আমার প্রিয় পোস্ট

লাল গাড়ি আর লাল বালিকার গল্প

২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫

শেয়ারঃ
0 2 0

আমার দরকার গতি। তীব্র বেগে গাড়ি চালাতে আমার ভালো লাগে। লাল রংর গাড়ি আমার পছন্দ। হুড খোলা গাড়ী। পাশে থাকবে জীবন সন্গী যার চুল উড়বে হাওয়ায়। এ স্বপ্ন দেখছি সেই সতেরো বছর বয়স থেকে। গাড়ী দোকানের সামনে নতুন ভলবো, অডি, মার্সিডিস আর বি এম ডাব্লু দেখে সে স্বপ্ন লালন করেছি পুরা ছাত্র জীবন।

ছাত্র জীবনে যে স্বপ্ন দেখিছিলাম সে স্বপ্ন জীবনে অর্থনৈতিক সাফল্য আসলে পুরন করব বলে ভেবেছিলাম। চাকরি হলো, বউ হলো। স্বপ্নের অনেক কাছা কাছি চলে গেছিলাম, প্রায় বাস্তবে নামিয়ে এনেছিলাম লাল রংর হুড খোলা গাড়িতে মন্টানার স্পীড লিমিট লেস হাইওয়েতে গাড়ি চালানোর স্বপ্ন। আর্থিক সন্গতি হয়েছিল। কিন্তু স্বপ্ন আর পুরন হলোনা। গাড়ির বদলে জীবনে আসলো একটি নতুন জীবন। ছোট ছোট হাত আর পা, আধো গলায় বলে উঠে "বাবা"। সে এক মধুর ডাক, আন্দোলিত হয়ে উঠে বুক। জীবনের সুখের খোজে তৃষ্না বেড়ে যায়।

সেই ছোট্ট মেয়েটি আমার জন্য চা বানায়, তার সাথে আমি খেলি রান্নাবাটি। কার্টুন দেখি, দুজনে মিলি বানাই ফুলের বাগান। রাতে ঘুমাবার আগে পড়ি "দ্যা লিটল মারমেড" । ছোট্ট মেয়েটি স্বপ্ন দেখে তার রাজপুত্র আসবে। আমার নতুন হুড খোলা গাড়ীর স্বপ্ন বড় তুচ্ছ, তার নতুন জীবনের আশার কাছে। আমার মেয়ের স্বপ্ন হয়ে যায় আমার স্বপ্ন।

যখন তাকে সকালে স্কুলে নামাতে যাই আমার মিনি ভ্যানে, পাশের লেনে একটি নতুন হুড খোলা স্পোরটস কার দেখে আমার স্বপ্ন পুরন হলোনা দেখে দীর্ঘশ্বাস ফালাই, পরোক্ষনে যখন শুনি আমার মেয়ের বাবা ডাক আর সে যখন বলে আজ রাতে আমরা কি খেলবো তখন সেই লাল গাড়ীর চেয়ে এ লাল টুকটুকে মেয়েটিকে বড় ভালো লাগে। তার চুলির ঝুটি নেড়ে সে যখন বলে বাবা আমি তোমায় ভালবাসি, তকন মনে হয় এই তো জীবন কি ছোট, কত কি পাবার আচে আর আমি কিনা চেয়েছিলাম লাল গাড়ি।

আমার মেয়ে আমায় ভালোবাসে, হাজার হাজার লাল গাড়ি, চাদনি রাতের হাসি তার কাছে কিছুই নয়। তার হাসি আমাকে স্বপ্ন থেকে জাগিয়ে নিয়ে আসে জীবনে যাতে আচে হাসি কান্না আর সুখ অসুখ। বড় ভালো লাগে সে মেয়েটির মায়াবী হাসি।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৭
রাশেদ বলেছেন: চুপচাপ ৫ দিয়ে যাই। আপনার প্রতি আবারো শ্রদ্ধা।
২. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০২
বিষাক্ত মানুষ বলেছেন: আপনি তো ......!!!!!!
কি বলবো !!!

অসাধারন !!
অসাধারন !!
অসাধারন !!
অসাধারন !!
অসাধারন !!
৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৬
জেনারেল বলেছেন: ইটস অ্যা ইউনিক ক্রিয়েশন,
এ্যাডেড ইন শো কেইজ
৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৭
মৈথুনানন্দ বলেছেন: জয় সীয়ারাম!

