আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
১৮ ই জুন, ২০০৮ রাত ১২:১১
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
মানুষ
নির্মলেন্দু গুণ
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায় ।
আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না ।
কী করে তfও বেঁচে থাকছি, ছবি আঁকছি,
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি আমার মতে । অবাক লাগে ।
আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো,
বাড়ি থাকতো, ঘর থাকতো,
রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো,
পেটের পটে আমার কালো শিশু আঁকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন ?
মানুষগুলো অন্যরকম, হাত থাকবে,
নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে,
নিকেলমাখা কী সুন্দর চোখ থাকবে
ভালোবাসার কথা দিলেই কথা রাখবে ।
মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো ,
বাবা থাকতো, বোন থাকতো,
ভালোবাসার লোক থাকতো,
হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো ।
আমি হয়তো মানুষ নই,
মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা
আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত
বেঁচে থাকাটা আর হতো না ।
মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় ;
অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই,
অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি ।
প্রিয় কবি নির্মলেন্দু গুণের আরো একটি প্রিয় কবিতা । এই কবিতাটি আমাদের নতুন ব্লগার বন্ধু তানজু রহমানের জন্য ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা..., প্রিয় কবিতারা... ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০০৮ রাত ১২:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ঠিকাছে আপনার ![]()
লেখক বলেছেন:
ঠিকাছে আপনারও ![]()
মানুষ বলেছেন:
এইটাকে প্রিয়তে এ্যাড করলাম। আর একটা করেছি। জীবনান্দ দাশের একটা কবিতা।
লেখক বলেছেন:
হুঁ দেখলাম, হায় চিল !
আর এটাতো মানুষ
ধন্যবাদ ।
লেখক বলেছেন: হুঁমমম...
লেখক বলেছেন: ওয়েলকু
তানজু !
কালপুরুষ বলেছেন:
নির্মলেন্দু গুণ -এর অন্যতম সেরা কবিতা। আমার ভীষণ প্রিয়।
লেখক বলেছেন: হুঁম !
লেখক বলেছেন: আমিতো আকাশ দেখে কাঁদি !
আমি কি মানুষ ?
একরামুল হক শামীম বলেছেন:
দারুন একটা কবিতা।
লেখক বলেছেন: 'মচেৎকার' না ? ![]()
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
হায় আল্লাহ! এটা কী করলেন? আমি ভাবসিলাম এই কবিতাটা পোস্ট করব।
আমার অনেক প্রিয় একটা কবিতা, নিজের কাছে রাখলাম।
লেখক বলেছেন: খিক খিক খিক ! আপ্নের আগে দিয়া দিলাম ![]()
নিসর্গ পথিক বলেছেন:
পড়ে যাচ্ছি....
লেখক বলেছেন:
পড়ে কোথায় যাচ্ছেন
![]()
লেখক বলেছেন:
মনোহর মন্তব্য । ধইন্য------বাদ ! ![]()
লেখক বলেছেন:
রাশেদরেও পেলাচ ![]()
নিলা বলেছেন:
এই কবিতাটাতে যে কি আছে আল্লাহ জানে। পড়লেই বুকটা ধক করে উঠে। আমিও হয়ত মানুষ না। (দীর্ঘশ্বাস) নিজের কাছে রেখে দিলাম কবিতাটা।
আপনাকে এত্তগুলো ধন্যবাদ এত কষ্ট করে টাইপ করে আমাদের সাথে এত্ত সুন্দর কবিতাগুলো শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন
লেখক বলেছেন:
এত্তোগুলা ধন্যবাদ কই রাখি গো বইন ? ![]()
অভিনন্দন ।
শফিউল আলম ইমন বলেছেন:
হুমম......পরীক্ষা শেষ তাই এখন কবিতা খুব পড়া হচ্ছে। টেবিল থেকে পড়ার বই ফেলে দিয়ে কবিতার বই দিয়ে সাজিয়েছি....
কেমন আছেন শিপন ভাই??
লেখক বলেছেন: হা হা হা ! তাই নাকি !
সময় তাইলে জোশ কাটতেছে ।
ভালো আছি রে ভাই ! ![]()
চিটি (হামিদা রহমান) বলেছেন:
অসাধারণ কাজে করেছেন............।এই যে পছন্দরে কবিতাগুলো খুঁজে কষ্ট করে পোষ্ট করছেন তার জন্য আপনাকে স্যালুট।
ভালো থাকুন সারাবেলা
শুভেচ্ছা রেখে গেলাম।
লেখক বলেছেন:
কষ্ট করে আপনিও যে পড়ে যাচ্ছেন নিয়মিত সেজন্য ধন্যবাদ !
