একটা ব্যাখ্যা চাই : ফিউশন ফাইভ এর কাছে
১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩৯
ব্রিগেড সিক্সটিন নিকে
আপনি যখন সামহোয়ার ইন এ লেখার মনোনয়ন চান , তখন বলেন নি
এটা অপরবাস্তব - ৩ নামে প্রকাশিত হবে।
অপরবাস্তব -১ / ২ এর অধিকর্তা ছিলেন কৌশিক / অন্যমনস্ক শরত - প্রমুখেরা।
সামহোয়ার ইন সংকলন টা কিভাবে অপরবাস্তব - ৩ এ পরিনত
হলো , তার একটা ব্যাখ্যা দিলে ভালো হয়।
আমরা কেউ কেউ জানি, সামহোয়ার ইন এর লেখা বাছাই এ কিছু নির্বাচক ও
মনোনীত করা হয়েছিল। তারা কেউ ও কি জানতেন , এটা মূলত
অপরবাস্তব- ৩ এর জন্যই ?
আগামী তে সামহোয়ারের সব সংকলন কি এই নামেই চলবে সিরিয়ালি ?
জানার আগ্রহে থাকলাম।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সবাক বলেছেন:
প্রীতি আপনার কি হয়???
লেখক বলেছেন: জেঠি
বিডি আইডল বলেছেন:
প্রীতি জ্যাঠিরে ভালা পাই
অকাটমুর্খ বলেছেন:
প্রীতি আপ্নার জেঠি হয় জেনে প্রীত হৈলাম...
লাল দরজা বলেছেন:
ব্যাখ্যা চাই, ব্যাখ্যা চাই
ফিউশন ফাইভ বলেছেন:
অপরবাস্তব বিষয়ে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।বর্ষসেরা লেখার মনোনয়ন চাওয়ার উদ্দেশ্য ছিল দুটি-
১. ব্লগে প্রকাশিত এক বছরের ভালো লেখাগুলো এক জায়গায় নিয়ে আসা, অনেকটা আর্কাইভের মতো।
২. ভালো লেখা ও লেখকদের সম্মানিত করা। এজন্য শুরুতে আমরা অর্থপুরস্কার ঘোষণা করেছিলাম। পরে তা থেকে সরে আসার পর ব্লগের ভালো লেখাগুলোকে আরো বেশি পাঠকের সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিষয়ভিত্তিক কয়েকটি বই (গল্প, কবিতা, প্রবন্ধ ও অন্যান্য) প্রকাশের সিদ্ধান্ত নিই। মূলত যোগাযোগের সমস্যায় আমরা প্রকাশক পেতে ব্যর্থ হই। তবে "অপরবাস্তব" যেহেতু ব্লগের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, তার ধারাবাহিকতা রক্ষার চেষ্টাও আমাদের ছিল। শেষ পর্যন্ত নিজেদের অর্থায়নে আমরা "অপরবাস্তব-৩ : সামহোয়্যারইন...ব্লগ গল্প সংকলন" প্রকাশ করি।
এর আগে ২০০৭ ও ২০০৮ সালে যেহেতু "অপরবাস্তব" নামে পর পর দুটি সংকলন বের হয়েছিল, এবারেরটি স্বাভাবিকভাবেই "অপরবাস্তব-৩" হয়।
হ্যাঁ, নির্বাচকদের সকলেই যে নির্বাচনটা বইয়ের জন্য হচ্ছে, তা জানতেন। আমাদের সংরক্ষিত গ্রুপের প্রথম পোস্টটিই ছিল- বই প্রকাশ : কী করা যায়, কিভাবে করা যায়? এ বিষয়ে সেখানে দীর্ঘ আলোচনা হয়েছে।
"অপরবাস্তব-৩" প্রকাশ পর্যন্তই আমার দায়িত্ব। আগামীতে অপরবাস্তব বের হবে কিনা- তা আদি উদ্যোক্তারাই নির্ধারণ করবেন। তবে "অপরবাস্তব-৩"-এর সম্পাদক হিসেবে আমার লক্ষ্য ছিল, একে ব্যবসাসফল করে তোলা, যথাসম্ভব বেশি পাঠকের কাছে নিয়ে যাওয়া। গত তিনদিনে অপরবাস্তবের বিক্রি দেখে মনে হচ্ছে, এই লক্ষ্যটি সফল হতে চলেছে।
আমি আগেই বলেছি, এটা কারো একার বই নয়। এটা সব ব্লগারের নিজের বই। সুতরাং অপরবাস্তব-৩ বিষয়ে কোনো ব্লগারের কিছু জানার থাকলে, বলুন। আমরা আপনাদের আগ্রহ মেটানোর চেষ্টা করবো যথাসম্ভব।
লেখক বলেছেন: হ্যাঁ, নির্বাচকদের সকলেই যে নির্বাচনটা বইয়ের জন্য হচ্ছে, তা জানতেন। আমাদের সংরক্ষিত গ্রুপের প্রথম পোস্টটিই ছিল- বইপ্রকাশ
না , এটা ঠিক নয়। বই হবে তবে তা অপরবাস্তব এর - ৩ হবে তা বলেন নি।
অপরবাস্তব করতে হলে কৌশিক /শরত রা ই এগিয়ে আসলে পারতেন/
আপনি - (লোকাল , ব্রিগেড, ফিউশন) কেন এলেন ?
যাদেরকে নির্বাচক হিসেবে নিয়েছিলেন , এদের অনেকেই অপরবাস্তব
এর কথা শুনলে হয়তো আগেই সরে যেতেন।
আমার মনে হয় ফিউশন , আপনি বিতর্কিত অপরবাস্তব কে পুনর্বাসনের কাজটিই করেছেন কৌশলে।
এটা কি খুব জরুরী ছিল।
সামহোয়ার সংকলন অন্য নামে হতে কি বাধা ছিল ? কেন ছিল ?
