আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

ছোটগল্প : যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল

২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:০০

শেয়ারঃ
0 1 0



ভূমিকা : আকাশে ফোটা ফুলেদের ধর্মই এমন-যারা ফোটায় ফুল ফুটানোর আনন্দে ফোটায়, আর যাদের জন্য ফোটায়...?

এক


যখন একুশ শতকের ড্রয়িংরুমগুলোর দেয়াল জুড়ে সভ্যতা ঝুলে ছিল, শিল্প ঝুলে ছিল হরিণ আর ব্যাঘ্র্যের চামড়ায়, ঝুলন্ত মোনালিসার রহস্যবৃত হাসির রহস্য ব্যবচ্ছেদ করণের তীব্র প্রয়াসে যখন রাত দুপুরে কোন কোন ড্রয়িং রুমের ভদ্রলোকরা নেশাতুর চোখ সমেত আঙ্গুর ফলের রস থেকে তৈরী পানিয়ের পেয়ালায় তুমুল ঝড় তুলতো, সেই সময়ের ভোরগুলোতে দৈনিক খবরের কাগজগুলো ভদ্রলোকদের বাড়ির ফটকের ফাঁক-ফোকর খুঁজে নিয়ে নিজেদের ক্ষীণকায় শরীর গলিয়ে দিতে পারার আনন্দে সাদা সাদা দাঁত কেলিয়ে হাসতো ! সেই সময়ে ভদ্রলোকরা বেড টি খেতে খেতে খবরের কাগজে চোখ বুলাতো । খবরেরর কাগজে চোখ বুলাতে বুলাতে তারা কখনও বিষম খেতো, চায়ের পেয়ালা ছলকে যেতো, ভদ্রলোকদের সুগন্ধি পরিচ্ছদ কিম্বা ধবধবে চাদরে ছলকে যাওয়া চায়েরা খানিক দাগ রেখে যেতে সমর্থ হতো এমন কোন খবরে, যেমন-' উন্নত বক্ষদেশী অমুক হৃদয় কাঁপানো তরুণী তারকা তার সুগঠিত স্তনযুগল প্লাস্টিক সার্জারি করে চির উন্নত রাখার ব্যবস্থা করেছেন,'- ভদ্রলোকদের চোখগুলো তখন চকচক করতো । সেই সময়ের এক ভোরে দৈনিক খবরের কাগজের একটি খবরে ভদ্রলোকদের চোখ আটকে গিয়েছিলো । তাদের কেউ কেউ অস্ফুটে 'আহারে' শব্দ মুখনিসৃত করে দিয়েছিল, কেউ কেউ সহমর্মী হয়ে উঠেছিল । কারো কারো মুখে থু থু জমেছিল-ঘৃণার থুথু, জানালার কাছে গিয়ে ভীষণ ঘৃণায় তারা থুথুগুলো ছুঁড়ে দিয়েছিল বাতাসে । মোটের ওপর, খবরটি তাবৎ ভদ্রলোকের দৃষ্টি কাড়তে পেরেছিল-ঘৃণায় কিম্বা ভালোবাসায় । নজর কাড়া সেই খবরটি ছিল,- 'বিশ্ব মোড়ল দ্বিতীয় সম্রাট অমুকের প্রিয় পোষা কুকুরটির আকস্মিক প্রয়াণে শোকার্ত সম্রাট পরিবার !'


দুই


সেই সময়ে একুশ শতকের সভ্য আকাশে যখন ফুটছিল ফসফরাস ফুল, ফুলগুলো যখন ঝরে ঝরে পড়ছিল, বিদ্ধ হচ্ছিল অপাপবিদ্ধ কোন শিশু যিশুর বুকে, ফসফরাস ফুলের ধারালো পাপড়িরা যখন কেটে কেটে দিচ্ছিল কোন শিশু যিশুর পাঁজর, গলার কন্ঠা হাঁড়, কোন শিশু যিশুর মুখ দিয়ে যখন গলগল করে রক্তের স্রোত উদগিরন হচ্ছিল, তারপরও যখন ফসফরাস ফুলগুলো আকাশে ফুটে ফুটে ঝরে পড়ছিল শিশু যিশুদের আবাদি জলপাই বাগানে, জলপায়ের সবুজ সবুজ বাগানগুলো যখন ধূসর হচ্ছিল, ধূসর থেকে পুড়ে পুড়ে ছাই হচ্ছিল, তারপরও যখন ফুটে পড়া ফসফরাস ফুলের বিষাক্ত চুম্বনে শিশু যিশুদের আবাসনগুলো কর্পুরের মতন গুড়োগুড়ো হচ্ছিল, চূড়চূড় হয়ে যাচ্ছিল, তখনও যখন ভদ্র সমাজ ভদ্রভাষায় 'তীব্র নিন্দা আর তীব্র নিন্দা' জানিয়ে যাচ্ছিল যথারীতি, তখনও যখন ধর্মীয় উপাসনালয় মসজিদগুলোর চার দেয়ালজুড়ে অসহায় কিছু শব্দ আর্তনাদের মতো মাথাকুটে মরছিল- 'হাজবুনাল্লাহু ওয়ানিয়মাল ওয়াকিল- হাজবুনাল্লাহু ওয়ানিয়মাল ওয়াকিল', 'হে ঈশ্বর তুমি তাদের বিচার করো- তুমি তাদের বিচার করো;' এরকম প্রার্থনার করুণ সূরে, আস্তচলের বোবা ঈশ্বর তখনও নীরব ছিলেন, আর উপাসনালয়ের দ্বারে দ্বারে করুণার সিকি-আধুলি ভিক্ষারত, কোমড় থেকে দু'পা উড়ে যাওয়া ৬৫ বছরের ভিক্ষুক আবু হিশাম তখন ক্রুর হাসি হাসছিলেন, হেসেই যাচ্ছিলেন !

