কবরী-ফাতেমা হাতাহাতি: নারায়ণগঞ্জে সড়ক অবরোধ
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সচিবালয়ের লিফটম্যানের সঙ্গে বাজে আচরণ করে কিছু দিন আগেই সমালোচিত হন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ ও অভিনেত্রী কবরী সরোয়ার। এবার সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা মনিরের সঙ্গে হাতাহাতি হয়েছে তার। আজ বিকেলে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির সভায় এ হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জের ধরে রাস্তায় নেমে আসে ফাতেমা মনিরের সমর্থকরা। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আর ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে তারা। এতে ওই দুই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, কাবিখার ওই সভায় কবরী সমর্থকরা পছন্দমত ব্যক্তিদের ভিজিএফ কার্ড দিচ্ছে বলে অভিযোগ তোলেন ফাতেমা মনির। এ সময় কবরী তাকে প্রসঙ্গ পাল্টানোর জন্য ধমক দেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় কবরী সমর্থকরা ফাতেমা মনিরের ওপর চড়াও হয়। তারা ফাতেমা মনিরকে সভাস্থল থেকে বের করে দেয়। তাকে রক্ষা করতে গিয়ে আলীরটেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া প্রহৃত হন। এ সময় সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও অপর ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন মীমাংসার উদ্যোগ নিয়ে ব্যর্থ হন।
সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে ফাতেমা মনির সাংবাদিকদের বলেন, কাবিখার ওই সভায় কবরী সরোয়ার বিপুল সংখ্যক বহিরাগত নিয়ে বসেছিলেন। তাদের কারণে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি বসতে না পেরে দাঁড়িয়েছিল। এ পরিস্থিতিতে তিনি কবরীর দৃষ্টি আকর্ষণ করে বহিরাগতদেরকে বাইরে চলে যাওয়ার অনুরোধ করেন। কবরী তখন উত্তেজিত হয়ে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তাকে চড়-থাপ্পড়, কিলঘুষি মারতে শুরু করেন। এ সময় কবরীর শতাধিক সমর্থক তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাকে সভা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়।
তবে সাংসদ কবরী সরোয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি পূর্ব পরিকল্পিত। সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির পরিকল্পিতভাবে সভায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তবে আমার সাথে ফাতেমা মনিরের কিছু হয়নি। অশালীন কথা বলায় আমার লোকজন তাকে সভা থেকে বের করে দিয়েছে। এ সময় ফাতেমা মনিরের লোকজন চড়াও হলে আমার লোকজনের সঙ্গে তাদের হাতাহাতি হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন