আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

মৌমিতা আর ফুটপাথের ময়নার গল্প...........(ঈদ স্পেশাল !)

০২ রা অক্টোবর, ২০০৮ ভোর ৬:২০

শেয়ারঃ
0 0 0


'বাপি ; দ্যাখো ! পেটুক আঙ্কেল !'
মোটা লোকটার দিকে আঙ্গুল তুলে দেখায় মৌ ! আমরা বাপ-বেটি মিলে ফুটপাথ ধরে হাঁটছি । আমাদের সামনের দিক থেকে আসছে লোকটি । হাঁটার সঙ্গে তাল মিলিয়ে তার বড় সাইজের পেটটা দুলছে । মৌ'র কথা লোকটার কানে গেছে বলে মনে হয় । তিনি হাসছেন । হাসি হাসি মুখে আমাদের সামনে এসে দাঁড়ালেন । মৌ'র মাথায় আলতো হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিলেন খানিকটা । চোখ বড় বড় করে মৌ তখন তার 'পেটুক আঙ্কেলকে' আরো কাছে থেকে দেখছে খুঁটিয়ে । ভদ্রলোক এক ঝলক আমার দিকে তাকালেন । মৌ'র কথায় নিদারুণ বিব্রত আমি । ভদ্রলোকের হাসির জবাবে ঠোঁটের কোণে এক চিলতে হাসির মতো কিছু একটা ঝুলিয়ে দেবার চেষ্টা করলাম। সেটা কদ্দুর কি হলো জানিনা, ভদ্রলোকের দ্রুত চোখ নামিয়ে নেয়া দেখে সুবিধের কিছু যে হয়নি, তা অনুমেয় । আমাদেরকে পেছনে ফেলে ভদ্রলোক চলে গেলেন । মৌকে বললাম,-
'মা মণি ! আঙ্কেলকে পেটুক বললে যে ?'
'কত্তো মোটা না ?'
'হুঁ, মোটাতো একটু আছেই, তবে ওটা অসুখ !'
'অসুখ ?'
'হুম, ক'দিন আগে তোমার ঠান্ডা লেগে অসুখ হলো না, ওরকম অসুখ ।'
'ওনারও কি ঠান্ডা লেগেছে, বাপি ?'
'নাহ্ ! এটা অন্যরকম । তুমি বুঝবে না ।'
'তাহলে পেটুক বললে কি হয় !'
'মন খারাপ হয় । মনে কষ্ট যায় ।'
'মনে কষ্ট গেলে কি হয়, বাপি ?'
'কান্না পায় !'
'আঙ্কেলেরতো কান্না পায়নি ! আঙ্কেলতো হাসছেন !'
'তা ঠিক ! কিন্তু, তোমার যখন মন খারাপ হয়, কান্না পায়না ?'
'পায়তো !'
'তাহলে, কারুর মনে কষ্ট দেয়া কি ঠিক ?'
' না ! আঙ্কেলকে কি সরি বলা উচিত, বাপি ?'
'সেটা করতে পারলে খুব-ই ভালো হয় । কিন্তু তোমার আঙ্কেলতো আজ চলে গেছেন । পরে কোনদিন দেখা হলে, আমরা ওনাকে সরি বলবো । ঠিকাছে ?'
'আচ্ছা !' বলে নিজের কাজে মশগুল হয়ে যায় মৌমিতা । ছোট্ট ছোট্ট পায়ে লাফিয়ে লাফিয়ে হাঁটতে থাকে । ওর বাম হাতটা আমার হাতে ধরা । গুনগুন করে গানও গায়তে থাকে আপনমনে । সে গানের কথা আমার কান অব্দি আসেনা । মেয়েটা আজ ভীষণ খুশী । প্রায় ও ঘুরে বেড়াতে চায়, সম্ভব হয়না । আজ ঈদ । ফাঁকা নগরীর ফাঁকা রাস্তা, ফাঁকা ফুটপাথ । আয়েশ করে হেঁটে বেড়াচ্ছে ও,-সে আনন্দে আনন্দীত । নিজের ভেতরে মগ্ন ওর এই আনন্দ দেখে আমি মুগ্ধ । ভাবি, শিশুদের জগতটা কতোইনা নির্দোষ, অকৃত্রিম । কতো সহজেইনা ওরা সত্যিটা উচ্চারণ করে ফেলে । পেটুককে পেটুক বলে ফেলে । আমরা বড়োরা পারিনা । আমাদের দেশটাকে প্রতিদিন একটু একটু করে গিলে খচ্ছে যারা, তাদের সামনে দাঁড়িয়ে, চোখে চোখ রেখে বলতে পারিনা," আপনি জনাব, মস্ত বড়ো পেটুক !" ঘুষখোরকে বলতে পারিনা,- "ঘুষখোর !" একজন শিশু যদি ঘুষখোরকে চিনতে পারতো, নিশ্চয় বলে ফেলতো- 'ওই যে ঘুষখোর আঙ্কেল...!'


