আমার প্রিয় পোস্ট

বন্ধ জানালা, খোলা কপাট !

পহেলা ফাগুন শনিবার, অপরবাস্তব - ৪ এর মোড়ক উন্মোচন : বইটি আপনারই, আপনি আমন্ত্রিত

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৯

শেয়ারঃ
0 0 0


প্রচ্ছদ : মাহবুবুর রহমান


...শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পড়ে সাজ ফুল বধূর....

একাধারে দ্রোহের, প্রেমের এবং প্রকৃতির কবি নজরুল এভাবেই ফাগুনের কথা বলে গেছেন । বসন্তের প্রথম দিনে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে একটি শিরোনাম কমন পড়তে দেখা যায়, তা হলো,- 'ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত !'

হ্যাঁ, এই বসন্ত দিনে আপনার হৃদয়ে খানিকটা হলেও বাসন্তী রঙ্গের প্রলেপ ছড়াতে, আপনারই বই "অপরবাস্তব - ৪" এর ঘোমটা তোলার চূড়ান্ত আয়োজন ! ১ ফাগুন, ১৩ ফেব্রুয়ারী, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে মোড়ক উন্মোচন হবে অপরবাস্তব - ৪ এর ।

স্থান : নজরুল মঞ্চ, বইমেলা ।
বই এর পরিবেশক : সংহতি প্রকাশন
স্টল - ২৪১

একটা সত্য স্বীকার্য যে, নানান মতদ্বৈথতা, মতবিরোধের সংমিশ্রণে আমাদের যে সহাবস্থান এই সামহ্যোয়ারইন ব্লগে, তার তুলনা চলতে পারে কেবল একটি বিশাল পরিবারের সঙ্গে । আমরা সবাই এই বিশাল পরিবারের সদস্য, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস । এই পরিবারের বেশীরভাগ সদস্যের লেখা এক মলাটের ভেতর নিয়ে আসার সদিচ্ছা থাকলেও, নানা রকম জটিলতার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না । তবে, এইবার অপরবাস্তব- ৪ এর পরিসর অন্যান্য বারের তুলনায় অনেক বেশী বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে । অনেক বেশী ভালো লেখা এবং ব্লগার বন্ধুকে এইবার আমরা জায়গা করে দিতে পেরেছি । সেদিকটায় আমাদের বিশেষ গুরুত্ব ছিল । ভবিষ্যতে আরো অনেক বড়ো পরিসরে, গল্প, কবিতার আলাদা বই বের করবার ইচ্ছা পোষণ করি, সহব্লগার বন্ধুদের সহযোগীতা থাকলে সেটা সম্ভব হয়ে ওঠবে বলে আশা করি ।

অপরবাস্তব নামের আমাদের ব্লগারদের এই বইটি বের করতে গিয়ে, ব্লগারদের মনোনয়ন থেকে যৌক্তিক কারণেই সবচে' ভালো লেখাগুলো তুলে আনার কঠিন কাজটি করতে হয়েছে । মনোনয়নে না আসার কারণে অনেক ভালো লেখা দৃষ্টির অন্তরালেও থেকে গেছে । মনোয়ন প্রাপ্ত কয়েকশ' লেখার প্রতিটি আমরা পড়েছি । সেখান থেকে বিষয় বৈচিত্র্য, লেখার তুমুল ধরণ, সবকিছু মিলিয়ে সেরা লেখাগুলো তুলে আনতে, চূড়ান্ত নির্বাচনে যেসব অগ্রজ সুহৃদরা আমাদের সহযোগীতা দিয়েছেন তাঁরা হলেন,- আহমাদ মোস্তফা কামাল, ফাহমিদুল হক, মোস্তাফিজ রিপন, তারিক স্বপন, (আকাশচুরি), আন্দালীব এবং প্রণব আচার্য্য ।

এইক্ষণে এই সুহৃদ অগ্রজদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে রাখছি । মাত্র দশ দিনের আয়োজনে লেখার মনোনয়ন, অসংখ্য লেখা থেকে লেখা বাছাই, প্রুফ দেখা ও সম্পাদনা, বই এর অঙ্গসজ্জা এবং সবশেষে ছাপাখানা থেকে বই প্রকাশের এই অসাধ্য সাধন করা সম্ভব হতোনা, যদিনা সবার আন্তরিক সহযোগীতা পেতাম ।

বন্ধুরা ! আমার আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন । নিমন্ত্রণ গ্রহণ করুন আপনাদের বই "অপরবাস্তব- ৪ এর মোড়ক উন্মোচন উৎসবের । আপনার আন্তরিক উপস্থিতি হবে আমাদের প্রেরণা ।

অপরবাস্তব - ৪ আপনার, আমার , আমাদের ব্লগ পরিবারের । আমাদের পরিবারের সদস্যদের সেরা লেখাসমৃদ্ধ বইটি ছুঁয়ে, এর ঘ্রাণ নিয়ে এতোটুকু ভালো লাগার অনুভূতি তৈরী হলে সেটুকুই প্রাপ্তি ।


আগাম বসন্ত শুভেচ্ছা সবাইকে


সংযুক্তি -১ : আপনারা ইতোমধ্যে জেনেছেন, অপরবাস্তব- ৪ এর উৎসর্গপত্রটি প্রয়াত সাংবাদিক এবং ব্লগার মাহবুব মতিনের নামে যাচ্ছে । আনন্দের খবর হলো, মাহবুব মতিনের স্ত্রী শাহীন শবনম আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছেন, তিনিই হচ্ছেন, "অপরবাস্তব-৪" এর মোড়ক উন্মোচক ।


প্রবাসী কোন বন্ধু অপরবাস্তব -৪ সংগ্রহ করতে চায়লে , অনলাইনে বইমেলা.কম থেকে কিনতে পারেন ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাস্তবঅপরবাস্তববইব্লগব্লগার২০১০ ;
প্রকাশ করা হয়েছে: দিন যায় কথা থাকে  বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৩
মুক্ত বয়ান বলেছেন: বাহ। চমৎকার।
অনেক দৌড়ের উপ্রে ছিলেন কয়দিন বুঝা যায়।
শুভকামনা। আগামী শনিবার তাইলে বইমেলায় যাইতেই হবে। :)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০০

লেখক বলেছেন: অবশ্যই যাবেন, বন্ধু-বান্ধবী সমেত :)

২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৪
পল্লী বাউল বলেছেন: ভাল খবর। শুভেচ্ছা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ । আমন্ত্রন রইলো ।

৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: আহমাদ মোস্তফা কামাল, ফাহমিদুল হক, মোস্তাফিজ রিপন, তারিক স্বপন, (আকাশচুরি), আন্দালীব এবং প্রণব আচার্য্য সবাইকে কৃতজ্ঞতা

আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রাপ্য আপনার , এত অল্প সময়ে রীতিমত অসম্ভবকে সম্ভব করে দেখালেন
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪

লেখক বলেছেন: আমি একা নই, এটি সম্পূর্ণ একটি টিমওয়ার্ক ।

শামীম রাত জেগে আমাকে সহযোগীতা দিয়েছে ।
বই এর অঙ্গসজ্জা এবং সম্পাদনার কাজটি করেছেন লোকালটক ।

