বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলীর দেশ ত্যাগের খবরটি পত্রিকা পড়ে জেনেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
মন্ত্রী বলেন, 'বেশ কিছু পত্র-পত্রিকায় আমরা এ বিষয়ে সংবাদ পড়ে জানতে পেরেছি। ঘটনা তদন্তে আমরা তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছি। তদন্তের পরই জানতে পারব মীর কাশেম আলী কোথায় আছেন।'
স্বরাষ্ট্রমন্ত্রীর এসব কথা প্রমাণ করে যে, তিনি তার দায়িত্ব পালনে সক্ষম নন। এত বড় একটা খবর যদি তিনি পত্রিকা পড়ে জানেন, তাহলে তার গোয়েন্দারা কি করেন? সাংবাদিকদের ধরে ধরে গোয়েন্দা সংস্থাগুলোতে নিয়োগ দিলেই হয়।
আরেকটা কথা, মীর কাশেম আলী যে বিদেশ যাবেন সে খবর পত্রিকায় ছাপা হলেও তখন কেন স্বরাষ্ট্রমন্ত্রী পত্রিকা পড়েননি? তার গোয়েন্দারা-ইবা কেন চুপ করে ছিল? নিজের ব্যর্থতা ঢাকতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যা-ই বলুন, জনগণ জানে যে, আপনি এবং আপনার মন্ত্রণালয় একটি ব্যর্থ মন্ত্রণালয়। দেশে সন্ত্রাস দমনেও আপনারা সমানভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