মৌ দাঁড়িয়ে পড়ে হঠাৎ । ফুটপাথের বৃদ্ধ পঙ্গু ভিক্ষুকটির ওপর তার দৃষ্টি । দু'এক টাকা
সাহায্যের জন্য তারস্বরে চিৎকার করেন বৃদ্ধ । বৃদ্ধের করুণ স্বর আহাজারীর মতো শুনায় । তার অল্প দূরেই মৌ'র বয়েসী একটি মেয়ে ফুটপাথ থেকে কুড়িয়ে কি যেন খায় । মৌ বললো,-
'উনি কাঁদছেন কেন, বাপি ? উনার কি অনেক কষ্ট ?'
'হ্যাঁ ।'

আমরা দাঁড়িয়ে থাকি আরো খানিকক্ষণ । ব্যস্ত পায়ে মানুষগুলো পঙ্গু ভিক্ষুককে পাশ কাটিয়ে যায় দ্রুত । কেউ ফিরে চায়, কেউ চায় না ! অভ্যস্ত চোখগুলোও মানুষের মতো সামনে ছুটে । এ যেন উজান স্রোতের বিপরীতে জীবনকে এগিয়ে নিয়ে যাবার দৌঁড় ! মাঝে মাঝে বৃদ্ধের দূর্ভাগ্যের আদি থালায় টুংটাং ঝংকার তোলে আধুলী-কয়েন । মৌর হাতটা আরো বেশী শক্ত করে ধরে আমিও বৃদ্ধকে পেছনে ফেলে এগিয়ে যায় । জনগণের জীবনদৌড়ে শামিল হই ! খুব বেশী এগুতে পারিনা । রাস্তা থেকে কুড়িয়ে খাওয়া মেয়েটির সামনে এসে দাঁড়াতে হয় । পা চলেনা । শীর্ণ দেহের শিশুটি রাস্তা থেকে কুড়িয়ে বিস্কিট খাচ্ছে, পথচারী কারো পায়ে পিস্ট হয়ে থ্যাঁতলে যাওয়া বিস্কিট ।


পথশিশুটির সামনে গিয়ে আমি হাঁটুগেড়ে বসে পড়ি । আমি যেন নতজানু হই, লজ্জায় । বিড়বিড় করে উচ্চারণ করি,--
'তোর নাম কি রে; মা ?'
'ময়না !'
মেয়েটার গাল দুটো একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করে আমার । মেয়েটির কপালে চুমো খেতে ইচ্ছে করে । আমি পারিনা, আমাদের সভ্য সমাজে এই প্রথা চালু নেই ! মেয়েটির চেহারা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে । আমি আঁতকে উঠি । এই মেয়েটি অবিকল দেখতে আমার মৌমিতার মতো ! লক্ষ্য করি, মৌর হাতটি আমার হাতে ধরা নেই । চমকে ওঠে পেছন ফিরে তাকাই । মৌ নেই ! পঙ্গু বৃদ্ধ ভিক্ষুকটি আমার দিকে চেয়ে হাসে ! ক্রুর হাসি । ক্রুদ্ধ হতে হতে আমি থেমে যাই । আমি আবিস্কার করি,- ভিক্ষুকটি আর কেউ নয়, আমি নিজেই !


