আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)

২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩১

শেয়ারঃ
0 0 0

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)

যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে । কাজটা প্রথম শুরু করেছেন, কবি ব্লগার আজহার ফরহাদ । তিনি একটু রয়ে- সয়ে দিচ্ছেন । সহব্লগারদের রুচি বদলের সুযোগ দিচ্ছেন, বোধহয় ! সেই সুযোগটা কাজে লাগালাম



উচ্চারণগুলি শোকের

আবুল হাসান

লক্ষি বউটিকে
আমি আজ আর কোথাও দেখিনা,
হাটি হাটি শিশুটিকে
কোথাও দেখিনা,
কতগুলি রাজহাঁস দেখি
নরম শরীর ভরা রাজহাঁস দেখি,
কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখিনা
শিশুটিকে কোথাও দেখিনা !


তবে কি বউটি রাজহাঁস ?
তবে কি শিশুটি আজ
সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ ?


অনেক রক্ত যুদ্ধ গেলো,
অনেক রক্ত গেলো,
শিমুল তুলোর মতো
সোনারূপো ছড়ালো বাতাস ।


ছোটো ভাইটিকে আমি
কোথাও দেখিনা,
নরোম নোলক পরা বোনটিকে
আজ আর কোথাও দেখিনা !


কেবল পতাকা দেখি,
কেল উৎসব দেখি ,
স্বাধীনতা দেখি,

তবে কি আমার ভাই আজ
ঐ স্বাধীন পাতাকা ?
তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব ?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতারা.. ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩৩
ফারহান দাউদ বলেছেন: "তবে কি আমার ভাই আজ
ঐ স্বাধীন পাতাকা ?
তবে কি আমার বোন, তিমিরের বেদীতে উৎসব ?"
কি অদ্ভুত উচ্চারণ।
কবিতাটা দেয়ার জন্য প্রথম ধন্যবাদ।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ফারহান আপনাকেও মন্তব্যের জন্য ।

ভূমিকম্পের কম্পন ব্লগে লাগছিল ।
ভাবলাম এইবার একটা কবিতা হয়ে যাক । :)

২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: নতুন নতুন ম্যালা কবিতা পড়া হৈতাছে । থ্যাংকু +++++
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৫

লেখক বলেছেন:

নতুন কবিতা যদি কাওরে পড়াইতে পারি, সেই লক্ষ্যেই এই কবিতার সিরিজ ।
সিরিজ কারো দুই আনার কামে লাগলেও খুশী ।

ওয়েলকু বিমা । :)

৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৩৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটা কবিতা শেয়ার করার জন্য।

খুব ভালো লাগলো কবিতাটি, আমি আগে পড়িনাই।


আপনার জন্য শুভেচ্ছা থাকলো।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন:

শুভ কামনা আপনার জন্যও । ভাল থাকুন সবসময় ।

৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৪৫
রুবেল শাহ বলেছেন: অনেক দিন আগে পড়েছিলামরে -----------

শুভেচ্ছা থাকলো।
২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন:
ভালা আছত নি ?

৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: চমৎকার বললে কম হবে
শিপন ভাই , আপনাকে ধন্যবাদ , আমার মত কবিতা বিমুখ কে অনেক চমৎকার কবিতা পড়ার সুযোগ করে দিয়েছেন
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন:

কবিতার একজন পাঠকও যদি বাড়ানো যায়, একজনকেও যদি কবিতাপ্রেমী
করে তোলা যায়, আমার এই সিরিজ সার্থক ।

ধন্যবাদ আপনাকেও মেহরাব শাহরিয়ার ।

৬. ২৭ শে জুলাই, ২০০৮ ভোর ৪:১৮
অ্যামাটার বলেছেন: যাক! এতদিন পরে পেলাম তাহলে...আমি তো ভাবিলাম এই সিরিজটা বোধহয় গেলই এবার...এটা অবশ্য উচ্চমাধ্যমিকের পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্ত,টাই অনেকেরই আগের পড়া। ভাল লাগল...+
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন:

এর আগেও কিন্তু প্রিয় কবিতারা ২৫ আসছে । খেয়াল করেন নাই বোধহয় ।

অনেকেই কিন্তু বলতেছে, ওনারা আগে পড়েন নাই, কি বুঝলেন ?