এ দু'জনের আন্তরিক সহযোগীতা ছাড়া এতো দ্রুত বই দাড় করানো যেতোনা কিছুতেই ।

৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২
অদ্রোহ বলেছেন: অবশেষে অপরবাস্তব আলোর মুখ দেখল ! আসলেই ভাল খবর !
শনিবার দেখছি না থাকলেই নয় ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১১

লেখক বলেছেন: অবশ্যই থাকবেন, বন্ধুদেরও সঙ্গে নেবেন :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ।

আপনি বোধহয় দেশের বাইরে থাকেন ।

দেশে থাকলে উপস্থিত হবেন আশা করি ।

৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮
সরসিজ আলীম বলেছেন: শুভ কামনা রইলো।

আমি প্রতিদিন মেলাতে আছি। থাকবো।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৫

লেখক বলেছেন: অবশ্যই থাকবেন, ধন্যবাদ ।

৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪
পিটার প্যান বলেছেন: শুভকামনা রইল, অপরবাস্তব ৪ এর জন্য।

কাদের লেখা এবং কোন কোন লেখা সিলেক্ট করলেন সেটা জানবেন না?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৬

লেখক বলেছেন:
আপনাদের শুভকামনাতেই আমরা পথ চলি ।

বইটা হাতে নিয়েই না হয়, সেটা দেখবেন ।

৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪
নীরবতা নীল বলেছেন:


জানতে আগ্রহী, শেষপর্যন্ত অপরবাস্তব-৪-এ কোন্ কো্ন‌ ব্লগারের লেখা অন্তর্ভূক্ত হলো!
দয়া করে জানাবেন কি?
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন:
বইমেলাতে নিমন্ত্রণ রইলো । বইটা হাতে নিয়েই না হয় লেখক বন্ধুদের তালিকা দেখবেন ।

৯. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৮
সায়েম মুন বলেছেন:
সুখবর! তবে বইটা কি ফাও পাবো:)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২০

লেখক বলেছেন:
নিজ পরিবারের বই, কিনে নেয়াটাই ভালো হবে না-কি ? :)

১০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: সুসংবাদ। অবশ্যই শনিবার থাকবো। দেখা হবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: অবশ্যই থাকবেন, বন্ধু- বান্ধবীসমেত :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন:

আর হ্যা, নিচে মন্তব্যের ঘরে আমার ই-মেইল ঠিকানা আছে, সম্ভব হলে একটা মেইল দিয়েন ।

১১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১০
নাজিম উদদীন বলেছেন: সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রাপ্য আপনার , এত অল্প সময়ে রীতিমত অসম্ভবকে সম্ভব করে দেখালেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: পুরোটা একটা টিম ওয়ার্ক ।

টিমের সদস্যরা রাত-দিন খেটে কাজ করেছেন,
তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই ।

১২. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১১
তারার হাসি বলেছেন:
যারা এই নৈপথ্যে কাজ করেছেন তাদের জানাই ধন্যবাদ, সাফল্য কামনা করছি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও । চাঁটগাঁ থাকেন, জানি ।
বইমেলাতে আসবেন না ।

১৩. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২০
প্রতিদিন রিটার্নস বলেছেন: আপনের আগের পোষ্টে যেই প্রচ্ছদ দেখা গেসিল ঐটা হৈলে বাজে প্রডাক্ট। আর লেখক ও লেখার তালিকা ব্লগে দিয়ে দেওন দরকার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪১

লেখক বলেছেন:
প্রচ্ছদ বদল হয়েছে ।

বইটা পড়ে না হয়, বাজে প্রডাক্ট কিনা একটা সমালোচনা লেইখা ফালান ।

১৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩১
নাজমুল আহমেদ বলেছেন: উপস্থিত থাকার সাধ্য নাই। আরাশি ভাইরে অনেক ধন্যবাদ এত অল্প সময়ে রীতিমত একটা অসম্ভবকে সম্ভব করার জন্য। সাথে এইটার পিছনে আরও যারা যারা ছিল তাদেরকেও ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪২

লেখক বলেছেন:
পুরো টিমের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই ।

১৫. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩২
সায়েম মুন বলেছেন: ফাও তো পাবো না, জিগাইলাম আরকি:) অপরবাস্তব - ৪ এর আশায় বই মেলায় যাবো-- না পাইলে দু:খ পাবো:)
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৩

লেখক বলেছেন: নিশ্চয় বই মেলাতে যাবেন, এবং বইও পাবেন ।

ধন্যবাদ ।

১৬. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯
প্রতিদিন রিটার্নস বলেছেন: ঢাকায় না থাকনের কারণে বইমেলায় যাওনের সুযোগ নেইরে ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৪

লেখক বলেছেন: বন্ধু-বান্ধব কাওরে দিয়া সংগ্রহ করাইতে পারবেন না ?

ঠকবেন না , এই নিশ্চয়তা দিতে পারি ।

১৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
প্রতিদিন রিটার্নস বলেছেন: আল্লা ভরসা। দেখি কোন মানবিক অনুভূতিসম্পন্ন ব্লগার এগিয়ে আসে কিনা।:)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০১

লেখক বলেছেন: :) :)

১৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৬
ফিউশন ফাইভ বলেছেন: গুড জব আরাশি। শনিবার সন্ধ্যা ৬টায় বইমেলার আশেপাশে আছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৫

লেখক বলেছেন: গুড জব এর কৃতিত্বের অনেকখানিই আপনার । :)

১৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩
কালপুরুষ বলেছেন: অপরবাস্তব - ৪ এর নেপথ্যে যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ইনশাল্লাহ্ উপস্থিত থাকবো মোড়ক উন্মোচনের দিন। দেখা হবে অনেকের সাথে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮

লেখক বলেছেন: অবশ্যই উপস্থিত থাকবেন উইথ ভাবী :)

২০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৩
পিটার প্যান বলেছেন: বইমেলায় যাওয়ার উপায় থাকলে তো অবশ্যই যেতাম। সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে কাদের লেখা ছাপা হলো সেটা নিয়ে এত রাখঢাকের কি আছে সেটাও বুঝলাম না। প্রবাসী ব্লগারদের কি তাহলে প্রচ্ছদ আর নামেই সন্তুষ্ঠ থাকতে হবে যতদিন না বই হাতে আসে? ক্ষেত্র বিশেষে সেটা কয়েকমাসও হতে পারে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন:
রাখঢাকের কিছু নেই । জানতে পাবেন । তবে এখনই নয় ।

২১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৭
চতুষ্কোণ বলেছেন: শুনে ভালো লাগলো।:)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯

লেখক বলেছেন: আমন্ত্রণ রইলো ।

২২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩২
আন্দালীব বলেছেন:
ব্যাপক দৌড়ালেন। মাত্র দশ দিনেই স্লিম.... :)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আপনাদের , সবার সহযোগীতায় ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৩

লেখক বলেছেন: মোড়ক উম্নোচন অনুষ্ঠানে আসবেনতো ?

২৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
তায়েফ আহমাদ বলেছেন: সবাইকে ধন্যবাদ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৫

লেখক বলেছেন: দাওয়াত রইলো !

২৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫
তানভীর মোর্শেদ বলেছেন: এবারে জমবে তো সমালোচনা (এটা প্রকাশের সাথে জড়িতদের চৌদগোষ্ঠি উদ্ধার)?
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২০

লেখক বলেছেন: আমি সেরকম বিশ্বাস করিনা ।

বড় কাজে ছোট- খাটো সমালোচনা হতেই পারে ।

২৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১১
রাগ ইমন বলেছেন: ংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও বিশাল ধন্যবাদ ।

আসলেই অনেক কষ্ট করেছেন আপনারা ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২২

লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকেও ।

পয়লা ফাগুনে মেলায় আসছেনতো ?

২৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৬
ছাপচিত্রি বলেছেন: গুড যব.... স্যালুট
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩১

লেখক বলেছেন: থ্যাঙ্কু । শনিবার সন্ধ্যায় মেলায় আসার দাওয়াত রইলো ।

২৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৬
পাপতাড়ুয়া বলেছেন: গুডজব,ভাই।(কষ্ট আপ্নের হৈসে,আমার কি;) )

অপরবাস্তবের অপেক্ষায়........
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৩

লেখক বলেছেন: কষ্ট অনেকেরই হৈছে ।

অপরবাস্তব - ৪ আলোর মুখ দেখছে, এটাই আনন্দ ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: শামীম, মেলায় থাইকো বান্ধবীসহ ;)

৩০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৬
মনজুরুল হক বলেছেন:

পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ। অসাধ্য সাধন করেছেন আপনারা! আমি তো ভাবছিলাম ২১ পার হয়ে যাবে!

ওই দিন মেলায় থাকব তবে মোড়ক উন্মোচনে না। একে পয়লা ফাগুন তায় আবার ভ্যালেন্টাইনস ডে! ভিড়ভাট্টা এড়িয়ে চলি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৭

লেখক বলেছেন:
ব্যাক্তিগতভাবে অনুরোধ করছি, মনজু ভাই, মোড়ক উন্মোচনে থাইকেন ।

ভ্যালেন্টাইন ডে তো একদিন পর ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: আর আপনার বই এর অগ্রগতি কদ্দুর ?

৩১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৬
মনজুরুল হক বলেছেন:

ওরা বলেছে ১২ বা ১৩ তারিখের কথা। আমি এ নিয়ে আর চাপাচাপি করিনা। যেদিন আসে আসুক।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৪

লেখক বলেছেন: হু, আসলে স্টল নাম্বার জানায়েন ।

৩২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:২৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: অসাধ্য সাধন করেছেন আপনারা। মাত্র দশ দিনের মাথায় বই !! যারা এই নৈপথ্যে কাজ করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।



বইটির সাফল্য কামনা করছি...
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৫

লেখক বলেছেন: চিটি আপু, আপনার লোকজনরে পাঠান মেলায় বেশী কইরা বই কিনতে :)

৩৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:১১
চিটি (হামিদা রহমান) বলেছেন: আমি নিজেই যাচ্ছি কিনতে :)
বলবো...
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: দারুণ ! চলে আসেন ১৩ তারিখ মেলাতে ।
সবার সাথে দেখা হবে :) (আমি ছাড়া )

৩৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৪
স্বপ্নকথক বলেছেন: হোসাইন১৯৫০ ভালো আছে, এই মাত্র কথা হলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ভালো আছে জেনে ভালো লাগছে ।

শুভ কামনা ।

৩৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:২৯
ফারহান দাউদ বলেছেন: শনিবার বইমেলায় গেলে তো মনে হয় বিশাল একটা আড্ডা হয়ে যাবে, ম্যালা পুরানো আর নতুনলোকজন যাওয়ার আশা দিচ্ছেন, বেঁচে থাকলে যেতেই হবে। :)
বইয়ের জন্য আর কি বলা যায়, ১০ দিনে করা মানে আসলেই অসাধ্য সাধন। সবাইকে কৃতজ্ঞতা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: অবশ্যই যাবেন ফারহান, আপনাদের উপস্থিতিতে উৎসব অনেক বেশী প্রাণবন্ত হয়ে ওঠবে বলে বিশ্বাস ।

৩৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫৩
নস্টালজিক বলেছেন: গুড জব।।
দারুন প্রয়াস কে স্যালুট।।
আশা করছি চমৎকার একটা বই হাতে পাবো।।

ভালো থাকুন।।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ ।

আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের ফসল হাতে পেলে ঠকবেন না নিশ্চিত ।

৩৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০৮
কৌশিক বলেছেন: কোনো প্রশংসা যথেষ্ট নয় আপনার জন্য
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৬

লেখক বলেছেন: আপনাদের সবার সহযোগীতায় সম্ভব হয়েছে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৮

লেখক বলেছেন: আপু, নিচের ঠিকানায় একটু যোগাযোগ করতে পারেন ?



৩৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০০
সবাক বলেছেন:
শনিবার ভোরে রঙপুরে দৌড়াবো। :(

শুক্কুরবার হইলে ভালা অইতো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৩

লেখক বলেছেন: রংপুর দৌঁড়ানোটা একদিন পেছানো যায় কিনা দেখেন ।

বই সংগ্রহ কইরেন ।

৪০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:০৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Hats off to u all !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৫

লেখক বলেছেন: থ্যাঙ্কু ব্রো !

শনিবার মেলায় থাকছেনতো ?

৪১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১০
ভাঙ্গন বলেছেন: শুভ কামনা।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: মেলা আসছেনতো ?

ঠকবেন না, খুশী হবেন ?

৪২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৭
মোজাম্মেল প্রধান বলেছেন:
শিপন ভাই, অবশ্যই থাকার চেষ্টা করবো। তবে আজ বৃহষ্পতিবার একটা মোড়ক উন্মোচনের মহরা হয়ে যাবে নাকি ? কারন, আজ আসছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৪

লেখক বলেছেন: মহরা ? হা হা হা !
আজকেও নিশ্চয় আপনার সঙ্গে কোন ব্লগারের দেখা হয়ে যাবে !