বিশ বছর আগের, বুড়ো বিশ শতকের সভ্যতার পড়ন্ত বেলার লালচে আকাশেও মূর্হমুর্হ ফুল ফুটতো, ফসফরাসের মতো অন্য কোন ফূল, আবু হিশাম সেই ফুলগুলোর নাম জানতো না, সে সময়ে একদিন একটি ফুল ফুটে-ফেটে আবু হিশামের পরিবারের মাথার উপরের ছাদ উড়িয়ে নিয়ে গিয়েছিল, সঙ্গে কোমর থেকে আবু হিশামের দুটি পা ! আশ্রয়হীন আবু হিশামের পরিবারটিকে পাশ্ববর্তী শেখদের দেশ সাদরে আশ্রয় দিয়েছিল । শেখদের গড়ে তোলা উপাসনালয়গুলোর দ্বারে দ্বারে ভিক্ষাবৃতি করে করে আবু হিশামের পরিবারের পেটের ভেতরের জ্বলন্ত উনুনগুলো যখন নিভে নিভে আসছিল বিশ-আর একুশ শতকের সভ্যতার সন্ধিক্ষণের বিশাল জীবন্ত উদাহরণ হয়ে, শেখদের উপাসনালয়ের দেয়ালে দেয়ালে যখন প্রার্থনা সঙ্গিতরা মাথাকুটে মরছিল আর আবু হিশাম অট্ট হাসিতে ফেটে পড়ছিলো, তখনও যখন একুশ শতকের সভ্য আকাশে অবিরাম ফুটতে থাকা ফসফরাস ফুলগুলো শিশু যিশুদের পানীয় জলের লাইনগুলো পুরোপুরি ধ্বংস করে দিতে সমর্থ হচ্ছিল, তৃষ্ণার্ত শিশু যিশুদের একেকটা বুক যখন ১৪০০ বছর আগের প্রাচীন কারবালা, আবু হিশামের বড় মেয়ে জুবেরীর বুকে তখনও ডুবানো ছিল কোন এক আরব শেখের সন্তান সুলতানের মুখ !

শিশু যিশুদের সমাধি রচনার জন্য অবশিষ্ট মাটিগুলোও যখন রক্ত রাঙ্গা হয়ে ভিজে ওঠছিল, তারপরও যখন একুশ শতকের সভ্য আকাশে নিষ্ঠুর রক্ত পিয়াসী ফসফরাস ফুলেদের ফুটে ফুটে ঝরে পড়া থামছিল না, সেই সময়ের এক ভোরের খবরের কাগজে এসেছিলো সেই খবর,- 'প্রিয় কুকুরটির প্রয়াণে অমুক দ্বিতীয় সম্রাট পরিবার শোকাচ্ছন' !


তিন


খবরে প্রকাশ, একুশ শতকের ফসফরাস ফুলেদের ফুটে পড়া একসময় থেমেছিল, বুক কেটে ফসফরাস ফুলের পাপড়ি সাদরে হৃদপিন্ডে ধারণ করার মতো একজনও শিশু যিশু যখন আর অবশিষ্ট ছিল না !




 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ShiponAbdur razzak shiponstoryফিলিস্তিনগাজাইজরায়েলবুশএকুশ শতকসভ্যতা ;
প্রকাশ করা হয়েছে: অল্প স্বল্প গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ রাত ৮:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১১
ইরতেজা বলেছেন: দারুন আরাশি ভাই
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ইরতেজা ।

২. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১১
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

হিশাম নামের এক ফিলিস্তিনি কিশোরের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আমার মুখের গানের একটা লাইন একবারমাত্র শুনে সে মুখস্ত করে আমাকে শুনিয়েছিলো । ভীষণ অবাক হয়েছিলাম !

গানের লাইনটি শুনতে চান বন্ধুকূল ?

'তোমার মাঝে স্বপ্নের শুরু..তোমার মাঝেই শেষ
ভালোলাগা ভালোবাসা....প্রিয় বাংলাদেশ...'

