আমার প্রিয় পোস্ট
- আরাশি'র চন্দ্রাবতীঃ পাঠ-প্রতিক্রিয়া - ভাঙ্গন
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- হুইস্কি অন রক্ এবং অনাকাঙ্খিত ফেলানী ব্যবচ্ছেদ । - স্তব্ধতা'
- প্রিয় পনেরটি দেশের গান [লিরিক্স ও ইউটিউব ভিডিও] - কবি রাজ
- বন্ধু নাচো, বন্ধু নাচো, উষ্টা খাইয়া পোইরো না - পারভেজ আলম
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- সে বৃষ্টি হতে চেয়েছিলো! - শফিউল আলম ইমন
- রামানুজন—গণিতের মহত্তম এক শিল্পী - ম্যাভেরিক
- শিল্পের দ্বায়বদ্ধতা, শিল্পীর দ্বায়বদ্ধতা।উৎসর্গ: হাসান মাহবুব। - স্তব্ধতা'
- (কল্পগল্প)----প্রজেক্ট নস্ট্রাডমাস - শান্তির দেবদূত
- সেক্যুলার বিপ্লবে বাংলাদেশ ও ধার্মিক হাতির পিঠে মাতাল আমেরিকা - বাঙ্গাল
- ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। - ডজ
- চোরের স্রষ্টার পক্ষ থেকে কৈফিয়ত - চোর
- অপরবাস্তব-৪ এবং একজন পাঠক, কিছু কথা... [শেষ পর্ব] - অনুপম হাসান
- ছোটগল্পঃ কাঠকয়লায় আঁকা - মোস্তাফিজ রিপন
- ভালবাসা দিবসে অন্যরকম ভালবাসা। - নরাধম
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি < শেষ পর্ব > চিৎকার করে বলতে পারছিনা যে আমি আমার শৈশব হারিয়ে ফেলেছি..... - মনজুরুল হক
- সেলিব্রিটি সিনড্রোম - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- স্মৃতি হন্তারক বৃস্টিতে থ্যাঁতলানো কয়েকজন আর উড়াল সেতু জুড়ে ধাবমান কদম - আকাশচুরি
- বাজেয়াপ্ত নজরুল কাব্যগ্রন্থ এবং তাঁর কারাজীবন এর কথা/আদনান সৈয়দ - স্ট্যানলি কুবরিক
- বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই - শেরিফ আল সায়ার
- ইসলাম শান্তির/অশান্তির ধর্ম নিয়ে ব্লগার আরিফুর রহমানের সাথে আলোচনা। - হ্যারি সেলডন
- একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতনঃ কিছু সাক্ষীর বয়ান - রাশেদ
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- অভিশপ্ত এই খুনীদেরও চিনতে হবে ঘৃণাভরে... - অমি রহমান পিয়াল
- আমি অপার হয়ে বসে আছি ----- (লালন ফকির) - বিষাক্ত মানুষ
- সেই কালোরাতে ইথারে খুনীরা যা বলেছিলো.... - অমি রহমান পিয়াল
- স্বাধীনতার পরিক্রমা - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র - রাগিব
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- পাঁচ বঙ্গসন্তানের কমনওয়েলথ জয় (এক অন্য রকমের বিজয় উদযাপন) - মিরাজ
- কখনও স্মৃতি পাহারা দেবার সময় আসে - মাহবুব মোর্শেদ
- হিন্দু না ওরা মুসলিম। কাজী নজরুলের এ লিখাটি পড়ার জন্য বিনীত অনুরোধ রইলো। - বিহংগ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
চেতনার সম্ভ্রম বনাম স্ববিরোধীতার আয়নায় মুখোশের আড়ালে মুখ !
১৮ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫৭
জৈবিক চাহিদা ঈশ্বর প্রদত্ত । যৌনতা বিজ্ঞান সম্মত । প্রাপ্ত বয়স্ক নর-নারী মাত্রই কাম তাড়নায় তাড়িত হন । নর-নারী পরস্পরের জন্য, পরস্পরকে হয় প্রয়োজন । দু'জন প্রাপ্ত বয়স্ক মানুষের যৌনতাকে সামাজিক রূপ দিতেই বিয়ে নামক প্রথাটির প্রচলন । এভাবে মনুষ্য প্রজাতি ক্রমবিকাশমান, ক্রমবর্ধমান । যৌনতা আমাদের আদিপুরুষের মাঝে ছিলো, ফলস্বরূপ আমাদের জন্ম ! যৌনতা আমাদের মাঝে আছে, ফলে আমাদের সন্তানদের জন্ম হয় । সমাজ স্বয়ং তার নিজস্ব সামাজিক রীতির আদলে যৌনতাকে স্বীকৃতি দেয় বিবাহ নামক সামাজিক প্রথার মধ্য দিয়ে । এত কথার কারণ একটাই, উপরের লাইনগুলোতে পরিস্কার করে দেয়া যে, যৌনতাকে আমরা অস্বীকার করতে পারিনা কিছুতেই । সম্ভব নয় ।
জীবন চাহিদার টানে আমরা কর্ম করি । ভাত-মাছ খাই । সেগুলো থেকে যতটুকু গ্রহণ করার আমাদের শরীর গ্রহণ করে, বাকীটুকু বর্জ্য হিসেবে হিসু-হাগু করে শরীর বের করে দেয়। প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে প্রতিদিন যে শুক্রানুর জন্ম হয়, সেগুলোও বের করার দরকার পড়ে যায়, ডাক্তারী বিজ্ঞান তা-ই বলে ।
আমরা আড্ডা দেই । বিনোদিত হই । মুভি দেখি । সেই বিনোদন হতে পারে নানারকম । মুভিগুলো হতে পারে নানা ক্যাটাগরির । কমার্শিয়াল, ক্ল্যাসিক, এডাল্ট ! এডাল্ট মানুষ মাত্রই এডাল্ট মুভির প্রতি দুর্বলতা থাকা খুবই স্বাভাবিক । যদি কেউ অস্বীকার করেন, তিনি ভন্ড ! অথবা তার সুযোগের অভাব । সুযোগ পান না বলেই তিনি দেখতে পান না, বা দেখেন না !
মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, কুরান -হাদীস নিয়ে পড়ে থাকে এরকম মানুষেরও এডাল্ট মুভির প্রতি আসক্তি থাকতে দেখেছি । তিনি এডাল্ট, তিনি দেখতেই পারেন । একটিকেটে দুই ছবি দেখতে যাওয়া দর্শকের ভিড়ে, তরুণদের যেমন পাওয়া যায় , পাওয়া যায় বাপ-চাচার বয়েসী মানুষদেরও ।
আন্তর্জালের বিশাল বিশ্বের বিপুল সম্ভার যারা ঘাঁটাঘাঁটি করেন, জীবনে একবার হলেও তারা কোন পর্ণো সাইটে ঢুঁ মারেন, একবার হলেও পর্ণো মুভি ডাউনলোড করেন, দেখেন । এসবে আমি কোন সমস্যা দেখিনা ।
যৌবনজ্বালা বা যৌবনযাত্রা সাইটটিতে কখনও যাওয়া হয়নি । আমি খুব একজন সাধু পুরুষ বলেই তেমনটা হয়েছে এরকম ভাবার বা বলার কারণ নাই । আন্তর্জালে আমার গন্ডিটা নির্দিষ্ট কিছু সাইটে সীমাবদ্ধ বলেই, আমার হাতে পর্যাপ্ত সময় নেই বলেই, যেখান থেকে আমি ব্রাউজ করি সেখানে এরকম সাইটগুলো ফিল্টারিং বলেই বরং সেটা সম্ভব হয়নি, হয়না । সুযোগ পেলে যে, সুযোগটা আমি গ্রহণ করবো না, সেরকম বলার ভন্ডামিটা করতেও আমি রাজি নই ! জীবনে অসংখ্য এডাল্ট মুভি দেখেছি, সুযোগ পেলে আরো দেখবো, সেটা অস্বীকার করার স্ববিরোধীতাকেও আমি ঘৃণা করি ।
আমাদের নিজস্ব জগতে কোন না কোনভাবে জৈবিক চাহিদা মেটায় আমরা । আমরা পর্ণো সাইটে ঘুরাঘুরি করি । সুযোগ পেলে পর্ণো মুভি দেখি । যৌণতায় লিপ্ত হই-- এইসব কিছুতে যদি সমস্যা না থাকে, প্রাপ্তমনস্ক মানুষের প্রাপ্তবয়স্ক চিন্তায় যদি সমস্যা না থাকে, প্রাপ্তবয়স্কদের একটি সাইট থেকে কোন দিন বদলের ডাক যদি আসে সমস্যা কি ?
চেতনার সম্ভ্রম নষ্ট করে দেয় একজন অমি রহমান পিয়াল আরিফ জেবতিক ভাই এর ওই পোস্টটিতে গিয়ে আমি অবাক হয়ে গেছি । প্রাপ্ত বয়স্ক কিছু মানুষের স্ববিরোধীতা দেখে অবাক হয়েছি । যৌবনযাত্রা থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীটি জোরালো হওয়াতে ইনারা তার বিরোধীতা করছেন !
আমি অবাক হতাম না, যদি আওরঙ্গজেব, শঙ্খচীল, সরপ বা ১৯৭১ আমার চেতনা নিকধারী ব্লগের চিহ্নিত রাজাকারেরা শুধু এর বিরোধীতা করতো ! তাদের পিতৃপুরুষের ঋণ শোধ দেবার মানসে তারা সেটা করবে , এতে অবাক হবার কিছু নেই !
অথচ, এমন কিছু মানুষকে এর বিরোধীতা করতে আমি দেখছি, যাদেরকে আমি সমমনা বলে জানি, মুক্তমনা বলে জানি, মুক্তিযুদ্ধের চেতনাধারী বলে জানি, বন্ধু বলে জানি !
তাঁদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা,- "প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রাপ্তবয়স্ক সাইটে যাওয়া যদি ঠিক থাকে , প্রাপ্তবয়স্কদের একটি আন্দোলন, প্রাপ্তবয়স্কদের একটি সাইট থেকে শুরু হলে ক্ষতি কি ? জাত যায় যায় বলে এই কলরোলে মুখোশের আড়ালে মুখ লুকিয়ে রাখার স্ববিরোধীতা কেন ?"
সেরিলাক বা নিডো খাওয়া কোন শিশু নই, অপ্রাপ্ত বয়স্ক কোন অপ্রাপ্ত মনস্ক অপরিপক্ক কিশোর নয়, সমাজকে বদলে দেবার জন্য দরকার পড়ে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তমনস্ক শক্তিমান মানুষের !
প্রাপ্তবয়স্কদের সাইট যৌবনযাত্রা থেকে "যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে" যে আন্দোলন যৌবনের গতিশীল যাত্রায় শুরু হয়েছে, আমি তাকে দাঁড়িয়ে সম্মান জানাই । আমি তাঁদের স্যালুট দেই ! আপনারা আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, অভিবাদন গ্রহণ করুন !
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধা, যুদ্ধাপরাধী, প্রাপ্তবয়স্ক, বিচার, Adult ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
চমৎকার বলেছেন বৃত্তবন্দী । আপনার মন্তব্যে ১০০+
লেখক বলেছেন: সেটাই । এই সহজ সত্যটা কিছু মানুষ বুঝার চেষ্টা করছেনা ।
জেরী বলেছেন:
সকাল থেকেই এসব দেখছি আর পড়ছি.......
লেখক বলেছেন: আপনার মত কি ?
বিগব্যাং বলেছেন:
পণ্যায়নের স্বার্থে ধর্ম ও পুজিবাদ কাধে কাধ মিলিয়ে মানুষের স্বাভাবিক ও স্বতস্ফূর্ত যৌনতাকে রুদ্ধ করে রাখে...
ঢাকা শহরে মসজিদ সবচে বেশি আর এই শহরেই নারী বাস করেন পশুর মতন এবং সহ্য করেন বহুবিচিত্র ও নানান মাত্রার নিপীড়ন...
লেখক বলেছেন, "প্রাপ্তবয়স্কদের সাইট যৌবনযাত্রা থেকে "যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে" যে আন্দোলন যৌবনের গতিশীল যাত্রায় শুরু হয়েছে, আমি তাকে দাঁড়িয়ে সম্মান জানাই । আমি তাঁদের স্যালুট দেই ! আপনারা আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা গ্রহণ করুন !"
লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ ।
লেখক বলেছেন: আপনেরে একটু একটু চিনতে শুরু করছি । অবশ্য সেটা ভুলও হতে পারে ![]()
দেশপ্রেমের কঠিন এক ঝাড়ি দিলেন। ভালো লাগলো।
তয় এইটা কী কন?
নেংডা সাইটে যাইয়া দেশপ্রেমের ভাওতাবাজিরে আপনে সমর্থন দিলেন??
হাগু করতে যাইয়া গীতা পাঠ!
মাগি বাড়ীতে দোয়া-দুরুদ!
সেলুকাস!
মা!
বাংগালি করিলা;মানুষ করলানা!
লেখক বলেছেন:
দেশপ্রেমের কঠিন ঝাড়ি দিলাম কই ?
তবে সেই কথার সত্যতার প্রমাণ এখনো আপনাদের দেখে পাওয়া যায়, শুধু একটু ঘুরায়ে বলতে হবে,-
১৪কোটি সন্তানের হে বিমুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করো নি ?