নিশ্চয় থাকবেন শনিবার । ধন্যবাদ ।

৪৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৫
ভাঙ্গন বলেছেন: টেনশনে আছি শিপন ভাই।
ঢাকার বাইরে থাকবো যে।
আপনারা অনেক কষ্ট করেছেন।
মনে থাকবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৮

লেখক বলেছেন: আপনাকে মেইল করছি, চেক করবেন ।

বই এর কথা পরিচিতজনদের জানিয়ে দিন ।

৪৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০১
সাদা কালো এবং ধূসর বলেছেন: :) আমার মনোনয়ন দেয়া একটি লেখা নির্বাচিত হয়েছে জেনে খুশি লাগলো, :) কবির প্রতি আমার শ্রদ্ধা।
আবারও বলি দারুন ব্যপার এত অল্প সময়ে এত বিশাল কাজ করে তোলাটা :)

অবশ্যই জানাবো, কিনবো, কিনতে বলবো :)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

লেখক বলেছেন:
ধন্যবাদ, আপু ।

৪৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৭
অপ্‌সরা বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: গুড জব আরাশি। শনিবার সন্ধ্যা ৬টায় বইমেলার আশেপাশে আছি।



আমিও বলছি গুড জব আরাশি ভাইয়া।

আমিও শনিবার সন্ধ্যা ৬টায় বইমেলার আশেপাশে আছি , লোকালটক ভাইয়ার পিছে। :P


এখন বলি তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আবারও এবারের অনিশ্চিৎ অপরবাস্তবকে বাস্তবে এনে দেবার জন্য। :):):)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন:
লোকালটক আন্ডাগ্রাউন্ড ।
তুমিতো আর আন্ডারগ্রাউন্ড না ! লোকালের পেছনে কেন থাকবা ?
সবার সামনে আইসো ।

ধন্যবাদ আমাদের সহসম্পাদকের একজন অপ্সরাকেও :)

৪৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৮
কৌশিক বলেছেন: অপসরা আর লোকালটক যে একই মানুষ সেটা তো আমি ভালো করেই জানি!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: মাবুদ এলাহী জানে ;)

৪৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৬
আবু মকসুদ বলেছেন:
অভিনন্দন! শুভ কামনা!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৩

লেখক বলেছেন: কবি, উপরে মন্তব্যের ঘরে আমার ই-মেইল ঠিকানা আছে, একটা ই-ডাক পাঠাতে পারেন ?

৪৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন:
লোকালটক আন্ডাগ্রাউন্ড ।
তুমিতো আর আন্ডারগ্রাউন্ড না ! লোকালের পেছনে কেন থাকবা ?
সবার সামনে আইসো ।

ধন্যবাদ আমাদের সহসম্পাদকের একজন অপ্সরাকেও

লোকালটক ভাইয়া আন্ডারগ্রাউন্ড। এ কথা সত্যি । আমি যে আপগ্রাউন্ড মানে মাটিতে আমার পা পড়েই না, একথা এতদিনেও জানোনা ভাইয়া???????

অপ্সরা মানে পরীরা তো আকাশেই থাকে মানে আপে। :P


কৌশিক ভাইয়ার কথা শুনে হাসতে হাসতে মরেই গেলাম ১২ তারিখের আগেই। :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২০

লেখক বলেছেন: হুমমম.

তবে, ১৩ তারিখের আগে মরার দরকার নাই ।

৪৯. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৫
তাজা কলম বলেছেন: অপর বাস্তব বইটির মোড়ক উন্মোচনের সময় থাকার আগ্রহ রইল।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২১

লেখক বলেছেন: অবশ্যই থাকবেন, দাওয়াত রইলো ।

৫০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৫
নুরুজ্জামান মানিক বলেছেন: শুভ কামনা । আচ্ছা সূচিপত্র যদি দিতেন এখানে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ মানিক ভাই ।

সূচিপত্রটা এখনই ব্লগে দিতে চাইছিনা আমরা ।
ব্লগারেরা বই হাতে নিয়েই বরং সেটা দেখুক ।

৫১. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩
সাদা কালো এবং ধূসর বলেছেন: আমিও মনে করি সূচিপত্রটা ব্লগে দিলে ভালোই হতো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: আগেই সূচি দিয়ে দিলে সব আকর্ষণ শেষ হয়ে যায় না ?
ব্লগারেরা মেলাতে যাবে, বই কিনবে, প্রিয় লেখাগুলো দেখবে,
সেটা একটা সারপ্রাইজ ।

৫২. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৯
সবাক বলেছেন:
আপনার হাত ধরে অপারবাস্তব বের হচ্ছে, এটা বেশ সুখের কথা। :)

অন্য যারা সময় দিয়েছেন, সবাইকে অভিনন্দন। আশাকরি ভালো একটা কাজ হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: সম্ভব হলে আমাকে একটা মেইল দিবেন ?

৫৩. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩
সাদা কালো এবং ধূসর বলেছেন: যাবে না :) সারপ্রাইজটাই বড় না হয়ে যাক, সবাই লেখাগুলো উপভোগ করুক, যেমন ব্লগে করেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন:
ব্লগ এর উপভোগ আর মলাট বদ্ধ বই এ পড়ার মাঝে তপাৎ আছে ।
তাই, আমরা চাই, বই সংগ্রহ করেই ব্লগারেরা পড়ুক ।

৫৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৬
সাদা কালো এবং ধূসর বলেছেন: হা হা হা হা হা :) বই কেনার বান্দা যারা তারা এমনকি বই ভালো না লাগলেও কেনে, না কেনার বান্দারা কোনো কিছুতেই কেনে না।
ঠিকাছে, বই বিক্রির জন্য যদি এমনটা করা হয় তো ঠিকাছে। প্রকাশকরা আমাদের অনেক প্রিয় :)
ওকে :)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৪

লেখক বলেছেন: হুমমম

৫৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৩
চন্দ্র কথা বলেছেন: শুভ কামনা থাকলো
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ, মেলায় আসছেন তো ?

৫৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৪২
সাইফুর বলেছেন: আরাশি সহ অপরবাস্তবের সাথে জড়িত সবাইকে অভিনন্দন

আরাশি গ্রেট
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৮

লেখক বলেছেন:

আমরার সাইফুর আরো গ্রেট !
গ্রেট সাইফুররে মেলায় আসার দাওয়াত রইলো ।

৫৭. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০০
জেরী বলেছেন: গুড জব ভাইয়া:)
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৮

লেখক বলেছেন: জেরী আপুনীটাতো দেশেই থাকে, না ?
মেলায় আসছেতো ?

৫৮. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৫
ইউনুস খান বলেছেন: ধন্যবাদ জটিল এক্কান কাজ করছেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৪

লেখক বলেছেন:
ধন্যবাদ প্রাপ‌্য ব্লগারদের যারা সর্বাত্মক সহযোগীতা দিয়েছেন ।

শনিবার সন্ধ্যায় মেলায় আসছেন তো ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৮

লেখক বলেছেন: কাব্য , আপনার হাসি সুন্দর ।
আশা করি, শনিবার মেলায় আসলে সুন্দর হাসি আরো বিস্তৃত হবে ।

৬০. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৩
জেরী বলেছেন: আসবো কিন্তু দূর থেকে দেখে যাবো:P
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:২৬

লেখক বলেছেন: দূর থেকে কেন ? ব্লগারদের সঙ্গে কুশল বিনময় হবেনা ?

৬১. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৫৫
পথ হারা পাখি বলেছেন: কালজয়ী প্রচ্ছদ!!!!!!!!!!!!!!!
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: কালজয়ী ?

৬২. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩৪
বাবুল হোসেইন বলেছেন: ভাইয়া লিস্ট টা দেন না..........................
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৮

লেখক বলেছেন: মেলাতে আসুন শনিবার ।

বই হাতে নিয়ে ঘ্রাণ নিন, ভালো লাগবে । :)

৬৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৯
শেরিফ আল সায়ার বলেছেন: চমৎকার।
শুভেচ্ছা জানাচ্ছি।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ।

শনিবার সন্ধ্যায় মেলায় আসছেন তো ?

