আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম )

২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪২

শেয়ারঃ
0 2 0



'তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিবো না....'
আজ ১২ ভাদ্র । জাতীয় কবি, প্রিয় কবি নজরুলের ৩২তম মৃত্যুবার্ষিকী । বঙ্গাব্দ ১৩৮৩ সনের এই দিনে একাধারে দ্রোহের এবং প্রেমের এই কবি নির্বাক চাহনি নিয়ে কি যেন এক অভিমান বুকে ধরে আমাদের মাঝ থেকে চিরতরে চলে গেলেন । আমাদের জাতীয় কবির জন্য, সাম্যের কবির জন্য, প্রেমের এই চির সবুজ কবির জন্য আসুন আমরা কি-বোর্ডের শব্দ কতক খরচ করি । আমাদের হৃদয়ের অকৃত্রিম ভালবাসাটুকু, শ্রদ্ধাটুকু তাঁর জন্য রেখে যাই...


হে কবি; উষ্ণ ভালোবাসা জানবেন ! আমাদের এই দুঃসময়ে আপনাকে আরো একবার দরকার ছিলো , কবি ! বড়ো দরকার ছিলো !


সাম্যবাদী

কাজী নজরুল ইসলাম

(যারা কবিতাটি আগে পড়েছেন, আর যারা পড়েননি, আপনাদের সবাইকে কবিতাটি মন দিয়ে পড়বার বিনীত অনুরোধ রইলো )


গাহি সাম্যের গান--
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রীশ্চান ।
গাহি সাম্যের গান !
কে তুমি ?-পার্সী ? জৈন ? ইহুদী ? সাঁওতাল, ভীল, গারো ?
কনফুসিয়াস ? চার্বাক-চেলা ? বলে যাও, বল আরো !
বন্ধু যা খুশি হও
পেটে-পিঠে, কাঁধে-মগজে যা-খুশী পুঁথি ও কেতাব বও,
কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-
জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সখ,-
কিন্তু কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল ?
দোকানে কেন এ দর-কষাকষি ? -পথে ফুটে তাজা ফুল !
তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখ নিজ প্রাণ !
তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার ।
কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত পুঁথি-কঙ্কালে ?
হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে !
বন্ধু বলিনি ঝুট,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট ।
এই হৃদয়ই সে নীলচল, কাশী, মথুরা বৃন্দাবন,
বন্ধু-গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা-ভবন
মসজিদ এই মন্দির এই, গির্জা এই হৃদয়,
এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় ।



এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা
এই মাঠে হ'ল মেষের রাখাল নবীরা খোদার মিতা ।
এই হৃদয়ের ধ্যান-গুহা মাঝে বসিয়া শাক্যমুনি
ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি ।
এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহ্বান,
এইখানে বসি গাহিলেন তিনি কোরানের সাম-গান !
মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই ।




বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ --ব্লগার ষ্ট্যনলি কুবরিক এর ব্লগ থেকে সংগৃহীত এই লোখাটিও পড়ার বিনীত অনুরোধ রইলো সবার প্রতি ।


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভালো লাগা প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১১

লেখক বলেছেন:

কবি আর কবিতার প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আন্তরিক ধন্যবাদ, রাতমজুর ।

২. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৮
কঁাকন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন
২৭ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৪

লেখক বলেছেন:

ধন্যবাদ আপনাকেও ।

সুস্থ থাকুন , ভালো থাকুন ।

২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৯

লেখক বলেছেন:
অসম্ভব অসম্ভব প্রিয় একটা গান । কতো কতো রাত যে একাকী এই গান শুনেছি...

