ধ্রুবতারা-বাঁধনহারা.........
আকাশ থেকে নেমে আসে।
এই চুমো খায়, এই ছুঁয়ে যায় _
অবাক হয়ে তোমার গালে.
রাতের পরে রাত্রি কাটায়-
ঘুম পাড়িয়ে সূর্যটাকে।
ভালবাসার আগল খুলে- দেয় তাড়িয়ে হিংসেটাকে।
চাঁদটা আসে চুপি চুপি_ধ্রুবতারার হয়না ছুটি,
একলা তাকে তোমার কথা_শেকল দিয়ে বেঁধে রাখে!!
সেই যে ধ্রুব আটকে গেল,
পাখনা যে তার হারিয়ে গেল,
চারপাশে তার হাজার তারার ভিড়।
সেদিন থেকে আজও ধ্রুব
স্কুলের শাস্তি পাওয়া ছেলের মত,
গগন তলার এক কোণেতে_
দাঁড়িয়ে আছে থির!!!
( ধ্রুব নাকি ধ্রূব??? কোন বানানটা ঠিক?????)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

