
"একটি ডিজিটাল কনটেন্ট তৈরীর কাজ পেয়েছি, ১৫ দিনে কাজ শেষ করতে হবে। সময়মত কাজ শেষ না করতে পারলে বিল নিয়ে সমস্যা হবে। দিনের মধ্যে ৪/৫ বার বিদ্যুত যায়, ৩টা কম্পিউটার এর মধ্যে ১টা নষ্ট হয়েছে। ৪০% কাজ শেষ, সময় মাত্র ৫দিন বাকি। ৩ রাত অফিসে কাটাতে হয়েছে, মানে সারা রাত কাজ করতে হয়েছে। এইভাবে কি সম্ভব? ডিজিটাল বাংলাদেশে(!)র এই নমুনা। ৬০০০ কোটি টাকার প্যাকেজ নাকি আসছে ব্যবসায়ীদের জন্য, ঐখান থেকে যদি একটা আইপিএস আর নস্ট কম্পিউটারের বদলে নতুন একটা মেশিন কেনার পয়সা পাইতাম"
কথাগুলি আমার পরিচিত একজন ক্ষুদ্র আইটি সার্ভিস উদ্যোক্তার।
ভাতের বদলে আলু খাবার তত্ত্ব আমরা পেয়েছি, বিদ্যুত এর বদলে কি? সোলার, আইপিএস নাকি ব্যবসা বন্ধ করে আদি পেশাতে ফিরে যেতে হবে? আর ডিজিটাল বাংলাদেশ এর মাজেজাটা বুঝার চেষ্ঠা করছি।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৭