লেখক বলেছেন: কিছু প্রশ্ন-
১.প্রাপ্ত বয়স্ক মানুষের সঙ্গম সমর্থন করেন ?
২.মাগী বাড়িতে দোয়া-দরুদ হইতে পারবোনা কুরান-হাদীসের কোথাও এরকম লেখা আছে ?
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
এবার আমরা আমরা দুই গ্রুপ হয়ে মারামারি করি একটা ফালতু জিনিস নিয়া,আর রাজাকাররা এই সুযোগ নিয়া আনন্দে লাফ মারুক।
আমরা যারা এডাল্ট, সবাই মিলেমিশে ঘরের পরিবারের সবাই একত্রে পর্ন ফিল্ম দেখি সমস্যা কি?
যাদের এডাল্ট ছেলে মেয়ে আছে সেই ছেলে মেয়েদের সাথে ও একত্রে দেখি সমস্যা কি তারা তো এডাল্ট??
বাবা মা ,ভাই বোন সবাই যারা যারা এডাল্ট একসাথে রসময় গুপ্ত পড়ি কারন আমরাতো এডাল্ট,চুপিচুপি পড়া কি দরকার ??
ঘরের মধ্যে পতিতা নিয়া আসি ,লুকিয়ে করার মানে আছে পরিবারে কারন আমি তো এডাল্ট।
আরশি ভাই, অমি পিয়াল এক পোষ্ট দিলো আরিফ জেবতিক আরেক পোষ্ট দিলো ।
আপনি আবার ঐ দুজনের মধ্যে আপোশের পোষ্ট না দিয়ে শুধু পিয়ালকে সমর্থন দিলেন। একটু পর আরেকজন আইসা আরিফ জেবতিককে সাপোর্ট কইরা আরেক পোষ্ট দিব।
পোষ্ট আর পোষ্ট যুক্তি আর পাল্টা যুক্তি।
এসবের কোন মানে আছে।
লেখক বলেছেন: পোস্টের কোথাও বলা হয়েছে, "পরিবার সবাইকে নিয়ে আসুন আমরা এডাল্ট মুভি দেখি"--সেই লাইনটি দেখান ।
পোস্ট না বুঝে মন্তব্য করলেতো সমস্যা ।
ব্যক্তি নিজে এডাল্ট সাইটে ঘুরবে, মুভি দেখবে, শুধু সেখান থেকে একটা আন্দোলনের ডাক আসলে সমস্যা, এইসব ভন্ডামী যতো তাড়াতাড়ি আমরা ছাড়তে পারবো, ততোই মঙ্গল ।
আপনার মন্তব্যই বলে দিচ্ছে পোস্ট পড়ে মর্ম উদ্ধারে আপনি ব্যর্থ হয়েছেন । অমি পিয়াল আর আরিফ ভাই এর পোস্ট দুটি সমমনা । আমিও তাঁদেরকে সহমত জানাই ।
সেই পোস্টে মন্তব্যের ঘরে যারা বিরোধীতা করেছেন তাঁদের উদ্দেশে এই পোস্ট ।
মাহবুব সুমন বলেছেন:
অমি পিয়ালের যুদ্ধাপরাধী বিচারের সহযাত্রী হিসেবে যৌবনজ্বালা ওরফে যৌবনযাত্রার অংশগ্রহনে যারা দ্বিমত প্রকাশ করেছেন তাদের মধ্যে আমিও একজন। সেজন্যই কমেন্ট করছি।
যৌনতাকে কেউ অস্বীকার করছে বলে মনে পরছে না, যদিও কিছু অতি সুশীল ব্লগারকে দেখলাম এমনভাবে বলছেন যাতে এর বিরোধীতা করছেন তারা যেনো যৌনতার বিরোধীতা করছেন
কেউই যৌনতার বিরোধীতা করছে না।
কেউই বলছেন না পর্ন সাইটের বিরোধী আমরা।
আমি বলছি " মুক্তিযুদ্ধের কি এতোই প্রচার কম এবং এতোই কি জনসচেতনতা কম যে যৌবনজ্বালা/যৌবনযাত্রার মতো সাইটের সাহায্য নিতে হবে ? "
জনসচেতনতা স্মৃস্টিতে অমি পিয়ালের জন্মযু্দ্ধ সাইট টিকে কেনোই বা সামনে আনা হচ্ছে না ?
আমি বলছি, যে সাইটে যৌনতার নামে অবলিলায় হিডেন ক্যামে ধানর করা ভিডিও ক্লিপ প্রচার করা হয় ও প্রচারে উৎসাহিত করা হয় সে সাইট টি কি নৈতিকতা-মানবিকতা-আইনের দৃস্টিতে গ্রহনযোগ্য ? পর্নের নামে ওগুলোকে যদি গ্রহনকরা হয় তবে পর্ন সাইটের সংগাই বদলে ফেলতে হবে।
আপনি কাকে স্ববিরোধী বলবেন আর কাকে মুখোশধারী বলবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যপার।
লেখক বলেছেন:
মাহবুব সুমন ভাই, যৌবনযাত্রা থেকে আন্দোলনকে কেন আমি শ্রদ্ধা করি, সেটি বুঝাতে হয়তো ওপরে বৃত্তবন্দী আর ক্যামেরাম্যান এর মন্তব্য দুটি সহায়ক হবে ।
আমার বক্তব্য পরিস্কার ।
মরুভূমির মায়া কাটাইয়া বৌ-পোলাপান লইয়া দেশে আইবেন?
লেখক বলেছেন:
আপনার এই স্টাইলের সঙ্গে আমি পরিচিত, জনাব ।
আপনারে বেশী কিছু না কই । শুধু এইটুকু কই যে, প্রবাসী হইয়া দেশপ্রেমীক হওন যায়বো না এই নোংরা ফতোয়ারে আমি অস্বীকার করি ।
আর আমার সম্পর্কে আরো না জাইনা, আন্ধারে ঢিল ছোঁড়াটা কোন কাজ দিবে না ।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:পোষ্ট আর পোষ্ট যুক্তি আর পাল্টা যুক্তি।এসবের কোন মানে আছে।
সহমত
লেখক বলেছেন: কিছু মানুষ না হয়, মানে নাই এমন অর্থহীন কিছুই করুক ।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
কোন ব্লগার রাজি আছেন যার বোনের উলংগ ছবি হিডেন ক্যামেরার মাধ্যমে যৌবন যাত্রায় চলে যাবে। আর যৌবন যাত্রার সবাই তার বোনকে দেখবে।কোন ব্লগার রাজি আছেন তার মা বা তার বৌয়ের উলংগ ছবি বা যৌন আবেদন মূলক ছবি যৌবন যাত্রায় দেখাবেন??
