বাঙালী জাতিগোষ্ঠীর ইতিহাস প্রায় চার হাজার বছরের পুরানো। যাদের অবস্থান দক্ষিন-এশিয়ার বাংলাদেশ এবং ভারতের একাংশে। বাঙালীরা বাংলায় কথা বলে। আর এই বাংলাভাষা এসেছে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর পূর্ব ভারতীয় আর্যভাষার বিভিন্ন পর্যায় অতিক্রম করে। মুলতঃ অস্ট্রিক ও দ্রাবিড় জাতির সাথে আর্যদের সংমিশ্রনেই গড়ে উঠেছে বাংলাজাতি। আর একারনেই বাঙালী জাতি নিঃসন্দেহে একটি সংকর জাতি। বাঙালী ছাড়াও বিহারী, আসামী সহ বিভিন্ন পূর্ব-ভারতীয় জাতি একই উপায়ে গড়ে উঠেছে।
মুলত: বাঙালীদের আবাস বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রপুরায়। এছাড়াও সমগ্র ভারতের বিভিন্ন স্থানে এদের দেখা যায়। যেমন, উত্তর-পূর্ব ভারত, নয়া দিল্লি, আসাম, বিহার, মেঘালয়, কামাটাকা, অন্ধ্র প্রদেশ, মধ্য প্রদেশ, উড়িষ্যা ইত্যাদি। ভারত বর্ষ ছাড়াও মায়ানমার, মধ্য প্রাচ্য, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালেশিয়া, যুক্তরাষ্ট্র, দ: কোরিয়া, জাপানসহ আরও অনেক স্থানে উল্লেখযোগ্য সংখ্যক বাঙালীর দেখা পাওয়া যায়। যুক্তরাজ্যের হ্যামলেট টাওয়ারেই প্রায় ৩৫,০০০ বাঙালী অবস্থান করে। যা সেখানকার জনসংখ্যার শতকরা হিসেবে ৩০.৫ শতাংশ।
২৩ মিলিয়নেরও বেশী লোক আজ বাঙলায় কথা বলে। এবং বাঙলা বর্তমানে বিশ্বের সর্বাধক কথিত ভাষাগুলোর একটি। ১৫টিরও বেশি দেশের লোক কম-বেশি বাঙলায় কথা বলে, জনসংখ্যার বিচারে এর অবস্থান ৪র্থ। কিন্তু, দুর্ভাগ্য জনক যে, জাতিসংঘ বাঙলাকে বাদ দিয়ে আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেন্চ, রুশ ও স্প্যানিস, এই ৬টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আমি মনে করি, এটি বাঙলীদের সাথে জাতিসংঘের অন্যায় ও পক্ষপাতমুলক আচরন। আসুন, আমরা সবাই বাঙলাকে জাতিসংঘের একটি অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতির দাবী জানাই।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


