somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্যা ডেডলক আপনাকে আর ওই পোস্টে প্লাস দেয়া ব্লগারদের বলছি। এই পোস্ট আমার জবাব।

২১ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাস্তার হকার রাই আসল মানুষ। মানুষ বলছি এই কারনে কারন তারা দামী বাড়ী -গাড়ীর মালিক নয়। কিন্তু আপনি যদি ফুটপাত দিয়ে হাটার সময় হার্ট আটাক করেন বা স্ট্রোক করেন, বা দুর্ঘটনায় পড়েন, আহত হন, রক্তাক্ত হন, এই হকার রাই আপনার সাহায্যে এগিয়ে আসবে। তারা আপনাকে পানি খাওয়াবে, যতো টুকু সম্ভব সেবা করবে। সি এন জি ঠিক করে বাসা পর্যন্ত পৌছানোর ব্যাবস্থা করবে। এই ঘটনা গুলো আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে দেখা।কোনো দামী গাড়ির মালিক রাস্তায় ব্রেক করে গাড়ী থামিয়ে আপনাকে যাহায্য করতে আসবে না। রাস্তায় কোনো মানুষ দুর্ঘটনায় মারা গেলেও এই হকাররাই প্রতিবাদে সরব হয়।তারাই পুলিশকে খবর দেয় প্রথমেই। হকারদের অবদান কোনো অংশেই কম নয় আমাদের অর্থনীতিতে। স্বল্প মুল্যে পন্য ফুটপাতে বিক্রয় করছে, আর সেখান থেকে কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে। শতকরা কয় জন যায় বসুন্ধরা সিটিতে? আর এরা আছে বলেই পন্য মুল্যে ভারসাম্য রক্ষা পাচ্ছে। দামী মার্কেটের ব্যাবসায়ীদের একচেটিয়া ব্যাবসার বাধা হয়ে দাড়িয়েছে এই হকারেরা। আপনি কি ভাবে জানবেন এই সকল শ্রমজীবি মানুষের স্ট্রাগল করা লাইফ।

কারন আপনি বা আপনারা আপনাদের গার্লফ্রেন্ড কে নিয়ে বসুন্ধরার ফুড কোর্টে গিয়ে যে বার্গারটি খান সেই একটি বার্গারের টাকা দিয়ে একজন হকার পরিবারের দুই দিনের খাবার খরচ হয়ে যাবে। আপনাদের দামী গাড়ীর জ্বালানীর একদিনের টাকা দিয়ে সেই হকার পরিবারের একমাসের রান্নার জ্বালানী খরচ হয়ে যাবে। প্রতিবাদ আর প্রতিরোধ গড়ে তুলতে হলে সেই সকল সাম্রাজ্যবাদী সংস্কৃতির ধারক ও বাহকদের যারা আমাদের দেশকে চুষে খাচ্ছে।

কে এফ সি অথবা বি এফ সি ফার্স্ট ফুডের খাবার মেনুতে চিকেন নাগেটস যেখানে ৪০০-৬০০ টাকায় বিক্রয় হচ্ছে , সেইখানে সেই পরিমান(৩০০-৪০০গ্রাম) মাংস একজন হকার থেকে পাবেন মাত্র ৪০-৫০ টাকায়। ক্যাটস আইয়ের শার্ট ১২০০ টাকা হলেও একজন হকারের কাছে সেইম কোয়ালিটির শার্ট পাবেন ১০০ টাকায়। বিদেশী ব্যাংক গুলা যেখানে ঋনের পরে ঋন দিয়ে আমাদের স্থানীয় শিল্পকে আস্টে-পৃষ্ঠে বেধে ফেলছে সেখানে হকার রা সামান্য পুজি নিয়ে স্বাধীন ভাবে ব্যাবসা করে যাচ্ছে। স্বাভাবিক ভাবেই বহুজাতিক কোম্পানি গুলো ভালো চোখে দেখবে না এই সকল হকার দের ।আজকে ধরুন ঢাকা শহর থেকে সমস্ত হকার হটাৎ গায়েব হয়ে গেলো। চিন্তা করুন কেমন যাবে ঢাকা শহরবাসীর আগামীকাল? পত্রিকা থেকে শুরু করে সকল সহজ লভ্য পন্যে দুর্লভ হয়ে যাবে।
সময় স্থান কাল আর গোত্র ভেদে হকাররাই মেজরিটি যারা আমাদের ডমেস্টিক ইকোনোমির প্রান কে বাচিয়ে রেখেছে। তাদের অবদান আমাদের জিডিপিতে অনেক।

এই বাংলাদেশ শুধু ফুটপাত দিয়ে চলাচলকারী পথচারীদের নয়। রাস্তাদিয়ে চলাচলকারী ভারী যানবাহন মালিকের নয়। এর বাইরেও আরো মানুষ্য সম্প্রদয় রয়েছে। এই দেশ সকলের সকলের বেচে থাকার অধিকার আছে তা সে সোনার চামচ নিয়ে হোক আর স্ট্রাগল করেই হোক। বিশ্বের সমস্ত হকারের প্রতি রইলো আমার লাল সালাম।

Click This Link
৩৫টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×