যা আসবে গোপন ক্যামেরায় ধারন করে।
যদি রাজি থাকেন তাইলে যৌবন যাত্রার সমর্থন করেন।
আর যৌবন জ্বালায় যারা যায় তারা এইসব দেখতেই যায়।
একটা কথা মনে রাখবেন ,
ময়লা দিয়ে কখনো ময়লা পরিষ্কার হয়না।
লেখক বলেছেন:
পোস্ট বুঝে মন্তব্য করতে আপনাকে অনুরোধ করা গেল ।
মাগি বাড়ীতে দোয়া-দুরুদ!
সেলুকাস!
মা!
বাংগালি করিলা;মানুষ করলানা!
লেখক বলেছেন: মাগি বাড়িতে দোয়া-দুরুদ পড়ন যাইবো না, কুরান-হাদীসের কোথাই এইটা লেখা আছে ?
বিদ্রোহী ভৃগু বলেছেন:
আমার বোধটুকুন আমি শেয়ার করার বাসনায় লিখতে বাধ্য হলাম।পতিতালয়ে ধরা খেয়ে সাধু সাধার চেষ্টার গল্প বহু পুরানো। কোন জামাতী যদি ঐ রুপ ক্ষেত্রে বলে যে আমি তাদের ঈমানের পথে আনতে এখানে এসেছি তা বিশ্বাস করা যতটা অবিশ্বাস্য, তারচে বেশি বৈ কম নয় চেতানর নামের এই দাবী।
কেউ কেউ বলছেন যৌনতা বাস্তব। তাই রাখডাকের প্রয়োজন নেই!!!
তবে কি তিনি জঙ্গল আইনে চলতে চান? সভ্য মানুষ এ জন্যেই সভ্য যে সত্য হলেও বিবেক জ্ঞান লাজ লজ্জ্বার আবরনে সুস্থ সুন্দর হয়ে চলতে পারে। প্রাণী মাত্রই যৌনতা সংশ্লিষ্ট। তাই কি সারমেয়দের মতো স্বাধীনতার নামে পথে নেমে পড়তে চান বহুরুপি চেতনার নামে?
আমরা সবাই জানি সন্তান কিভাবে হয়। তাই আপনার ২/৩ বছরের শিশুটি যখন বলে আব্বু আমি কিভাবে এলাম? তখন কি সুস্থ কোন মানুষ তার সবিস্তার বর্ণনা দেন? দেন না-এটাই সভ্যতা।
এখানেই বিবেক, রুচি, মানসম্পন্নতা, সুস্থতা,সামাজিকতা গড়ে উঠে।
আর যারা জেজের নামে বৈধতা দিতে চাচ্ছেন তাদের দশা ঐ লেজ কাটা শিয়ালের গল্পের মতো। যে ফাঁদে পড়ে লেজ হারিয়ে অন্য সব শিয়ালকে নিয়ে মিটিং করে বোঝায়- দেখ লেজ একটা অপ্রয়োজনীয় অংশ আমরা কেন এইটা বহন করছি চলো কেটে ফেলি টাইপের।
কারণ যৌনতা যেমন নিত্য। তেমনি তার সুস্থতাও নিত্য বটে। যৌনতার অসুস্থরাই জেজে টাইপে বিকাশ এবং বিস্তারে সহায়ক। সুস্থ যৌনতা স্বাভাবিকও বটে। তা ধৈর্যশীল। তা শান্ত। তা সমাজের ৮০ ভাগে বিরাজমান। ২০ % অসুস্থ যৌনতার চেতনাতো কোন মাপকাঠি হতে পারে না।
তার উপরে তাতে চড়িয়েছ মুক্তিযুদ্ধের চেতনা।!!!!!!!
সত্যি বিস্ময়কর সব অসম্ভবের এই দেশ! বিস্ময়কর তার সন্তানেরা।
লেখক বলেছেন: যার বোধের এন্টেনা যদ্দুর ধরতে পারে আর কি !
ইয়র্কার বলেছেন:
বিদ্রোহী ভৃগু হলো বিদ্রোহী নামের সেই ব্যান হওয়া রাজাকার। এগুলারে লাথি মেরে মগবাজারের খোয়াড়ে পাঠিয়ে দেন।
বিদ্রোহী ভৃগু বলেছেন:
@ইর্য়কার.... জেজেতে বেশিদিন ঘুরলে ভাবনার হাল যে আপনার মন্তব্যের মতো হয় তা ভাবতে বেশ লাগছে।সত্যের আলোয় নিশাচররা এমনই করে। হা হা হা হা...
জ্ঞানের দৌড়তো জেজের চেতনা পর্যন্ত। তাই এই আবিস্কার!! বিদ্রোহী ভৃগু হলো বিদ্রোহী নামের সেই ব্যান হওয়া রাজাকার। হা হা হা হা
পাগলে কিনা কয়!!!!!
লেখক বলেছেন:
আপনি যদি রাজাকার মনস্ক না হোন, তো যুদ্ধাপরাধীর বিচারের আন্দোলন আপনার পছন্দ হচ্ছেনা কেন ?
সেটা যে কোথাও থেকে শুরু হতে পারে । পতিতালয় থেকে যদি সে আন্দোলন শুরু হয় সেটাকে আমি স্বাগত জানাই । আমি সেটার সঙ্গেও একাত্মতা ঘোষণা করি ।
আপনার এই স্টাইলের সঙ্গে আমি পরিচিত, জনাব ।
আপনারে বেশী কিছু না কই । শুধু এইটুকু কই যে, প্রবাসী হইয়া দেশপ্রেমীক হওন যায়বো না এই নোংরা ফতোয়ারে আমি অস্বীকার করি ।
আর আমার সম্পর্কে আরো না জাইনা, আন্ধারে ঢিল ছোঁড়াটা কোন কাজ দিবে না ।
-------------------
বুঝলামনা ভাইয়া!
আপনাকে কিন্তু আমি সম্মান করি।
আমি আপনার দেশপ্রেম নিয়ে কোন কঠাক্ষ করিনি।
পিচ্ছিকালে দু'একটা পত্রিকায় আব্দুর রাজ্জাক শিপন নামে একজন লেখকের লেখা পড়তাম। জানি না তিনি আপনি কি না!
তার লেখা আমার ভালো লাগতো।পরে জেনেছি তিনি মিডল ইষ্ট থাকেন।
আপনি যদি তিনি না হন তবে
আমার ভুল।
সরি.......
লেখক বলেছেন:
"মরুভূমির মায়া কাটাইয়া বৌ-পোলাপান লইয়া দেশে আইবেন?"
আপনার এই বক্তব্য কি এটাই বুঝাতে চায় যে, আমার মতো দেশপ্রেমিকের মরুভূমিতে পড়ে থাকা উচিত না ?
