somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে কিভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে ৫০০০ লোক একসঙ্গে দাঁড়ি কাটতে পারে ?

০৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৮ এপ্রিল শুক্রবার তিতুমীর কলেজে একসাথে ৫০০০ লোক দাঁড়ি কাটবে। এটা কি হুযূরপাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে বিদ্রোহ হলো না? দাঁড়ি সারা পৃথিবীতেই মানুষ কাটে। অনেক মুসলমান ও কাটে। কিন্তু একসাথে এত লোক একটা মুসলিম সংখ্যগরিষ্ট দেশ যেখানে শতকরা ৯৭% লোক মুসলিম সেখানে একাজ কিভাবে হতে পারে। মুসলমানদের ঈমান থাকতে এটা কোনভাবেই ঘটতে দেয়া যেতে পারেনা। তাদের খায়েশ তারা রেকর্ড করবে এবং গ্রিনীচ বুকে নাম উঠাবে। কিন্তু এজন্য তাদের টার্গেট বাংলাদেশ কেন? তারা তো ইন্ডিয়াতেও করতে পারতো।
এ রকম ইসলাম বিরোধী এবং গভীর কূট ও দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়েই বর্তমানে মাঠে নেমেছে বহুজাতিক কোম্পানি প্রোকটের অ্যান্ড গাম্বেল (পিঅ্যান্ডজি)।
গত ১৫-০৩-২০১১ ঈসায়ী তারিখে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছে আগামী ৮ই এপ্রিল ঢাকা সরকারি তিতুমীর কলেজ মাঠে পাঁচ হাজার পুরুষের একই সময়ে দাড়ি কাটার আয়োজন করেছে তারা। এরপর থেকে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন ও বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। নাঊযুবিল্লাহ!
যদিও প্রকাশ্যে তারা বলেছে যে, কোম্পানির জিলেট রেজার ব্র্যান্ডের প্রচারের জন্য তারা এ আয়োজন করেছে এবং গিনেস বুক অব ওয়ার্ল্ডে ঠাঁই নেয়ার জন্য তারা এ আয়োজন করেছে কিন্তু আসলে এ প্রচারণার পেছনে রয়েছে তাদের গভীর ইসলাম বিদ্বেষী উদ্দেশ্য। তারা চাচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশে মুসলমানদের দ্বারাই ইসলাম বিরোধী এ কাজ মহাসমারোহে করার জন্য।
তারা কৌশলে মুসলমানদের দ্বারাই মুসলমানিত্ব উঠিয়ে দিতে চাচ্ছে। নাঊযুবিল্লাহ! সরাসরি দাড়ির বিরুদ্ধে বললে মুসলমানরা ক্ষেপে যাবে। তাই দৃশ্যত একটা অনুষ্ঠান করে মুসলমানদের দ্বারাই দাড়ি বিরোধী মচ্ছবের আয়োজন করতে চাইছে। নাঊযুবিল্লাহ!
পবিত্র কালামুল্লাহ শরীফ-এর আয়াত শরীফ দ্বারাও দাড়ি রাখার আবশ্যকতা ও দাড়ি কাটার নিষিদ্ধতা প্রমাণিত হয়। যেমন- আল্লাহ পাক তিনি “সূরা নিসা”-এর ১১৯ নম্বর আয়াত শরীফ-এ এরশাদ করেন, “(ইবলিসের অঙ্গীকার) আর আমি তাদেরকে আদেশ করবো, যাতে তারা আল্লাহ পাক উনার সৃষ্টিতে বিকৃতি বা পরিবর্তন ঘটাবে। …………।” উক্ত আয়াত শরীফ-এর তাফসীরে (ব্যাখ্যায়) হযরত মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, “আল্লাহ পাক উনার ফিতরাতের পরিবর্তন মূলত ইসলামেরই পরিবর্তন ……… এবং বিশেষ করে আল্লাহ পাক উনার সৃষ্টির পরিবর্তনের মধ্যে …….. দাড়িতে (কালো) খেজাব ব্যবহার করা, এক মুষ্টির কমে দাড়ি কাটা ইত্যাদিও অন্তর্ভুক্ত।” (তাফসীরে রুহুল বয়ান : ২য় জিলদ পৃষ্ঠা ২৮৮, তাফসীরে রুহুল বয়ান : ৩য় জিলদ পৃষ্ঠা ১৫০, তাফসীরে কামালাঈন ফী শারহিল জালালাঈন : ২য় জিলদ পৃষ্ঠা ১০৬)
আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি “সূরা হাশর”-এর ৭ নম্বর আয়াত শরীফ-এ এরশাদ করেন, “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদেরকে যা দান (আদেশ) করেন, তা আঁকড়িয়ে ধর এবং যার থেকে বিরত থাকতে বলেন, তার থেকে বিরত থাক।” উক্ত আয়াত শরীফ-এর ব্যাখ্যায় হযরত মুফাসসিরীনে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেন, “মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির জন্যে কান ছিদ্র করা জায়িয। কিন্তু পুরুষের জন্যে তা হারাম, যেমন পুরুষের জন্যে দাড়ি মুন্ডন করা হারাম।” (তাফসীরে রুহুল বয়ান, ৯ম জিলদ পৃষ্ঠা ৪২৯)
দাড়ি সম্পর্কিত কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর অনেক অমোঘ নির্দেশ থাকার প্রেক্ষিতে ‘কুরআন শরীফ-সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন পাস হবে না’- এ নির্বাচনী প্রতিশ্রুতির সরকারের উচিত অবিলম্বে প্রকাশ্যে ৫ হাজার লোকের দাড়ি কাটার মতো এ মহা ইসলাম বিরোধী কাজ শক্ত হাতে বন্ধ করা। এ দুরভিসন্ধির হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রধর্ম ইসলামের দেশে এ রকম মহা ইসলাম বিরোধী কাজ দেশের শতকরা ৯৭ ভাগ মুসলমান তাদের ধর্মীয় অনুভূতিতে চরম-পরম আঘাত বলে গণ্য করবে এবং বরদাশত করবে না।
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×