শুভেচ্ছা আপনাকেও ।
আলী আরাফাত শান্ত বলেছেন:
+
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
লেখক বলেছেন:
ধন্যবাদ মেহরাব শারিয়ার ।
লেখক বলেছেন:
ওয়েলকস হনলুলু ![]()
লেখক বলেছেন:
প্রিয় না হয়ে উপায় আছে ? ![]()
অ্যামাটার বলেছেন:
ওহে আরাশি বাহে, শুনছি ইদানিং নাকি আপনি ব্লগে মুরব্বিদের সাথে বেয়াদবী করে বেড়াচ্ছেন??কি শরমিন্দা কথা!!
লেখক বলেছেন:
আবার জিগস ! শরমিন্দা কথাতো বটেই !
তবে... যে মুরুব্বিরে আমি ধরছি, সেই মুরুব্বির লাইগাও বিষয়ড়া শরমের ! কি কন ?![]()
অদ্ভুত আঁধার এক বলেছেন:
গুণের একটি প্রিয় কবিতা এটি।আপনাকে ধন্যবাদ দিই কিভাবে?
আমার সবচেয়ে প্রিয় কবির (জী দা) দুটো কবিটা দিয়ে ফেলেছেন।
ভাইয়া আপনার কি শহীদ কাদরীর কবিতা ভাল লাগে?
তাহলে তার কিছু যোগ করতে পারেন।
লেখক বলেছেন:
খুবই দুঃখের সঙ্গে জানানো যায়তেছে যে, শহীদ কাদরীর কবিতার সংগ্রহ এই দূর পরবাসে আমার হাতে নেই ভাই । সত্যিই দুঃখিত । থাকা উচিত ছিল ।
হ্যারি সেলডন বলেছেন:
কবিতা কিছুই বুঝিনি।
লেখক বলেছেন: প্রিয় হ্যারি ! এইসব কি বলো ? এইটাতো সহজ কবিতা ![]()
অদ্ভুত আঁধার এক বলেছেন:
শিপন ভাই,গুণের আর একটি কবিতার কথা বলি?
তোমার চোখ এত লাল কেন?
অনেক আবদার করেছি,আর না আজ।
ভাল থাকবেন প্রিয় কবিতাদের ভীড়ে।
লেখক বলেছেন:
ভালো লাগা প্রিয় কবিতারা-- ৯ , দেখুন ! ওটায়তো 'তোমার চোখ এতো লাল কেন' !
আপনার চোখে পড়েনি মনে হচ্ছে ![]()
লেখক বলেছেন:
আপনার মন্তব্যটা বেশ লাগলো !
বিষাক্ত মানুষ বলেছেন:
এই কবিতাটা দুইমাস আগে দিতে কইছিলাম তোমারে ।
লেখক বলেছেন: আরে বিমা ! সো স্যরি ব্রো ! আমি তখন বুঝি নাই যে, এই কবিতাটাই চাইছো !
এরপর তোমারে জিজ্ঞেস করতে চাইছি কার কবিতা, তুমি ইদানীং অনিয়মিত বইলা সেই সুযোগ হয় নাই ।
আবারো দুঃখিত ! এবার বলো, আর কোন প্রিয় কবিতা এ-মুহূর্তে পড়তে মন চায়তেছে। কাছে থাকলে অবশ্যই দিবো । প্লীজ ।
লেখক বলেছেন: ![]()
সৈয়দ আমিরুজ্জামান বলেছেন:
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই ।
সীমান্ত আহমেদ বলেছেন:
বস।জটিল।আমার খুব প্রিয় কবিতা।আমি যখন ক্লাশ এইটে মামার কাছে প্রথম শুনি।অসাধারণ একটি কবিতা।প্রিয় পোস্টে রাখলাম।
লেখক বলেছেন:
ধন্যাবদা সীমান্ত আপনাকে । প্রিয় কবিতার এই সিরিজে সঙ্গে থাকুন ।
পায়লেও পায়তে পারেন প্রিয় প্রিয় কবিতা ... ![]()
শুকলা দাস বলেছেন:
ভালো লাগলো কবিতা।বেয়াদবি না নিলে একটা কথা বলি,কবিতার নামটা কি একটু চেক করবেন এর নাম মানুষ নাকি কথোপকথন?আমি নিজেও শিওর না প্লিজ চেক।
লেখক বলেছেন:
কবিতার নাম নিশ্চিত না হয়ে পোস্ট দিয়েছি, এরকম ধারণা আপনার কেন হলো বলুনতো ?
কথোপকথন তো পুর্নেন্দু পত্রীর কবিতার সিরিজ...।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
লেখক বলেছেন:
আপনার জন্যও শুভেচ্ছা সাজি'পু !
ভাল থাকবেন অনেক অনেক ।
মোহাম্মদ জিয়াউল হক বলেছেন:
আসম্ভব ধন্যবাদ!
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও ।
লেখক বলেছেন: আহারে ! আহারে !
সুবিদ্ বলেছেন:
খুব প্রিয় একটা কবিতা আমার
লেখক বলেছেন: সুবিদ ভাই, ভালো আছেন ?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...