আপনি যেহেতু আগ থেকে আমাকে চিনেন, আপনার সঙ্গে আলোচনাটা চালিয়ে নিতে চাই । আপনার প্রথম মন্তব্যেও আমার দু'টা প্রশ্ন আছে, সেগুলোর উত্তর পেলেও আলোচনার জন্য সুবিধা হয় ।
ইয়র্কার বলেছেন:
আমার ভুল হইছে? বিদ্রোহী ভৃগু তাইলে স্বাধীনতার চেতনায় উদ্ভাসিত সামহোয়্যারইনের কোন আপোষহীন ব্লগার? এরকম আপোষহীন ব্লগার আরো আছে, যেমন মাহবুব সুমন, ফারহান দাউদ, আইরিন সুলতানা।
মাহবুব সুমন বলেছেন:
প্রিয় আরাশি, আপনার অবস্থান সম্পর্কে আমি কোনো রকম সন্দেহ প্রকাশ করার মতো ছোটলোকী করবো না। মুক্তিযু্দ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার একজন সরব সাহসী মানুষ আপনি। যা বলেন নিজের নামেই বলেন ও করেন। বাইচোদ কাপুরুষ কাগুজে বাঘের মতো মুখোশ পরে বড় বড় কথা বলেন না।
তবে পিয়াল ভাইয়ের 'জেজে' প্লাটফরমের সাহায্য নেবার ঘোষনার সাথে আমি একমত নই, যদিও যুদ্ধের সময়ে আমি উনার পাশেই থাকবো।
লেখক বলেছেন:
আপনাকে ধন্যবাদ মাসু ভাই ।
অমি রহমান পিয়াল বলেছেন:
প্রিয় মাহবুব সুমন। আপনারে আমি কেনো বুঝাইতে পারতেছি না যে একসময়কার একটা এডাল্ট সাইটের মৃত্যু নিয়া আমি লেখছি। সেই সাইটের উত্থান এখন ফিনিক্স পাখীর মতো। তারা যুদ্ধাপরাধী নিয়া মুভ করতেছে। আর কিছু ভুল ধারনা ভাঙ্গাই । যৌবনযাত্রার আইনে যেই বিষয়গুলি নিষিদ্ধ ছিলো : ১. হিডেন ক্যাম ২. চাইল্ড পর্ণ ৩. রেপ কিংবা জোর করে সেক্স করার ভিডিও। এসব দিতে গিয়া কয়েকশো পাবলিক ব্যান হইছে। পাশাপাশি যখনই কোনো ভিডিওর ব্যাপারে আপত্তি উঠছে কিঙবা কর্তৃপক্ষের মনে হইছে এখানে এক্সপ্লয়েট করা হইতেছে বা কাউরে অবমাননা করা হইতেছে তারা সেইটা ট্র্যাশ করছে।
লেখক বলেছেন: এই তথ্যগুলোর দরকার ছিলো ।
মাহবুব সুমন বলেছেন:
পিয়াল ভাই, আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি। আমি আপনার সাথে আছি যেকোনো প্রকারে- যেকোনো মাধ্যমে - যেকোনো উপায়ে। আমি এখন বুঝতে পেরেছি।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আমরার ত্রিভুজ ভাই এর মাইনাস পাইয়া ব্যাপক আনন্দিত হইলাম !
তিনি কোনু ম্যাৎকার দিলেনহেতু ব্যথিতবোধ কর্লাম !
লেখক বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন !
জাফর হোসেন খান বলেছেন:
পর্নোগ্রাফি পতিতাবৃত্তি খুবই লাভজনক একটি ব্যবসা, খুব কম নারীই এতে নিজের ইচ্ছায় জড়িত হয়। বেশীরভাগ নারীকে জোর করে পর্নো ও পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। যারা বাধ্য করে তারা ভাল লোক হতে পারেনা, তাদের এই অবৈধ কাজকে বৈধতা দিলে, কিছুদিন পরে তারা আপনার স্ত্রী কন্যাকে কিডন্যাপ করে পতিতাপল্লীতে বিক্রি করে দিতে পারে। আমেরিকার উন্মুক্ত পর্নো বানিজ্যর ফল তারা পাচ্ছে, প্রতিদিন দুনিয়াতে সবচেয়ে বেশী নারী ধর্ষিত হয় , আমেরিকাতে। সেখানে রীতিমত নিলাম ডেকে নারী বেচাকেনা হয়।এই ভয়ংকর বানিজ্যে জড়িতদের নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারে নামলে বিষয়টা যুদ্ধাপরাধীদের পক্ষে যাবে, যুদ্ধাপরাধীরা ইতিমধ্যে ব্যাপক আনন্দ পাচ্ছে।
লেখক বলেছেন: আপনার মন্তব্য ব্যাপক জ্ঞানী মনে হইলো !
আমার জিজ্ঞাসা, এই পোস্ট পইড়া আপনে এইটাই বুঝলেন ?
মিঠাই বলেছেন:
ছাগাটর তোমার মত আবালের কিসু না কওনের কাম। লুক হাসায়া লাভ আছে খালিখালি? অফ যাও।
লেখক বলেছেন: ![]()
তামিম ইরফান বলেছেন:
যুদ্ধাপরাধী/রাজাকারের বিচারের দাবী যেখান থেকেই উত্থাপিত হোক আমি তার সাথেই থাকবো। শুধুমাত্র দেখবো সেটা যেনো কোনো রাজাকারের কাছ থেকে ভন্ডামী করার জন্য উত্থাপিত নাকি।
লেখক বলেছেন: সেটাই ! একমত তামিম !
তামিম ইরফান বলেছেন:
ছাগুরাম নিজের সব নিক নিয়া আজকে ঝাপায়া পড়ছে।
লেখক বলেছেন: দেখিয়া শুনিয়া তেমনইবোধ হয় !
আমি পির-এ-কামেল-কুতুবে রাব্বানী-গাউসিয়াল আজম-মাইজ ভান্ডারী-কোরানে হাফেজ-বুলবুলে বাগদাদ-হুজুরে আলা জাফর হোসেন খানকে ইমাম করিয়া সামুব্লগবাসীর সকল পুরুষকে নামাজে দাড়াইয়া যুদ্ধাপোরাধীগো বিচারের দাবীতে আল্লাহর দরবারে ফরিয়াদ জানানোর আহ্বান জানাইতেছি। আমীন
@জাফর হোসেন খান
লেখক বলেছেন:
খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবনা । এই প্রস্তাবনা সংসদে তোলা হোক !
