কেন? কেন? তুমি এলে সত্য হয়ে..............
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু দিন থেকেই জীবনটাকে কেমন যেন বিরক্তিকর ভাবে বয়ে চলা রেল গাড়ীর মতো মনে হচ্ছিল। চলছি তো চলছি। পাশে ফেলে প্রিয়জন। প্রিয় মুখ। চোখ তুলে দেখি না কে কাদছে আর কে হাসছে। বুঝতে পারছিলাম না কখন সকাল হচ্ছে আর কখন বা রাত ফুরিয়ে যাচ্ছে। সময় গুলো কেমন যেন লাগাম হীন ভাবে বয়ে চলছিল। কিন্তু এটা কি জীবন বলা যায়? অন্তত এই বয়সটাতে।জীবনের ভাবনা ভাবতে ভাবতে কখন যে কিশোর আর তরুন সময়টা হারিয়ে বুঝতে পারেনি। পূর্ণ যৌবনে!! এসে যদি আমি স্বাদহীন মরা কাঠের খড়ি হয়েই থাকি তবে কি দরকার এই বেচে থাকা? অনেক বার ভেবেছি সমাপ্ত করি এই দেহ ঘড়ি। থামিয়ে দেই সকল কাটা। কিন্তু তাতে কি সকল পিছু টান ফুরিয়ে যাবে? জীবনের চলার পথে অনেক গাড়ীই মিস হবে তাই বলে কি আমি স্টেশনেই বসে থাকব ? না আমাকে চলতে হবে , বাচতে হবে। জানতে হবে নিজেকে। জীবনের চলার পথে যে গাড়ী আমাকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় নিয়ে আসার কথা ছিল সে গাড়ী আমাকে না নিয়েই চলে গেছে। তাতে কি হয়েছে আমি আমার পথ নিজেই তৈরী করব। আর সে পথে আত্ত্ববিশ্বাসের গাড়ীতে সওয়ারী করব আমার মতো পথে থমকে থাকা মানুষ! গুলো কে।
কি লিখলাম জানি না। তবে মিথিলার একটা গান শুনতে শুনতে লিখলাম ছিলাম সেখান থেকে তুলে দিলাম এক ছত্র শিরোনামে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন