আর্জেন্টিনা ও ব্রাজিল কে নিয়ে মাতামাতির শেষ নেই। এই ব্লগে পালটা পালটি অনেক আক্রমনাত্বক পোস্ট হয়েছে। পোস্ট গুলো পড়েছি আর কমেন্ট করেছি। অনেক নেগেটিভ ও প্রতিপক্ষ হয়রানি মুলক মন্তব্যকেও আমার ভালো লেগেছে। একদলের সাপোর্টার আরেক দলকে কঠিন জবাব দিবে এটাই মজা। এটাই ফুটবলের মজা ও আনন্দ, এটাই ভালোবাসা ও প্রান। আমরা আমাদের দৈনন্দিন কাজে অনেক বিজি থাকি। সারা মাস অফিসে ও কর্মক্ষেত্রে যন্ত্রের মতন খাটতে হয়। জীবনটা যেন একটা রস কষ বিহিন একটা যন্ত্র। চার বছর পর আবার এসেছে এই বিশ্বকাপ আমাদের স্রেফ একটু ও মজা দেয়ার জন্য। আমরা অবশ্যই মজা করবো, সব দুঃখ কস্ট ভুলে স্রেফ খেলাদেখার জন্য টিভির সামনে বসবো।আমাদের মজা ও প্রতিপক্ষকে ঘায়েল করার জবাব যেন হয় শালীন ভাবে। সহিংসতায় রুপ যেন না নেয়। প্রতিটি বাড়ীর ছাদে পতাকা উড়ছে, ঈদের উৎসবের মতন। আমার নিজের দেশ নাই, একটা ছোট আফসোস মনের ভিতরে ঠিকই আছে। কিন্তু প্রিয়দল আর্জেন্টিনা ঠিকই আছে।ছোটবেলায় সেই আর্জেন্টিনাকে রুপকথার নায়কদের দল মনে হতো। আজকেও সেই আর্জেন্টিনাকে সেইরকম মনে হয়। মনের ভিতরে একবার স্থান করে নেয়া দল কখনো স্থানচ্যুত হয়না। গতকালের স্পেনের পরাজয় আমাকে কিছুটা শঙ্কা দিয়েছে। দোয়া করি আর্জ়েন্টিনার ক্ষেত্রে যেন এই অঘটন না ঘটে। আজকে অফিস থেকে তারা তারি বাসায় যাবো আমার প্রিয় দলটির খেলা দেখার জন্য। সব দুঃখ ও টেনশন বাদ দিয়ে টিভির সামনে বসে যাব।শুভকামনা রইলো আর্জেন্টিনা
আজকে আর্জেন্টিনার খেলা আছে, মনে কিছুটা শঙ্কা ও ভয় কাজ করে।
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।