দুঃস্বপ্ন ভেঙ্গে ধড়মড় করে বিছানায় উঠে বসি আমি। ঢকঢক করে পানি খাই দু'গ্লাস । ঘামের তোড়ে দুঃস্বপ্নকে ভাসিয়ে দিয়ে সর্বশক্তি দিয়ে কিছু শব্দ গলা দিয়ে বের করে দিতে চাই, -- " আমার অনাগত শিশুর জন্য, আমার মৌ মা মণির জন্য আমি, খাদ্যে স্বয়ং সম্পূর্ণ একটি নিরাপদ পৃথিবী চাই !"










 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গল্পঅনুগল্পময়নামৌমিতাপথশিশুপৃথিবী ;
প্রকাশ করা হয়েছে: অল্প স্বল্প গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩২
আশরাফ মাহমুদ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন।

+++++
০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: ঈদ মোবারক , আশরাফ ।

২. ০২ রা অক্টোবর, ২০০৮ ভোর ৬:৩৮
তামিম ইরফান বলেছেন: অবশেষে আপনার গল্প পাইলাম:)
০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: :)

কি খবর, তামিম ?

৩. ০২ রা অক্টোবর, ২০০৮ ভোর ৬:৫০
না বলা কথা বলেছেন: শালার,ব্লগার রা পুরা ফাউল।
এই রকম একটা সুন্দর,অনন্য সাধারণ লিখায় কোনো মন্তব্য নাই।প্লাস নাই, কিন্তু যদি কার পু..কে মারলো, কারে কে আংগুল দিলো, পুলায় পুলায় পু. মারামারি হলো,এরকম পোস্ট কোনো আঁতেল মার্কা ব্লগারে দেয়,তাইলে কাম সারছে। মিনিটেই প্লাসে প্লাসে ভরে যায়।
অথচ,এ রকম একটা মন আকুল করা লিখায় কারো কোনো প্লাস দিবার ইচ্ছা নাই, আফসোস,নিদারুন আফসোস।
০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫

লেখক বলেছেন: জনাব, আপনে যতোটা বলতেছেন, ঠিক ততোটা হয়নি ।
অতো ভালো আমি লিখতে পারিনা । যারা লিখতে পারেন,
তারা ঠিকই কমেন্টস পান । ব্যাপারস না ।

ধন্যবাদ ।

০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৫. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৭:০১
কঁাকন বলেছেন: অসাধারন

ভালো থাকুন
০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩১

লেখক বলেছেন:
ভালো থাকা হয় যেন আপনারও ।

৬. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩৭
নির্ঝরিনী বলেছেন: মন ছুঁয়ে যাওয়া গল্প। চমৎকার।

দুঃস্বপ্নটা যেন শুধু দুঃস্বপ্নই থাকে, এইটুকু আশাই রইলো।
০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:০১

লেখক বলেছেন: এই দুঃস্বপ্নের চোখ দিয়ে যেন আমরা সত্যটাকে দেখি ।

ওই পঙ্গু ভিক্ষুকের জায়গায় আমি বা আমার কোন প্রিয়জনও হতে পারতো,--
আমাদের বোধের এই দিকটা নাড়া খাক ।

৭. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ৯:২৩
ইমির বলেছেন: এই ছবিটা তো আমার ।কারও কাছ থেকে ছবি নিতে হলে অনুমতির প্রয়োজন
০২ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:২১

লেখক বলেছেন:
ছবিটা আপনার মানে বুঝি নাই । এইটার ফটোগ্রাফার আপনে ?
আমি নেট-এ ক্যামনে পাইলাম ?

০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: ঈদের শুভেচ্ছা আপনাকেও ।

ঈদ মোবারক ।

৯. ০২ রা অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩১
তাজুল ইসলাম মুন্না বলেছেন: কি বলবো ভাই। অসাধারণ লিখছেন। ঈদের শুরুতে এইরকম লেখা দেওয়া ঠিক না। মন খারাপ হইয়া যায়। :(

আপনার অনাগত শিশুর জন্য শুভেচ্ছা ও ভালবাসা। ঈদ মোবারক।।।
০২ রা অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: মুন্না ! একটু মন খারাপ হওয়ার জন্যই লেখাটা দিছি । মন খারাপ থেকে
যদি আমাদের ভেতরের বোধটা জেগে যায়, যদি নিজেদের নিয়ে ব্যস্ত থাকার
ফাঁকে একটু অন্যের কথাও ভাবি । একটু ভাবনা থেকে হতে পারে অনেক কিছু ।