১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: অবশ্যই যাবেন বাকী ভাই, আপনাদের মতো অগ্রজদের সঙ্গ পেলে আমাদের বুক আপনাতেই চওড়া হয়ে যায় ।

৬৫. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
ফুরামন ২ বলেছেন: আশা করছি এবারের বইমেলা থেকে আমার প্রথম কেনা বই হবে অপরাবাস্তব-৪।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৮

লেখক বলেছেন: জেনে খুবই ভালো লাগলো ।

এরকম উৎসাহী ব্লগারই দরকার অপরবাস্তবের ধারাবাহিক এই প্রকাশনাকে
আরো বেশী জনপ্রিয় করে তুলবার জন্য ।

ধন্যবাদ ।

৬৬. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৬
সীমান্ত আহমেদ বলেছেন: আশা করছি থাকবো ১৩ তারিখ। আপনার সাথে কী দেখা হবে ? ;) ;) ;)

পুরো টীমের সবাইকে অভিনন্দন অপরাবাস্তবের জন্য শুভকামনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন: আমার সাথে ?

বেচে থাকলে দেখা হবে, তবে এখন নয় :)

৬৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৪
শেরিফ আল সায়ার বলেছেন: ইনশাল্লাহ যাবো।
তবে আজকে যাইয়া দেখলাম বাংলার পাঠক। এরা ষ্টলে দাড়ায়ও না....বই দেখেও না। এরা শুধু হাঁটে। হাঁটে আর পড়ুয়া পাঠকগুলারেও হাঁটায়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: অবশ্যই যাবেন উইথ বন্ধু-বান্ধবী :)

৬৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৭
লেখাজোকা শামীম বলেছেন: লেখকদের তালিকাটা দেন। মনে হয়, এই সম্পর্কে সবারই কৌতুহল আছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৩৬

লেখক বলেছেন:
এখনই তালিকাটা আমরা প্রকাশ করছিনা ।
আশা করছি, আগ্রহী ব্লগারেরা বই সংগ্রহ করবেন ।

আর , বইটার মোড়কতো উন্মেচন হোক আগে :)

৬৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৮
লেখাজোকা শামীম বলেছেন: আপনারদের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

আজ সন্ধ্যায় মেলাতে থাকবেন আশা করছি, শামীম ভাই ।

৭০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৬
রাগিব বলেছেন: ইমেইল চেয়েছিলেন, আপনাকে ইমেইল পাঠিয়েছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ রাগিবদা ।

মেইলটি পাইনি ।

আশা করছি, বইটি সংগ্রহ করবেন ।

৭১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:২৯
ম্যাভেরিক বলেছেন: আন্তরিক প্রয়াস। অনেক ধন্যবাদ।
চমৎকার একটি সংগ্রহ হবে আশা করি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪

লেখক বলেছেন: ম্যাভেরিকদা, চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো কিছু করার,
ভালো লাগলে সেটুকুই স্বার্থকতা ।

ধন্যবাদ ভাই ।

৭২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩২
সাইফ হাসনাত বলেছেন: আজ না পারলেও কাল পরশু ঠিকই কিনে নিবো। আর আমাদের "অফলাইন" কেনার দাওয়াতটাও রইলো...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫

লেখক বলেছেন:
অবশ্যই, ধন্যবাদ ।

অ ভি ন ন্দ ন আপনাদের সাফল্যের জন্যে ।

৭৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৯
হাসান মাহবুব বলেছেন: আজ যাচ্ছি। আপনাকে সহ সংস্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭

লেখক বলেছেন: অবশ্যই যাবেন,
বান্ধবীকেও সঙ্গে নেবেন ;)

৭৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৪
মে ঘ দূ ত বলেছেন: অসাধারণ প্রচ্ছদ। বইটির সাথে জড়িত সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন:
ধন্যবাদ মেঘদূত।
আশা করছি, বইটি সংগ্রহ করে খুশী হবেন ।

৭৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৪৬
নীরজন বলেছেন: চট্টগ্রামের কোথায় বইটা পেতে পারি???
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: চট্টগ্রামে একজন পরিবেশককে দেবার কথা আমরা চালিয়ে যাচ্ছি, এখনও ফাইনাল নয়। হলে জানতে পাবেন ।

চট্টগ্রামের ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভালো কোন লাইব্রেরীর সঙ্গে যদি কারো ভালো পরিচয় থাকে তো জানাবেন । আগ্রহীদের নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ থাকলো ।

৭৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৫৩
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: কার কার লেখা ছাপা হয়েছে জানতে পারি কি?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮

লেখক বলেছেন:
বইটা হাতে পেয়ে তখন প্রিয় ব্লগারদের লেখা দেখলে নিশ্চয়ই অনেক ভালো লাগবে,তাই না ?

৭৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০৪
সবাক বলেছেন:
আপনার মেইল আইডি আমার জানা নেই। আপনার ব্লগ পেজের কোথাও পাইনি।

আমার আইডি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯

লেখক বলেছেন: মেইল করেছি ।

৭৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১৯
বিবর্তনবাদী বলেছেন: ভাবতে খুব ভাল এবং খানিকটা অবাক লাগে। নানান দেশ হতে, নানান সময়ে, কত্তরকম আমরা এক একজন এসে বিলীন হলাম ব্লগের মহাসমুদ্রে। এই অপরবাস্তব আমাদের ভার্চুয়াল এবং বাস্তব জগতের লিংক। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১০

লেখক বলেছেন:
সেটাই । ঠিক সেই অর্থে আমরা কেউ কাউকে তেমন করে চিনিনা,
তারপরও যেন আমরা সবাইকে সবাই চিনি :)

আজ সন্ধ্যায় মেলাতে থাকবেন আশা করছি ।

৭৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:২৫
চাচামিঞা বলেছেন: অভিনন্দন গোটা টিম কে অভিনন্দন সামুর সবাইকে......উপস্হিত থাকতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

লেখক বলেছেন: আশা করছি উপস্থিত থাকছেন আজ ।

ধন্যবাদ ।

৮০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০২
আইরিন সুলতানা বলেছেন: এতো কম সময়ে এতো দ্রুত একটা কমপ্লিট প্রোডাক্ট ! খাটাখাটনিরত পুরো টিমকে দারুণ একটা ধন্যবাদ এবং শুভেচ্ছা, সাথে আজকের ফাল্গুনী শুভেচ্ছাও ।

বইটা সংগ্রহ করব অবশ্যই ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: সংগ্রহ করুন এবং
পরিচিতজনদেরও সংগ্রহ করতে বলুন ;)

৮১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৩
মুনীর উদ্দীন শামীম বলেছেন: অভিনন্দন গোটা টিমকে..................
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন:
ধন্যবাদ ।

আশা করছি, আজ সন্ধ্যায় থাকবেন , শামীম ভাই ।

৮২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৫
আইরিন সুলতানা বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: ...... শনিবার সন্ধ্যা ৬টায় বইমেলার আশেপাশে আছি।


অপ্‌সরা বলেছেন: .....আমিও শনিবার সন্ধ্যা ৬টায় বইমেলার আশেপাশে আছি , লোকালটক ভাইয়ার পিছে।


--------------------

ওক্কে ! রইবো তক্কে তক্কে ! B:-/ B-)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫২

লেখক বলেছেন:
:):)

৮৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৮
রাজিবুল ইসলাম বলেছেন: প্রথমেই আন্তরিক অভিনন্দন এই ধরনের একটি কঠিন কাজ কে অল্প দিনে করে ফেলার জন্য। আজ হয়ত আপনাদের পাশে থাকতে পারবোনা কিন্তু বইটি কিনবো অবশ্যই। এটা কোন প্রকাশনির ষ্টলে পাওয়া যাবে পরবর্তিতে একটু জানালে উপকৃত হতাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন:
ভালো লাগলো ।

সংহতি প্রকাশন,
স্টল -২৪১

৮৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:২৩
সুবীর কর বলেছেন: বইটির মোড়ক উন্মোচনের সময় থাকার আগ্রহ রইল।
পুরো টিমকে আজকের ফাল্গুনী শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: বাসন্তী শুভেচ্ছা , দাদা ।

৮৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৯
সামী মিয়াদাদ বলেছেন: শুভেচ্ছা রাইখা গেলাম....বইটি সংগ্রহ করবো বইমেলা থেকেই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: ভালো লাগলো, সামী ।

শুভেচ্ছা ।

৮৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
সায়েম মুন বলেছেন: গতকাল সংহতি প্রকাশন এর স্টল - ২৪১ গিয়ে খোঁজ নিলাম অপরবাস্তব - ৪ এর কথা তারা কিছু জানে কিনা। উপস্থিত ২ জন সেলস্ ম্যান এর একজন আমতা আমতা করল আর একজন নামটা শুনেছে। আর যে উত্তর দিল "ব্লগের কথা তো বলছেন" হ্যা ঐ দিকে আমার ব্লগের ষ্টল পাবেন।

যাই হোক কথা হলো ২৪১ নং ষ্টলে বইটি পাবো তো:)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: হা হা হা !

ওরা হয়তো ভালো করে জানেনা, যদিও জানাটা উচিত ছিল ।

আজ থেকে অবশ্যই পাবেন । ইতোমধ্যে বই স্টলে পৌছে গেছে ।

ধন্যবাদ আপনার আন্তরিকতার জন্য ।

৮৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
সুবিদ্ বলেছেন: সবাইকে ধন্যবাদ.......

শুভকামনা, সাথে আছি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৭

লেখক বলেছেন:
সাথে আছেন জেনে খুশী হলাম ।

বইটি সংগ্রহ করার অনুরোধ রইলো, ভালো লাগবে নিশ্চিত ।

৮৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
রাজর্ষী বলেছেন: অভিনন্দন!! এগিয়ে যাক অপরবাস্তব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২১

লেখক বলেছেন: ধন্যবাদ রাজর্ষী ।

বইটি সংগ্রহ করবার অনুরোধ রইলো ।

৮৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
বাবুনি সুপ্তি বলেছেন: সবাইকে ধন্যবাদ। ভাল লাগল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৫

লেখক বলেছেন:
আজ সন্ধ্যায় মেলাতে থাকছেন তো ?

৯০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২২
এইচ, এম, পারভেজ বলেছেন:
এত ব্যস্ততা, চেষ্টা করবো।

সবাইকে ধন্যবাদ।
শুভ কামনা রইলো।


১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৬

লেখক বলেছেন: চেষ্টা করলেই থাকতে পারবেন বলে বিশ্বাস ।
আসবেন, নিমন্ত্রণ রইলো ।

ধন্যবাদ ।

৯১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

কর্তৃপক্ষকে ধন্যবাদ পোস্টটি স্টিকি করবার জন্য ।
৯২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৮
চিকনমিয়া বলেছেন: ষ্টিকিরে পেলাচ, আমরা সকলে খুশি
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৮

লেখক বলেছেন: মাইনাসের রাজা চিকনা জেডার পেলাচ মানে বিশাল কিছু :)

জেডারে ধইঞ্চা !

৯৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০
ভাবসাধক বলেছেন: অনেক ধন্যবাদ ।

বইটি সংগ্রহের আশা রাখি ।

এর প্রকাশনা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩০

লেখক বলেছেন: বইটি সংগ্রহ করবেন জেনে ভালো লাগছে ।

ধন্যবাদ আপনাকেও ।

৯৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:৫০
বংশী নদীর পাড়ে বলেছেন:
অবশ্যই বইটি সংগ্রহ করতে হবে। সকল বন্ধুদের কলমী ছোঁয়া একই বয়ে পাওয়ার লোভ কিছুতেই সামলানো যাচ্ছেনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪

লেখক বলেছেন: লোভ জিইয়ে রেখে দেরি না করে আজই সংগ্রহ করুন ।

আর পড়ে একটা রিভিউ লিখে ফেলুন সম্ভব হলে ।

৯৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৬
জ্বিনের বাদশা বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন
প্রচ্ছদটা অসাধারণ হয়েছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: বস, আপনার কাছে আমার ক্ষমা চাইবার আছে ।

৯৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫২
ইসানুর রহমান বলেছেন: অপরবাস্তব - ৪ এর নেপথ্যে যারা আছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই । আজ সন্ধ্যায় থাকছেনতো ?

৯৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৩
শেরজা তপন বলেছেন: ইচ্ছা আছে যাবার- না যেতে পারলে সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৭

লেখক বলেছেন:

থাকতে পারলে খুবই ভালো হয় ।

ধন্যবাদ ।

৯৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:০৫
তিসা১ বলেছেন: পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।

মেলাতে আসছেনতো ?

অপরবাস্তব সংগ্রহ করছেনতো ?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: আপনাকেও ।

মেলায় আসছেনতো ?

১০০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬
সামছা আকিদা জাহান বলেছেন: ধন্যবাদ সম্পুর্ন টিমকে। উপস্থিত থাকার উপায় থাকলে অবশ্যই মেলায় উপস্থিত থাকতাম। আসাধ্য সাধন করেছেন। আবারও ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: সব ব্লগারদের অংশগ্রহণ, উপস্থিতি, ব্লগারদের এই উৎসবকে অনেক বেশী প্রাণবন্ত করবে সন্দেহ নেই ।

১০১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৩
রাগিব বলেছেন: সম্ভবত আমার ইমেইল আপনার স্প্যাম ফোল্ডারে গেছে।

যাহোক, আমার ইমেইল হলো আমার নাম @ জিমেইল ডট কম (মানে, রাগিবহাসান@জিমেইল ডট কম)। হাসানে একটা এস।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

লেখক বলেছেন:
স্প‌্যাম ফোল্ডারেও নেই, আমি দেখেছি ।

আমি আপনাকে মেইল করছি ।

১০২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৩
সকাল রয় বলেছেন: শুভেচ্ছা রইলো
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ ।
আর মাত্র দু'ঘন্টা ।
মেলাতে হাজির হয়ে যান । :)

১০৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪২
কিপটে বলেছেন: amar lekha ni kan ami ki karo chita karap likhi
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২০

লেখক বলেছেন:
জাতির বিবেকের কাছে প্রশ্ন !

