somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিএসই আর এসইসি উভয়েই শেয়ার বাজারে জুয়াডী দের পক্ষে কাজ করে যাচ্ছে !!!X(X(X(

২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১) বাজারে ফান্ডামেন্টাল শেয়ার গুলো এখনো অবমুল্যায়িত আর বাজে কোম্পানির শেয়ার গুলো মুল্যবৃদ্ধিতে রেকর্ড করে যাচ্ছে। গত ৬ মাসের মধ্যে ইন্সুরেন্স সেক্টর ২০০% বেড়েছে। স্পিনিং কোম্পানীগুলো ৩০০% বেড়েছে। সেই সময় এসইসি মুখে আঙ্গুদিয়ে চোখে পট্টি বেধে বসেছিলো। ফান্ডামেন্টাল কোম্পানি গুলো সব সময়েই অবহেলিত, অথচ এই কোম্পানীর গুনগত বৈশিস্ট্য অনেক অনেক ভালো। এখন ফান্ডামেন্টাল কোম্পানী ঃ যেমন ব্যাংক বাড়া শুরু করলো অমনি এসইসির মাথা খারাপ হয়ে গেলো। বাজার নিয়ন্ত্রনের জন্য ফালতু ডিশিশন নিতে লাগলো। এতো দিন উনারা কোথায় ছিলেন? ঘুমিয়েছিলেন? বাজার কারেকশন হচ্ছে। মফিজ কোম্পানীগুলো ঠিকই তলানীতে চলে যাবে, ফান্ডামেন্টাল কোম্পানীকে দাবিয়ে রাখা যাবে না। এখন প্রশ্ন ঃ ফাউল কোম্পানীর শেয়ার গুলোকে বাড়ানোর সুযোগ করে দিলো কে? আর ক্ষতিগ্রস্থ কারা? লাভ কাদের হলো?

২) মার্চেন্ট ব্যাংক গুলোতে ব্যাবসায়ীরা মার্জিন লোনের এগিনেস্টে ভালো কোম্পানীর শেয়ার গুলোই কিনে রাখে। মার্জিন লোনের এগিনেস্টে প্রাইস সংশোধন করার জন্য ভালো শেয়ার গুলোকে ফোর্স সেল দিয়ে ফল করানোর জন্য কে দায়ী? আগে ১ঃ১ রেশিও লোন দিতো , সেটাকে আবার নামিয়ে এনেছে ১ ঃ ০.৫ এ। আগে ৩০ কোটি টাকা লোন পাওয়া যেতো, এখন সেটাকে নামিয়ে আনা হয়েছে মাত্র ৫ কোটিতে ।তাহলে এর ফলে ভালো কোম্পানীর শেয়ারের দাম অবশ্যই কমবে। এর কমমুল্যে ভালো শেয়ার পাইয়ে দেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে কাদের? ব্যাংক এর শেয়ার গুলো এখনো আন্ডার ভেলুড। কিন্তু বার বার এই ভালো শেয়ার গুলোকে ফল করানোর জন্য দায়ী কারা? আর সুবিধা ভোগী কারা?

৩) এসইসি / ডিএসই অতিমুল্যায়িত বাজার নিয়ন্ত্রন করতে চায়। কিন্তু তারা স্পিলিটের অনুমোদন দিচ্ছে কেন? স্পিলিটের আগে ১০০ টাকা ফেস ভেলুর শেহার ছিলো ১২০০ টাকা এখন ১০ টাকা ফেসভেলু মুল্যে সেই শেয়ারের দাম ৫০০ টাকা। তার মানে ১০০ টাকা ফেস ভেলু হিসেবে সেই শেয়ারের দাম ৫০০০ টাকা। এর জন্য কে দায়ী? একদিকে মার্কেট কন্ট্রোল করার জন্য মার্জিন লোনের উপরে খড়গ চালাচ্ছে, আরেক দিকে স্পিলিট করে শেয়ার কে অতিমুল্যায়িত করে দেয়া হচ্ছে। কেন ? কিসের স্বার্থে? কারা এর সুবিধা ভোগী?

সম্মানিত ব্লগারবৃন্দ আপনাদের ভিতরে যারা শেয়ার ব্যাবসায়ী আছেন , একটু ভেবে দেখবেন । এই সকল ফাদ থেকে সতর্ক হোন। আপনি এখন হয়ত বাজে কোম্পানী থেকে ভালো লাভ করছেন, কিন্তু একটি মাত্র লসই আপনাকে শেষ করে দিতে পারে। ধ্বংস করে দিতে পারে আপনার সমস্ত পুজি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

*** এই পোস্টের একটি কপি সোনার বাংলা ব্লগে প্রকাশিত হলো।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×