ধন্যবাদ হটডগ চমৎকার এই গানটি শেয়ার করবার জন্য ।

৫. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০১
রাজর্ষী বলেছেন: "মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই ।"

কত বড় সত্য কথা। শ্রদ্ধারভরে স্মরণ করছি জাতীয় কবি , চীর বিদ্রোহী,চীর প্রেমিক নজরুল কে।

২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:০৯

লেখক বলেছেন:

তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার
তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার ।


ধন্যবাদ রাজর্ষী ।

৬. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৩
তামিম ইরফান বলেছেন: এ পোষ্টে মাইনাস দিলো কে?.......ব্লগের কবি খেদাও অন্দোলনকারীরা কি এখন নজরুলের কবিতাকেও কাকের বিষ্ঠা ভাবা শুরু করে দিলো নাকি:-*
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:০৭

লেখক বলেছেন:
সম্ভবত বীর শ্রেষ্ঠ নিকের একজন কাজটা কইরা বিকৃত আনন্দ পাইছে । খুব খারাপ কথা মুখে দিয়া আইসা গেছিলো । এই পোস্টারে কলুষীত করতে চাই না বইলা দইমা গেলাম । :(

৭. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১১
অ্যামাটার বলেছেন: @তামিম ইরফান : বারে বারে গায়ে পড়ে ঝগড়া বাধানোর চেষ্টা করা কি ঠিক, তাও আবার প্রতি ক্ষেত্রে তৃতীয় কারো ব্লগে? যাইহোক, আমি কারো সাথে ব্যাক্তিগত বিরোধে যেতে চাই না।
দউ:খিত@আরাশি: এই কবিতায় অফটপিক মন্তব্যের জন্য।
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৬

লেখক বলেছেন:
অ্যামাটার , তামিম কিন্তু আপনার নাম উল্লেখ করে নাই মন্তব্যে । আপনে নিজের গায়ে নিবেন না দয়াকরে । নজরুলও কারো শত্রু হইতে পারে জাইনা আমারও খারাপ লাগতেছে । কঠিন কথা বলার ইচ্ছারে অবদমিত করছি । তামিমেরও নিশ্চয়ই খুব খারাপ লাগছে মাইনাস দেইখা । যে মাইনাস দিসে, তারে উদ্দেশ্য কইরাই কথাটা বলা।

নজরুলকে নিয়ে দেয়া পোস্টে আপনি মাইনাস দিবেন না বইলাই আমার বিশ্বাস ।

৯. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

বেল ফুল এনে দাও , চাইনা বকুল চাইনা হেনা , দাও আমের মুকুল...

-- কবির এই গানটির লিংক কি কেউ দিতে পারেন ? কৃতার্থ হবো ।
১০. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:১৭
রাতমজুর বলেছেন:
বেল ফুল এনে দাও , চাইনা বকুল
চাইনা হেনা , দাও আমের মুকুল...

এইটা নাকি?
Click This Link
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৭

লেখক বলেছেন:
আরে ! একদম কইতে না কইতেই !
বহুত বহুত শুকরিয়া , জনাব ।

এই লন , কফি খান--

১১. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৩
আলমগীর কুমকুম বলেছেন:

মিথ্যা শুনিনি ভাই,
এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই ।
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৪

লেখক বলেছেন:

কেন খুঁজে ফের দেবতা-ঠাকুর মৃত পুঁথি-কঙ্কালে ?
হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে !

১২. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৪
তামিম ইরফান বলেছেন: অ্যামাটার আমি কখন বলছি তুমি মাইনাস দিছো?......
তোমার নাম কি আমার করা মন্তব্যের মধ্যে আছে?.....কিছু বলার আগে একটু খেয়াল কইরা বইলো@অ্যামাটার।

সরি শিপনদা অফটপিক কথা বলার জন্য।ব্লগের কবিতা ভালো লাগেবা ঠিকাছে কিন্তু নজরুল তো কোন দোষ করে নাই তাকে নিয়ে এ ধরনের নোংরা কাজ করার তো কোন মানে নাই।@আরাশি
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৩১

লেখক বলেছেন:
ঠিকাছে !

বীরশ্রেষ্ঠ নিকের উনিতো সুন্দর মন্তব্য দিয়ে গেলেন ।
মাইনাস দাতা উনিও যদি না হোন, আর যে জন বাকি থাকেন
তার কথা কল্পণা করেও আমি শিউরে উঠি ।

কারণ, তিনি খুব ভালো গল্প কবিতা লেখেন ! কোন বিদ্বেষ থেকে তিনি এই কাজ করবেন বিশ্বাসই হয় না ।

১৩. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:২৮
দূরন্ত বলেছেন: খুব ভালো লাগলো। কবির প্রতি গভীর শ্রদ্ধা রইলো।
অসংখ্য ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫০

লেখক বলেছেন:
কবির প্রতি শ্রদ্ধা রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ, দূরন্ত ভাইজান ।

১৪. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৮
অ্যামাটার বলেছেন: "লেখক বলেছেন:
ঠিকাছে !