কিচ্ছু বলার্নেই --- শুধু এক্টা কথা ছাড়া --- এই লেখাটা কোনো দিন মুছলে লোন্নিয়ে ভাংচুর কর্বো।
৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৮
হাসিব বলেছেন: নীল বাটনে টিপি দেয়া হৈলো ।
৭. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০৮
লাল দরজা বলেছেন: খুইজা দেখলাম হ্য আপনিই ত হামটি ডামটি লিখছিলেন, এই লেখাটাও যথারীতি মনে রেখাপাত করল। থ্যাংক য়ূ। ভাই আপনেতো ডাইন/বাম দুই হাতেই সমান পারদর্শী ব্রাভো!!!
৮. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:১১
লাল দরজা বলেছেন: ডাইন/বাম মানে 'লাল' আর 'লোল' আরকি, এ ব্যাখ্যাটা রাশু বেবী'র জন্য
৯. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:২২
আরণ্যক যাযাবর বলেছেন: ডাক্তার,
আবার কাঁদালেন।

আমার খুব স্বপ্ন আমার অনেক গুলো বাচ্চা থাকবে, কলবল করবে সারাদিন। নুপুরের রিনরিন, খেলনা বন্দুকের ঢিসুম ঢিসুম শব্দ হবে আমার নিত্যদিনের স্বর্গ।
১০. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩০
প্রশ্নোত্তর বলেছেন: তাইলে একখান না কয়েকখান বিয়া করন লাগবো! আর পতে পতেও ঘুরন যাইবো না...@ যাযাবর
১২. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
আরণ্যক যাযাবর বলেছেন: হুমম (কপিরাইট-রাশেদ)
@প্রশ্নোত্তর
১৩. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৭
ডিপ্লোম্যাট বলেছেন: তয় ৫ দিলাম আর ভারি ভাল লাগছে।
১৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৫
রাশেদ বলেছেন: লালুদাআআ দেখি আমার আগেই আমার প্রশ্নের উত্তর দিয়া দেয়!
১৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০২
মদন বলেছেন: লেখায় এতো আবেগ কিভাবে আসে????
অসাধারন!
১৭. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৪
প্রশ্নোত্তর বলেছেন: শীকা কই? আইয়া ১ দিয়া যাও ভইন!
১৮. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৪
ফাহমিদুল হক বলেছেন: আমারো একটি মেয়ে আছে। আপনার অনুভবের পুরোটাই নিজের করে নিলাম। আমার মেয়ের বয়স ৫। আপনাকেও ৫, মেয়ের জন্য।
২০. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:০৫
নাজিম উদদীন বলেছেন: লেখায় এতো আবেগ কিভাবে আসে????
হয়তো বাবা হলে জানা যাবে।
একদিন আমিও......।
২১. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:১৫
অরুনাভ বলেছেন: এত দরদ দিয়ে লেখেন কি ভাবে?
২২. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:২৬
সিহাব চৌধুরী বলেছেন: অদ্ভুত ভালো । ভাই একটা রিকোয়েষ্ট, অন্য মানুষের অনুভবে আঘাত না করে এইসব ফুলেল অনুভব নিয়েই লিখুন না । ৫ ।
২৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪২
কমল বলেছেন: ৫
একজন ভালো লিখক। আপনিও যেন আবার হারিয়ে না যান।
২৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪৭
প্রশ্নোত্তর বলেছেন: খালি ফুল আর নারী নিয়ে লিখুন...সমাজ যেদিকে খুশী যাক, আপনি আফ্রদিতির গান লিখুন!
২৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৬
সিহাব চৌধুরী বলেছেন: প্রশ্নোত্তর ভাই, ভালো পোষ্ট টিতে এসেও আপনি খোচাখোচি করছেন ? পিতার হৃদ্য়টিকে সম্মান করুন প্লীজ ।
২৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০১
প্রশ্নোত্তর বলেছেন: চুদ্রী ভাই, কুচাইলাম আমি না তুমি? অ্যাঁ? মাইনষেরে গাইল্যাইয়া অহন আইচো নীতি দেকাইতে!