আকাশ প্রদীপ বলেছেন:
ব্লগ থেকে যতটুকু জানছি যে আপনাকে কেউ চেনে না বা দেখেনায় তাহলে কিভাবে আপনি এই কাজটি করলেন আর এই ধরনের একটা কাজ করার জন্য তো কখন না কখন কোথাও না কোথাও তো দৈহিক উপস্থিতির প্রযোজন পড়ে। তবে কি আপনি নিজেকে কারো সামনে উপস্থাপন করসেন?লেখকের পোষ্ট মতে, আগের দুটা বই এর কাজ করেছিল কৌশিক / অন্যমনস্ক শরত। তারা/বা এদের মধ্যে কোন একজন তো মনে হয় এবারও ছিল। সেক্ষেত্রে তারা আপনার সাথে কিভাবে এব্যাপারে যোগাযোগ হলো? কেনই তারা এবার আপনাকে সম্পাদনার কাজে বেছে নিলো।
অনেকের হয়ত খেয়াল আছে প্রতিবার এই বইটা বের হবার পরে ব্লগে একটা গন্ডোগলের সৃষ্টি হয়, বলা হতো একটা ব্যাবসায়িক মনোভাব থেকে এই বই টা বের করা হয়েছিল। এবার কেন এমন কোন প্রশ্ন উত্থাপন হলো না। তবে কি কারো নির্দেশে এবার এমন হলো
আপনি এ বিসয়গুলো কিভাবে দেখেন
সবাক বলেছেন:
আপনার জেঠিরে আমি বহোত পেয়ার করি , আফা
লেখক বলেছেন: লুল !!!!!!
ফিউশন ফাইভ বলেছেন:
আকাশ প্রদীপ@
এর আগে আমি "ফিরে দেখা ৭১" নামে মুক্তিযুদ্ধবিষয়ক একটি ই-সংকলন প্রকাশ করেছিলাম। সম্ভবত সেটা দেখে কৌশিক আমাকে ই-মেইলে অপরবাস্তব-৩ সম্পাদনার প্রস্তাব দিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরে।
অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না, তবে এটাই সত্য যে, শুধুমাত্র ইমেইলে-ইমেইলে এই "অপরবাস্তব-৩" বইটি আমরা বের করে ফেলেছি। এনটিভির সাক্ষাৎকারেও কৌশিক বলেছেন যে, গত দুই মাসে তার সঙ্গে আমার মোট ৫৫টি মেইল বিনিময় হয়েছে অপরবাস্তব প্রকাশনা বিষয়ে। কৌশিক বা প্রকাশক বা অন্য কারো সঙ্গে দেখা যদি হতোই, তাহলে এতোগুলো মেইল বিনিময়ের দরকার কিন্তু পড়ে না। আর যেহেতু সম্পাদনা, প্রুফ দেখা, পেইজ মেকআপ, অলংকরণ- সব আমি একাই করেছি, তাই অন্য কারো সঙ্গে সাক্ষাৎ কিংবা মুখোমুখি বৈঠকের প্রয়োজন পড়েনি। আমার তো এখন মনে হচ্ছে, ইন্টারনেট সুবিধা থাকলে উত্তর মেরু থেকেও বাংলা একাডেমি বইমেলায় বই বের করা খুবই সহজ কাজ।
আমরা খুব পরিকল্পনা করে এবারকার কাজ করেছি। তাই আমার মনে হয়, এবার বিতর্ক সৃষ্টির সুযোগও কম। তবে কেউ চাইলে বিতর্ক করতে পারেন, আমার আপত্তি নেই।
আপনাকে ধন্যবাদ।
ফিউশন ফাইভ বলেছেন:
নীলবকুল @
আসলে নির্বাচকদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ব্লগারদের মনোনয়ন থেকে ভালো লেখাগুলো বাছাই করে নেওয়ার জন্য। বইয়ের নাম কী হবে, সেটা ছিল সম্পাদকের সিদ্ধান্তের বিষয়। নির্বাচকদেরও এ ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপন করতে দেখিনি।
অপরবাস্তব করলে কেন কৌশিক-শরতকেই এগিয়ে আসতে হবে? কেন সেটা লোকালটক পারবেন না?
নির্বাচকদের যে কোনো মুহূর্তে সরে যাওয়ার সুযোগ ছিল। এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিল না। আমি যখন কোনো কাজ করি, তখন আমি একা কাজ করার মনোভাব নিয়ে করি। আমার ধারণা, সেই সামর্থ্য আমার ভালোই আছে। "ফিরে দেখা ৭১" আমি একাই করেছিলাম।
"এদের অনেকেই অপরবাস্তব এর কথা শুনলে হয়তো আগেই সরে যেতেন"- এটা অনুমানের কথা। অনুমান আর বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য আছে। তাছাড়া অনুমানের ওপর ভিত্তি করে তো কিছু বলাও যায় না।
হ্যাঁ, অতীতে নানা কারণে "অপরবাস্তব" বিতর্কিত হয়েছিল। এবার সেই "অপরবাস্তব" প্রশংসিত হয়েছে। এই "পুনর্বাসনের" কাজটি করতে পেরে, ব্লগীয় ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে পেরে আমি খুবই আনন্দিত। এটা জরুরি ছিল তো বটেই।
লালসালু বলেছেন:
সবাক বলেছেন: আপনার জেঠিরে আমি বহোত পেয়ার করি , আফা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