কিন্তু ভাই , আপনে কেঠায় ?

১০৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৩
বুলবুল আহমেদ পান্না বলেছেন: অপরবাস্তব-৪ এর জন্য শুভ কামনা রইল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯

লেখক বলেছেন:
আর মাত্র দু'ঘন্টা পর মেলাতে অপরবাস্তব - ৪ এর মোড়ক উন্মোচন হচ্ছে ।

আশা করি , থাকবেন ।

১০৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭
ফিউশন ফাইভ বলেছেন: ভেবেছিলাম, কাছ থেকে না হোক, দূর থেকে হলেও দেখবো অপরবাস্তবের মোড়ক (আহা, কেন যে সেটা কাপড় হল না!) উন্মোচন অনুষ্ঠান। সেটা তো দূরের কথা, আটটার আগে আদৌ অফিস থেকে বের হতে পারবো কিনা- তা নিয়েই সন্দিহান। শ্লার, চাকরি ছেড়ে দিতে ইচ্ছে করছে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: কঙ্কি ! যায়তে পারেন নাই !

৮টার পরে হইলেও একটা ঘুরান্তি দিয়েন ।
পরিস্থিতি দেইখা আইসা একটা পোস্ট দিয়েন ।

১০৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫০
হিমাংশু বলেছেন:
অভিনন্দন!
অপর বাস্তবের সাফল্য কামনা করছি। আগের চেয়ে এবার অনেক বেশি সমৃদ্ধ এবং পাঠকপ্রিয় হবে আশা করা যায়, একারণে যে, এবার অতি আঁতেলদের হাত লাগে নি।

তোমাকে, লোকালটককে, এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: আপনাদের শুভ কামনায় আমাদের পথচালা !

বসের পরিচয় ! :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: হুমম !

১০৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০০
সাইফ সামির বলেছেন:

শুভেচ্ছা বন্ধু!

এখন ছয়টা বাজে... মোড়ক উন্মোচন হয়ে গেল?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন:
এতক্ষণে মোড়ক উন্মোচন হয়ে গেছে নিশ্চয় ।

আপডেট পোস্ট পাবো ছবিসমেত ।

১০৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২
বাঙ্গাল বলেছেন: ভালা কাম... করছুইন
এলা এক্টূ জিরান।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৬

লেখক বলেছেন: আসলেই এট্টু রিল্যাক্স করণের সময় হইছে ।

১১০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
কাজল রশীদ বলেছেন:
শুভকামনা, তবে আমরা কি ভাবে পাবো লন্ডনে বসে। বইমেলা অনলাইন
কথা রাখে না।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৯

লেখক বলেছেন:
আপনার এই অভিযোগের প্রতি বইমেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ।

আর একভাবে সংগ্রহ করতে পারেন, দেশে কোন বন্ধুকে বললে, সংগ্রহ করে আপনার জন্য পাঠাতে পারে ।

আমি নিজেও সেভাবেই সংগ্রহ করবো । আমিও দেশ থেকে ছ'হাজার মাইল দূরে ।

১১১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
ইতোমধ্যে মোড়ক উন্মোচন হয়ে গেছে, খবর পেলাম ।
ব্লগারেরা ফিরতে শুরু করলে বিস্তারিত আপডেট জানা যাবে ।
১১২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৮
চন্দ্র কথা বলেছেন: শুভ কামনা রইলো। বইমেলার পরে কোথায় বইটি পাওয়া যাবে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৫

লেখক বলেছেন: প্রথম পাতায় একটা বিজ্ঞাপন আছে দেখুন ।

কিংবদন্তীর ওই ঠিকানায় সারা বছরই পাবেন ।

ধন্যবাদ ।

১১৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৩
মন যাযাবর বলেছেন: শুভেচ্ছা অবিরাম অজস্র ধারায়........।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫১

লেখক বলেছেন: শুভেচ্ছা একুশের এবং ফাগুনের ।

১১৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
অদ্রোহ বলেছেন: এইমাত্র অপরবাস্তবের সফল মোড়ক উন্মোচন দেখলাম ,ব্লগের রথী মহারথীদের দেখাও হল এই সুযোগে :)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৩

লেখক বলেছেন: মজার ব্যাপার কি জানেন, সবাইকে দাওয়াত দিয়ে , মোড়ক উন্মোচন উৎসবে উপস্থিত থাকতে অনুরোধ করে, এই সময়টাতে আমি ভীষণ নিঃসঙ্গে হয়ে গেছি, এই সময়টাতে ৬হাজার মাইল দূরে বসে আমি ভীষণ মিস করছি এই উৎসব !

জানতে পারছিনা, কেমন , কি হলো !

কেমন মজা হলো লিখে একটা পোস্ট ছাড়ুন না !

১১৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৩
প্রবাসী রনি বলেছেন: লিংক দেওয়ার জন্য ধন্যবাদ, আশা করি কাটতি হবে খূব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৬

লেখক বলেছেন:
আশা করছি বইটি জনপ্রিয়তা পাবে ।
সেই বিশ্বাস নিয়েই কাজ করেছি ।

১১৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৬
আকাশচুরি বলেছেন: কেউ যদি মোড়ক উন্মচনের একটা পোস্ট দিতেন!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৭

লেখক বলেছেন:
আমি যে কি ভীষণ মিস করছি এই উৎসব ।

হঠাৎ ভীষণ একা হয়ে গেলাম ।

১১৭. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
জেরী বলেছেন: অপরবাস্তবের মোড়ক উন্মোচনএর ছবি দেখতে চাই:)
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫০

লেখক বলেছেন: ছবি সমেত বিস্তারিত পোস্ট আসার কথা ।

পোস্ট দাতারা বোধকরি এখনও মেলা থেকে ফেরেননি ।

১১৮. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০২
বাবুল হোসেইন বলেছেন: ভাইয়া প্লিজ এখন লিস্ট টা দেন না..................
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: আপনি কি বিশেষ কোন লেখকের লেখার বিষয়ে জানতে চায়ছেন, তাহলে বলুন, আমি জানাই ।

১১৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৮
অপ্‌সরা বলেছেন: সাড়ে ৪ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত মেলায় ছিলাম। অনেক সাধ্য সাধনাতেও সঙ্গীসাথীদেরকে সাড়ে ৭ টা পর্যন্ত বসিয়ে রাখতে পারলাম না। নজরুল মন্চের সামনে উঁকিঝুকি দিলাম ভাইয়া আপুনিদেকে দেখা যায় কিনা । তখনও মনে হয় কেউ এসে পৌছুয়নি।:(

যা জ্যাম ছিলো আমি ২ ঘন্টা জ্যামে বসে ছিলাম। :(

পরে গিয়ে বইটি কিনে নেবো কি আর করা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৩

লেখক বলেছেন: জ্যামের কারণেই সবার দেরি হইছে ।

১২০. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩০
আলী আরাফাত শান্ত বলেছেন: কিনা আইনা পড়তেছি!
প্রচ্ছদটা ফাটাফাটি:)

