somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৮- পতিতাঃ খদ্দের যখন প্রধানমন্ত্রী

২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"হারেম" কথাটা শুনলেই কেমন যেন মেয়ে মেয়ে গন্ধ আসে। শব্দটা সম্ভবতঃ এ্যারাবিক। উন্মত্ততা, মাতালপনা, নগ্ন নৃত্য হচ্ছে "হারেম" এর অপরিহার্য উপাদান। এ্যারাব শেখ এবং আমাদের মোগল সম্রাট গণ এর বদৌলতে এই শব্দটার সাথে আমাদের পরিচিতি ঘটে। ভারতীয় উপমহাদেশে হারেম শব্দটা বাংলায় বা হিন্দীতে "জলসাঘর" বলে থাকি আমরা। সৃষ্টির শুরুতে মদ/নারী নিয়ে উন্মত্ততা না থাকলেও বহুকাল পূর্ব থেকেই এই রীতি চলে আসছে। অবৈধ যৌনমিলনে বা মদ/নারী নিয়ে উন্মত্ততায় সাধারণ জনগণের বিচার/সাজা হলেও অসাধারণ ব্যক্তিবর্গ যেমনঃ রাজা/সম্রাটদের বিচার/সাজা হয় না। ইউরোপে জলসাঘরের প্রচলন কেমন ছিল জানি না তবে রোমান সম্রাট ক্যালিগুলা এই ব্যাপারে সবিশেষ পরিচিতি পেয়েছেন। আরব ভূমিতে রাজা/শেখদের মাঝে এই সংস্কৃতি (বহুবিবাহরুপে) এখনও বিদ্যমান থাকলেও ইউরোপে ইহা কল্পনাতীত। তারপরেও ইতালী'র প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির নাম উচ্চারিত হচ্ছে। বুড়ো ভাম এর বয়স কিন্তু ৭৪, এই বয়সে উনার কচি ডাব খাওয়ার শখ হয়েছে, যার জন্য কুখ্যাত ছিলেন ক্যালিগুলা। বেরলুসকোনির ‘হারেম’-এ ঠাঁই পেয়েছিলেন একজন দুইজন নয় ১৪ জন সুন্দরী । তাদেরকে রাজধানী মিলানের বাইরে বিলাসবহুল এপার্টমেন্টে রাখতেন তিনি। ওইসব সুন্দরীর জন্য সেইসব এপার্টমেন্ট ছিল ফ্রি। এর ভাড়া পরিশোধ করতেন সিলভিও বেরলুসকোনি। আর সেখানে শারীরিক সম্পর্কের বিনিময়ে তাদেরকে ধরিয়ে দিতেন মুঠিমুঠি ইউরো। নারীসঙ্গের কারণে প্রচণ্ড চাপের মুখে রয়েছেন তিনি। এরই মধ্যে বিরোধী রাজনীতিকরা তার পদত্যাগ দাবি করেছেন। ওদিকে তিনি তখন অপ্রাপ্ত বয়সী যে রুবি ওরফে কারিমা আল মাহরোজের সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন সেই রুবি কেঁদেছেন। তিনি আবেগঘন এক ঘোষণায় বলেন, বেরলুসকোনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি । এমনকি তার শরীরও স্পর্শ করেননি।



বেরলুসকোনি তার মিলানের এক বাড়িতে এক ‘সেক্স পার্টি’তে ১৭ বছর বয়সী বেরারদির সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। বিনিময়ে তাকে ধরিয়ে দিয়েছিলেন নগদ অর্থ।


রুবি এবার একটু ভিন্ন সূরে কথা বলছে, কিছু কথা ফাঁসও করেছে। কোন একদিনের উল্লেখ করে সে বলেছে, ওইদিন বেরলুসকোনির পার্টিতে যোগ দেয়া সবাই ছিল বিবস্ত্র। রুবি আরও বলে দিয়েছে, বেরলুসকোনি যৌনলীলায় মেতে উঠেছিলেন অন্তর্বাসের মডেল নাওমি লেতিজিয়া (২০)-র সঙ্গে । সে আরও বলেছে, আমি কখনও প্রধানমন্ত্রী বেরলুসকোনির রোমের বাসভবনে যাইনি। তবে আমি গিয়েছি ভিলা স্যান মারিটিনোতে। সেখানে আমি নাওমি লেতিজিয়াকে দেখতে পেয়েছি। তখন তাকে অ্যাপল পাপি বলে ডাকতেন বেরলুসকোনি। তখন নাওমি আমার বয়স জানতে চান। আমি বলি ২৪ বছর। জবাবে নাওমি আমাকে নিয়ে কৌতুক করলো। বললো, সে-ই বেরলুসকোনির সবচেয়ে প্রিয়। রুবি আরও বলেছে, সেখানে আমি অন্য যেসব মেয়েকে দেখেছি তাদের সঙ্গে বেরলুসকোনির যৌন সম্পর্কই ছিল।


বেরলুসকোনির যৌন লালসার শিকার রমণীরা এখন নাকি আর কোন কাজ পাচ্ছেন না। তাদের অনেকে এ কথা তুলে ধরেছেন মিডিয়ার কাছে। তাদের কেউ অভিনেত্রী, কেউ শো-গার্ল, কেউ ড্যান্সার। প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির নৈতিকতার বিরুদ্ধে এবার রাস্তায় নেমে পড়লেন ইতালির নারীরা। তারা সমস্বরে চিৎকার করে বললেন, ইতালি কোন পতিতালয় নয় । শুধু রাজধানী রোম নয়, সারাদেশে ওই বিক্ষোভ হয়েছে। হাজার হাজার নারীর হাতে এ সময় যেসব ব্যানার লেখা ছিল তাতে লেখা ছিল- ইতালি ইজ নট এ ব্রোথেল। ইতালিতে পরিণত বয়স ধরা হয় ১৮ বছর। তার কম বয়সী কোন কিশোরীর সঙ্গে কেউ শারীরিক সম্পর্ক স্থাপন করলে তার জেলে যাওয়ার নিয়ম আছে। যদিও ইউরোপের অনেক দেশেই সম্মতিতে সেক্স করার সর্বনিম্ন বয়স ১৪ বছর , কিন্তু ইতালীতে এই বয়ঃসীমা ১৮ বছর। আর এই আইনের জালেই ফেঁসে যেতে বসেছেন বেরলুসকোনি।

এখন কথা হল, বেরলুসকোনি'র নৈতিক অবক্ষয় হয়েছে এটা সত্য। তবে যে মেয়েটা পেশাগতভাবে পতিতা এবং এই পতিতাবৃত্তি করে আসছে এতদিন তার বয়ঃসীমা নিয়ে আইনের এত মমতা কেন?? রুবি'র ভার্জিনিটি প্রথম যেদিন নষ্ট হয় সেই লোককেও তো খোঁজা দরকার। আর তাছাড়া কচি ডাব/পাখি ভক্ষণের এই আচরনকে তো মানসিক বৈকল্য হিসেবেও ধরা যায়। উনার বরং চিকিৎসা দেয়া যেতে পারে। স্বাভাবিক বোধ-বুদ্ধি সম্পন্ন মানুষ জলসাঘর/হারেম/নারী নিয়ে উন্মত্ততায় মেতে থাকবেন এমনটা ভাবা যায় না, যদিও হালের ক্লাব/বার গুলোতে এই ধরণের উন্মত্ততা দেখা যায়।

ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৭
৯টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×