আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)]

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬

শেয়ারঃ
0 0 0

ভালো লাগা প্রিয় কবিতারা- ১ (পুর্ণেন্দু পত্রীর কবিতা)
ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩ (কেউ কথা রাখেনি ---সুনীল)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৪ (অন্ধকার--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৫ (হায় চিল--জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৬ (গোলাপের নীচে নিহত হে কবি কিশোর- আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৭ (মায়ের সুখ--ফজলুল বারী বাবু)
ভালো লাগা প্রিয় কবিতারা- ৮ ( নারী--সুনীল )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৯ ( তোমার চোখ এতো লাল কেন--নির্মলেন্দু গুণ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১০ ( ছিন্নমুকুল--সত্যেন্দ্রনাথ দত্ত)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১২ ( বদলে যাও, কিছুটা বদলাও--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৪ ( চিঠি দিও---মহাদেব সাহা )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৫ (নিষিদ্ধ সম্পাদকীয়--হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৬ (ফেরীঅলা --হেলাল হাফিজ )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৭ (মানুষ -কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৮ (ছাড়পত্র --সুকান্ত ভট্টাচার্য )
ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২০ ( আসাদের শার্ট--শামসুর রাহমান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২১ (ওটা কিছু নয়--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২২ ( মানুষ--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৩ ( বাতাসে লাশের গন্ধ --রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৪ ( সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় --জীবনানন্দ দাশ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৫ ( আসমানী প্রেম--নির্মলেন্দু গুণ)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৬ (উচ্চারণগুলি শোকের--আবুল হাসান)

ভালো লাগা প্রিয় কবিতারা- ২৭ (আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল--আবুল হাসান)
ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯)

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ । ভালো লাগা প্রিয় কবিতারা-২৯ (সাম্যবাদী--কাজী নজরুল ইসলাম )
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩১ (উল্টোরথ--নির্মলেন্দু গুণ)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩২ (কোথায় গেল, কোথায়--সুনীল)]
ভালো লাগা প্রিয় কবিতারা- ৩৩ (লোকটা জানলই না--সুভাষ মুখোপাধ্যায়)]

যে কবিতাগুলো আমার বোধের জগৎ নাড়া দেয় । ভালো লাগে । ভীষণ ভালো । একান্ত আমাকে ছুঁয়ে যায় । যে কবিতাগুলো আমার কাছে পুরনো হয়না কখনই । এমন কিছু কবিতা ব্লগ বন্ধুদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না । এই সিরিজে মাঝে- মাঝে ভালো লাগা প্রিয় কবিতারা ভেসে উঠবে ।


দোতলার ল্যান্ডিং মুখোমুখি দুজন

আহসান হাবীব

মুখোমুখি ফ্ল্যাট
একজন সিঁড়িতে, একজন দরজায়

: আপনারা যাচ্ছেন বুঝি ?
: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব ।
: বছর দুয়েক হল, তাই নয় ?
: তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ?
: শাহানা, আপনার ?
: মাবু ।
: জানি ।
: মাহবুব হোসেন । আপনি খুব ভালো সেলাই জানেন ।
: কে বলেছে । আপনার তো অনার্স ফাইন্যাল, তাই নয় ?
: এবার ফাইন্যাল ।
: ফিজিক্স-এ অনার্স ।
: কী আশ্চর্য ! আপনি কেন ছাড়লেন হঠাৎ ?
: মা চান না । মানে ছেলেদের সঙ্গে বসে...
: সে যাক গে, পা সেরেছে ?
: কী করে জানলেন ?
: এই আর কি ! সেরে গেছে ?
: ও কিছুনা , প‌্যাসেজটা পিছলে ছিল মানে...
: সত্যি নয় । উচুঁ থেকে পড়ে গিয়ে...
: ধ্যাৎ । খাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো ?
: মা বলেছে ?
: শুনতে পাই । বছর দুয়েক হল, তাই নয় ?
: তারো বেশী । আপনার টবের গাছে ফুল এসেছে ?
: নেবেন ? না থাক । রিকসা এল, মা এলেন , যাই ।
: আপনি সন্ধ্যে বেলা ওভাবে কখনও পড়বেন না,
চোখ যাবে, যাই ।
: হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই ।
: যান, আপনার মা আসছেন । মা ডাকছেন, যাই ।




আহসান হাবীব এর চমৎকার এই কবিতাটি আমার প্রিয় কিনা নুশেরাবু' জানতে চায়লেন । এই কবিতা অপ্রিয় হবার কোন কারণ কি আছে ! কবিতার এই পোস্টটি নুশেরাবু'র জন্য ।




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিয় কবিতা ;
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতার বসত বাটি  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধন্যবাদ। প্রিয় তালিকায় নিলাম।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন:
ধন্যবাদ, ফারহান মাহমুদ, কবিতাকে সম্মানীত করবার জন্য ।

২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫২
রুবেল শাহ বলেছেন: কিতারে তোর খনিতো আর কত গুলি আছে............. ?
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৭

লেখক বলেছেন:

