দুনিয়াতে অনেক ধরণের প্রতিবাদ বা আন্দোলন হয়। দেশ বা অঞ্চলভেদে এই প্রতিবাদের রূপ ভিন্ন। বাংলাদেশ বা আমাদের এই উপমহাদেশে গাড়ি ভাংচুর, আগুন লাগিয়ে দেয়া, পিটিয়ে মানুষ মারা, এইসব হয়ে থাকে। উন্নতবিশ্বে আন্দোলনকারীরা নীরব দাঁড়িয়ে থাকে বা গান গায়। সম্প্রতি পশু অধিকার সংরক্ষণ সংস্থার (পেটা) পক্ষ থেকে এ বিশেষ ধরণের গোসলের আয়োজন করা হয়। এটি হচ্ছে, বিবস্ত্র তরুনীদের গোসল। রাস্তার পাশে বিবস্ত্র তরুণীদের গোসল দেখতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক গাড়িচালক। বিশ্ব পানি দিবস উদ্যাপন উপলক্ষে ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে এ দুর্ঘটনা রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। এ দুর্ঘটনায় গাড়িটির তেমন কোন ক্ষতি হয়নি। তবে, গাড়ির চালক কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন। চালক জানান, তিনি গাড়ি চালানোর সময় রাস্তার পাশে হঠাৎ এমন দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন। মনোযোগ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। পশু অধিকার সংরক্ষণ সংস্থার (পেটা) পক্ষ থেকে এ বিতর্কিত গোসলের আয়োজন করা হয়। সংগঠনটির পক্ষ থেকে বিশ্ব পানি দিবস উপলক্ষে বলা হয়েছে, ১ পাউন্ড মাংস কেনা থেকে বিরত থাকলে আমেরিকানরা প্রায় ২,৪৬৩ গ্যালন পানি বাঁচাতে পারবেন। নিরামিষ ভোজনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেই পেটা সমর্থকরা বিশ্ব পানি দিবস উপলক্ষে এ ব্যতিক্রমী গোসলের আয়োজন করেছিলেন। তবে, পেটার এই আয়োজন সারা বিশ্বে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।
দেখুন, আয়োজক হচ্ছে পশু অধিকার সংরক্ষণ সংস্থা। আর ইস্যূ, "বিশ্ব পানি দিবস"। তো এই ক্যাম্পেইনের সাথে নগ্ন হওয়ার সম্পর্ক কি সেটা আমার মাথায় ঢুকে না।
এখানে ১৫ জন সেলিব্রেটি মেয়েকে দেখবেন নগ্ন হয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে ক্যাম্পেইন করতে গিয়ে। গ্লোবাল ওয়ার্মিং এর সাথে নগ্ন হওয়ার সম্পর্ক কি?!
এনিম্যাল চ্যারিটি ক্যাম্পেইন করতে এখানেও একজনকে নগ্ন দেখতে পাবেন।
ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

