হঠাৎ একটা ব্যাপার চোখে পড়ল:
আমরা জানি আমাদের ঢাকা ওয়ারিয়র্সের ক্যাপ্টেন হলেন হাবিবুল বাশার। তাঁর জার্সির পেছনে লেখা থাকে "BASHAR" ........... কিন্তু আমি দেখলাম অন্য এক ব্যাপার! আইসিএল উত্তরাধুনিক লিগ বলেই হয়তো সব কিছুই সংক্ষেপ করে নিয়ে আসছে; কিন্তু তাই বলে তারা আমাদের ক্যাপ্টেন সাহেবের জার্সিতে তাঁর নাম লিখবে "BASH"!!!!!!!!!!!!!!!
আমি আইসিএল সাইট খুঁজে এই জার্সির কোন ছবি পাইনি বলে দিতে পারছিনা। আর এটাও বুঝতে পারছিনা যে আইসিএল কর্তৃপক্ষ কি ধরেই রেখেছে যে আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেন তাদের কে বাঁশ দিবেন??? তার প্রতিফলনই কি এই জার্সির কারণ??
![]()
বিষয়টা নিয়ে আমি এখনো দ্বিধান্বিত....... কেউ পারলে বিষয়টি দয়া করে নিশ্চিত করবেন যে উনার জার্সিতে আসলেই কি "BASH" লেখা আছে কি না?
অফটপিক: আইসিএল এর সাইটে আমাদের দুই ক্রিকেটার শাহরিয়ার নাফিস আর ধীমান ঘোষ কে উল্টাপাল্টা করে ফেলেছে!
Click This Link ধীমানের ছবির নিচে নাফিসের নাম, আর নাফিসের নিচে ধীমানের.....
কি জানি ......... আইসিএল কর্তৃপক্ষ হয়তো আমাদের ক্রিকেটারদের ভাল করে চেনেই না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