তাও ভালা, এইডারে অন্তত বালা কইচো!
২৭. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:০৫
ডিপ্লোম্যাট বলেছেন: চুদ্রী কি কয়
হঃ ভালা কইচে দেকি।
২৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১০
সিহাব চৌধুরী বলেছেন: গালি কাকে দিয়েছিলাম ? রোকনরে ।
কেন দিয়েছিলাম ? ব্লগবাসী টপ রেটেড এ দেখতে পাচ্ছে ।
কোন নীতি দেখাচ্ছি না । যেটা স্বাভাবিক সেটা বলছি । আর ভাল লেখাকে কখনও খারাপ বলেছি না কি ?
@ প্রশ্নোত্তর ।
প্রিয় পোষ্টে । বাবা হতে ইচ্ছে করছে । @ নিধিরাম সর্দার ।
৩০. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১০
লাল দরজা বলেছেন: ডাইন/বাম দুই হাতেই সমান পারদর্শী, ডাইন/বাম মানে 'লাল' আর 'লোল' আরকি। আমি লেখকের লেখার উওর উওর উত্কর্ষ কামনা করি। সর্দার আপনি ডাইন বাম দুই ধারাতেই লিখে যান, সেটা আপনের খুশী।
৩১. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৩
প্রশ্নোত্তর বলেছেন: চুদ্রী, তুমারে হাইকোর্ট দেহামু না...আপাতত লালুদার কমেন্ট দেহ!
৩২. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৪
মানুষ বলেছেন: আপনি আবেগটা যেভাবে প্রকাশ করেন, কি বলব। এক কথায় অসাধারন!
৩৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:১৭
ডিপ্লোম্যাট বলেছেন: ৬ বার পড়ছি।
তার থেইক্যা প্রিয় কইরা রাখি।
৩৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২৬
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫
এই রকম পোস্ট অতুলনীয়!

এই রকম লেখার ক্ষমতা নিয়া খালি খালি ফাইজলামী কইরা সময় নষ্ট করেন!
৩৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:২৭
দেবদারু বলেছেন: হৃদয়ের গভীরে নাড়া দিয়েছেন..........৫ অনিবার্য.......
৩৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৩৭
আহমেদ শারফুদ্দীন বলেছেন: ভাইডি আমার ভাতিজি রে আমার হইয়া একটা চুমু ডিস। অর নাম টা কইস। এইবার হজ্ব করতে যাব। গেলে অর নাম ধইরা রবের কাছে দোয়া চাইব।
৪০. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৪৬
নির্বাসিত বলেছেন: বাহ-কি চমত্কার লেখা আপনার। জীবনের বড় বড় আনন্দগুলো ছোট প্যাকেটে আসে। যেন আমরা সেগুলোকে বুকপকেটে রাখতে পারি যেখানে তারা সর্বক্ষণ থাকবে হৃদয়ের কাছাকাছি।
মেয়ের যেদিন বিয়ে হবে সেদিনের কথা চিন্তা করেন কি কখনো? আমারতো ভয়ে বুক হিম হয়ে যায়।
লিখুন এরকম আরও অনেক কিছু।
৪১. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১:৫৪
ফারহান দাউদ বলেছেন: সর্দার যখন লেখে সেইরকম লেখে। ৫ দিলে লেখা ছোট করা হয়,তাও দিসি।
৪২. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০২
মেহরাব শাহরিয়ার বলেছেন: 5++ . banglate dite parchi na , tai english ei dilam , aager hebrew comment gulo muche dien
৪৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১০
খোলাচিঠি বলেছেন: নিধিরাম,
আপনি পৃথিবির সৌভাজ্ঞ পুরুষগুলোর মধ্যে একজন।
আপনার কাছে একটা লাল টুকটুকি আছে যে আলতো গলায় আপনাকে মধুর একটি ডাক " বাবা " বলে ডাকে। may Allah fullfil all your daughter's dreme. (ameen)
আপনার মেয়ের রান্নাবাটি, ফুলের বাগান, এবং তার ঝুটি- এগুলোকে ৫ মিলিয়নের চেয়েও বেশি।
আপনার ছোট্ট পরীটাকেও খুব সৌভাজ্ঞময়ী বলতে হয়- তার বাবা কি সুন্দর ভাবেই না তার জিবনে আসা রাজপুত্রের সপ্নটাকে আদর করছে।
৪৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৪৪
নরাধম বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১১-২৮ ২৩:০৮:০৮
নীল বাটনে টিপি দেয়া হৈলো ।

৪৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৭
`হাসান বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১১-২৮ ২৩:০৮:০৮
নীল বাটনে টিপি দেয়া হৈলো ।
৪৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:০০
অলৌকিক হাসান বলেছেন: যারা বলে নিধিরাম খালি আবজাব পোস্ট দেয় তাদের জন্য এই পোস্ট গালে থাপ্পড় মারল। গত ছয়মাসের সেরা পোস্ট।

