somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলিব্রেটিদের অনৈতিক কর্মকাণ্ড

১৭ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেলিব্রেটিদের অনৈতিক কর্মকাণ্ড বাড়ছে। সে সাথে বাড়ছে তাদের প্রতি আক্রমণ। এ সব আক্রমণকারীরা অভিযোগ করছেন যে, সেলিব্রেটিরা তাদের ঘোরাচ্ছেন। অনৈতিক সম্পর্কে জড়িয়ে সরে আসছেন।
ইদানিং এটি লাইভ টেলিভিশন অনুষ্ঠানে গিয়ে ঠেকেছে। সর্বশেষ বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে বাংলালায়ন মিউজিক কল অনুষ্ঠানে এ রকম এক আক্রমণের শিকার হয়েছেন এক সময়ের জনপ্রিয় আরজে নীরব। এখন তিনি ভিডিও জকি হিসাবে বাংলাভিশনের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।
স¤প্রতি তাকে আক্রমণ করে এক তরুণী বলছেন, ‘তুই আর কত মেয়ের জীবন নষ্ট করবি। ভাল হয়ে যা (গালি)।’ ওই অনুষ্ঠানে গান করতে এসেছিলেন হালের তরুণদের জনপ্রিয় শিল্পী ন্যান্সি। ঘটনার পরপরই এ ভিডিওটি আপলোড করা হয় ইউটিউবে। দেখছেন অনেকে।
ইউটিউব থেকে এটি এখন ছড়িয়ে পড়ছে সামহয়্যারইনব্লগ ও ফেসবুকে। সেখানে গতকাল বিকালে এ প্রতিবেদন তৈরীর সময় পর্যন্ত দেখেছেন প্রায় একহাজার জন। মন্তব্য করেছেন অনেকে। এর আগে আরটিভি’র একটি লাইভ অনুষ্ঠানে এ রকম আক্রমণের শিকার হন শিল্পী আঁখি আলমগীর।
এটিও ইউটিউবে রয়েছে। দীর্ঘসময় ধরে ইউটিউবে থাকলে এটি প্রত্যাহার করা হয়নি। দু বছর আগে এটি দু’জন আলাদা ভাবে আপলোড করেন। একজনেরটা দেখেছেন ১০ হাজারের কিছু বেশি দর্শক। আরেকজনেরটা প্রায় দশ হাজার। বছরখানেক আগে রিপোস্ট করা এর আরেকটি ভিডিও ক্লিপটি দেখেছেন আরো তিন হাজারের মত দর্শক।
তবে এ ধরণের সঙ্কট যে বাড়ছে, তা নিয়ে ডিজিটাল দুনিয়াতে নানান কিসিমের আলাপ হচ্ছে। তবে এটাকে কেউ মেনে নিতে পারছে না। কারণ হিসাবে তারা বলছেন, একজন মানুষের ব্যাক্তিজীবনে অনেক সমস্যা সঙ্কট থাকতেই পারে। কিন্তু সেটাকে একেবারেই লাইভ অনুষ্ঠানে নিয়ে আসা সঙ্গত নয়।
একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রযোজক বলছেন, সেলিব্রেটিদের সবারই কম বেশি নারী বা পুরুষ ঘটিত সমস্যা রয়েছে। কিন্তু বিষয়টাকে ব্যাক্তিগত পর্যায় থেকে লাইভ অনুষ্ঠানে আনাটা সঙ্গত বলে আমি মনে করি না। কারণ আমরা যে সব অনুষ্ঠান করি, সে সব পরিবারের সবাই মিলে দেখে থাকেন। সেখানে এ ধরণের আচরণ দর্শকদের তরফে কাম্য হতে পারে না।
নীরবের বিষয়টি নিয়ে ফেসবুক, ব্লগ ও ইউটিউবে নানান জন নানা মত দিয়েছেন। সামহয়্যারইনব্লগে এটি গতকাল সর্বশেষ পোস্ট করেছেন বড় ভাই নামে একজন ব্লগার। তিনি এর শিরোনাম দিয়েছেন, ‘নীরবের সেই ঐতিহাসিক ভিডিও’। এ ব্লগে ইউটিউব থেকে ধার করা ভিডিও ক্লিপটি দেখে ব্লগার কর্ণেল সামুরাই লিখেছেন, ‘ডিজুস কট খাইছে দেখি।’ ব্লগার ১১ স্টার লিখেছেন, ‘সব ডিজুস (গালি) লুচ্চা, ওদের মুখোশ খুলে দেয়া দরকার। শুধুমাত্র ডিজুস মাইয়াগুলা ওটা বুঝলো না। অসুবিধা কি নিজের সর্বনাশ নিজেই যদি কেউ করার ব্যবস্থা করে দেয় তাতে আমাদের কি?’ তার পরের অংশ প্রকাশ যোগ্য নয়।
ব্লগার হেডস্যার বলেছেন, ‘(নীরবের) সেই জ্বলন্ত আগুণে ঘি ঢেলেছেন ন্যান্সি। যেই হাসি দিছে...’।
সহচর বলেছেন, ‘ভরা বাজারে ইজ্জত লইয়া টান দিল। ইজ্জতের টায়ার পুড়ে পাঁচার।’
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×