আমার কিশোর বন্ধু হিশামকে এই গল্পটি উৎসর্গ করলাম ।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯

লেখক বলেছেন: বলতে ভুলে গিয়েছিলাম, হিশামের বয়স ছিল তখন মাত্র ৭ !

৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১২
ইরতেজা বলেছেন: হিশাম আপনার সাথে মাদ্রাশায় পড়ত নাকি?
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৮

লেখক বলেছেন: হা হা হা ! মাদ্রাসা ?!

হিশামের সঙ্গে পরিচয় এখানে , সৌদী আরবে ?

৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৯
এরশাদ বাদশা বলেছেন: আমার পড়া সেরা গল্পগুলোর একটি!! এতো চমৎকার লেখনী...

প্রতিবাদের ভাষাকে স্যালুট!!
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: নিজের অক্ষম শব্দগুলোকে বের করে দিয়েছি ।

প্রশংসায় মুগ্ধ হলাম, প্রিয় এরশাদ ।

৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:২৬
নিবিড় বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++
নিস্তব্ধতায় নির্বাক
প্রিয়তে নিলাম
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪০

লেখক বলেছেন: আমাদের আবেগগুলোকে যদি সামান্যও ছুয়ে যায় এ লেখা, তাহলেই হয়তো লেখার স্বার্থকতা ।

প্রিয়তে সংযোজীত হতে পেরে সম্মানীত বোধ করছি । ধন্যবাদ নিবিড় ।

৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৩২
ফারহান দাউদ বলেছেন: কি বলবো ভাই? গল্প নিয়ে কথা বলাই উচিত ছিল,কিন্তু মনটা এত খারাপ লাগে যে দুনিয়ার কোন কিছু নিয়েই কথা বলতে ইচ্ছা করেনা। আমরা যখন ইসরাইলের আত্মরক্ষার অধিকার নিয়া কথা বলি আর ফিলিস্তিনিরা স্বাধীনতা চায় বইলা তাদের বেকুব বইলা কই যে ইসরাইলের শক্তি বুঝে না বইলা ওদের এই দুর্দশা,ততক্ষণে আরো ১০টা শিশু গোলায় উড়ে যায় নাইলে জেট বিমানের মিসাইলে পুড়ে যায় নয়তো বোমায় ধ্বসে যাওয়া দালানের নিচে চাপা পড়ে। সব শালা হারামী,মানবাধিকার নিয়া লাফানি পশ্চিমারা সব কুত্তার ছাও।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: ফারহান, এই যে আমাদের অক্ষম আক্রোশ , কিছু করতে না পারার তীব্র হাহাকার নিয়ত আমাদের ভেতরে, এখান থেকেই হয়তো একটা কিছু করার পথ আমরা খুজে পাই, পাবো ।

ধন্যবাদ ।

৭. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫২
ফারহান দাউদ বলেছেন: লেখা নিয়ে ২-১ টা কথা বলি। লেখাটা একদম নিস্পৃহ চোখে পড়লে বলতে বাধ্যই হবো,এমনকি আপনার আগের সব লেখাকে ছাড়িয়ে গেছে। কিন্তু সমস্যা হলো,কোন কিছু দিয়েই যেন আমাদের ক্রোধকে আমরা চাপা দিতে পারি না,সম্রাটের দিকে না,আমাদের নিজেদের অক্ষমতার দিকে আক্রোশ,আমরা কোথায় যাচ্ছি?
২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: 'আমরা কোথায় যাচ্ছি',--খুব কঠিন প্রশ্ন ! মহাসমুদ্রে পথহারা ইঞ্জিন নৌকা আমরা ! আমাদের জ্বালানী তেলের মজুদও খুব কম !

৮. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৫৩
অসীম পাল বলেছেন: ভালবাসার ফুল উপহার দিলাম।
২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ভালোবাসার ফুল অনেক ভালোলাগায় আনন্দের সঙ্গে গৃহীত হলো ।

ভালো থাকবেন অসীম, অসীমের মতো । ধন্যবাদ ।

২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১০. ২০ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:০২
গেওর্গে আব্বাস বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম।


মঙ্গলার্থে...
২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০৮

লেখক বলেছেন: আরাশি'র ব্লগে স্বাগতম, কবি ।
ভালো লাগলো ।

ভালো থাকুন অনুক্ষণ ।

১১. ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১২
মোস্তাফিজ রিপন বলেছেন: মুগ্ধ পাঠক আমি...
(ভালো লেখার দোষও কম না; কষ্টগুলো কেমন শৈল্পিক হয়ে ওঠে...)
২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: আপনার মন্তব্যে প্রাণীত হলাম ।

সমসাময়িক ছোটগল্পের যাদুকরদের একজন আপনি !