আগামী আরো ৬ মাসের জন্য এটা নির্বাচিত পোস্টে থাকা উচিত।

আপনার মেয়েকে আমার হয়ে একটা আদর দিয়েন।
৪৮. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৫
মুকুল বলেছেন: সর্দারজী, আবারো শ্রদ্ধা। এরকম মানবিক লেখাগুলোই আরো বেশি বেশি করে চাই। যা ভাবতে শেখায়... জীবনকে ভালোবাসতে শেখায়...
*****
৪৯. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৩
অলস বলেছেন: হৃদয়ছোঁয়া, প্রচণ্ড ভালো...
৫০. ২৯ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪
নগর বাউল বলেছেন: আমাদের জন্য আরো লিখতে হবে।৫
৫১. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
আরিফুল হোসেন তুহিন বলেছেন: অবশ্যই ৫,প্রিয় তে আ্যাড।অনেক অনেক ভালো লাগলো।
৫৩. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
জোনাকি বলেছেন: ওয়াও! আপনার মেয়ে মনে হয় খুব কিউট!! একটা ছবি পোষ্ট করেননা প্লিজ!!!
৫৪. ২৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
কেএসআমীন বলেছেন: পেন্নাম সর্দারজী, পেন্নাম। আফনে এই জিনিষও ছাড়তে পারেন.....? তয় বাজারে আফনের এত বদনাম ক্যান....? আবারও পেন্নাম...
৫৫. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ৮:০৩
পজিটিভ বলেছেন: অদ্ভুত সুন্দর লেখা। আপনার তিনটা লেখা আমি কোনদিন ভুলবো না। একটা আপনার ছোটভাইকে নিয়ে লেখা, ২য় টা আপনার ছোটবেলা হামটি ডামটি, আর এইটা। অদ্ভুত ভাল লেখা।

কিসব আভিজাবি ধর্ম নিয়া লেখেন, ভুলেও পড়ি না। আর এইসব লেখা বারে বারে পড়তে ইচ্ছা করে।

৫৬. ২৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৪৪
মিরাজ বলেছেন: অসাধারণ লেখা সর্দার।

সারাটা দিনের ক্লান্তি ভুলে যাই যখন বাসায় ঢোকার পর আমার ছেলে আর মেয়ে প্রতিযোগীতা করে কে আগে আমাকে জড়িয়ে ধরতে পারবে। তখন মনে হয় সত্যিই বেচে থাকার একটা অর্থ আছে।

প্রিয় পোষ্টে যোগ করে নিলাম।
৫৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৫৪
দ্বিধা বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১১-২৮ ২৩:০৮:০৮
নীল বাটনে টিপি দেয়া হৈলো ।
৫৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:১৭
মাথামোটা বলেছেন: মাথা খারাপ হবার যোগার!!!
৫৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:২০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: যদ্দুর মনে পড়ে,একটা কমেন্ট দিছিলাম,সেইটা কি 'বাতাস' হইলো ?
৬০. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৭:২১
নিধিরাম সর্দার বলেছেন: না আমি কিছু মুসিনা তো যা আচে সবই আচে
৬১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫৭
কেএসআমীন বলেছেন: পজিটিভ লিখেছেন,
অদ্ভুত সুন্দর লেখা। আপনার তিনটা লেখা আমি কোনদিন ভুলবো না। একটা আপনার ছোটভাইকে নিয়ে লেখা, ২য় টা আপনার ছোটবেলা হামটি ডামটি, আর এইটা। অদ্ভুত ভাল লেখা।
সারওয়ার চৌধুরীর সাথে একমত নন কেন (অশ্লিলতার ব্যাপারে) সেইটাও বুঝি না। আসলে মানব মন বড়ই জটিল....
৬২. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:২৯
ধুসর গোধূলি বলেছেন: নিধুবাবু, আসেন কোলাকুলি করি। হুডখোলা গাড়ির স্বপ্নটা এখনো তাড়ায় আমারে, অনেকটা একই রকম করে। ছোট্ট অপ্সরাকেও ভাবি, ভালো লাগে অনেক। কিন্তু আফসোস জাগে, কেমন মা জানি পরে আমার ছোট্ট লাল পরীটার ভাগ্যে!
৬৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩০
হাসিব বলেছেন: একনাগাড়ে ৯২টা ৫ । আর ৮ টা দরকার ।
৬৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩১
হাসিব বলেছেন: ধুগা রেটিং দিছো ?
৬৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩১
ধুসর গোধূলি বলেছেন: দল, হাসিব ভাই এখন কী করবে?
হাসিব ভাই এখন ঘুমাতে যাবে।
হাসিব ভাই এখন ঘুমাতে যাবে, দ্দল ঘুমাতে যাও!
৬৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩
রাশেদ বলেছেন: এই পোস্টটা যতবার পড়ি আলাদা এক্তা অনুভুতি যাগে, বলে বুঝানো যাবে না।
৬৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৮
লাল সালু বলেছেন: সর্দার, আপনি সবাইকে ছুয়ে গেলেন (এ বেলা আর লাল সালুর নিকের কথ্য ভাষা লেখলাম না)। ৯৫ তম ৫।
৬৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭
সাতিয়া মুনতাহা নিশা বলেছেন: নির্বাক আবেগতাড়িত মুগ্ধতা........
আমার বাবাকেও কি এভাবেই ভালোবাসি???
এতো বড় হয়েও যখন আব্বু আমাকে মুখে তুলে খাইয়ে দেন,ভাবি বাবা তো বাবা-ই!!!
৬৯. ৩০ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
শাইরি বলেছেন: অনেকদিন ব্লগে ছিলাম না। ব্লগে এসেই এই পোস্টটা পড়ে বুঝলাম আমার ভাগ্য ভাল, পোস্টটা মিস করি নাই, ঠিক সময়ে আসছি।