বীরশ্রেষ্ঠ নিকের উনিতো সুন্দর মন্তব্য দিয়ে গেলেন ।"---

যাই হোক, গণতন্ত্র যখন, মেজরিটির সিদ্ধান্ত তো মেনে নিতেই হবে...তার উপর বন্ধুকের নলটা বারে বারে আমার দিকেই কেন যেন ঘুরে যাচ্ছে...আর জাতীয় কবি তো আমার দুই চোখের বিষ, প্রমাণ ও আছে; এই দেখুন:
Click This Link
২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৯

লেখক বলেছেন:
অ্যামাটার ভাইডু, মাইনষের সাথে লাগতে গিয়া ইদানীং আপনের মাথাডা পুরাই গেছে , ভাইডু ।

ঠিকাছে বলছি, তামিম আমারে সরি বলছে সেইজন্য ।

আর আমি যার উদ্দেশ্যে বলছি, সে যে আপনে না, তা ১০০%শিউর হইতে পারেন,
আমার পুরা মন্তব্যটা পইরা । আমি বলছি, --

আর যে জন বাকি থাকেন তার কথা কল্পণা করেও আমি শিউরে উঠি । কারণ, তিনি খুব ভালো গল্প কবিতা লেখেন ! কোন বিদ্বেষ থেকে তিনি এই কাজ করবেন বিশ্বাসই হয় না

আপনে যে না, তার প্রমাণ হইলো, আপনে ভালো গল্প-কবিতা লেখেন না ।

১৫. ২৭ শে আগস্ট, ২০০৮ ভোর ৫:৫২
অ্যামাটার বলেছেন: হুমম...
লাষ্ট কয়েকদিন অনেক প্রিয় ব্লগারের মুখে অনেক কটু কথা শুনটে হয়েছে...মাথা ঠিক মতন কাম করতেছে না...আর লগড-ইন কর্লেই তো বৃষ্টির মতন পাথর নিক্ষেপ হৈতেছে...যাক গা...
তবে অপ কবিতা খেদানোর আন্দোলন চলবেই...
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১১

লেখক বলেছেন:
আন্দোলন কইরা পাবলিকের প‌্যাদানী খাওন ছাড়া আর কোন কাজ ই হবে না ।

১৬. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৭
শফিউল আলম ইমন বলেছেন: সাম্যের কবি, আমার অনেক প্রিয় কবিকে শ্রদ্ধা।
এই কবিতা অনেক অনেক প্রিয়। এটাতে যে কি লিখে গেছেন তিনি। পাঁচশো বছর পরেও এ কবিতা পুরনো হবে না।
অনেক ভালো লাগল।
শিপন ভাইকে অশেষ ধন্যবাদ। কবিতা শেয়ার করে আপনি অনেক বড় উপকার করছেন।
ভালো থাকুন।
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২২

লেখক বলেছেন:
এ কবিতা পড়লে অন্যরকম এক অনুভূতি হয় । ভাষায় বুঝানো যাবেনা এমন অনুভূতি । কেন জানি কাঁদতে ইচ্ছে করে ।

আজকের পৃথিবীর সব যুদ্ধগুলোর পেছনে ধর্মীয় বিদ্বেষ একটি বড় কারণ বটে ।


ধন্যবাদ, প্রিয় ইমন ।

১৭. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:০৮
আবুল বাহার বলেছেন: ''বল বীর - বল চির উন্নত মম শির "

বিদ্রোহ ,মুক্তি আর জাগরণের কবি নজরুল তোমায় শ্রদ্ধা ।
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:০৬

লেখক বলেছেন:
ধন্যবাদ কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ।

১৮. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৩
সীমান্ত আহমেদ বলেছেন: শিপন ভাই শোকেসে রাখলাম আমার অত্যন্ত প্রিয় এই কবিতাটা।
প্রেমের কবি সাম্যের কবির প্রতি শ্রদ্ধা রইল।

***অফটপিক : স্বাতু র কোন এক লেখায়(কবিতায় ধর্ম নিয়া) আমি মন্তব্যে নজরুলকে সাম্যের কবি বলছিলাম আর এই কবিতার রেফারেন্স দিছিলাম।
স্বাতু বলেছিলেন,নজরুলের সম্পর্কে নাকি আমিএক আনাও জানি না।
তা সেই আমার কথা ই যখন আজ শিপন ভাই বললেন(নজরুল সাম্যের কবি) আমার ভালো লাগলো।স্বাতু এই পোস্ট পড়ে কী বলে দেখি?
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৭

লেখক বলেছেন:
প্রিয় কবি আর কবিতাকে সম্মানীত করবার জন্য ধন্যবাদ, প্রিয় সীমান্ত আহমেদ ।


নিজেরে সর্বজান্তা ভাবা ছাগল একটা ছাতু ! ছাতু জাতীয় পদার্থগুলারে তাই গুণতিতে ধরতে হয় না। এইগুলার ব্যাপারে মন্তব্য না করাই শ্রেয়তর ।

১৯. ২৭ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৩
জ্বিনের বাদশা বলেছেন: আপনার ভালো লাগা সিরিজ তো দেখি অনেকদূর চলে আসছে !!! ... গ্রেট!!

কবিকে গভীর শ্রদ্ধা জানাই ...
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: জ্বি ভাইজান, আরো অনেকগুলো প্রিয় কবিতা হাতের কাছে নাই । নাইলে আরো আগায়া যায়তে পারতো । এই সিরিজ যেহেতু চলমান , ভবিষ্যতে আরো অনেক দূর যাবে বলে আশা করছি ।

সংগ্রহে রাখার সুবিধার্থে আগের কবিতার লিংকগুলি এখানে তুলে দিলাম ।--

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯)

২০. ২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:১৩
চিকনমিয়া বলেছেন: পেলাচ, শিপন সাবে কঠ্ঠিন কাম করচেরেরে
২৭ শে আগস্ট, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন:

তাই নাকি চিকনা ভাই ?

তা , খাওয়া দাওয়ার কি অবস্থা এখন ?
আহারে বেচারা ;)

২১. ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
রুবেল শাহ বলেছেন: বল বীর -
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি - নত শির ওই শিখর হিমাদ্রির!
বল বীর -
বল মহা বিশ্বের মহাকাশ ফাড়ি
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি’
ভূলোক দ্যুলোক গোলোক ভেদিয়া,
খোদার আসন আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-
আমি চির উন্নত শির।

আমি চিরদুর্দ্দম, দুর্বিনীত, নৃশংস,
মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,
আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর!
আমি দুর্বার,
আমি ভেঙ্গে করি সব চুরমার!
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল,
আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল!
আমি মানি না কো কোন আইন,
আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!
আমি ধুর্জ্জটী, আমি এলোকেশে ঝড় অকাল-বৈশাখীর!
আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাত্রীর!
বল বীর-
চির-উন্নত মম শির!

আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি,
আমি পথ-সমুখে যাহা পাই যাই চূর্ণি।
আমি নৃত্য-পাগল ছন্দ,
আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনান্দ।
আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল,
আমি চল-চঞ্চল, ঠমকি' ছমকি'
পথে যেতে যেতে চকিতে চমকি'
ফিং দিয়া দিই তিন দোল্‌;
আমি চপলা-চপল হিন্দোল।
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা',
করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা,
আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!
আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর;
আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ণ চির-অধীর।
বল বীর-
আমি চির-উন্নত শির!

আমি চির-দূরণ্ত দুর্মদ,
আমি দুর্দম, মম প্রানের পেয়ালা হর্দম্‌ হ্যায় হর্দম ভরপুর মদ।

আমি হোম-শিখা, আমি সাগ্নিক জমদগ্নি,
আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি।
আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান,
আমি অবসান, নিশাবসান।
আমি ইন্দ্রানী-সুত হাতে চাঁদ ভালে সূর্য
মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য;
আমি কৃষ্ণ-কণ্ঠ, মণ্থন-বিষ পিয়া ব্যাথা-বারিধির।
আমি ব্যোমকেশ, ধরি বন্ধন-হারা ধারা গঙ্গোত্রীর।
বল বীর-
চির- উন্নত মম শির!