ঈদের শুভেচ্ছা তোমাকেও । ঈদ মোবারক ।

১০. ০২ রা অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১১
...অসমাপ্ত বলেছেন: হৃদয় ছুয়ে গেলো... । ভাল থাকবেন।
০৩ রা অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৩

লেখক বলেছেন:
শুভ কামনা আপনার জন্যও ।

০৩ রা অক্টোবর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন:
ঈদ মোবারক আপনাকেও ।

বিহংগ দা কে আমার শুভেচ্ছা বলবেন ।

১২. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪
মেঘাচ্ছন্ন বলেছেন: ঈদ মুবারক !!

ভালো থেকেন ভাইয়া ।
শুভেচ্ছা রইলো ।
০৩ রা অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও ।

ভালো কাটুক সারাবেলা ।

১৩. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৬
শফিউল আলম ইমন বলেছেন: অবেশেষে আপনার গল্প পেলাম। কি বলবো.....অসাধারন।
শিপন ভাই ই পারে এমন লেখা লিখতে।
এসব পথশিশুর অভিশাপ নিয়েই আমরা নির্লজ্জের মতো বেঁচে আছি।

শিপন ভাইকে অসংখ্য ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য।
ভালো থাকুন ভাইয়া।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: ইমন, এতোটা বাড়িয়ে বলা কি ঠিক ভাইডু ! আমি বিব্রত ।
ব্লগে যারা ভালো গল্প লিখেন, তাদের কাছে এ লেখা কিছুই না ।


পথশিশুদের অভিশাপ আমাদের সভ্যতার গায়ে দাগ রেখে যায় ।

১৪. ০৩ রা অক্টোবর, ২০০৮ রাত ১০:৪০
অপ্‌সরা বলেছেন: মন খারাপ করা একটি অসাধারন লেখা।
০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ২:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ অপসরা ।

১৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৮ রাত ১:১১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আজকে ইত্যাদিতে একটা গান শুনলাম...একটাই মাটি পায়ের নিচে, মাথার উপর একটাই আকাশ...তারপর আর মনে নাই। আসল কহত আছিল এমন...একই তো পৃথিবীতে আমরা সবাই...কেন এত ভেদাভেদ?

আপনার লেখাটায় সেরকম একটা আবেদন আছে...দারুণ
০৪ ঠা অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪৫

লেখক বলেছেন:
এই আবেদনটা যদি একজন মানুষের মনেও দাগ কাটতে পারে,
তবেই খানিকটা সার্থকতা । অশেষ ধন্যবাদ ভাই ।

১৬. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:১১
নুশেরা বলেছেন: অসাধারণ! আরো আগেই পড়েছিলাম; স্তব্ধতায় মন্তব্য করতে পারিনি।
০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন:
ধন্যবাদ, নুশেরাবু :)

১৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:১২
নুশেরা বলেছেন: শিপন, আপনার রিসেন্ট একটা পোস্ট কোথায় গেল, মুছে ফেললেন কেন?
০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: পোস্টটি ড্রাপট করে ফেলেছি । পোস্টটির বিষয়বস্তু ছিল 'সুশীলতা' । এই বিষয়টা নিয়ে আমি ইন্টারেস্টেডেট । বেশ কিছু চমৎকার মন্তব্যও এসেছিল । সুশীলরা যে আসলে কি পরিমাণ পরজিবী স্পষ্ট হয়েছিলো সেটা । কিন্তু পোস্টটি একটি প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় হওয়াই আপাতত সেটিকে ড্রাপট করেছি । ভবিষ্যতে হয়তো কখনও আবার এই বিষয়ে আলাপ হবে ।

১৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪০
রুবেল শাহ বলেছেন: এক সময় এসব নিয়ে ভাবনা গুলো মস্তিস্কের অলিগলি ময় দৌড়াত...........
এখনো দৌড়ায় তবে আগেই স্পিহা এখন আর নেই .........
কেন সেই এই না থাকার মূলেই সাধ্য

যাদের নূন্যতম কিছু করার ক্ষমতা আছে খোদা তাদের কেন এই সব চিন্তা ভাবনা দেননা বুঝতে কষ্ট হয়......
মাঝে মাঝে তার সাথে অভিমান করতে ইচ্ছা হয়.........

ভাবনা ভাবনাই থকে যাবেরে.. বড় জোর চাপা একটা কষ্টের বোঝা বয়ে বেড়াতে হবে নিদারুন ভাবে।

স্বপ্ন পূরন হউক সর্বদা কামনা করব।

শুভেচ্ছা নিস
০৬ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন:

স্বপ্নদের একদিন ছুঁয়ে দেবোই--এই আত্মবিশ্বাসটা একটু বেশীই কেন জানি !

ভালো থাকিস ।

১৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭
নাজিরুল হক বলেছেন: ভাল লাগলো।

কেমন আছো? বেচে থাকলে কয়েকদিন পরেই সাক্ষাৎ হচ্ছে। ভাল থেকো।
০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪১

লেখক বলেছেন: হুম খুব শিঘ্রই দেখা হচ্ছে ।
উন্মুখ হয়ে আছি, তোমার মুখ থেকে দেশের গল্প শুনতে :)

০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৫

লেখক বলেছেন:
আমগো কাছিমের ক্যাপটাওতো দেখি ভয়াবহ সৌন্দর্য :)

২১. ০৭ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:২০
নাসিমূল আহসান বলেছেন:
ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।

মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।

লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"

http://www.somewhereinblog.net/group/mediapoa





০৭ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: সেরকম একটি সংঘঠন গড়ে তুলে গণমানুষকে সচেতন করে তুলতে পারলে কাজটি খুব ই ভালো হয় । তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম সংঘঠনের সফলতা বেশ দুরূহ বলেই ধারণা করি ।


আর হ্যাঁ,
প্রথমেই আপনি বলেছেন, "আশা করি বিরক্তির উৎপাদন হবে না"

বিরক্তির উৎপাদন খানিকটা হয়েছে স্বীকার করতেই হয় । আপনি যদি সবার পোস্টে গিয়ে এ প্রচারণাটি চালাতে চান, সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ থাকবে, "যে পোস্টে প্রচারণাটি চালাচ্ছেন, প্রথমেই সে পোস্টের কন্টেন্ট নিয়ে খানিকটা আলোচনা করুন, আপনার মতামত দিন, তারপর না হয় এ-দাওয়াতী প্রচারণা চালালেন । কি বলেন ?


ধন্যবাদ ।

২২. ০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৩
ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পরে আপনার নিজের লেখা পাইলাম। লেখা নিয়া বলার কিছু নাই,স্বীকার করা লাগবে এইরকম কিছু লেখা স্ট্যান্ডার্ড হিসাবে ব্লগে রাখা উচিত। বরং কন্টেন্ট নিয়া যদি বলি,আমরা সবাই এইরকম,দেখি,ওভারলুক করি,পাশ কাটাই,পাশ কাটাইতে না পারলে জীবনে সুখী হওয়া যায় না,খালি মাঝেমাঝে দুঃস্বপ্ন দেখি আর ২ গ্লাস পানি খায়াই সেইটা ভুইলা যাই।
তারপরেও দেরিতে ঈদের শুভেচ্ছা দিলাম।
০৮ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৫৮

লেখক বলেছেন:
অনেক সুন্দর কথায় মন্তব্য দিয়েছেন ফারহান । অনেক সুন্দর ।
বাঁধিয়ে রাখবার মতো ।

"খালি মাঝেমাঝে দুঃস্বপ্ন দেখি আর ২ গ্লাস পানি খায়াই সেইটা ভুইলা যাই।"

এই লাইনটার কাছে নিজেরে কেমন অসহায় অসহায় লাগে ।


বিলম্বিত ঈদের শুভেচ্ছা আপনাকেও । ঈদ কি গ্রামে কাটালেন ?
গ্রামের অভিজ্ঞতা শেয়ার করুন, গ্রামের কথা খুব শুনতে ইচ্ছে করে ।

২৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
রাজামশাই বলেছেন: লেখা পছন্দ হইছে


মেসেঞ্জারে এড কর
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৯

লেখক বলেছেন: জো হুকুম , জাঁহাপনা :)

