ইদানিং চারিপাশে যুবক যুবতীদের প্রেমপ্রিতী বেশী দেখা যাইতাছে। আর কিছু কিছু নতুন ধরনের প্রেমপ্রিতী দেখা যাইতাছে বাচ্চা পোলা পাইনগো মইধ্যে। বাচ্চা বলতে বুঝানো হয়েছে স্কুলের মাইয়্যা ও পোলাগো। যাওগ্গা এইডা কুন ব্যপার না।
তয় যারা দিনের পর দিন রাইতের পর রাইত নিজেগো পকেটের অব্স্থা কাইত কইরা মোবাইলে গজাল পাইরা ফকির হইবার লাগতাছে তাগো লাইগ্গা আমার এই পুষ্ট, এইহান থিকা বুদ্ধি বা পরামর্শ নিয়া জটিল ভাবে প্রেম চালাইয়া যাইতে পারবেন পকেটের কুন বেহাল অবস্থা হইব না।
১। কথা কইতে কইতে যদি বিরক্ত লাগে তয় যে কুন ঊনষাট সেকেন্ডের সময় লাইন কাইট্টা দিবেন, হেয় ভাবব টেকা শেষ লাইন কাইট্টা গেছেগা।
২। আর যদি বেশী কথা কইতে মন চাইতেই থাকে তাই আর কি করা, বাপের পকেট থিকা টাকা মারন লাগবো। আরো দুই একটা ভাই বোন বাসায় থাকলে মাইরেন নইলে সন্দেহ শুধু আপনার উপরই থাকবো।
৩। বাজার করতে যাইবেন ইচ্ছাকৃত ভাবে, বাজার না লাগলেও কইবেন মা বাজার করতে হইব, জলদি টেকা দাও, বাজারে গিয়া কিছু টাকা হাতাই লইবেন।
এই ভাবে বুদ্ধি কইরা নানা উপায়ে টেকা যোগাড় কইরা প্রেম চালাইতে থাকেন। প্রেম করা ত আর সহজ ব্যপারনা বা চাট্টি খানি কথা না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


