তাহসানের গানের ভক্ত আমি শুরু থেকেই। প্রথম এলবাম কৃতদাসের নির্ববাসনে মিথিলা ও তাহসান একটা ডুয়েট গান গেয়ে ছিল। সেই একটু গান শুনেই আমি মিথিলার প্রেমে পড়ে যাই। নানা জায়গা থেকে ওর ছবি যোগার করাটা নেশা হয়ে গেল।
মনে মনে আমি স্বপ্নে মিথিলাকে নিয়ে কত আশা বুনি। আমার এখ বন্ধু আমাকে বোকা বানিয়েছিল ওর এক বান্ধবীকে দিয়ে
আমার ইয়ের সাথে অনেক দিন বন্ধুত্ব ছিল । এক সময়ে দুজনেই জানতাম দুজনকে ভালবাসী কিন্তু কাউকে বলা হয়নি। এই এ্যাডটা প্রচার হবার কিছু দিন পর এক ড্যাটে আমি ঠিক তাহসানের মতো করেই ওর চুল দেখছিলাম । ও যেন ঠিক মিথিলার মতোই করে বলে উঠল "কি দেখ"? পরের কথা গুলোও হুবুহু এক ছিল। কারণ ছিল আমি পড়াশুনা আর দোকানের জন্য ওকে ওর ইচ্ছে মতো সময় দিতে পারতাম না।
এর পরে আর কোন দিন ও মিথিলার ব্যাপারে রাগ করেনি। আমিও পরকিয়া করে গেছি। বাংলা নাটক খুব কম দেখা হয়। কিন্তু মিথিলার টা মিস করতে চাই না। হাউজ ফুল যখন বিরক্তি কর পর্যায়ে গেছে তখনো দেখেছি শুধু মিথিলাকে দেখার জন্য। যখন ও চলে গেল আর দেখা হয়নি হাউজ ফুল। আজ পিসির সমস্যার কারনে মিথিলার সব গুলা ছবি মুছে গেল
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