প্রিয় কবিতার সেঞ্চুরী কইরা এই সিরিজে বিরতি মারুম :)

৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৫
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

যিনি মাইনাস দিয়ে গেলেন, ম্যাৎকার ছাড়াই, তিনি ম্যাৎকার দিয়া গেলে সুবিধা হইতো। ভবিষ্যতে তেনার নামেও নতুন কবিতা রচণ হইতো !
৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১৭
চাঙ্কু বলেছেন: এই চমৎকার কবিতাটা আগে পড়লাম কেন ?? আফসুস ।

সুন্দর একটা কবিতা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ @ শিপন ভাই ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩০

লেখক বলেছেন:

পড়লাম( ) কেন শব্দ দুইটার মাঝাখানে একটা 'না' বাদ গেছে চাঙ্কু ভাইডু :)

৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৫
চাঙ্কু বলেছেন: সরি @ শিপন ভাই ।
দূর , এইরাম ভুল করলে কেমতে হইব ??
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৯

লেখক বলেছেন:

ব্যাপারস না রে ভাইডু :)

৬. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৩৫
শফিউল আলম ইমন বলেছেন: এক কথায় চমৎকার।
শিপন ভাই আপনার কারণে আমার অনেক অপঠিত কবিতা পরা হচ্ছে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না।:)
বেশ ভালো লাগল।

আছেন কেমন??
ব্যস্ততা কমেছে??
আপনি কোথায় আছেন??
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪৬

লেখক বলেছেন:
প্রিয় ইমন ভাউডু ! অপঠিত কোবতে ভবিষ্যতে আরো আসিপে !

ব্যস্ততা কমেনি । বলতে গেলে সারাক্ষণই কম্পিউটারের সামনে থাকি ।
লেখার ফুরসৎ নেই । নিজে কিছু লিখছিলাম, সেটাও বকেয়া পড়ে আছে ।

আমিতো ভাই, রিয়াদ , সৌদী আরবে আছি ।

ভালো থেকো ?

৭. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৫
নিহন বলেছেন: ছবিটা জাক্কাচ ,কবিতাটাও ।
৮. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৭
নুশেরা বলেছেন: আহা, কী সৌভাগ্য আমার। ধন্যবাদ বা কৃতজ্ঞতার কোন প্রকাশই যথেষ্ঠ হবে না শিপন ভাইয়ের জন্য। এ সুযোগে কবি আহ্সান হাবীবের প্রতি অসীম শ্রদ্ধা জানাই।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন:
ধন্যবাদ বা কৃতজ্ঞতা না জানিয়ে ঋণ খেলাপী থাকাটাই বোধকরি উত্তম হইবে :)


কবি আহসান হাবীবের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ।

৯. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:১৮
নুশেরা বলেছেন: আর হ্যাঁ, ছবিটা অ-সা-ধা-র-ণ!
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :)

১০. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৪১
তানজু রাহমান বলেছেন: নতুন করে কিছু বলবো না। আপনার কবিতা প্রত্যেকটা ঠিক তেমন আবেগী করে তোলে। কি সাধারন গল্প অথচ কি সুন্দর!
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩২

লেখক বলেছেন:
কি সাধারণ গল্প অথচ কি সুন্দর কবিতা, তাই না ?

তানজু, আমার কবিতা না, কবিদের কবিতা । :)

১১. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কি যে উপকার হল শিপন ভাই, কবিতার বইগুলো হারিয়ে গেছে যাযাবরের মত এদিক সেদিক ঘুরতে ঘুরতে, আবার সব ফিরে পেলাম, পাব।

অনেক কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন:
শ্রাবণসন্ধ্যা , এই সিরিজে বিরক্ত হচ্ছেন এরকম দু'একজনকে আমি জানি ।

তারপরও, সিরিজ চালিয়ে নেবার উদ্দেশ্য একটাই প্রিয় কবিতাগুলোকে এক জায়গায় জড়ো করা, হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেখা যায় । আর কবিতাপ্রেমী কেউ কেউ যেন খানিকটা উপকৃত হতে পারেন ।

ধন্যবাদ আপনাকে । ভাল থাকুন অনুক্ষণ ।

১২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:০১
চিটি (হামিদা রহমান) বলেছেন: প্রিয়তে রাখলাম.........।মাঝে মাঝে যদি মনে পড়ে ক'টি লাইন
খুলে দেখবো.......।

ধন্যবাদ জানাই।
১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন:

ধন্যবাদ আপনাকেও । ভাল থাকুন ।

১৩. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪
পথিক!!!!!!! বলেছেন: ভালবাসার চরম নিরবতা
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:০৭

লেখক বলেছেন:
নীরবতা কই, আমিতো দেখি সরব ভালোবাসা ;)

১৪. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬
সুখী মানুষ বলেছেন: + প্রিয়তে + দিলাম
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ কবি আর কবিতাকে সম্মানীত করবার জন্য ।

১৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
নামহীনা বলেছেন: অডিও আছে নাকি, আমার কাছে যেটা ছিল সেটা তো পাচ্ছি না, কিন্তু আপনার পোষ্ট দেখে এখন আবার শুনতে ইচ্ছা করছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:২৯

লেখক বলেছেন:
নেটে খুঁজলে অডিও পাওয়া যেতে পারে । কিন্তু খোঁজার মতো যথেষ্ট সময় আপাতত দিতে পারছিনা বলে দুঃখিত ।

ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০

লেখক বলেছেন:
আহা ! কবি আর কবিতার কি দারুন প্রশংসা ! :)

১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫০

লেখক বলেছেন:

হাছিব , কি খবর ? ভালোতো ?