ধন্যবাদ রিপন ভাই ।

১২. ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:১৪
আশরাফ মাহমুদ বলেছেন: চমৎকার। তবে থমকে দেয়া লেখা। আমি চুপটি বসে আছি খানিক।
২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: একটু যে আলোড়ন তোলা গেছে হৃদয়ে, লেখাটুকু ওইটুকুই স্বার্থক ।

ধন্যবাদ আশরাফ ।

১৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৩৫
যীশূ বলেছেন: কষ্টের চমৎকার শৈল্পিক উপস্থাপন, লেখা পছন্দ হইছে।
২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: পছন্দ হয়েছে জেনে ভালো লাগছে যীশূ ! ভাগ্যপিড়ীত যীশূদের দূর্ভাগের কিঞ্চিত চিত্রায়ন ।

১৪. ২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯
মাজুল হাসান বলেছেন: সহমত এট রিপন। তারপরও চলুক। শুভেচ্ছা।
২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও মাজুল হাসান ভাই । আপনার বই কি আসছে মেলাতে ?

১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ, ভাউডু

১৬. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০০
আকাশচুরি বলেছেন: গল্পটা পড়ার পরে অনেক ক্ষন থম মেরে বসে ছিলাম।

হ্যাটস অফ, শিপন ভাই.

"খবরে প্রকাশ, একুশ শতকের ফসফরাস ফুলেদের ফুটে পড়া একসময় থেমেছিল, বুক কেটে ফসফরাস ফুলের পাপড়ি সাদরে হৃদপিন্ডে ধারণ করার মতো একজনও শিশু যিশুও যখন আর অবশিষ্ট ছিল না !"
২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন:

প্রিয় গল্পকার তারিক স্বপনের মন্তব্যে সবসময় উৎসাহ পাই ।

ধন্যবাদ আকাশচুরি ।

১৭. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
জেরী বলেছেন: সুন্দর লেখা....কিন্তু পড়ে মনটা বিষন্নতায় ভরে গেল
১৮. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
জেরী বলেছেন: সুন্দর লেখা....কিন্তু পড়ে মনটা বিষন্নতায় ভরে গেল
২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: হুঁ, আমাদের জেরী বোনটির মন খারাপ করিয়ে দিলাম...

মন খারাপ করা নয়, সেই শিশুদের জন্য আমাদের ভালবাসাটুকু থাক ।

১৯. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
সহেলী বলেছেন: পড়বার মত মনের জোর নেই বা থাকলেও কমাতে চাই না । না পড়ে বিষয় অনুধাবন করে শুভকামনা সবার জন্য জানিয়ে গেলাম ।
২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: মনে যদি আমরা জোর না রাখি তো কি করে চলবে ?
ফিলিস্তিনিদের দেখুন, কেবলমাত্র মনের জোরেই বেঁচে আছে না-কি ?

গল্পটা একবার পড়বার অনুরোধ করি ।

২০. ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
পারভেজ বলেছেন: ভাললাগা জুড়ে বিষন্নতা।
২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৭

লেখক বলেছেন: তিন শব্দের অসাধারণ মন্তব্য !

ধন্যবাদ ব্রো ।

২১. ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৫
কঁাকন বলেছেন: অসাধারন

অসাধারন

অসাধারন
২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন:

ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ কাঁকন বুজি ! :)

২২. ২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৯
ল্যাম্পুমাষ্টর বলেছেন:
দারুন ভাল্লাগলো রে
২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: থ্যাঙ্কু মাষ্টার সাব !
আপনের ফটুকডা হেভ্ভি হইছে :)

২৩. ২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
চমৎকৃত


ভালোলাগা রেখে গেলাম...
২১ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১২

লেখক বলেছেন:
ধন্যবাদ টুটুল ভাই ।

আপনার মৃত জীবন অতঃপর তৎপরবর্তী আজাবের বর্ণনাধর্মী পোস্ট চাই ;)

২৪. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: এরচেয়ে ভালো লিখা কি সম্ভব
পড়ে শুধু মুগ্ধই হতে হয়
আর ব্লগের বদ্যানতায় প্রির পোস্টে সাজিয়ে রাখা যায়!
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: ভালো লেখা হয়েছে কিনা জানিনা ।

নিজের অক্ষম শব্দগুলোকে এভাবে বের করে দিতে ভালো লেগেছে , এটুকু জানি ।

ভালো থেকো, শান্ত ।

২৫. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৭
মনজুরুল হক বলেছেন: অসাধারণ! আর কিছু বলা বোধকরি সঙ্গত হতো না!!
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: ভালো লাগলো মনজুরুল ভাই । ভালো থাকবেন ।

২৬. ২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৭
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
অসাধারণ
------------------------------
ভালোলাগা জানিয়ে গেলাম
২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ নির্ঝর নৈঃশব্দ্য ।

ভালোথাকুন অহর্নিশী ।

২২ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৭

লেখক বলেছেন: আমাদের বুকের কষ্টগুলো ওদের সংগ্রামের শক্তিতে পরিণত হোক ।

২৮. ২২ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২২
নাফিস ইফতেখার বলেছেন: এই অসাধারণ লেখাটা আমার চোখ এড়িয়ে গিয়েছিলো..........মনটা অনেক অনেক খারাপ হয়ে গিয়েছে পড়ে.......

আমি জানি না আপনাকে কি বলে এমন একটা পোস্টের জন্য ধন্যবাদ দেবো..........+ + + + + +
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: আমাদের অনুভূতিগুলো জাগ্রত থাকুক...ওটুকুই...

২৯. ২২ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
আহমাদ অব্দুল্লাহ বলেছেন: আপনার লেখার সাথে পরিচয় ইনকিলাবের উপহার থেকে। আপনার ক্রন্দসী চিত্রায়ণ ভঙ্গি মনোমুগ্ধকর। ফিলিস্তিনি ভাইদের জন্য এই ক্রন্দন নিবেদন আর কবে শেষ হবে.....
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: আপনি উপহারে কি নামে লিখতেন ?

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫০

লেখক বলেছেন: আপনাতে ধন্যবাদ জানাই গল্পকার লাবণ্য প্রভা ।

৩১. ২৪ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬
এস্কিমো বলেছেন: এতো আবেগী লেখা পড়লে মন খারাপ হয়ে যায়।

ভাল লাগা এই লেখার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ।
২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ জিয়া ভাই ।


একটু দৌড়ের উপর আছি । ব্লগে সময় দেয়া হচ্ছে না ।

০৯ ই মার্চ, ২০০৯ রাত ৩:৩৭

লেখক বলেছেন: কৃতজ্ঞতা ।

৩৩. ২৪ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
সাইফুর বলেছেন: অসাধারন লিখছো
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: তুমি থাকো কই, ভাইডু ?
এভাবে 'নাই' হয়ে গেলে চলে ?

৩৪. ২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:০২
সাইফুর বলেছেন: আছিরে ভাই....
তুমি খবর নিছো দেখে ভালো লাগছে...
২৪ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৪

লেখক বলেছেন: আরে, নিয়মিত কিছু ব্লগার খুব অনিয়মিত এখন ।
তোমার কথা কইদিন ধইরাই ভাবতেছিলাম , দেখিনা বলে ।


ভালো থাকো, সব সুন্দরের সাথে ।

৩৫. ২৮ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১৩
তামিম ইরফান বলেছেন: কেমন আছেন শিপন ভাই????........খবর নেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা.......
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন:

আছি ভালো, ভালো থাকার অভিনয়ে, যেমন ভালো থাকি আমরা ।
তোমার ব্যানের খবরে খুবই মর্মাহত হয়েছিলাম তামিম । তোমাকে দেখে ভালো লাগছে । শুভ ব্লগীং ।

৩৬. ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৯
রাজর্ষী বলেছেন: খুবই ভালো লাগলো।
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৫:৫৭
শফিউল আলম ইমন বলেছেন: শিপন ভাই বেশ দেরীতে লেখাটি চোখে পড়ল বলে আফসোস হচ্ছে।
এতো অসাধারন লিখেছেন আমি এখনো তেমন কোন শব্দ কিংবা বাক্য শিখতে পারিনি যেটা বলে বোঝাতে পারতাম। স্যালুট আপনাকে। প্রিয়তে তুলে নিলাম।
আপনি আবার ব্যস্ত হয়ে গেলন নাকি? সময় কেমন যাচ্ছে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন:
প্রশংসায় ভীষণ উদার তুমি ইমন । আমাকে লজ্জা দিলে ।

ভালো থেকো ।

৩৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭
শফিউল আলম ইমন বলেছেন: একটি হারানো বিগ্গপ্তি। শিপন বদ্দাকে কেউ স্বচক্ষে দেখলে বলিবেন তাহাকে ব্লগের ভক্ত পাঠক মিস করিতেছে।:)
১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন:

হারিয়ে যাবো বলে ফিরে ফিরে আসা বকুল কুড়িয়ে গাঁথি বকুল ভালোবাসা..


হারিয়ে যাবার আগে একটা আঁচড়, আঁচড়ের একটা দাগ রেখে যাবার খুব ইচ্ছা, ইমন।

সাধ বদলের জন্যই ব্লগ থেকে দূরে আছি । এতো সময় দিয়েছি, এটাও এখন একগেঁয়ে লাগছে । বিবর্ণ জীবনের রং ।

৩৯. ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
আলী আরাফাত শান্ত বলেছেন:
কই গেলেন স্যার!
আমরা করি হাহাকার:(
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন:
আর না হাহাকার
কোলাকুলির কারবার :)

৪০. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮
মুকুল বলেছেন: শিপন ভাই, ব্লগ থেকে স্বেচ্ছা নির্বাসনে কেন? কী হয়েছে? শুরু করুণ লেখালিখি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: এইসব দিনরাত্রিরে বড্ড খরা যায়...আছি ।

ধন্যবাদ ।

৪১. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
চিকনমিয়া বলেছেন: পুলাডা কুনাই?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: জেডা, এইতো আমি এইখানে :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: টুং টাং ..

৪৩. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৭
প্রণব আচার্য্য বলেছেন: ভাষাচিত্র
৪০৯ নম্বর:)

আর
লিটলম্যগ চত্বরে পোয়ে ট্রি স্টলে
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: শীঘ্রই সংগৃহীত হবে :)

৪৪. ২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৮
বিবর্তনবাদী বলেছেন: শিপন ভাই কি খবর?
২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: স্যরি, বিবর্তন,কাল লগ ইন ছিলাম কিন্তু ডেস্কে ছিলাম না ।

ভালো । আপনার খবর বলুন ।
অনেকদিন লাপাত্তা ছিলেন । শুনেছি পড়ার জন্য, তাহলে ঠিকাছে ।
পড়া লেখা করে যে... :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন:

লেহাপড়ার কষ্টে পুলাডা বেজার আছে :)

৪৬. ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩৭
আমি ও আমরা বলেছেন: আমি এই লেখকের ব্লগে তেমন কোন মন্তব্য করিনা, কিন্তু চুপি চুপি এসে পড়ে যায় তার সব লিখা। আজ বলতে ইচ্ছা করলো নতুন লিখা কই?
১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৪৯

লেখক বলেছেন: আপনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ ।


আবজাব লেখাতো অনেক লেখলাম । এবার ক্ষান্ত দেই । ব্লগের অসংখ্য ভালো লেখাগুলো পড়ছি, যদিও মন্তব্য করা হয় কম । ভালো লেখাগুলো পড়ে যদি কিছু শেখা যায়, এই আশা ।


সুস্থ এবং সুন্দরের সঙ্গে থাকুন ।

৪৭. ১২ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৪৬
নুশেরা বলেছেন: এত কষ্টের.....
শিপনের বেশীরভাগ লেখাই এরকম; বড় বেশী ছুঁয়ে যায়।
হিশামরা ভাল থাকুক...




[ অ.ট. শিপন, আমি আসলে দেশে গিয়ে নেট-বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম একমাসেরও বেশী সময়ের জন্য। অনেক পরে আপনার আর আশরাফের লেখার ব্যাপারে জানতে পারি। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কিছুটা বলেছিলামও আমার পোস্টে। ভুল হবে কেন, আপনাদের অবিশ্বাস্য আন্তরিকতা আর সংবেদনশীলতা আমাকে যারপরনাই মুগ্ধ করেছে।

ব্লগের এখনকার এসব বিষয় নিয়ে আপনার অবস্থানের প্রতি আমি পূর্ণ শ্রদ্ধাশীল।]
১২ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: নুশেরাবু, প্রশংসা বেশী হইছে ।


হুঁ,আপনি নেটে বসতে পারেননি সেটুকু জেনেছি । আমিও মাঝে ছিলাম না । এখন যখন আপনাকে পেলাম,মনে হলো, বিষয়টা একটু পরিস্কার করা ভালো হবে । নাইলে কেউ কেউ মনে করতে পারেন, হয়তো মনে করেছেন, কার ঘটনা কে তড়পায় !

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা , বুজি !

৪৮. ১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫৬
শফিউল আলম ইমন বলেছেন: যাক প্রিয় মানুষটি আবার ফিরে এসেছে। অন্তত আমি নির্বাসনে যাবার পূর্বে।:)
আপনাকে দেখে লগইন করলাম। ভাই আমার মতো চুনোপুটিরা না থাকলেও চলে আপনারা না লিখলে কেমনে চলে বলেন!
কেমন আছেন/ ছিলেন?
১৩ ই মার্চ, ২০০৯ ভোর ৬:১৮

লেখক বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়...

ইমন, লেখকের পরিচয় তার লেখায় । সে পরিচয়টাকে আমি একাধারে সম্মান এবং গুরুত্বের চোখে দেখি । ভালো যারা লিখতে পারে, তাদের প্রতি আমার মুগ্ধতা চিরন্তন। তোমার লেখার প্রতিও আছে আমার অকৃত্রিম মুগ্ধতা ।

কারুরি যাবার সময় হয়নি । সময় হলে নিজের মনেই ডাক দেবে ।

৪৯. ২৯ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৫
েজবীন বলেছেন: অসাধারন!!.......
কষ্টগুলোকে কথার নানান অলংকরনে দিয়ে দারুন এক উপস্হাপন এই লেখা......


কি অবস্হা এখন? ব্যস্ততা কি অনেক?
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪

লেখক বলেছেন:

ব্যস্ততা, আছে একটু । তারচে' বেশী আছে ব্লগ বিরতির বাসনা । তাই বিরত কিছুদিন ।

জেবীন, কেমন আছেন ?

