somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতি পথের কিছু কথা...

২৪ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজব শহর ঢাকা...প্রতিনিয়তই ঘটে নানা ঘটনা...নানা সমস্যার মধ্যে পড়েও চলতে হয় ব্যস্ত মানুষদের...সকালে বের হতেই তুমুল যুদ্ধে অবতীর্ন হয়ে উঠতে হয় বাসে...উঠে ঠাসাঠাসি করে কোন রকম দাড়াতে পারলে মনে হয় এর চেয়ে যুদ্ধ জয় করা আরো সহজ...আজ বিকেলে উত্তরার উদ্দেশ্যে শুক্রাবাদ থেকে যাওয়ার মনবাসনা করলাম...দীর্ঘ এক ঘন্টা দাড়িয়ে থাকার পরও কাঙ্খিত বাসটি না পেয়ে দীর্ঘসময় ধরে লাইনে দাড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকিয়ে ভাবলাম...ধৈর্য কাকে বলে বাসের টিকিট কেটে দাড়িয়ে থাকা মানুষদের চেয়ে আর ভাল কে বলতে পারবে...

যা হোক একটু পর উত্তরাগামী একটা স্টাফ বাস আসতেই হুড়মুড় করে সবাই উঠতে লাগলেন...যেভাবেই হোক যেতে হবে গন্তব্যে...নিজ আবাসে...তারপর না হয় একটু শান্তি...বাসে উঠে পাশের সিটের ভদ্রলোকের সাথে আলাপ করার ইচ্ছে জাগলো যদিও ক্লান্তিতে কথা বলতে ইচ্ছে করছে না বললেই চলে...ভদ্রলোক নিজ থেকেই শুরু করলেন...জানলাম ধানমন্ডিতে চাকুরী করেন...একমাত্র শিশু সন্তান উত্তরায় একটি সুপ্রতিষ্ঠিত স্কুলে পড়ে তাই উত্তরাতেই বাসা নেয়া...এরপর এই কথা সেই কথা...একটু পর আমাদের সিটের আশেপাশের দাড়িয়ে থাকা কয়েকজনও যোগ দিলেন আমাদের সাথে...দীর্ঘ যানজট উপেক্ষা করে বাস এগুচ্ছে কচ্ছপ গতিতে...আর আমাদেরও নানা বিষয় আলাপ চলতে থাকলো...কিছু সময় কথা বলতেই অচেনা এই মানুষগুলোকে খুব আপন মনে হলো...সবাই যেন একে অপরের কত চেনা...ক্লান্তিময় চেহারাগুলো যেন একে অপরের কত কাছের...কত আপন...এভাবেই একে অপরের সাথে যোগাযোগের জন্য মুঠোফোনের নাম্বার আদানপ্রদান...এভাবেই কখন যে একজনের গন্তব্য চলে এলো কেউ টেরই পায়নি...একজনকে নামতে হবে আর সবাই যেন হঠাৎ চুপ হয়ে গেল...যিনি নামছেন তিনি একটু এগুচ্ছেন আর পেছনে তাকাচ্ছেন...একসময় বাস থেকে নেমে একপাশ থেকে হাত নাড়তে লাগলেন আমাদের উদ্দেশ্যে...সবাই হাত নাড়তে লাগলেন...আড্ডা, আলাপ আর জমলো না...গন্তব্য আসতে একজন একজন নামতে লাগলো...একসময় আমার গন্তব্য আসতেই বাস থেকে নামলাম কিছু দারুন সুখময় স্মৃতি...কিছু দারুন সময়...আর দারুন একটা প্রশান্তি এবং অনুভূতি নিয়ে...ভাবতে বাধ্য হলাম...যান্ত্রিকতায় সবাই এখনও যান্ত্রিক হয়ে যায়নি...ভাবতেই আবারও একরাশ প্রশান্তি ছুঁয়ে গেল মনে...
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×