আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)
২১ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৬
![]()
ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো
লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।
কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম
আসমানী প্রেম
নির্মলেন্দু গুণ
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি !
জেনেও ভালোবেসেছিলাম তারে ,
ধৈর্য ধরে বিরহ ভার স'বো ;
দিনের আলোয় দেখাবো নিষ্প্রভ
জ্বলবো বলে রাতের অন্ধকারে ।
আমায় তুমি যতোই ঠেলো দূরে
মহাকাশের নিয়ম কোথায় যাবে ?
আমি ফিরে আসবো ঘুরে ঘুরে
গ্রহ হলে উপগ্রহে পাবে !
মাটি হলে পাবে শস্য- বীজে
বাতাস হলে পাবে আমায় ঝড়ে !
মৃত্যু হলে বুঝবে আমি কি যে ,
ছিলেম তোমার সারাজীবন ধরে !
প্রিয় বিমা (বিষাক্ত মানুষ), আমার কাছে দুটি কবিতার সন্ধান চায়লো । 'প্যারিসের চিঠি' আর 'প্রিয় আকাশি গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি ।' কবিতা দুটো আমার অপঠিত । সন্ধান দিতে পারিনি । এমনকি একটি বিভাগীয় শহরের লাইব্রেরীগুলোতো কঠিন সার্চ লাগিয়েও না ! আমি দুঃখিত, বিমার কাছে । আমার খুব প্রিয় নির্মলেন্দু গুণের 'আসমানী প্রেম' শিরোনামের এই কবিতাটি বিমার জন্য দিলাম । হয়তো এই কবিতা আপনাদের ভালো লাগবে ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা... ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
ধন্যবাদ নিহন ।
লেখক বলেছেন:
আমি ভালো । আপনি কেমন আছেন ?
বিহংগদা ভালোতো ?
মোসতাকিম রাহী বলেছেন:
ধন্যবাদ,বদ্দা। নিষ্প্রভ বানানটায় ভুল আছে, ঠিক করে দিন: 'স' এর জায়গায় 'ষ' হবে। কবিতা তো, বানান ভুল থাকলে কাতুকুতু লাগে। তাছাড়া গুণ জেঠু দেখলেও মাইন্ড খেতে পারেন।

ভালো আছেন?
লেখক বলেছেন:
ধন্যবাদ রাহী ভাইজান, বানান শুধরে দেবার জন্য ।
আমার গল্প পড়ে মন্তব্য দেবার কথা ছিল ।
আপনার মতামত, মানে সমালোচনা চাই ।
ভালো আছি । আপনি ভালো ?
রাশেদ বলেছেন:
থ্যাঙ্কস শেয়ারের জন্য।
লেখক বলেছেন:
রাশু, মেজাজ খুব খারাপ হইছে প্রত্যুর ঘটনাটা জাইনা । খুব খারাপ ।
ব্যক্তিগত রেষারেষিতে কাওরে বলি হইতে দেখলে সবসময়ই খারাপ লাগে ।
এই ব্লগে থাকার ব্যাপারে আসলেই তিনবার ভাবতে হবে ।
লেখক বলেছেন:
দিমু মাঝে মাঝে । তয় ভাল্লাগনে । ব্লগটা কেমন কেমন হইয়া গেছে । পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায়া ভালো দু'একটা লেকা পাওয়া যায় না । ![]()
পথিক মানিক বলেছেন:
শুভ কামনা রইল।
লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইজান ।
কঁাকন বলেছেন:
ভালো থাকুন
লেখক বলেছেন:
ভাল থাকুন আপনিও । ধন্যবাদ ।
লেখক বলেছেন:
হুম...নিজের ঝুলির প্রিয় কবিতাগুলোও মন্তব্যের ঘরে দু'একখানা শেয়ার করুন না, দেখি । ![]()
চিকনমিয়া বলেছেন:
পেলাচ
লেখক বলেছেন:
প্রিয় চিকনারেও পেলাচ ! বেচারার শরীরডার দিকে চায়লে বড় মায়া হয় ![]()
কোপা সামছু বলেছেন:
কবিতাটা গুলো পড়ে মনে হল প্রেয়সীর কালো দুটি চোখ, যে দুটি চোখে তাকিয়ে আমি অনেক গভীরে হারিয়ে যাই।
লেখক বলেছেন: খাইছে ![]()
নিলা বলেছেন:
দারুন কবিতা তো! এই কবিতাটা আগে কখনো পড়ি নি।
লেখক বলেছেন:
অপঠিত কবিতা পড়াইতে পাইরা খোশ হইলাম । ![]()
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বিমা পোলাডা গেল কই ? দেখা যায় না ক্যান ?
লেখক বলেছেন:
থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু তানজু ![]()
ইউনুস খান বলেছেন:
হুমম মাঝে মাঝে আমারও খারাপ লাগে।কাউকে হারাতে চায়না।
এটাও সত্যি চাইমচামি বেড়ে গেছে।
লেখক বলেছেন:
এই মন্তব্যটা কি স্লীপ কইরা এইখানে আসছে ?