আমি সন্ন্যাসী, সুর-সৈনিক,
আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান গৈরিক।
আমি বেদুইন, আমি চেঙ্গিশ,
আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!
আমি বজ্র, আমি ইশান-বিষানে ওঙ্কার,
আমি ইস্রাফিলের শিঙ্গার মহা-হুঙ্কার,
আমি পিনাক-পানির ডমরু ত্রিশুল, ধর্মরাজের দন্ড,
আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণব-নাদ প্রচন্ড!
আমি ক্ষ্যাপা দুর্বাসা, বিশ্বামিত্র-শিষ্য,
আমি দাবানল-দাহ, দাহন করিব বিশ্ব।
আমি প্রাণ-খোলা হাসি উল্লাস,-আমি সৃষ্টি-বৈরী মহাত্রাস
আমি মহা-প্রলয়ের দ্বাদশ রবির রাহু-গ্রাস!
আমি কভু প্রশান্ত,-কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী,
আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী!
আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল,
আমি উজ্জ্বল আমি প্রোজ্জ্বল,
আমি উচ্ছল জল-ছল-ছল, চল-উর্মির হিন্দোল দোল!

আমি বন্ধন-হারা কুমারীর বেণী, তন্বী-নয়নে বহ্নি,
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দণ শ্বাস, হা-হুতাশ আমি হুতাশীর!
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের,
আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্ছিত বুকে গতি ফের!
আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়,
চিত- চুম্বন-চোর-কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!
আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল ক’রে দেখা অনুখণ,
আমি চপল মেয়ের ভালবাসা, তা'র কাঁকন চুড়ির কন্ কন্।
আমি চির-শিশু, চির-কিশোর
আমি যৌবন-ভীতু পল্লীবালার আঁচর কাঁচলি নিচোর!
আমি উত্তর-বায়ু, মলয়-অনিল, উদাস পূরবী হাওয়া,
আমি পথিক-কবির গভীর রাগিণী, বেনু-বীণে গান গাওয়া।
আমি আকুল নিদাঘ-তিয়াসা, আমি রৌদ্র-রুদ্র রবি,
আমি মরু-নির্ঝর ঝর-ঝর, আমি শ্যামলিমা ছায়া-ছবি।
আমি তুরীয়ানন্দে ছুটে চলি এ কি উন্মাদ, আমি উন্মাদ!
আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!

আমি উত্থান, আমি পতন, আমি অচেতন-চিতে চেতন,
আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব-বিজয়-কেতন।
ছুটি ঝড়ের মতন করতালি দিয়া
স্বর্গ মর্ত্য-করতলে,
তাজী বোর্‌রাক্‌ আর উচ্চৈঃশ্রবা বাহন আমার
হিম্মত-হ্রেষা হেঁকে চলে!

আমি বসুধা-বক্ষে আগ্নিয়াদ্রি, বাড়ব-বহ্নি, কালানল,
আমি পাতালে মাতাল অগ্নি-পাথার-কলরোল-কল-কোলাহল!
আমি তড়িতে চড়িয়া উরে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ,
আমি ত্রাস সঞ্চারি ভূবনে সহসা সঞ্চারী' ভুমিকম্প।

ধরি বাসুকির ফনা জাপটি-
ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি'।
আমি দেব-শিশু, আমি চঞ্চল,
আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্ব-মায়ের অঞ্চল!
আমি অর্ফিয়াসের বাঁশরী,
মহা- সিন্ধু উতলা ঘুম্-ঘুম্,
ঘুম্ চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝ্‌ঝুম্
মম বাঁশরীর তানে পাশরি
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠে’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া !
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া!

আমি শ্রাবণ-প্লাবন-বন্যা,
কভু ধরণীরে করি বরণীয়া, কভু বিপুল-ধ্বংস-ধন্যা-
আমি ছিনিয়া আনিব বিষ্ঞু-বক্ষ হইতে যুগল কন্যা!
আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি,
আমি ধূমকেতু-জ্বালা, বিষধর কলা-ফণী!
আমি ছিন্নমন্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী,
আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি!

আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজয় অমর অক্ষয়, আমি অব্যয়!
আমি মানব দানব দেবতার ভয়,
বিশ্বের আমি চির-দুর্জয়,
জগদীশ্বর-ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য,
আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ পাতাল-মর্ত্য!
আমি উন্মাদ, আমি উন্মাদ!
আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধা!!
হাবিয়া দোজখ-সপ্তম নরক, এই নরকই ভীষনতম।


আমি পরশুরামের কঠোর কুঠার,
নিঃক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার!
আমি হল বলরাম-স্কন্ধে,
আমি উপাড়ি' ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে,

মহা- বিদ্রোহী রণ-কাল্ত,
আমি সেইদিন সব শান্ত,
যবে উত্পীড়িতের ক্রন্দণ-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন;
আমি স্রষ্টা-সুদন; শোক-তাপ হানা খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন।
আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেবো পদ-চিহ্ন!
আমি খেয়ালী বিধির বক্ষ করিব ভিন্ন।

আমি চির-বিদ্রোহী-বীর-
আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির!

[অগ্নি-বীণা


আবৃতি শুনুন----

এই লিংকে------ Click This Link) ---কাজী-সভ্যসাচী
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:০২

লেখক বলেছেন:

ওরে ! আমরার রুবেলে করছেটা কি ! সাবাশ ! সাবাশ !

এত্তোবড়ো কবিতা ক্যামনে টাইপ করছস রে ভাইডু ?!

বিরাট উপকার হইছে । অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ ।

২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন:

ওরে রুবেল ! আবৃত্তির জন্য স্পেশাল থ্যাঙ্কস রে দোস্ত !
স্পেশাল খানা তোর পাওনা রইলো :)

২২. ২৭ শে আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
শো-কেসে এবং +

প্রিয় নজরুল ইসলাম এর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য
এর চাইতে এবং এই কবিতার চাইতে ভালো আর কোনো উপায় হত না।

আমাদের এই ক্রান্তির সময়ে যদি নজরুল থাকতেন...!!!
২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন:
ধন্যবাদ কবিকে সম্মান দেখানোর জন্য ।

ভালো থাকুন ।

২৩. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ৮:১৫
রুবেল শাহ বলেছেন: খক খক কবে নাগাদ হইতাছে....... ভাইও
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন:
যবে নাগাদ আসতে পারবা...!

এইবার বুঝো আগে আসলে আগে পাবা :)

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:১৮

লেখক বলেছেন:
মাইনাস কে দিয়েছে জানি । নামটা উল্লেখ করতে চাইছি না । নাম দেখলে কারোই বিশ্বাস হতে চায়বেনা যে, এ লোক এমন পোস্টে মাইনাস দিতে পারে ।

নাম শুনলে আপনারা শকড্ হবেন ।

২৫. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৫২
রাজর্ষী বলেছেন: সেইকালে নজরুলের বিরোধিতা করার লোকের অভাব ছিলো না, এই কালেও তারা আছে। আমার হতাশ লাগে, যে ভাষায় নজরুলের মত কবি লিখেছেন সেখানে এখনও সাম্প্রদায়িকতা দেখা যায়।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন:

নজরুল এবং রবীন্দ্রনাথকে ঘিরে থাকতেন কিছু ভক্ত । বলা বাহুল্য, অন্ধ ভক্তই ছিলেন তারা । আর এই অন্ধ ভক্তের দলটা কবিগুরুর দিকেই ভারী ছিলো । এইকালেও কিছু অন্ধ রবীন্দ্রপ্রেমী আছেন, নজরুলের নাম শুনলে তাদের কোথায় কোথায় জ্বলে ওঠে তারা নিজেরও জানেনা । সম্ভবত তাদের ব্রক্ষ্মতালু জ্বলে যায় । তারা নিকৃষ্ট আক্রোশে ফেটে পড়তে চায় । এরা হলো শিক্ষিত মূর্খ ।

অথচ, আমার কাছে নজরুল রবীন্দ্রনাথ দু'জনই পরম শ্রদ্ধার । কাউকে খাটো করে দেখার দুঃসাহস আমার হয় না । এই দুই নক্ষত্রকে ছাড়া বাংলা সাহিত্য কখনই পূর্ণ হতো না বলে মনে হয় ।

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: আর হ্যাঁ , সাম্প্রদায়ীকতা ব্যাপারটিই এখানে বিষ হয়ে কাজ করে ।

যিনি মাইনাস দিয়েছেন, তার মাইনাসের একটি কারণই আমি খুঁজে পাচ্ছি,
--সাম্প্রদায়ীকতা !

২৬. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২০
রুবেল শাহ বলেছেন: শিপু নামটা জাতি নামতে চয়.......... ? এইটা জাতির অধিকার
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৪৮

লেখক বলেছেন:
নামটা প্রকাশ করলে একটা বিতর্ক তৈরী হবে ।
এই পোস্টে আমি সেটা করতে চাচ্ছি না ।

২৭. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: কবির জন্য শ্রদ্ধা ।
সবার মত আমারও প্রিয় কবিতা
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন:
শ্রদ্ধা প্রকাশের জন্য ধন্যবাদ, মেহরাব ।

২৮. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৩৫
রুবেল শাহ বলেছেন: নো চিন্তা আসিকেছি...........
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৭

লেখক বলেছেন: আয়া পড় !

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৩৯

লেখক বলেছেন:
এন এইচ ভাউডু ! খালি হুমাইলে হইবো ?

কবির উদ্দেশে কিছু কইলেন না ?

৩০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
রুবেল শাহ বলেছেন: বিতর্কের কিছু নাইকা.........

তার মানে এই নয় যে তুই চোরে চুরিতে সায় দিবি............ ?
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৭

লেখক বলেছেন:
ব্যাপারটাতো চোর আর চুরির নারে ভ্রাত ! ব্যাপারটা বিদ্বেষের ।

ব্যাপারটা সাম্প্রদায়ীক ।

৩১. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১২:৫৫
একরামুল হক শামীম বলেছেন:
গাহি সাম্যের গান--
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ২:১৩

লেখক বলেছেন:
যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ক্রীশ্চান
গাহি সাম্যের গান ।

৩২. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:১৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: চমৎকার একটা কাজ করেছেন..........প্রিয়তে নিলাম
ধন্যবাদ অনেক আপনাকে

০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৫৫

লেখক বলেছেন:
আরে চিটি ! কেমন আছেন, ভালো ?

ভালো থাকবেন ।

৩৩. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০০
চিটি (হামিদা রহমান) বলেছেন: ভালো আছি । আলহামদুলিল্লাহ।
আপনি কেমন আছেন? আপনিও অনেক ভালো থাকবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১১

লেখক বলেছেন:
ভালো আলহামদুলিল্লাহ ।

ধন্যবাদ ।

৩৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৮
অ্যামাটার বলেছেন: আরাশি বাহে, বিদ্রোহী-র গোলাম মোস্তফার আবৃতির কোন অডিও লিঙ্ক কি দিতারেন এট্টুস মেহের্বানি কৈরা...(যুদি সম্ভব হয়)??
০১ লা সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৬

লেখক বলেছেন:
খোঁজাখুঁজির টাইম নাই বাহে ।

৩৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৫৩
আদনান ফায়সাল বলেছেন: "পেটে-পিঠে, কাঁধে-মগজে যা-খুশী পুঁথি ও কেতাব বও," এর আগের বা পরের লাইনটি ভুলে বাদ পড়েছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন:
"বন্ধু যা খুশি হও..."

এই লাইনটি ভুলে বাদ পড়েছিলো ।


আন্তরিক ধন্যবাদ আদনান ফায়সাল ।

৩৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫
বিষাক্ত মানুষ বলেছেন: প্লাস ছাড়া কোন কথা নাই ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৪

লেখক বলেছেন:
:) :)

৩৭. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৭
আইসিস বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: আমি মনে করি, এই কবিতা প্লাস মাইনাসের উদ্র্ধে ।
আপনাকে ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ০.৯৯৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