রন্টি চৌধুরী বলেছেন:
হে যৌনতা আমাদের জীবনে অপরিহার্য সেটাতো কেউ কিছু আপত্তি করছে না। কিন্তু সেই ভিডিও গুলোকে সমর্থন দেন মনে হয়, যেগুলো হিডেন ক্যাম এ ফিল্মিং করে জেজে তে পোষ্ট করা হয়?অথবা ব্রেকআপ হবার পরে এক্স গার্লফ্রেন্ড এর সাথে সেক্স টেপ? যেটা বিদেশে ছিল বাংলাদেশে প্রচলন ছিল না, যা জেজে সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে।
লেখক বলেছেন:
না, হিডেন ক্যাম এ ফিল্মিং করে কারো গোপনতা ক্ষুন্ন করা বা সম্মানহানী করা, সেই ভিডিও সমর্থন করি না । ব্রেকআপ হবার পর এক্স গার্লফ্রেন্ড এর সাথে সেক্স টেপ সমর্থন যোগ্য নয় ।
পোস্টে উল্লেখ আছে আমি জেজেতে যায়নি কখনও । আমার দ্বিমতের জায়গাটা হয়তো সেভাবে বুঝাতে পারিনি । একদম বৃত্তবন্দি আর ক্যামেরাম্যন এর মন্তব্য দুটোই আমার মনের কথা । ওই মন্তব্য দুটি এই পোস্টে অনুচ্চারীত কথাগুলো বুঝতে সহায়ক হবে ।
আমার পয়েন্ট হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার দাবী যদি পতিতালয় থেকেও শুরু হয় , আমি সেখানে সংহতি প্রকাশ করবো ।
তারা দেহ বেচে খায়, সেটার চেয়ে তাদেরও প্রতিবাদ বা আন্দোলনের অধিকার আছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ।
রন্টি চৌধুরী বলেছেন:
আজকাল প্রাইভেট ইউনিতে, মার্কেটে কিছূ পুলাপান হাই রেজুলেশন মোবাইল নিয়া রেডি থাকে কোন মাইয়ার অপ্রস্তুত অবস্থার ছবি তুলতে পারে। ওইদিন রাতেই ওইটা মজা কইরা জেজে তে ছাইড়া দেয়া যায়। আর ওই ছবি পরদিন দেইখা আমরা মজাও পাই।কিন্তু প্রশ্ন হচ্ছে এসব কি স্বাভাবিক কিছু? বা এসব কি ঠিক?
লেখক বলেছেন: অস্বাভাবিক মানসিকতার কিছু মানুষই এটা করতে পারে ।
কিন্তু সেখান থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেটাতো খারাপ কিছু না ।
রন্টি চৌধুরী বলেছেন:
আমি বিরোধীতা করেছি ওখান থেকে ওই সিগনেচার সংগ্রহে অমি পিয়ালের ভূমিকা থাকায়। কেননা এইটা ওই বিতর্কিত সাইটের একটি বর্ম ছাড়া আর কিছুই না।
লেখক বলেছেন:
রন্টি, এখানটাতেই বোধকরি আপনার সঙ্গে আমার দ্বিমত ।
ওদের যা কিছু খারাপ সেটাকে সমর্থন করিনা । দোষটাকে দোষ হিসেবে দেখিয়ে দিয়েও, অনৈতিক কাজকে ঘৃণা করেও , ভালোটাকে সমর্থন করা যায় ।
খারাপ যদি কিছু থাকে সেজন্য তাদের ধিক্কার ।
ভালো যে কাজটা তারা করতে চাইছে সেটাকে সাধুবাদ জানাই ।
সেখানকার ইউজারেরা একটা ফ্যাক্টর । শুনি, সা ইনের চায়তেও বেশী ইউজার তাদের আছে, এই বিশাল ইউজারদের যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সচেতন করার বিষয়টার দরকার আছে বলে আপনার মনে হয় না ?
যারা পর্ণো নিয়ে পড়ে থাকে, অমি পিয়ালের একটা লেখা, ৭১-এ নির্যাতিত মা-বোন, ভাইদের একটা ছবি যদি তাদের বোধের জগতে একটু হলেও নাড়া দেয়, সেটা কি একটা কাজের কাজ হবে না বলে আপনি মনে করেন ?
রন্টি চৌধুরী বলেছেন:
সমস্যা হচ্ছে এই আন্দোলনটার মুলে কিন্তু সাপ্তাহিক ২০০০ এর সেই জেজে বিরোধী রিপোর্ট যার ফলে রেব জেজের কর্তাব্যাক্তিদের কদিন খুজে মরছিল, যারপরে জেজেতে কিন্চিত পরিবর্তন আসে ক্যামোফ্লেজ বলা যেতে পারে। পরে যৌবনজ্বালা টিকাতে না পেয়ে যৌবনযাত্রা আসে। পাতার প্রথম কটা থ্রেড নিরীহ দর্শন, এরপরেই ভিডিও সেকশন, চটি সেকশন। সাথে এই ইস্যু।এখন যদি প্রসাশন এই সাইটের বিরুদ্ধে কোন কথা কইতে চায়, তারা কইতে পারব, আমরা যুদ্ধপরাধী ইস্যুতে সরব হইছিলাম বইলা সরকার আমাদের উপর নাখোশ হইছে। চটি ,ভিডিও তখন কোন দোষ বইলা কওয়া হইব না।
এনিওয়ে , বহুত টাইম নষ্ট করছি এই বিষয়ে কথা কইরা। আর না।
ভাঙ্গা টেপরেকর্ডার এখনই বন্ধ করার টাইম। খালি ওয়েট এন্ড সি করব ।
লেখক বলেছেন:
আপনে এইটারে তাদের স্বার্থ হিসেবেই দেখেতেছেন ।
প্রশ্ন হইলো, সত্যই যে তাদের সদিচ্ছা আছে সেইটা আপনে বিশ্বাস না করে,
তারা যে স্বার্থের জন্যই এটা করছে, এরকম নিশ্চিত হচ্ছেন কি করে ?
লেখক বলেছেন: সময় আমারও প্রচুর নষ্ট হইছে ।
নিজে অন্য একটা লেখা নিয়ে ব্যস্ত আছি । হাতে সময় খুব কম ।
অথচ, সেখানে একটা লাইনও আজ যোগ করতে পারি নাই ।
নরাধম বলেছেন:
আরাশি বদ্দা, জব্বর লিখেছ ভ্রাত।
লেখক বলেছেন:
আমগো নিজেগো স্ববিরোধীতা দেইখা ত্যক্ত আছি !
১.প্রাপ্ত বয়স্ক মানুষের সঙ্গম সমর্থন করেন ?
২.মাগী বাড়িতে দোয়া-দরুদ হইতে পারবোনা কুরান-হাদীসের কোথাও এরকম লেখা আছে ?
-------------
ম্যাঁভাই জানি কেমতে কেমতে কতা কন!
০১নং প্র: উ:----------
প্রাপ্ত বয়স্ক মানুষের সঙ্গম সমর্থন করি কী না??
ভাই সমর্থন করি। তবে যদি সেটা হয় বৈধ পন্থায়।প্রাপ্ত বয়স্ক হলেই তো আর সঙ্গম করা যায়না! জানোয়ার যা করে তা আমরা করিনা বলেইতো আমরা মনুষ্য। তাই না! আপনার প্রশ্নে আপনি এই ফাঁকটুকু রেখেছেন-------------"প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গম সমর্থন করেন ?"
