শিক্ষাজীবন শেষ করেছেন এখন চাকরী জীবনে প্রবেশ করবেন। কিছু প্রি টিপস নিয়া নেন।
১। একটা চাকরীর বিঞ্জাপন দেখছেন। শুধু শুধু পকেটের টাকা খরচ কইরা আবেদন করবেন কোনো লাভ নাই। আপনার আবেদন পত্র কেউ ধরেও দেখবনা। আগে খোজ নিয়া দেখেন ওইপদে নিয়োগ হইছে না হয় নাই। যদি নিয়োগ হইয়া থাকে তাহলে কিছু টাকা বেচে গেল। আর যদি নিয়োগ না হইয়া থাকে তাহলে আপনার পরিচিত কাউকে খুজে বাইর করেন যিনি ওই কোম্পানীতে বড় কোনো পদবীতে আছেন তাহলে চাকরী নিশ্চিত।
২। শুধু শুধু চাকরীর বিঞ্জাপন দেথে লাভ কি। তারচেয়ে আগে খুজে বের করেন আপনার এলাকায় কেউ কোন কোম্পানী খুলছে কিনা যদি খুজে পান তাহলে আপনি ভাই ভাগ্যবান আপনেরে ঠেকায় কে।
৩। ভুলেও কোনো ব্যাংক, টেলিকম, আন্তর্জাতক সংস্থা লিঙ্ক ছাড়া আবেদন করবেন না। কেননা তারা আগে লোক নেয় তারপর বিঞ্জাপন দেয়।
৪। সরকারী চাকরীতে আবেদন করতে চাইলে লিঙ্ক এবং টাকা দুইটাই সাথে নিয়া আবেদন করবেন।
ভালো থাকেন, সুস্থ্য থাকুন, চাকুরী নামক হতাশার জীবনে আপনাদের (বেকার) স্বাগতম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