৭. ২৭ শে জুলাই, ২০০৮ ভোর ৪:৫৬
হনলুলু বলেছেন: এইটা আগে পড়ছিলাম......
অসাধারন কবিতা ....... :)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন:
আগে পড়ছিলেন, এখন আবার পড়লেন বলে ধন্যবাদ ।

হুম অতি অসাধারণ ।

৮. ২৭ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪৩
শফিউল আলম ইমন বলেছেন: অনেকদিন পরে আপনাকে পেলাম।
কবিতাটি পূর্বে পড়া ছিল না। তাই আপনাকে অশেষ ধন্যবাদ।
তারপর শিপন ভাই আছেন কেমন???
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪০

লেখক বলেছেন:

অপঠিত কবিতা পড়াতে পারছি বলে ভালো লাগছে ।

আমি ভালো । তুমি কেম আছো প্রিয় ইমন ?

২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন:

হ ! সুন্দর !
সাস্থ্যের দিকে খেয়াল রাইখো :)

১০. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪
আলী আরাফাত শান্ত বলেছেন: হ কবিতাখান খুজতে ছিলাম যাক পাওয়া গেলো!
থ্যান্কস ভাইঝান
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৭

লেখক বলেছেন: আরে ! তাই নাকি ?
তাইলেতো আমগো শান্ত'র এই উপকার খান করতে পাইরা
আমি নিজেই বর্তে গোলাম ।

১১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৫
সবাক বলেছেন:
আপনার ভালোলাগার প্রতি শ্রদ্ধা।

ভালো থাকুন, শিপন ভাই।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন:
সুন্দর মন্তব্য আর শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় সবাক ।

ভালো থাকুন আপনিও, অযুৎ ,লক্ষ,নিযুৎ কুটি ।

১২. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২৩
একরামুল হক শামীম বলেছেন: শিপন ভাই কাজের পোলা। :)
ব্যাপক ধইন্যাপাতা তোমারে
৩০ শে জুলাই, ২০০৮ ভোর ৫:১৪

লেখক বলেছেন:
দেশে ধইন্যাপাতার দাম এখন কেমুন :) ?
বালা আছোত্তিরে শামীম ?

৩০ শে জুলাই, ২০০৮ ভোর ৫:১৭

লেখক বলেছেন:

হ ! তোরে দেইখাই বুঝা যায়তেছে পুরা কবি হয়া গেছস ;)

১৪. ৩০ শে জুলাই, ২০০৮ ভোর ৫:২৭
তানজু রাহমান বলেছেন: আরাশি ভাই...আপনে একটা দারুন মানুষ! দিতে থাকেন কবিতা!!!
৩০ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন:

আমি দারুন মানুষ নাকি ? ব্লগে কিন্তু আমারে অনেকে পছন্দ করে না :)

ধন্যবাদ আপনাকেও । আপনার মাহাদেব সাহার কবিতাগুলোর উপর নজর রাখছি ।

১৫. ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৯
চিকনমিয়া বলেছেন: ডিং
জেডা কুনাই?
ভালানি?
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৩

লেখক বলেছেন: ওরে ! আংগো চিকনা ভাই নি ! এইতো আঁই ইয়ানে !

আন্নে ভালাছেন্নি চিকনা কাকু :) :) :)

২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন:
ভাইজানগো ! কামলা খাটা বহুত কঠিন ! পরের কামলা খাটিনা, নিজের কামলা নিজে দেই, তারপরও মাঝে সাঝে সব ছাইড়া ছুইড়া সন্ন্যাস হয়া যায়তে ইচ্ছা করে ।

১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৬
একজন ব্লগার বলেছেন: আরাশি বদ্দা, আপনে কই ডুব দিলেন!
২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন:
আছিতো ।