নির্বাচিত পোস্টে যায়না কেন?
নির্বাচিত পোস্টে যায়না কেন?
৭৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৮
বিষাক্ত মানুষ বলেছেন: আবার পড়লাম ... আমার বন্ধুদেরও পড়ালাম ।
৭৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: প্প্মসপ্প্মস প্প্ব্বপ্প্বজ্জ প্প্ম্র ...... প্প্বপ্প্বেক্ক প্প্বষপ্প্বজ্জপ্প্বমপ্প্ম প্প্বক্ক প্প্ব প্প্বঙ্প্প্ব্বপ্প্বজ্জ .....
৭৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
বিষাক্ত মানুষ বলেছেন: ৯৯ টা ৫ আর মাত্র ১ টা
৭৬. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
`হাসান বলেছেন: রেটিং:৫.০/৯৯
৭৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: যে হারে এইরকম হৃদয় ছোঁয়া পোস্ট দিচ্ছেন, তাতে নীল বাটনে টিপ দিতে দিতে একসময় জায়গা শেষ হবে, তাই লিংকই ভরসা। আবার পড়লাম।


চলুন প্রাপ্তিকে ভালবেসে আবারো প্রমাণ করি মানবতা শেষ হয়ে যায়নি
৭৮. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১০
মৃন্ময় আহমেদ বলেছেন: হৃদয়ের গহীনে ছুঁয়ে গেলো।
৮১. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
সংস্থাপক বলেছেন: এটা ব্লগের প্রথম পোষ্ট, যা ১০০টি রেটিংয়ের সবগুলোই ৫ পেয়েছে।
৮২. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: ইয়েসসসসস !!!

৫/১০০
৮৩. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
`হাসান বলেছেন: রেটিং:৫.০/১০০
নো ! চিন্হ, এ পোষ্টের এটা প্রাপ‌্য, এখানে কোনো বিস্ময়ের স্হান নেই
৮৪. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
অলৌকিক হাসান বলেছেন: এটা ব্লগের প্রথম পোষ্ট, যা ১০০টি রেটিংয়ের সবগুলোই ৫ পেয়েছে।

এটা নির্বাচিত পোস্ট করতের কর্তৃপক্ষের এতো দেরি হচ্ছে কেন?
৮৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
হাসিব বলেছেন: কর্তৃপক্ষের মডেল ব্লগার বিষয়ক ডেফিনিশন রিভাইজ করার সময় আসছে ।
৮৭. ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৩
কালপুরুষ বলেছেন: চমত্কার লিখেছেন। আপনার মেয়ের মতো হাজারো মেয়ে আমার স্বপ্ন ও বাস্তবকে ঘিরে আছে। কিন্তু কোন মেয়েই আমাকে বাবা বলে ডাকেনা। যাদের বাবা ডাকতে বলি, তারা আঙ্কেল বলে। সাথে এও বলে আমার নিজের বাবা থাকতে আপনাকে বাবা ডাকবো কেন। তবে একটাই শান্তনা, আমার ছেলের বউরা আমাকে শুধুই বাবা বলে ডাকবে। ডাকতেই হবে, নইলে আমি বোবা হয়ে থাকবো।
৮৮. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ২:০২
হাসিব বলেছেন: উদ্ধৃতি ফ্রম কোবতে বালিকা:
ব্লগাররা সবাই দেখুন একজন ব্লগারের ৬ টা পোষ্ট টপে উঠে আছে । কিন্তু তার কি একটি পোষ্টও গুণগত মান সম্পন্ন? দুয়েকটি পোষ্টতো পর্ন পোষ্টের নামান্তর। সেগুলোকি এরকম পাব্লিক প্লেসে দেবার মত পোষ্ট?

কমেন্ট ফ্রম লোল:
২০০৭-১১-৩০ ১০:১৭:৪৯
ভালো লিখেছেন।
৮৯. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ২:১৫
প্রশ্নোত্তর বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১২-০১ ০২:০২:৪১
উদ্ধৃতি ফ্রম কোবতে বালিকা:
ব্লগাররা সবাই দেখুন একজন ব্লগারের ৬ টা পোষ্ট টপে উঠে আছে । কিন্তু তার কি একটি পোষ্টও গুণগত মান সম্পন্ন? দুয়েকটি পোষ্টতো পর্ন পোষ্টের নামান্তর। সেগুলোকি এরকম পাব্লিক প্লেসে দেবার মত পোষ্ট?

কমেন্ট ফ্রম লোল:
২০০৭-১১-৩০ ১০:১৭:৪৯
ভালো লিখেছেন।


৯০. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:৫২
`হাসান বলেছেন: প্রশ্নোত্তর বলেছেন :
২০০৭-১২-০১ ০২:১৫:৩৪
হাসিব বলেছেন :
২০০৭-১২-০১ ০২:০২:৪১
উদ্ধৃতি ফ্রম কোবতে বালিকা:
ব্লগাররা সবাই দেখুন একজন ব্লগারের ৬ টা পোষ্ট টপে উঠে আছে । কিন্তু তার কি একটি পোষ্টও গুণগত মান সম্পন্ন? দুয়েকটি পোষ্টতো পর্ন পোষ্টের নামান্তর। সেগুলোকি এরকম পাব্লিক প্লেসে দেবার মত পোষ্ট?

কমেন্ট ফ্রম লোল:
২০০৭-১১-৩০ ১০:১৭:৪৯
ভালো লিখেছেন।
৯২. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সকাল ১১:০৬
রাশেদ বলেছেন: এমন একটা পোস্টও কারো কারো ভালো লাগ্লো না!
৯৪. ০১ লা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩
রসের হাঁড়ি বলেছেন: হুমম...দারুণ লিখেছেন
তবে, বানানের দিকে আরেকটু নজর দিবেন:
তকন>তখন *(চতুর্থ প্যারা)
আচে>আছে *(শেষ প্যারা)
যাই হোক......৫ কিন্তু দিয়ে দিয়েছি!!!
৯৫. ০১ লা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
ম স রানা বলেছেন: আপনি লোকটা বদ কিন্তু বাবা ,ভাই হিসেবে অসাধারন।ভাই নিয়ে লেখাটা সত্যিই আমাকে কাদিয়েছিল।
৯৬. ০১ লা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৯
মনের কথা বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১১-২৮ ২৩:০৮:০৮
নীল বাটনে টিপি দেয়া হৈলো ।
৯৭. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:৫৮
এস্কিমো বলেছেন: আবারো পড়লাম।
অসাধারন লেখা।

৯৮. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ৭:৫৫
বিষাক্ত মানুষ বলেছেন: আবারো পড়লাম। আবারো মুগ্ধ হলাম ।
১০০. ০২ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:২১
অন্যরকম বলেছেন: হাসিব বলেছেন :
২০০৭-১১-২৮ ২৩:০৮:০৮
নীল বাটনে টিপি দেয়া হৈলো ।


লাল পোস্টে লাল সেলাম আইজু ভাই!
১০১. ০২ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৪৯
এখনও গল্প লিখি বলেছেন: নাজিম উদদীন বলেছেন :
২০০৭-১১-২৯ ০০:০৫:৪৪
লেখায় এতো আবেগ কিভাবে আসে????
হয়তো বাবা হলে জানা যাবে।
একদিন আমিও......।

