somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সীমান্তে বিএসএফ এর অবৈধ অনুপ্রবেশ, নতজানু পররাস্ট্রনীতিকে ধিক্কার

১৫ ই মার্চ, ২০১০ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবার বিডিআর বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের পরই সীমান্তে দু'চারজন বাংলাদেশীর লাশ ফেলে দেয় বিএসএফ । এমনকি বৈঠক চলাকালীন সময়েও বাংলাদেশী হত্যা করে বিএসএফ এর নিশানা ঠিক করবার নজির অহরহ । মাত্র তিন দিন আগের প্রতিশ্রুতি ভুলে আবারো দুবৃর্ত্ত বিএসএফ বাংলাদেশ সীমানায় অনুপ্রবেশ ঘটিয়েছে । সংবাদে প্রকাশ, সীমানার একমাইল অভ্যন্তরে তারা ঢুকে পড়েছে । গুলি করে নিরীহ ৩০ জন বাংলাদেশীকে আহত করেছে ।


বিএনপি -জামাত জোটের রাজনীতির একটা বড়ো প্রচার আওয়ামীলীগ ক্ষমতায় গেলে দেশ ভারত হয়ে যাবে । আদতে সেরকম সম্ভাবনা না থাকলেও ভারতের প্রতি আওয়ামীলীগের দুর্বলতার ফলে নতজানু পররাস্টনীতির চরম উদাহরণ হৃদয়, কর্ণ এবং দৃস্টি পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে । বরাবরই পাখির মতো বাংলাদেশী শিকার করছে বিএসএফ । সরকারের উচ্চ পর্যায় থেকে এখন পর্যন্ত এর জোরালো কোন প্রতিবাদ পাওয়া যায়নি । সেটা আওয়ামী সরকারের এই সময়েতো বটেই এমনকি ভারত নিয়ে রাজনীতি প্রিয় বিএনপি-জামাত জোট সরকার আমলেও নতজানু পররাস্ট্রনীতির চিত্র এরচে' উন্নত ছিল বলে দাবি করা যাবেনা ।


গতকালের ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে স্বরাস্ট্রমন্ত্রী বলেছেন-- "এটা দুঃখজনক !"
আমাদের অদক্ষ পররাস্ট্রমন্ত্রী এটাকে 'বিচ্ছিন্ন" ঘটনা বলে অভিধা দিয়েছেন । দিপুমণি ম্যামকে বিনয়ের সঙ্গে বলা যায়, যারা বাবা, ভাই, স্বামী হারায় বিএসএফ এর বর্বরতায়, বিচ্ছিন্নতা শব্দটা তারা বুঝেন না । কিম্বা আপনার পিতা ভ্রাতা অথবা স্বামী বিএসএফ এর বর্বর হত্যার শিকার হলে নিশ্চয় তখন আর সেটা আপনার কাছে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হবেনা । বিএসএফ কর্তৃক আরো কতো বাংলাদেশীকে হত্যা করা হলে সেটা বিচ্ছিন্ন ঘটনা বলে অভিধা পাবেনা, দীপুমণি কি তা বলতে পারেন ?

শেখ হাসিনার চীন যাত্রার দিনে ভারতের ন্যাক্কারজনক এই ঘটনার আড়ালে ভারত আমাদের কি মেসেজ দিতে চায় ? ভারত কি চায়না চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে উঠুক ? ভারত কি তা চায় ?


শেখ হাসিনা কি একটা ফোন করে ভারত সরকারকে জিজ্ঞেস করতে পারেন, এইরকম বন্ধুত্বের নিদর্শন আর কতোকাল চলবে ?


সামন্তবাদী ভারতের এমন ন্যাক্কারজনক জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানাই । ধিক্কার নতজানু পররাস্ট্রনীতিকে ।

ভারতের জঘণ্য আচরণ সম্পর্কিত পত্রিকার কিছু রিপোর্ট : -



সমকাল রিপোর্ট

আমার দেশ

আজ ১৫ তারিখের আপডেট নিউজ হলো, এই ঘটনায় বিডিআর বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ফের । "এভাবে আর গুলি করবেনা বলে বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছে । যে কোন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলা হয়েছে । প্রশ্ন হলো, আগে কি এরকম প্রতিশ্রুতি বিএসএফ আর দেয়নি কোনদিন ? দেখার বিষয় এই প্রতিশ্রুতি কতোদিন মেয়াদে টিকে থাকে ।


সংযুক্তি :



ভারতের জনৈক পররাস্ট্র সচীব বাংলাদেশ ভ্রমণে এসে কথা দিয়ে গেছেন, আগামী একবছর বিএসএফ আর একতরফা গুলি চালাবেনা ।

তেনার উদ্ধৃতিটি নানাকারণে আমোদজনক । কারণ, এই উদ্ধৃতি থেকে যে সত্যগুলো বেরিয়ে আসে, তা হলো,-

১. ভারত যে একতরফা গুলি চালিয়ে বাংলাদেশী হত্যা করে, অবচেতনে সেই সত্য স্বীকারুক্তি ।

২.বাংলাদেশীদের গুলি করে মেরে ফেলাটা ভারতীয়দের ইচ্ছাধীন । ইচ্ছা হলো, একবছর বিরতি নিলেন। ইচ্ছে হলেই আবার গুলি করে বাংলাদেশী হত্যার কাজটা নিষ্ঠার সঙ্গেই তারা শুরু করবেন ।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১০ রাত ১১:১৫
৪১টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×