১৮. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১০
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভীষণ প্রিয় একটা কবিতা আহসান হাবীব এর...।
শুভেচ্ছা রইলো শিপন।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:৪১

লেখক বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা, সাজি'পু ।

ভাল থাকুন অনুক্ষণ ।

১৯. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বস কালকেই ব্লগে একটা কবিতা পড়ে এই কবিতাটার কথা মনে আসছিলো, যদিও কবির নাম কবিতার নাম বেমালুম ভুলে গিয়েছিলাম।

সাইন আঊট হয়ে আবার লগ ইন করলাম প্লাস দিবার জন্য, আফসুস - কয় 'আপনি একবার রেটিং দিয়েছেন'। সব পোস্টেই দেখি আমার এই সমস্যা।

কৃতজ্ঞতা গ্রহণ করুন।
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৩

লেখক বলেছেন:

রেটিং এর এই সমস্যা মাঝে মাঝে আমারও হয় । আপনার একই আইপি এড্রেস থেকে অন্য কেউ ব্লগাই হয়তো, সেকারণেই এ সমস্যা ।


মতামত দানের জন্য আন্তরিক ধন্যবাদ ।

২০. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০৩
তামিম ইরফান বলেছেন: খুব প্রিয় একটা কবিতা:)শিপনদা অনেক অনেক ধন্যবাদ:)
১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:৩৪

লেখক বলেছেন:
ধন্যবাদ তামু ।

ভালো থেকো ।

২১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:২১
তানজু রাহমান বলেছেন: ভাইয়া, আপনার কবিতা বলতে এখেত্রে আপনার "প্রিয় কবিতা" বুঝিয়েছি... :|
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন:
আরে বুঝছিতো ! মজাক করছি ।

ধন্যবাদ ।

২২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪
ফারহান দাউদ বলেছেন: স্কুলে থাকতে পড়সিলাম পয়লা বার,একদম দিওয়ানা যারে বলে,এরপরে ৬ বছর পরে ঐটার আবৃত্তিটা যোগার করসিলাম,আজকে এইখানে আবার পইড়া ধন্যবাদ দিলাম।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৫

লেখক বলেছেন:
ধন্যবাদের লাগি ধন্যবদ । :)

২৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
অিনেকত বলেছেন: দারুন অনেক দিন আগে পড়েছিলাম । ধন্যবাদ, স্মৃতিতে সেই সোনালী সুগন্ধ ফিরিয়ে আনার জন্য ।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন:
স্মৃতিতে সোনালী সুগন্ধ--শব্দকটি বেশ বলেছেন ।

ধন্যবাদ ।

২৪. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৩
অিনেকত বলেছেন: "যদি ভালোবাসা পাই - রফিক আজাদ" কেমন
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:১২

লেখক বলেছেন:

নিঃসন্দেহে ভালো । ভবিষ্যতে আসবে ।

২৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
নিলা বলেছেন: এই কবিতাটা পড়ে ভীষন খারাপ লেগেছিলো প্রথমবার। কেনো চলে যাচ্ছে! :(

এত সুন্দর কবিতাটা আবার পড়ার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: শুকরিয়া :)

২৬. ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৬
রাসেল ( ........) বলেছেন: একই কবিতার বইয়ে আবুল হাসানের এত কিছু চায় নি বালিকা কবিতাও আসতে পারে বিবেচনায়।
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন:
আন্তরিক ধন্যবাদ রাসেল ভাই ।

আবুল হাসানের অনেক কবিতাই আসলে প্রিয় ।
বৈচিত্র রক্ষার স্বার্থে এখনও সবগুলো তুলে আনা যায়নি ।

২৭. ২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮
রেজওয়ান শুভ বলেছেন: অসাধারন , স্রেফ অসাধারন।
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ঝাইড়া কাশেন, জনাব :)

৩০. ১২ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:৩৫
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। প্রিয়তে রেখে দিলাম।
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: বেশ !

৩১. ০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭
আইসিস বলেছেন: এক জাহাজ ধইন্যা ।
১১ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: জাহাজটা কি টাইটানিক ?

৩২. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ৯:২৬
ডলুপূত্র বলেছেন: আমারও প্রিয় এ কবিতাটি।
০৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩৩. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০১
ডলুপূত্র বলেছেন: আর কিছু কবিতা দিলাম।
Click This Link
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন:

বিজ্ঞাপন ?

খাইছে ! :)

 

মোট সময় লেগেছে ২.০৯১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