১০২. ০২ রা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৭
শান্ত বলেছেন: অসাধারন, ৫।
১০৫. ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১২
শওকত হোসেন মাসুম বলেছেন: প্রিয়তে রাখলাম। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম আমার মেয়ে নিয়ে লিখবো। আগ্রহ বাড়িয়ে দিলেন
১০৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৯
অচেনা বাঙালি বলেছেন: নীল বাটনে টিপি দেয়া হৈলো ।
১০৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:২৯
আদিপ্ত বলেছেন: নিধি ভাইয়া ভাষা হারিয়ে ফেল্লাম।

আপনার বাবুর জন্য,
রইল,
একটা ছোট্ট টেবি বিয়ার, পিচ্চকে দিবেন কিন্তু।
আর পোস্টের জন্য ৫।
১০৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২
স্বপ্নডানা বলেছেন: কোথায় হারিয়ে গিয়েছিলাম!
অদ্ভূত লেখা!
১০৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:০১
নূরে আলম বলেছেন: নিধিরামের মেয়েও থাকতে পারে!
আল্লাহ নিধিরামকে তার মেয়েকে নিয়ে কুচিন্তা করা থেকে বিরত রাখুন।
তবে পোস্ট ভালো হয়েছে।
তাই ৫।
তবে রেটিং বিপ্লবের রহস্যটা কী?
কোন সিস্টেমে এত রেটিং দিলেন, নিধিরাম?
১১০. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৪
তানভীর আহমেদ সজীব বলেছেন: হৃদয় ছোয়া লেখার জন্য আপনাকে অভিনন্দন।

আপনার হাতে ফুল ফুটুক নিয়মিত....

দীর্ঘদিন পর এমন একটি লেখা পেলাম ব্লগে.... ধন্যবাদ নিধিরাম সর্দারকে..... ধন্যবাদ সব্বাইকে যারা ৫ দিয়ে সর্বোচ্চ রেটিংধারী পোষ্ট হিসেবে রেকর্ড সৃষ্টিতে সহায়তা করেছেন।

অবশ্যই ৫
১১১. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
তানভীর আহমেদ সজীব বলেছেন: আপনাকে ব্লগের সবাই অপছন্দ করে, বিদ্রুপ করে, হেয় করে....... কেন ?

আপনার জ্ঞানগর্ভ(!!!) বক্তব্যের দ্বারাই আপনি আবার প্রমানিত করলেন আপনার রুচিবোধ, শিষ্ঠাচার, বিদ্যার দৌড় @ নুড়ে আলাম

ধিক আপনাকে .....
১১২. ০৫ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৮
সাইফুর বলেছেন: খুব ভালো লেগেছে ৫
১১৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
ছায়ার আলো বলেছেন: ৫
আপনার তো দেখি ডুয়াল পার্সোনালিটি আছে! :)
১১৪. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪০
ফারলিন বলেছেন: ... আমি নিশ্চিত, আপনার মেয়ের চোখে আপনি সুপার আব্বু।
১১৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৭
েজবীন বলেছেন: অনেক ভালো লাগছে...

১১৬. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৭
ফারজানা১৬ বলেছেন: নিধি,
জাস্ট আপনি লিখেছেন বলেই লেখাটার উপর বেশ ক’দিন ধরে কমেন্ট চলছে দেখেও ঢুকিনি। আজকে নেই কাজ খৈ ভাজ নিয়তে ঢুকে, বিশ্বাসই করতে পারছিনা!! অদ্ভূদ ভাললাগার লেখা! জাস্ট অদ্ভূদ!
১১৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৯:৪৭
শান্তা২৯ বলেছেন: অতিশয় সুন্দর গল্প । আগে মন্তব্য করতে পারিনি । এখন করলাম। নিধিদা আপনি এরকম ভাল লেখা এত কম লিখেন কেন ? ছাগু টাইপের লেখাই আপনার বেশী -- হা হা
১১৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৩
নাস্তিকের ধর্মকথা বলেছেন: মাদারি নামের ব্লগারের লেখা লাল গাড়ি ও আমাদের লাল বালিকারা এই পোস্টটি পড়বেন।
এই গল্পটাও পড়ার দরকার আছে, আমাদের।
১২০. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
আরিফ জেবতিক বলেছেন: তারকা চিহ্ণিত পোস্ট ।
কেন যে নিয়মিত লিখেন না , সেই দূ:খটাও আবার প্রকাশ করলাম ।
১২১. ০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
ইমির বলেছেন: কম করে হলেও ৫০ বার পড়েছি।এত সুন্দর লিখা আপনি কেমন করে লিখেন?এত দিন মন্তব্য দেয়ার ভাষা ছিল না।আজ সাহস করে দিয়ে দিলাম।
১২৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:৫২
ভাইটামিন বদি বলেছেন: ক্যামনে মিস কর্লাম এই লেখা.......

