাম না, মন্তব্য দিলাম না, কারো মনে কোন প্রশ্ন জাগে নাই ? কোন খটকা লাগে নাই ?
আমার এহন কি করণ উচিত ! হাসুম না কান্দুম
হ্যারি সেলডন বলেছেন:
কোবতেটা খুব ভাল লাগে। আরাশি বদ্দারে ধইন্যাপাতা।
লেখক বলেছেন: ধইন্য বাদ তোমারেও হ্যারি ![]()
লেখক বলেছেন:
কবিতার প্রতি এই বিরাগ কেন , জনাব ?
কবিতা নাম্নী কোন তীক্ষ্ণ হাসির ললণা-ই কি এর কারণ ; ) ?
লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন ।
লেখক বলেছেন: নিয়মিত প্রিয় কবিতার পোস্টগুলোতে সঙ্গ দেবার জন্য চিটি আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই ।
িক েশা৩০েম বলেছেন:
বস অঅমি ডিসকাউন্টে কষ্ট বেঁচি। লাগলে ব্লগে বইসা আওয়াজ দিয়েন!প্রিয় পোস্ট। প্লাস দিলাম।
লেখক বলেছেন:
বাহ ! তাই নাকি ?
কষ্ট বেশী থাকলে, সেখান থেকে খানিকটা বেচে দেয়াই ভালো ।
এতো কষ্ট রাখনের জায়গা কই ![]()
আইসিস বলেছেন:
মহাপ্রিয় কবিতা ।
লেখক বলেছেন: ![]()
দুরন্ত ইসলাম বলেছেন:
দারুন্স।
লেখক বলেছেন: জ্বি ! ![]()
নস্টালজিক বলেছেন:
হেলাল হাফিজ কে বস মানি!
লেখক বলেছেন: হেলাল হাফিজ অবশ্যই ভালো লেখেন ।
তবে প্রেমের কবিতার জন্য বারবার আপনাকে নির্মলেন্দু জেঠুর কাছে ফিরে যেতে হবে ।
এই লোক অসাধারণ কিছু লাইন লিখে গেছেন ।
যেমন ধরুন,
তুমি আমার জীবন ভরে আসা
নদীর মতো মদির কল্লোল
চৈত্রে ফোটা কৃষ্ণচূড়ার ফুল
তুমি কি তবে, হঠাত ভালোবাসা
তোমাকে এমন হঠাত ভাবি কেন
তোমাকে আমি জন্ম থেকেই চিনি !
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