১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: এখনো আছি, এইতো...এখানে :)

ভাইডু, ভালো?

৫১. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৫
ফারহান দাউদ বলেছেন: শুভ নববর্ষ শিপন ভাই। কেমন আছেন?
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন:
শুভ বাংলা নববর্ষ !

ভাল । আপনি ?

ব্লগ একটু ঝিমানো মনে হচ্ছে ।

৫২. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৯
রুবেল শাহ বলেছেন: আসছি তখন কথা হবে............... ভাল থাকিস...............


শুভ নববর্ষ
১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন:
কই, এলিনাতো !

১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ, হাসান ভাই :)

৫৪. ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২০
হাসান মাহবুব বলেছেন: vai shomoy korte parle amar ei golpota pore motamot zanaben.
Click This Link
khub khushi hobo apni porle.
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: হাসান মাহবুব, আপনার গল্পটি অবশ্যই পড়ব সময় করে ।
তখন মতামত দেয়া যাবে আশা করি । ভালো থাকুন ।

৫৫. ১৬ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৫
কোলাহল বলেছেন: আপনার চাবুকের আঘাতে স্বয়ং আমার পৃস্ঠদেশ যেন ক্ষতবিক্ষত হয়ে গেল।


এই চাবুকগুলো সর্বদা বেচে থাকুক।
১৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: শুভ নববর্ষ

সুগম হোক সামনের পথ ।

৫৬. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৪৮
ফারহান দাউদ বলেছেন: আপনে কি ব্লগান্তরী হইলেন?
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:৫৯

লেখক বলেছেন: প্রায় ওইরকমই । আবার ফিরতেছি । আগের মতো না অবশ্যই ।

সব ভালো ?

৫৭. ২২ শে এপ্রিল, ২০০৯ সকাল ৮:০৭
আলী আরাফাত শান্ত বলেছেন:
শিপন ভাই দেখি না
কেনো আগের মতো!
ভুইলা গেলেন
আমাদের ভালোবাসা যতো!
২৩ শে এপ্রিল, ২০০৯ ভোর ৪:০৭

লেখক বলেছেন: ভালোবাসার গুচ্ছ গুচ্ছ ফুল
ভোলার নয়কো
ভুলেও করিনা ভুলে যাবার ভুল ।

৫৮. ০২ রা মে, ২০০৯ রাত ৯:৫৫
সবাক বলেছেন:
একটি মনেরমতো গল্প পড়লাম।
০২ রা মে, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: মনোরম ভাব প্রকাশের জন্য ধন্যবাদ ।

০৫ ই মে, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন:
আরে ! বিমা ! অনেকদিন পর !

একদম কয়েক ঘন্টা এগিয়ে থেকে শুভেচ্ছা দিয়ে দিলে । খুশী হলাম ।

কেমন আছো ?

০৫ ই মে, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: হে হে হে ! জেডারা দেখি বহুত ফাষ্ট !


বিডি টাইম আর আধাঘন্টা পর বয়সের নতুন সীমানা শুরু !
আহারে ! বুড়া হইয়া যায়তেছি । :)

ধন্যবাদ চিকনা জেডা !

৬১. ০৫ ই মে, ২০০৯ রাত ১১:৩০
চিকনমিয়া বলেছেন: লেখক কইচেন:...........!আহারে ! বুড়া হইয়া যায়তেছি । :)

আমগো জেডি কবে আইবো? খেক খেক খেক:)
০৯ ই মে, ২০০৯ রাত ৯:৪৬

লেখক বলেছেন: পরকালে হুরপরী ছাড়া উপায় দেখিনা :)

০৭ ই মে, ২০০৯ ভোর ৫:০১

লেখক বলেছেন: প্রিয় নির্ঝর , পড়ে মন্তব্য দিয়েছি । ভালো লেখা পড়ার আনন্দ নিয়ে পড়েছি ।

৬৩. ১৯ শে মে, ২০০৯ ভোর ৪:২৮
লাশ বলেছেন: আপনি এতো ভালো লিখেন কি করে?
১৯ শে মে, ২০০৯ ভোর ৪:৫৫

লেখক বলেছেন: এই ব্লগে এমন ক'জন গল্পকার আছেন, যাঁদের গল্প পড়ে আমি তব্দা মেরে বসে থাকি ! আহ্ ! এই লেখা যদি তাদের ধারে-কাছেও যেতো !

আপনাকে ধন্যবাদ ধূলোর আস্তর থেকে এটাকে তুলে আনবার জন্য ।

অফ টপিক : নিকটা দুর্দান্ত নিছেন । এটাকে বলা যায় "ভয়াবহ সুন্দর !"