বুছছি.....ইরাম নেখা নিয়মিত নেকেন না বইলা।।।।
১২৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:১২
শতভাগ হতবাক বলেছেন: খুবই ভালো লেগেছে।
১২৫. ১৭ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩২
রাশেদ বলেছেন: মারলাম একটা ঠেলা। :)
১২৬. ২০ শে মার্চ, ২০০৮ রাত ৩:১৩
নেমেসিস বলেছেন: অনেক ভালো লাগছে...



এটাও প্রিয় পোস্টটে রাখলাম ।
১২৭. ০৭ ই জুলাই, ২০০৮ রাত ১২:৪৪
বাফড়া বলেছেন: স্টারে বাড়ি প্লাস ঠেলা
১২৯. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৫
শিট সুজি বলেছেন: terrific লেখা । অসাধারণ !!
১৩০. ২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২৮
কুম্ভকর্ণ বলেছেন: আইজুদাকে তার আসল নিক ফিরিয়ে দেয়া হোক।
১৩২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
বোকামাষ্টার বলেছেন: আবার পড়লাম আর ভালোলাগার বৃষ্টিতে ভিজলাম।
১৩৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩
পাপী বলেছেন: ভলো। জেনারেল এর ডিপি টা ক্যামন জানি
১৩৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪৯
ওয়ািসম বলেছেন: ভাই,
একেবারে সব বাবাদের মনের কথা, আমাদের সাদ্ধ থাক বা না থাক মনের গভীরে সপ্নগুলো এভাবেই সাজানো থাকে..............

ভাষায় প্রকাশ করার মতো শব্দ খুজে পাচ্ছিনা বলে বেশি প্রসংসা করলাম না তবে ফুল মার্কস্ দিলাম

জুয়েল
১৩৭. ০৮ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৭
নাজিরুল হক বলেছেন: এইবার প্লাসে দাবাইলাম।
১৩৯. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫
রেজওয়ান শুভ বলেছেন: অামি বুঝলাম না এই লেখায় মাইনাস কে দিলো ??
১৪২. ২৭ শে মে, ২০০৯ রাত ১১:১৪
ভিলেজ ইডিয়ট বলেছেন: মাইনাস দিলাম এ সব পুজিবাদী লেখার জন্য
১৪৫. ১৮ ই জুন, ২০০৯ রাত ৯:৩৪
বিজয় সাগর বলেছেন: আমিও প্রহর গুনছি ঐ দিন টির জন্য.......................।
১৪৭. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১২:২৮
আরিফুল হোসেন তুহিন বলেছেন: ঠেলা। আইজুদ্দিনের সাথে অনেক ঝগড়াঝাটি করছি। কিন্তু অনেক মিস করতেছি।
১৫১. ১৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৮
আকাশ আমার সীমানা বলেছেন: আমারও সখ ছিলো রেসিং গাড়ি চালাবার। প্রফেশনাল রেসার হতে চাইতাম। কিন্তু আপনার লেখা পড়েতো ভাই মনে হচ্ছে গাড়ির চেয়ে এমন আদুরে মেয়েই আমার চাই। অনেক আদর আপনার মেয়ের জন্য। তো ভাইজান থাকেন কোন স্টেট এ?
১৫৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
সাগর ঢাকা বলেছেন: কেন যে নিয়মিত লিখেন না , সেই দূ:খটাও আবার প্রকাশ করলাম :(
১৫৫. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:০২
এনটনি বলেছেন: আপনার লেখা টা পড়ার পর থেকে আমার নিজের পুরানা গাড়ি এখন বিএমডাব্লিউ লাগছে...
১৫৬. ১৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৮
সমুদ্র কন্যা বলেছেন: একটা পুতুল পুতুল মেয়ে আর একটা দস্যি ছেলে...এরচেয়ে বড় স্বপ্নপূরণ কিছুই হতে পারে না। অনেক ভাল লাগল আপনার লেখা।
১৫৮. ২৬ শে মার্চ, ২০১১ সকাল ৯:৩২
শায়েরী বলেছেন: পিলাস
ভালো লাগা রইলো

 

মোট সময় লেগেছে ১.০৮৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাল নাই, তলোয়ার নাই; তবে মুখখানা আছে, আর সেইখানাই ভরসা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই