somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে দারিদ্র্যসীমার নিচে ৪০ শতাংশ মানুষ : সবচেয়ে বেশি দরিদ্র বরিশাল বিভাগে

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বেসরকারি উদ্যোগে সার্বিক প্রচেষ্টা বিদ্যমান থাকা সত্ত্বেও দেশে দারিদ্র্য নিরসনের গতি অতি মন্থর। পরিসংখ্যান ব্যুরোর জরিপ তথ্য মতে, দেশের ৪০ শতাংশ লোক এখনো দারিদ্র্যসীমার নিচে। এর মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র বরিশাল বিভাগে (প্রায় ৫২ ভাগ) যারা ক্ষুধার বিরুদ্ধে কঠিন জীবন সংগ্রামে লিপ্ত রয়েছে।

জাতিসংঘের ২০০৮ সালের মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে। যেখানে শ্রীলংকা ৯৯, মালদ্বীপ ১০০, ভারত ১২৮, ভুটান ১৩৩, পাকিস্তান ১৩৬ এবং বাংলাদেশের অবস্থান ১৪০। ২০০০ সালে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩২। তথ্যানুসন্ধানে জানা যায়, বিবিএস দেশের দারিদ্র্য পরিমাপে খাদ্য ক্তি গ্রহণ (ফুড এনার্জি ইনটেক এফইআই) এবং প্রত্যক্ষ ক্যালরি গ্রহণ (ডিরেক্ট ক্যালরি ইনটেক ডিসিআই) পদ্ধতি প্রয়োগ করে থাকে। মাথাপিছু প্রতিদিন ২ হাজার ১শ ২২ কিলো ক্যালরির নীচে খাদ্য গ্রহীতাকে ‘নিশ্চিত দারিদ্র্য’ (এবসোলিউট পোভার্টি) এবং ১ হাজার ৮শ ৫ কিলো ক্যালরির খাদ্য গ্রহীতাকে ‘চরম দারিদ্র্য’ (হার্ডকোর পোভার্টি) হিসাবে চিহ্নিত করা হয়।

বিবিএসের বিভাগ ওয়ারি দারিদ্র্য নিরূপণ পরিসংখ্যানে দেখা যায়, জাতীয় পর্যায়ে ৪০ শতাংশ বিভাজনে সবচাইতে খারাপ অবস্থা বরিশাল (৫২ শতাংশ) ও রাজশাহী বিভাগে (৫১ দশমিক ২ শতাংশ) সবচেয়ে ভাল অবস্থান সিলেট বিভাগে (৩০ দশমিক ৮ শতাংশ)। এরপর ঢাকায় ৩২ শতাংশ, চট্টগ্রামে ৩৪ এবং খুলনায় ৪৫ দশমিক ৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দারিদ্র্যের কারণগুলো হচ্ছে, বংশগতভাবে দরিদ্র পরিবার। নদী ভাঙ্গন, ঝড় বন্যা প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষাবিমুখতা, দুর্ঘটনা পারিবারিক বিপর্যয়, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, অপুষ্টি, প্রতিবন্ধী, পঙ্গু, জনসংখ্যার চাপ, কর্মসংস্থানের অভাব, সামাজিক বৈষম্যের শিকার, ভূমিহীন, ছিন্নমূল ভাসমান জীবন এবং ন্যূনতম ভোগ্যপণ্য চাহিদার তুলনায় কম শ্রম মজুরি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার আগামী ২০১৩ সালের মধ্যে দারিদ্র্যের হার ২৫ শতাংশে এবং ২০২১ সালের মধ্যে ১৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। আর এ জন্য শিক্ষা, স্বাস্থ্য ও পল্লী উন্নয়নে বহুমুখী কার্যক্রমের বাস্তবায়ন চলছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনিতে বিভিন্ন ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টি, নগদ অর্থ সাহায্য ও বিভিন্ন শাখায় ভাতা প্রদান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি, ভিজিডি, ভিজিএফ, টেস্ট রিলিফ, আবাসন, পল্লী অবকাঠামোর উন্নয়ন, দারিদ্র্য বিমোচনে বিশেষ কর্মসূচি ইত্যাদি। তবে ১৫ কোটি মানুষের দেশে দারিদ্র্যসীমার নীচে রয়েছে ৫ কোটি ৬০ লাখ মানুষ। যার মধ্যে ২ কোটি ৭০ লাখ কঠিন দারিদ্র্যপীড়িত এবং তাদের অধিকাংশই পরিবার পরিকল্পনা সম্পর্কে অসচেতন। সে ক্ষেত্রে দারিদ্র্য বিমোচনের কাঙিক্ষত লক্ষ্য পূরণে হবে কিনা, সে আশংকা থেকেই যায়। (ইত্তেফাক-http://www.ittefaq.com/content/2009/12/03/news0167.htm )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×