। অবৈধ সঙ্গম কী আপনি সমর্থন করেন?
প্রশ্ন রইলো।
০২ নং প্র: উ:----------
মাগী বাড়ীতে সাধারনত যারা যায় তারা লুচ্চামি করতেই যায়। কোন পুণ্য কামাতে নয়। সেখানে আপনিই বলেন ব্যাপারটা কতটুকুন ভন্ডামির পর্যায়ে পড়ে?
কোরান-হাদিসে লেখা থাকার চেয়ে বড় কথা হচ্ছে শোভনীয়তা।
অতিরিক্ত প্রশ্ন------------
ইতোমধ্যে ২/১বার হজ্জ/উমরা সেরেছেন?
লেখক বলেছেন:
আপনার অতিরিক্ত প্রশ্ন দিয়েই উত্তর শুরু করা যাক ।
অতিরিক্ত প্রশ্নটি আমার কাছে অতিরিক্তই মনে হচ্ছে । দু/একবার হজ্জ্ব -উমরাহ করেছি কিনা, সেটার উত্তর দেয়া এখানে প্রয়োজনীয় বা প্রাসঙ্গিক মনে না করায়, সেই উত্তরের বাধ্য-বাধকতাকে অস্বীকার করলাম ।
'মাগী বাড়িতে সবাই লুচ্চামী করতে যায়' সেটা মেনে নিয়েও বলা যায়, দেহে বেচে যে খায়, সপ্তাহের দু'একটা দিন যদি সে দেহ বাচিয়ে ঈশ্বরের কাছে পাপের মার্জনা চেয়ে, দোয়া পড়ে, সেটাকে বাঁধা দেবার অধিকার কি আমি-আপনি সংরক্ষণ করি ?
'অবৈধ যৌনতাকে সমর্থন করি কিনা ? উত্তর,-না' ।
এরপরও আমি এটা বিশ্বাস করি যে, আমরা বেশীর ভাগ মানুষই বৈধ বা অবৈধ যৌনতার সুযোগ হাত ছাড়া করতে করতে চাই না । শুনতে খারাপ শুনালেও বাস্তবতা অস্বীকার করার জো নেই ।
কথা হচ্ছে, প্রাপ্ত বয়স্কের নিজের জগতে তার বৈধ সঙ্গমকে যদি আপনি সমর্থন করেন, প্রাপ্তবয়স্কের নিজস্ব জগতে এডাল্ট মুভির সাইটে ঘোরাঘুরিকেও প্রকারান্তরে আপনাকে স্বীকার করে নিতে হয় । আর সেটা মেনে নিলে সেখান থেকে যদি ভালো উদ্যোগ নেয়া হয়, নৈতিকতার দোহাই দিয়ে সেটাকে নাকচ করে দেবার চেষ্টা তাই আমার কাছে স্ববিরোধীতার নামান্তর ।
শুনেন বাংলাদেশের স্বাধীনতা কোন মাগীর বাড়ী থেকে উদ্ভূত মূক্তি নয়।
বাংলাদেশের স্বাধীনতা যাত্রার রঙ্গমন্ঞ থেকেও শুরু হয়নি। সেটা হয়েছে বাঙ্গালির চেতনা থেকে।
ইয়াহিয়া আর টিক্কাখানরা মদে বুঁদ হয়ে যে মাগী বাড়ী থেকে বাংলার মাটিকে ধূলিস্যাৎ করার অঙ্গুলি হেলিয়ে নির্দেশ দিতো; সেরকম
মাগীবাড়ী থেকে স্বাধীনতাবিরোধীদের বিচারের প্রহসনী দাবী আপনার কাছে প্রগতিশীলতার প্রতীক হতে পারে আমার কাছে নয় জনাব!
লেখক বলেছেন: আপনার কাছে সেটার গুরুত্ব না থাকলে আমার বিশ্বাসে কোন ফারাক পড়ে না ।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবী যদি পতিতালয় থেকেও শুরু হয়, তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করে আমি আনন্দিত হবো । পতিতা হলেও আন্দোলনের অধিকার যে তাদের আছে, সেটার প্রতি আমার অকুন্ঠ সম্মান ।
মাগী বলে যাদের প্রতি আপনার বিস্তর ঘৃণার প্রকাশ, আপনার -আমার মতো সুশীলরাই সেইসব মাগীদের খদ্দের ! মাগীবাজ আছে বলেই মাগীরা বেচে আছে । দিনের আলোয় মাগীর চৌদ্দগোষ্ঠি ধুয়ে ফেলে, তাদেরকে অচ্ছুৎ হিসেবে ঘোষণাকারীরাই লোকচক্ষুর আড়ালে রক্ষিতা লালন করে, অন্ধকারে মাগী বাড়ি যায়!
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের মুখোশ আমরা নিজেরা খুলে ফেলতে না পারলে আমাদের নিস্তার নেই ।
সত্যের মত বদমাশ বলেছেন: স্ববিরোধীতা মানে........?
সত্যের মত বদমাশ বলেছেন:
শুনেন বাংলাদেশের স্বাধীনতা কোন মাগীর বাড়ী থেকে উদ্ভূত মূক্তি নয়।
বাংলাদেশের স্বাধীনতা যাত্রার রঙ্গমন্ঞ থেকেও শুরু হয়নি। সেটা হয়েছে বাঙ্গালির চেতনা থেকে।
ইয়াহিয়া আর টিক্কাখানরা মদে বুঁদ হয়ে যে মাগী বাড়ী থেকে বাংলার মাটিকে ধূলিস্যাৎ করার অঙ্গুলি হেলিয়ে নির্দেশ দিতো; সেরকম
মাগীবাড়ী থেকে স্বাধীনতাবিরোধীদের বিচারের প্রহসনী দাবী আপনার কাছে প্রগতিশীলতার প্রতীক হতে পারে আমার কাছে নয় জনাব!
-----------------------
লেখক বলেছেন: আপনার কাছে সেটার গুরুত্ব না থাকলে আমার বিশ্বাসে কোন ফারাক পড়ে না ।
ধন্যবাদ শিপন ভাই!
আপনি আপনার ধারনায় অনড়।
যে যু্ক্তির ধার না ধেরে স্বীয় বিশ্বাসে স্থির তার সাথে আলোচনা না টানাই উচিত। আপনি অযুক্তিতে অন্ধ হয়ে আছেন।
লেখক বলেছেন: আপনের চক্ষুষমানতা আপনেরে আলোকিত করুক ।
রবিনহুড বলেছেন:
ময়লা দিয়ে ময়লা পরিষ্কার কি করা যায়?
লেখক বলেছেন: ময়লা বলতে আপনে কি বুঝান
১.যুদ্ধাপরাধীদের বিচারের দাবীটা ময়লা ?
২. যারা বিচারের দাবী করতেছে তারা ময়লা ?
আপনার উত্তর যদি হয় দুই নাম্বার, তো প্রশ্ন,-
কে ময়লা আর কে ময়লা না সেইটা নির্ধারণ করবে কে ?
সেইটা নির্ধারণের মানদন্ড কি ?
আমি আপনে যে ওজন নির্ধারণ করুম, -সেই বাটখারার মালিক কি আমরা হইতাম পারছি ?
রেটিং বলেছেন:
আরাশী বদ্দা মাইনাস দিলাম। এই বিষয়ে একমত হইতে পারলাম না।
লেখক বলেছেন:
মাইনাস কোন সমস্যা না । একশ'টা মাইনাসও সমস্যা না । ভালো না লাগলে, মাইনাস দিতেই পারেন ।
কই ছিলেন এতোদিন ?
রেটিং বলেছেন:
ইজি কাজে বিযি ষিলাম, মাঝে মাঝে ঢুকতাম, তবে লগইন করতাম না। কেমন আছেন ?
লেখক বলেছেন: আছি ভালোই ! দৌড়ের উর্পে !
সারাদিন লগিন থাকি । নিজের ব্লগে কিছু দরকারী টাইপ করে ড্রাপট করছি ।
অথচ প্রথম পাতা পড়ার সময়ই পাইনা বলতে গেলে ।
বিনিদ্র রজনী বলেছেন:
২.মাগী বাড়িতে দোয়া-দরুদ হইতে পারবোনা কুরান-হাদীসের কোথাও এরকম লেখা আছে মাগি বাড়িতে দোয়া-দরুদ পরে, মাগি বাড়ি থাকতে পারব অথবা থাকলে যাওন যাইব কুরান হাদিসের কোথাও এরকম লেখা আছে?
আপনি কুরান হাদিস টানেন ক্যান? আপনি কুরান হাদিস জানেন না মানেন?
রাজাকাররা যে ২ লাখ মা বোনের ইজ্জত লুটছে বলে তাদের আমরা বিচার চাই সেই একই দোষে দুষ্ট যে আমরা, যাদের কাছে 'ইজ্জত' কোন গুরুত্বপূর্ণ বিষয় না, যারা অন্যের মা বোনকে নগ্ন দেখতে পছন্দ করি বলে open sex এর পক্ষে সাফাই গাই, নিজেদের মা বোনকে অন্য লোকে নগ্ন দেখলেও লজ্জাবোধ করি না যে আমরা, রাজাকারদের বিচার দাবীর নৈতিক অধিকার কি তাদের থাকে?
যে বাঙ্গালিত্বের অপমানের শোধ নিতে আমরা ওদের বিচার চাই, লজ্জাবোধ-সম্ভ্রমবোধ সেই বাঙ্গালিত্বের অপরিহার্য অংশ, সেই বাঙ্গালিত্বকে বিকিয়ে দিয়ে free sex কালচারের আমদানীকারকেরা দয়া করে আওয়াজে তাওয়া গরম করে বিচারের দাবীকে হাস্যকর করে তুলবেন না?
এত জায়গা থাকতে jj কেনো? একটা কথা মনে রাখবেন, সত্য কখনো মেজরিটির ধার ধারে না। মেজরিটি তাকে সমর্থন না দিলেও সে আপ্না-আপনিই প্রকাশ হয়ে পড়ে। আর এই লড়াইটা সত্য প্রতিষ্ঠার। হীন মানসিকতার হীন সংস্কৃতির লোকদের দরকার নেই এই যুদ্ধে?
বাঙ্গালি হতে পারলে কোনদিন বাঙ্গালির প্রতি দরদ দেখাতে আসবেন, রসিকতা করতে আসবেন না দয়া করে। শহীদ যারা জান দিয়েছেন, আপনাদের so called adult feelings establish করতে তারা মরেননি। ভালো থাকবেন, ভালো পথে থাকবেন আশা করি।
লেখক বলেছেন: "বাঙ্গালি হতে পারলে কোনদিন বাঙ্গালির প্রতি দরদ দেখাতে আসবেন, রসিকতা করতে আসবেন না দয়া করে। শহীদ যারা জান দিয়েছেন, আপনাদের so called adult feelings establish করতে তারা মরেননি। ভালো থাকবেন, ভালো পথে থাকবেন আশা করি।"
মানুষ হ ! মানুষ হ! আবার তোরা মানুষ হ !
অনুকরণ -প্রভেদ ভেদে কায়মনে বাঙ্গালি হ !
বস, আপনের উপদেশ পছন্দ হইছে । বাঙ্গালি হবার চেষ্টা নিরন্তর আমার ভেতর আছে ।
একটা প্রশ্ন, আপনে কি সেরিলাক খান ?
যে শরীর বিক্রি করে, সে কুরআন পড়তে পারবো কিনা, আপনার ফতোয়া কি কয় ?
কুরআনের উদাহরণটা টানছিলেন অন্য একজন, তাই কথাগুলা আসছে । তবে, কুরআন কদ্দুর জানি বা বুঝি, সেইটা যদি আপনে জানতে চান, তাইলে "কুরআন জানার আসর" নামে পোস্ট দেন, সময় থাকলে সেইখানে আলোচনা চলতে পারে ।
যীশূ বলেছেন:
সহমত
লেখক বলেছেন:
ধন্যবাদ ।
সুবিদ্ বলেছেন:
আমার কনসার্ন হলো যেটার যে কাজ সেটা দিয়ে তাই করা উচিত। এ্যাডাল্ট সাইটের যে সামাজিক অর্থ দাঁড়িয়েছে, সেখানে আমরা ঐটুকুতেই সীমাবদ্ধ থাকি, সমস্যা কি...যা হোক, ঐসময়ে আমি ব্লগে ছিলাম না, তবে প্রসঙ্গটা বন্ধু ব্লগার হাসান মাহবুবের কাছে শুনেছিলাম।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: খুঁজে পেতে পোস্টটি পড়বার জন্য আপনাকে ধন্যবাদ, সুবিদ ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















এঁদো ডোবায় যদি শাপলা ফোটে তাহলে আমি কিন্তু দেখবো না শাপলাটা কোথায় ফুটেছে। শাপলা আমার জাতীয় ফুল। আমি শাপলার সৌন্দর্যটাই দেখবো। যুদ্ধাপরাধী/রাজাকারের বিচারের দাবী যেখান থেকেই উত্থাপিত হোক আমি তার সাথেই থাকবো। শুধুমাত্র দেখবো সেটা যেনো কোনো রাজাকারের কাছ থেকে ভন্ডামী করার জন্য উত্থাপিত নাকি।