১৮. ২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৯
শফিউল আলম ইমন বলেছেন: বদ্দা কি খবর???
অনেকদিন ব্লগে দেখি না। কি ব্যাপার আমাদের কথা ভুলে গেলেন নাকি??
ভালো আছেন তো??
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৭

লেখক বলেছেন: প্রিয় ইমন, কারো কথাই ভুলি নাই , ভাই । তবু ভার্চুয়াল জগতের চেয়ে বাস্তবের জগতটাই বেশী বাস্তব, এই কঠিন বাস্তবতাকে অস্বীকার করে বাঁচা যায় না । সেই বাস্তবতাতেই...প্রায় একমাস পর ব্লগে আসলাম ।

ব্লগও আগের মতো মজা লাগেনা । কেমন জানি হয়ে গেছে ।


ভালো আছি । তুমি ভালোতো ?

১৯. ২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৪২
শফিউল আলম ইমন বলেছেন: হুমম। ভালো আছি যতটুকু ভালো থাকা যায়।
বাস্তব জীবনের ব্যস্ততার পরে ব্লগে আসি শিপন ভাই। ব্লগে না আসলে আমার যে ক্ষতি হয়ে যাবে তা কিন্তু নয় তবে, যেসব মানুষগুলোকে ব্লগের মাধ্যমে পেয়েছি তাদের সাথে অন্তত দুএকটা কথা বলতে আসি। মায়া পড়ে গেছে। পরীক্ষার আগে আমিও ডুব দেবো।:)
ভালো আছেন শুনে ভালো লাগল।
২০ শে আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৭

লেখক বলেছেন:

মায়া পরে গেছে বলেইতো বারবার ফিরে আসি ইমন ।
এ-মায়া হয়তো কাটানো যায় । কিন্তু মায়া কাটিয়েই বা কি হবে !
এই আড্ডাস্থল, মিলনস্থল ভালোইতো লাগে ।

খালি ব্লগে উস্কে দেয়া সারমেয় সম্প্রদায়গুলার কির্তী ছাড়া !

২০. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৯
অ্যামাটার বলেছেন: এদ্দিন পর?
আরাশি বাহে!! কিরাম আছেন?
২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন:
ভালো আছি বাহে ! আপনি ভালো ?

২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০৯

লেখক বলেছেন:
আইচ্ছা শামু দিমুনে ?
লেকিন, কি দিমু, প্রিয় কোবতে ?

২২. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ২:৪৯
ফারহান দাউদ বলেছেন: আপনে দেখি হিস্টরি হয়া যাইতাসেন।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:১১

লেখক বলেছেন:

হা হা হা !

এইভাবে কেউ কেউ হিস্টরি হইয়া যায়,
হইয়া যায়তে হয়, ইতিহাস তাই কয় :)

২৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:২২
একরামুল হক শামীম বলেছেন: প্রিয় এক্টা কোবতেই দেও।
মহাদেব সাহার কোন কবিতা তোমার কাছে নাই? থাকলে দিও।
২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৩২

লেখক বলেছেন:
মাহাদেব সাহার কোবতে তো আপাতত নাই রে শামু ।
দুঃখিত, পরে দিমুনে । আইজ আবুল হাসানের আরো একটা কবিতা দেই ।

২৪. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:৪০
একরামুল হক শামীম বলেছেন: দেও তাইলে। আবুল হাসানের কবিতাও ভালো লাগে।
২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:০১

লেখক বলেছেন:

দিলাম । :)

২৫. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫০
আইসিস বলেছেন: ভালো লাগলো খুব খুব খুব ।
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৮

লেখক বলেছেন:
"তবে কি আমার ভাই আজ ঐ স্বাধীন পতাকা ?"

২৬. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০
ডলুপূত্র বলেছেন: কেন ভাল লাগে। কখন ভাল লাগে। লিখতে থাকুন। ধন্যবাদ।
১২ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৩

লেখক বলেছেন: ভালো লাগে কারণ, মনে হয়, আহা যদি এই কথাগুলো অমন করে আমিও বলতে পারতাম ।

 

মোট সময় লেগেছে ০.৯৫৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