আমার প্রিয় পোস্ট

ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কাজে কয়েক মন্ত্রীর ইন্ধন আছে : ওবায়দুল কাদের

২১ শে মার্চ, ২০১০ ভোর ৪:১৪

শেয়ারঃ
0 0 0

ছাত্রলীগের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডের পেছনে আওয়ামী লীগের বিভিন্ন সারির কিছু নেতা এবং কয়েকজন মন্ত্রীর ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। সেই নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই নেতা। তবে তিনি ইন্ধনদাতা নেতাদের নাম জানাতে রাজি হননি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সংঘর্ষ, সন্ত্রাস, অভ্যন্তরীণ কোন্দল, খুন, ভর্তিবাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিতর্কিত কর্মকাণ্ড করেই চলেছে। ছাত্রলীগের এই কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনের পাশাপাশি সমাজেও অস্থিরতা বিরাজ করছে। ক্ষুণ্ন হচ্ছে সরকারের ভাবমূর্তি।
ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে জিরো-টলারেন্স দেখানোর কথা বললেও ছাত্রলীগকে থামানো যাচ্ছে না। কারণ কয়েকজন মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের কিছু নেতা, সেটা জেলা পর্যায়েরও আছেন, আবার কেন্দ্রীয় নেতাও আছেন_যারা ছাত্রলীগকে মদদ দিচ্ছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে। এর ফলে বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে আসছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিনি বলেন, 'না হলে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত হয় কিভাবে?'

কাদের বলেন, গুটিকয়েক নেতার কারণে পুরো দল ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং, এই নেতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। কারণ, এ ধরনের নেতার সংখ্যা খুব কম।
দলের পক্ষ থেকে এক সময় ছাত্রলীগের দেখভালের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের। তাঁর এই মন্তব্যের বিষয়ে জানতে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। (কালের কণ্ঠ)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মার্চ, ২০১০ ভোর ৫:২৩
বিবর্ণ বলেছেন: কাদের ভাই কার কাছে অভিযোগ করছে.... জনগণের কাছে?? এর প্রতিকার করবে কে, বিরোধীদল??
২. ২১ শে মার্চ, ২০১০ ভোর ৫:২৪
বিবর্ণ বলেছেন: কাদের ভাই কার কাছে অভিযোগ করছে.... জনগণের কাছে?? এর প্রতিকার করবে কে...... বিরোধীদল??
৩. ২১ শে মার্চ, ২০১০ ভোর ৫:২৪
বিবর্ণ বলেছেন: কাদের ভাই কার কাছে অভিযোগ করছে.... জনগণের কাছে?? এর প্রতিকার করবে কে...... বিরোধীদল??
৪. ২১ শে মার্চ, ২০১০ ভোর ৫:৪৬
সুধাসদন বলেছেন: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে জিরো-টলারেন্স দেখানোর কথা বললেও ছাত্রলীগকে থামানো যাচ্ছে না। কারণ কয়েকজন মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের কিছু নেতা, সেটা জেলা পর্যায়েরও আছেন, আবার কেন্দ্রীয় নেতাও আছেন_যারা ছাত্রলীগকে মদদ দিচ্ছেন সন্ত্রাসী কর্মকাণ্ডে। এর ফলে বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তার হলেও পরে জামিনে বেরিয়ে আসছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। তিনি বলেন, 'না হলে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষিত হয় কিভাবে?'
৫. ২১ শে মার্চ, ২০১০ ভোর ৬:১৩
জাতি জানতে চায় বলেছেন: কাদের মিয়া পাবলিকের আল্টিমেট ঠ্যাঙ্গানি খাওয়ার ভয় করিতেছে, নিজের দায় গুলা অন্যের ঘাড়ে চাপাইয়া পার পাওনের চেষ্টা!!
৬. ২১ শে মার্চ, ২০১০ সকাল ৯:০৪
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: ওবায়দুল কাদের ছাত্রীলীগের মাইয়াগো কোন কোন মন্ত্রী "ভোগ" করতেছে সেইটা বলে নাই.........
৭. ২১ শে মার্চ, ২০১০ সকাল ৯:২০
সাজিদ বলেছেন: জিরো টলারেন্স!!! :) :) :) এই জোকারগুলা চাপাবাজি খুব ভালো পারে। জিরো টলারেন্সের মানে বুঝে এরা?

 

মোট সময় লেগেছে ০.৯৫১৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