বুঝলাম না ঠিক !
আকাশচুরি বলেছেন:
+++++
লেখক বলেছেন:
ধন্যবাদ, প্রিয় তারিক স্বপন ।
বিষাক্ত মানুষ বলেছেন:
এইতো আইছি !! থ্যাংকু থ্যাংকু ...
এই কবিতাটা মনে হয় পড়া হয় নাই আগে।
'প্যারিসের চিঠি' আর 'প্রিয় আকাশি গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি " কবিতা কিন্তু একটাই ।
কবিতার নাম 'প্যারিসের চিঠি' যার প্রথম লাইনটা ছিলো --- 'প্রিয় আকাশি গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি '
খুব সম্ভবত সৈয়দ শামসুল হকের লিখা ।
লেখক বলেছেন:
এই পুলা ! এতো দেরি কইরা আইছো ক্যা ![]()
ভাইরে সৈয়দ শামসুল হক আঙ্কেলের বই-টই ঘাইটাও এই জিনিষ পাওয়া যায় নাই ।
তয় , আমি দেশে গেলে আরেক চেষ্টা দিমু । ![]()
রোডায়া বলেছেন:
জটিল লাগলো৷
লেখক বলেছেন:
গুণ জেঠু জটিল সব কবিতা লেখে !
লেখক বলেছেন:
কবির কবিতাকে সম্মান দেবার জন্য , ধন্যবাদ প্রিয় আকাশচুরি ।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও । ভাল থাকবেন ।
মোহাঃ তাওহীদুল হাসান বলেছেন:
ভাল লাগা কবিতা গুলো আপনার তালিকায়ও পেয়ে আরও অনেক ভাল লাগলো..........
লেখক বলেছেন: ধন্যবাদ ।
আইসিস বলেছেন:
অনেক ধন্যবাদ ।
লেখক বলেছেন: নেই তবু যা আছের মতো দেখায় , আমরা তাকে আকাশ বলে ডাকি...
ধন্যবাদ ।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
আমার ঈশ্বর জানেন-আমার চুল পেকেছে তোমার জন্যআমার ঈশ্বর জানেন-আমার জ্বর এসেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন-আমার মৃত্যু হবে তোমার জন্য
তারপর ওই ঈশ্বরের মত তুমিও একদিন জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য
শুধুই তোমার জন্য।
**এত সুন্দর একটা কবিতা প্রিয়তে সাজিয়ে রাখা উচিত
লেখক বলেছেন: আমার ঈশ্বর জানেন, আমার চুল পড়ছে তোমার জন্য
...এখনও চুল পাকছেনা, পাকা ধরতে পারে যে কোন সময় ..
![]()
প্রিয়তে সাজালে কবি এবং কবিতাকেই সম্মানীত করা হয় ।
কিছু আবেশ বলেছেন:
খুবই ভাল..........অসম্ভব ভাল কাজ করেছেন।
লেখক বলেছেন:
আপনি এই সিরিজের ২৫ নং কবিতায় হানা দিয়েছেন ।
ইতিমধ্যে সিরিজে ৫৪টি ভালো লাগা কবিতা যুক্ত হয়েছে,
আমার ব্লগের প্রথম পাতা দেখলে পাবেন ।
কবিতাপ্রেমীদের কবিতা সংগ্রহের সুবিদার্থেই এই সিরিজ ...
ভালো থাকুন ।
সাগরসিএসই_০৬ বলেছেন:
জসীম উদ্দীনের আসমানী কবিতা অথবা এর কোন লিঙ্ক দিতে পারলে ভাল হয়...
লেখক বলেছেন:
জসীমউদদীন
আসমানী
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে,
তারি তলে আসমানীরা থাকে বছর ভরে।
পেটটি ভরে পায় না খেতে, বুকের ক-খান হাড়,
সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার।
মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ-রাশি
থাপড়েতে নিবিয়ে দেছে দারুণ অভাব আসি।
পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস,
সোনালি তার গা বরণের করছে উপহাস।
ভোমর-কালো চোখ দুটিতে নাই কৌতুক-হাসি,
সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি।
বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হল তাই কেঁদে,
হয় নি সুযোগ লয় যে সে-সুর গানের সুরে বেঁধে।
আসমানীদের বাড়ির ধারে পদ্ম-পুকুর ভরে
ব্যাঙের ছানা শ্যাওলা-পানা কিল্-বিল্-বিল করে।
ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে,
সেই জলেতে রান্না-খাওয়া আসমানীদের চলে।
পেটটি তাহার দুলছে পিলেয়, নিতুই যে জ্বর তার,
বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর।
.....
খুশী ?
সাগরসিএসই_০৬ বলেছেন:
অনেক ধন্যবাদ :-)তবে পুরোটা পেলে আরো ভাল লাগত, বোঝেনই তো, মানুষের মন। যত পায়, তত চায়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















অনেক ভালো লেগেছে ।