৬৪. ১৯ শে মে, ২০০৯ দুপুর ২:৩৩
লাশ বলেছেন:

লাশ হয়ে বেঁচে আছি কোটি লাশের মাঝে
একাকী হবো নাকো কভু।
মৃত্যু বলে কিছু নেই
পাড়ি দিতে পারি দূরের কোনো লাশের দেশে।
ওপারে লাশের ছায়া
হাতছানি দিচ্ছে আমায়, চল যাই।
২১ শে মে, ২০০৯ ভোর ৪:৩৪

লেখক বলেছেন: "লাশ হয়ে বেঁচে আছি কোটি লাশের মাঝে একাকী হবো নাকো কভু । মৃত্যু বলে কিছু নেই পাড়ি দিতে পারি দূরের কোনো লাশের দেশে ।"


তুখোড় !

৬৫. ০৫ ই জুন, ২০০৯ ভোর ৫:০১
শফিক আসাদ বলেছেন: আহা! অনেক আগে কোন ভাবে ফিলিস্তিনে গুলিতে বাবা-পুত্রের মৃত্যু-দৃশ্যের ভিডিও ক্লিপ দেখে খুব লুকিয়ে কতকটা কেঁদে নিয়েছিলাম। আজতক কাউকে বলিনি সে কথা, সত্যি বলতে কি, ভুলে গিয়েছিলাম। আপনি মনে করিয়ে দিলেন...
০৫ ই জুন, ২০০৯ ভোর ৫:১১

লেখক বলেছেন: এইতো এইটুকুই...দু'কলম লিখা..নইলে সেইসব দৃশ্য, সেইসব কষ্টগাঁথা আমাদের স্বার্থপর জগতে আমরা কেউ-ই হয়তো তেমন করে মনে রাখতে চাই না....

১৭ ই জুন, ২০০৯ ভোর ৫:০১

লেখক বলেছেন: লিঙ্কটির জন্য ধন্যবাদ নির্ঝর ।

দৌড়ের উপর আছি, সময় করে পড়ে নেবো ।

ভাল থাকুন ।

৬৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৯
অয়ন আরেফিন বলেছেন: গল্পটা খুব ভাল্লাগছে, খুব। ভাই হাতে কি নুতন কোন গল্প আছে?

পাঠাবেন?

বইমেলায় বই আমরা 'ছলাৎ' নামে একটা খুদেকাগজ বানাচ্ছি।

১৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৫

লেখক বলেছেন: আপনার আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ, অয়ন !

নিশ্চয়ই, তবে খানিকটা সময় যে দিতে হয় !

বইমেলারতো দেরি আছে, আরো মাস দুই পড়ে দিলে কি চলবে ?

৬৮. ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩০
অয়ন আরেফিন বলেছেন: ধন্যবাদ, আরাশি...কম্পোজ কপি দিলে আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে নিশ্চয়ই পারবো।

ছলাৎ... খুদেপত্রিকাটি


উল্লম্ফনার বিপরীতে
চিন্তার পক্ষে
১৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: এই মুহূর্তে আমার হাতে একদম ধোঁয়া উড়া তাজা গল্প আছে, মুশকিল হলো, সেটি ছাপানোর উদ্দেশ্যে এক জায়গায় পাঠাবো (যদি ছাপে আর কি !) , ডিসেম্বরের মধ্যে একটি আনকোরা গল্প আপনাকে কম্পোজ করে পাঠাতে পারবো বলে , বিশ্বাস হয় ।

আপনার দেয় ই-মেইলে যোগাযোগ করবো । আমারটিও রাখুন, যদি প্রয়োজন হয়,-




আবারো ধন্যবাদ ।

৬৯. ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৩
অয়ন আরেফিন বলেছেন: ধন্যবাদ, আরাশি।


আবারও ।
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৭

লেখক বলেছেন: আরেকটা দাওয়াত আপনাকে । বেশ কিছু নতুন গল্প (এ গল্পের পরে) আছে আরাশির ব্লগে , সময় হলে পড়ে মতামত জানাবেন আশা করছি ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৪২

লেখক বলেছেন: হুদা ভাই, আপনি যথেষ্টই প্রাজ্ঞ । 'কাজল রং' ব্যবহার আপনার বোধের অগম্য হওয়াটাই বরং আমাকে বিস্মিত করছে ।

'কাজল রং' রূপক । কাজলের রং কালো , দুঃখের রং কি ? নীল ?
লেখকের অনুর্বর মস্তিস্ক ভেবে নিয়েছিলো দুঃখের সঙ্গে কাজল রংটা যায় !

শুধু কাজল না হয়ে 'কাজল রং' এর ব্যবহারটাই ভালো লেগেছিলো ।

৭০. ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৫
এক রাশ তরঙ্গ বলেছেন: অনেক দেরীতে পড়লাম, তবুও নিজেকে ভাগ্যবান মনে করছি, পড়তে তো পারলাম !
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৯

লেখক বলেছেন:
অনেক দেরীতে যে, খুঁজে নিয়ে পড়লেন, অশেষ কৃতজ্ঞ ।

 

মোট সময় লেগেছে ১.৫৮৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