আজকে পত্রিকায় একটা সংবাদ পড়ে ভাবতে লাগলাম নানা কথা....আমরা সাধারন মানুষরা বর্তমানে কত ধরনের সমস্যার মধ্যেও হাবুডুবু খেয়ে এগিয়ে চলেছি তার হিসাব মেলা ভার...তার উপর যদি হয় এমন অবস্থা....মাস শেষে নানা ধরনের সমস্যার ভারে ক্লান্ত নগরবাসী থেকে শুরু করে প্রায় অনেকেরই চিন্তা থাকে দিতে হবে বিদ্যুৎ বিল, দিতে হবে পানির বিল, দিতে হবে গ্যাস বিল, দিতে হবে টেলিফোন বিল...কারন এসব বিল সময় মতো দিতে না পারলে আবার নানা সমস্যায় পড়তে হয়...আর একবার যদি সমস্যার সৃষ্টি হয়ে যায় তা হলে তা সমাধানের জন্য কি পরিমান ধৈর্য থাকতে হয় তা বোধকরি অনেকেরই জানা...যাই হোক যা বলতে চাইছি...দীর্ঘক্ষন লাইনে দাড়িয়ে থাকা এক গ্রাহক আক্ষেপ নিয়ে বলে উঠলেন, কি এক দেশে যে ভাই বাস করি...রাজধানী শহরে টাকা দিতে চাই...কিন্তু নেয়ার মানুষ নাই...অনেকেই তাকে সমর্থন জানালেন...আসলেই তো...এসব বিল তো আমরা সময়মতোই দিতে চাই...কিন্তু মহান (!) কতৃপক্ষের বিশেষ সুবিধার কারনে আমরা তা সময়মতো পারি না...দেখা যায় দিতেও পারি না আবার সমস্যায় পড়ে থাকি...এই নিয়ে আমাদের চলছে দিনলিপি...ভাবি কি বা করার আছে আমাদের...আমরা যতই আধুনিক হচ্ছি ততই সুবিধার বদলে কঠিন সমস্যায় পড়ে যাচ্ছি...তবুও আশায় থাকি এসব ব্যাপারগুলো আমাদের জন্য একটু সহজ করার চিন্তা নিয়ে কর্তৃপক্ষের যদি একটু সুমতি হয়....
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।