আপনে দেশে আইবেন না?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৮

লেখক বলেছেন: আমু রে ভাই ।

দোয়া করো যেন তাড়াতাড়ি আয়তে পারি ।

১২১. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩১
সায়েম মুন বলেছেন: সন্ধ্যা সাতটার দিকে মেলায় যাই। তাই মোড়ক উন্মোচনের কথা ভুলে সরাসরি স্টলে গিয়েছিলাম আর আমি হচ্ছি ৮ নং ক্রেতা। বইটির মূল্য মাত্র ১০০ টাকা।

----------------ধন্যবাদ আরাশি ভাই এবং পুরো টিমকে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪০

লেখক বলেছেন: প্রথম সারির ক্রেতা হবার জন্য আপনাকে সম্মাননা দেয়া উচিত । :)

খুশী হইলাম বস ।

১২২. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৮
সায়েম মুন বলেছেন: @অপ্‌সরা ----সহযোগী সম্পাদক এখনও বই সংগ্রহ করেনি:) তোমার পুরো নাম দেখে বুঝলাম তুমি পরী না মানবী।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: :) :)

১২৩. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৯
অপ্‌সরা বলেছেন: না , আমার পরীর দেশের সঙ্গীসাথীগুলো খুবি পাজী টাইপ ছিলো । আমাকে ঐদিকে যেতে দিচ্ছিলোনা। এরপর একা একা যাবো অবশ্যই উড়ে আর বইটা উড়িয়ে আনতে।



পুরো নাম কি পরী পরী না ??????????????

কি বলো ??????????????
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: পরী আপি, বই না কিইনাই এতো খুশী?

শুনেন কম কইরা হইলেও ১০ কপি কিনবেন ।

আমরা চাই, পরীদের রাজ্যেও অপরবাস্তব ছড়িয়ে যাক :)

১২৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৬
আর আমরা করি খামার বলেছেন: পোস্ট চেয়ে পোস্ট দিলাম :)
তাও সাড়া পাই না :(
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন:

ইতোমধ্যেই সারা পাওয়া গেছে, বস ।

১২৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: মেলায় গেছিলাম। অনুষ্ঠানেও ছিলাম। দারুন একটা বই হয়েছে। ব
১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: আপনিতো অপরবাস্তব - ৪ এর লেখকদের একজন ।
অটোগ্রাফ সমেত আমার লাইগা একটা বই রাইখেনতো , পরে সংগ্রহ কইরা নিমুনে :)

১২৬. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৮
জানা বলেছেন:

অভিনন্দন শুভেচ্ছা এবং ধন্যবাদ পুরো দলটিকে, যাঁরা এত অল্প সময়ে বিশেষ আনন্দ, ভালবাসা আর শ্রম দিয়ে বইটি আমাদের হাতে তুলে দিলেন। খুব যত্ন করে বাছাই করা লেখা, চমৎকার প্রচ্ছদ আর দারুণ রঙের অপরবাস্তব-৪ হাতে পেয়ে খুব আনন্দ হলো। 'ঘোমটা খোলা'র আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকতে পেরে ভাল লেগেছে।

প্রতিবছর যেন এমনি করেই......।
আবারও ধন্যবাদ সংশ্লিষ্ট সকল বন্ধুদের।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৩

লেখক বলেছেন:
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে জানা'পু !

আগামী বছর থেকে আরো বড়ো পরিসরে অপরবাস্তব নিয়ে কাজ করতে চাই, আপনাদের , সহব্লগারদের সবার সহযোগীতা থাকলে সম্ভব বলে বিশ্বাস করি ।

ধন্যবাদ ।

১২৭. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩১
অপ্‌সরা বলেছেন: ১০ কপি না ২০ কপি কিনবো ওকে???
প্রমিজ!!!!!!!!!!

২০ কপির ছবি তোমাকে পাঠাবো তার পর ভাইয়া।:):):)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: ২০ কপির বুকিং পাইয়া অতিব খুশী হইলাম । :) :)

১২৮. ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫২
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমার প্রিয় কারও লেখা ছাপা হয়েছে, এটা জানলেই না আমি কিনতে যাব বইটা! ঠিক আছে, সেটা যখন বললেন না, তখন আর কেনা হল না। ভাল থাকবেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৩

লেখক বলেছেন: ভালো কৌশল :)

বস, ব্লগে খুব ভালো যারা লেখেন, সেই ৪৫জন লেখকের মধ্যে নিশ্চয় আপনার প্রিয় লেখককেও পেয়ে যাবেন । :)

১২৯. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
রাগিব বলেছেন: বইমেলা ডট কম এর মাধ্যমে বইটা অর্ডার দিয়েছি। সপ্তাহ দুয়েকের মধ্যে পেয়ে যাবার আশ্বাস পেলাম -- অপেক্ষায় আছি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৯

লেখক বলেছেন:
জেনে ভালো লাগলো রাগিব ভাই ।

১৩০. ০৮ ই মার্চ, ২০১০ দুপুর ২:৫৪
অমিত চক্রবর্তী বলেছেন: শিপন ভাই আপাতত ঢাকায় নাই কিন্তু অপরবাস্তব খুলনা থেকে পাওয়ার কি কোন উপায় আছে?জানালে কৃতজ্ঞ হব।আর আপনাদের এই অসাধারন প্রচেষ্টা এবং তার বাস্তবায়নকে স্যালুট!
০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩৭

লেখক বলেছেন:
প্রিয় অমিত, খুলনাতে কিছু বই যাবার কথা ছিলো । এখনও যায়নি । ঢাকায় এলে আজিজ মার্কেটের (নিচতলায়) কিংবদন্তিতে সারা বছরই বইটি পাওয়া যাবে ।

ধন্যবাদ আপনার আন্তরিকতার জন্য ।

০৮ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: নিতান্ত যদি সংগ্রহ করতে নাই পারেন, আপনার ঠিকানাটা ই-মেইলে পাঠিয়ে দিলে, কুরিয়ারে আপনাকে হয়তো বই পৌঁছানো সম্ভব হবে ।

১৩১. ০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:০০
অমিত চক্রবর্তী বলেছেন: ঠিক আছে শিপন ভাই।আমার পরিচিত একজনকে অবশ্য আজ বিকালে বললাম।ও বলেছে আনিয়ে দিবে।

আমি গভীর আগ্রহে বইটির অপেক্ষা করছি।
০৮ ই মার্চ, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: ঠিকাছে ।

ভালো থাকুন ।

১৩২. ১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: "অপরবাস্তব - ৪"কিভাবে সংগ্রহ করতে পারব । জানালে উপকৃত হই
১০ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৫০

লেখক বলেছেন:
আপনার অবস্থান যদি ঢাকাতে হয়, আজিজ সুপার মার্কেটের নীচতলায় 'কিংবদন্তী' তে পাবেন ।

চট্টগ্রামে পাবেন, "অমর বই ঘর" । নুপুর মার্কেট , নীচতলা, স্টেশন রোড, চট্টগ্রাম ।

 

মোট সময় লেগেছে ১.২৯১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নির্গুণ বলে, গুণীজনকে ভীষণ পছন্দ !

মানুষের ভালোবাসার ক্ষমতায় মুগ্ধ

মানুষের প্রতারণায় হই ঋদ্ধ

মানুষের ঘৃণার উৎসে উৎসুক !
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