০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৫

লেখক বলেছেন: থ্যাঙ্কস ।

২৫. ০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৯
আবু সালেহ বলেছেন:
নো কমেন্ট...কারন ভাষা জানা নাই.....
++++
০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৯

লেখক বলেছেন:

ধন্যবাদ ।

২৬. ১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: মন্তব্যের দরকার নাই। অনুভব করাই দরকার।
১২ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন:
'অনুভব' দারুণ অনুভূতিপ্রবণ শব্দ । যত 'অনুভব' ততো অনুভূতির জাগরণ ।
সেটাই খুব বেশী দরকার এখন, এই সময়ে ।

ধন্যবাদ আপনাকে ।

২৭. ১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২২
তারানা_শব্দ বলেছেন: গায়ে কাঁটা দিলো...এতো সুন্দর লেখা
১৩ ই অক্টোবর, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন:
ধন্যবাদ তারানা...

২৮. ১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৭
খিলালী বলেছেন: এইটাতে তো চেইত্যা আগেই এক মিলিয়ন মাইনাস দিসিলাম। এখন হাজার ভালো হইলেও পজিটিভ বলা সম্ভব না। আরেকটা মৌলিক লেখা পাই তখন দেখি!
১৩ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৪

লেখক বলেছেন: হোকে !

খিক খিক খিক :) :)

২৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪২
কোলাহল বলেছেন: ছবিটার দিকে বেশিক্ষন তাকিয়ে থাকতে পারলাম না।




ছবিকে না হয় সরিয়ে দিলাম, বাস্তবতাকে কিভাবে সরাই ???
১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন:

'ছবিকে না হয় সরিয়ে দিলাম, বাস্তবতাকে কিভাবে সরাই ???'

এই প্রশ্নের সহজ উত্তর যদি জানা থাকতো, আমার চেয়ে খুশী কেউ হতো না বোধহয় !

৩০. ১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৫৮
সীমান্ত আহমেদ বলেছেন: অনেক পরে পড়লাম অসাধারণ এই লেখাটি।
এক কথায় দারুণ।
কেমন আছেন শিপন ভাই?
১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন:

ভালো সীমান্ত ।

তবে, আপনি যে খুব একটা ভালো নেই জেনেছি । মনটা খুব খারাপ হয়েছে ।
কারণ,এ যে কি ব্যথা আমি বুঝি । কৈশোরেই মাকে হারিয়েছিলাম ।

মা বলেছিলেন- 'একদিন বুঝবি'(আজ...মাকে স্মরণ) !

লিঙ্কের লেখাটি পড়লে কিছুটা বুঝবেন ।
ধন্যবাদ আপনাকে ।

মায়ের প্রতি শ্রদ্ধা, স্রষ্টা ওনাকে ভালো রাখুন ।

৩১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫১
সীমান্ত আহমেদ বলেছেন: অনেকদিন পরে এলাম।আপনার জবাব আজকেই দেখলাম।
সমব্যথী পেয়ে হালকা লাগছে ।লিংকের লেখা পড়ে পরে কমেন্ট দিবো।ভালো থাকবেন।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০৫

লেখক বলেছেন:
মায়ের জন্য শুধু দোয়া করুন, আর আপনাকে নিয়ে মায়ের স্বপ্নের দিকে এগিয়ে যান ।

মন খারাপ করবেন না । ভালো থাকুন, অন্তত চেষ্টা করুন ভালো থাকার ।

৩২. ৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪
বিহংগ বলেছেন: ধূমায়িত মেঘের বিষন্নতায়,একবুক বেদনায় হৃদয় ভারি করে আপনার ব্লগ থেকে প্রস্থান করলাম।

অসাধারণ।
৩১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন:

প্রিয় বিহংগদার মন্তব্য আরো অ সা ধা র ণ ।

৩৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৮
ব্রিগেড সিক্সটিন বলেছেন: গল্পটি ইতিমধ্যে কোথাও তো ছাপা হয়নি, তাই না?
১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন:
জ্বি নহে, জনাব ।

গেল ঈদুল ফিতরে ব্লগে দেবো বলেই গল্পটি লিখেছিলাম ।

 

মোট সময় লেগেছে ১.০৬১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