নেপাল ভ্রমনের ৩য় দিন খুব ভোরে রওনা হইলাম পোখারার উদ্দেশে... হোটেলের কাছে থেকেই উঠতে পারবো... ভাড়া জনপ্রতি ৫০০ রুপি.. সময় লাগবে প্রায় ৬ ঘন্টা
সাথে কিছু শুকনা খাবার নিয়াই গাড়ীতে উঠা ভালো...
সকালের নেপালী শহরের রাস্তা
গাড়ী শহর ছেড়ে পাহাড়ী পথে চললো.... কাঠমুন্ডু শহর অনেক উচুতে তাই শীত ও বেশি... কাঠমুন্ডু থেকে পাহাড়ী পথ বেয়ে পোখারার রাস্তার ছবি>>
যেতে হবে ঐ নিচের যেই রাস্তা দেখাযায় ঐ পথ ধরে...
পাহাড়ের জুম চাষ
পথে দেখবেন প্রকৃতির রুপ
দুরে ছোটে লোকালয়
বিদেশি পয`টকরা কলাগছের ফটুক তোলে
আমি তুলি পাহাড়ের ছবি
পথে সকালে নাস্তা, দুপুরে লাঞ্চ, এবং পোখারায় পৌছানোর আগে মোট ৩/৪ বার বাস বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্টে থামবে.... দাম খুবই বেশি... তাই কিছু কিনা সাথে নেওয়াই ভালো...
দুপুরে উপরেরে ছবির রেস্টুরেন্টে এগ নুডুলস খাইলাম... সাথে আঙ্গুর কিনলাম...গাড়ীতে বইসা বইসা আমি একেলাই খাইলাম...
পোখারা শহরে আগে বড় নদী দেখলাম ..রাস্তার খুব কাছে নদী এক জায়গায় লেখা ১৫০ ফুট খাদ
একটা মজার জিনাস দেখলাম পোখারাতে টিনের চালে পাথর দেয়া...
বেলা ২টার দিকে পোখারা শহরে এসে পৌছালাম.... হোটেলের গাড়ী ছিলো... ওরা এসে জিঙ্গাসা করলো আপনারা কেন হোটেলে যাবেন.. বল্লাম " হোটেল হংকং" ড্রাইভার জানালো সে ঔ হোটেল থেকেই এসেছে আমাদের নিতে..
হোটেল হংকং .. ফেউয়া লেকের কাছেই..লেক হতে ৫/৬ মি হাটা পথ... আমাদের জানালা দিয়ে দুরে ফিস টেল চুড়া দেখা যায়... ভাড়া ৮০০রুপি/রাত....
রেস্ট নিয়া বিকেলে বের হোলাম লেকের পাড়ে হাটতে... .....
পোখারা ছবি নিয়া আরেক পব` লিখতে হবে.... এইটাই অনেক বড় হইয়া গেছে...
১ম পব` : - Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


