somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজপথে ডিসিসির একশ’ মোবাইল টয়লেট

২৬ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথচারীদের দুর্ভোগ-দুর্গতি লাঘবে ঢাকা সিটি করপোরেশন রাজধানরী রাজপথে শতাধিক মোবাইল টয়েলেট নামিয়েছে। ভ্যান গাড়িতে বিশেষভাবে তৈরি এসব টয়লেট রাজপথ ছাড়াও মহানগরীর বিশেষ বিশেষ রাস্তার মোড়ে দেখা যাবে। গুরম্নত্বপূর্ণ পাবলিক প্লেসে, পার্কের সামনে, হাইকোর্ট ও জজ কোর্ট প্রাঙ্গণ, রেল ও বাসস্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থানে এখন থেকে এসব ভ্রাম্যমাণ টয়লেটবাহী ভ্যান ঘুরে বেড়াবে। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বলেন, নগরবাসীর সেবার মান বাড়াতেই ডিসিসির এই বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের কারণে পথচারীরা উপকৃত হবেন। ঢাকার হাইকোর্ট, শাহবাগ, রমনা পার্ক এলাকায় মোবাইল টয়লেট পরিচালনাকারী সিদ্দিকুর রহমান জানান, সকাল-১০টা থেকে রাত ৮ পর্যন্ত তিনি ঢাকার রাজপথে মোবাইল টয়লেট নিয়ে ঘুরে বেড়ান। প্রশ্রাবে ২ টাকা, আর পায়খানা করলে ৫ টাকা নেয়া হয়। ভ্রাম্যমাণ টয়লেটে সাধারণ মানুষের মোটামুটি সাড়া পাওয়া গেছে বলে জানান তিনি। ভবিষ্যতে প্রচারণা পেলে মোবাইল টয়লেট প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে তার বিশ্বাস। ঢাকা সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে ঢাকা সিটি করপোরেশন প্রথম রাজধানীতে বেশ কিছু ভ্রাম্যমাণ টয়লেট ছাড়ে। পরে নানা কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। বর্তমানে ডিসিসি পথচারীদের দুর্ভোগের কথা মাথায় রেখে ফের প্রকল্প চালু করেছে। মোবাইল টয়লেট প্রকল্পটির ব্যাপক আধুনিকায়ন করা হয়েছে। ডিসিসির কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রাম্যমাণ টয়লেট প্রকল্পটি বেসরকারি পর্যায়ে ছেড়ে দেয়া হবে। এ ব্যাপারে আগ্রহীদের ঢাকা সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিভাগে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। (ইত্তেফাক)
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×